সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

প্রতিবন্ধীদের বাতা

সরকার আগষ্ট মাসের এক তারিখ থেকে প্রতিবন্ধীদের সুবর্ণ কার্ডের মাধ্যমে প্রতি মাসে একটা সম্মানি ভাতা দিবে, ভাতা পেতে হলে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের অফিসে শশরীরে উপস্থিত হতে হয় সেখানে ডাক্তার দারা পরীক্ষা নিরীক্ষার পরে সিলেক্ট করেন, আমি স্ট্রোক করে এক সাইট প্রালাইসট হয়ে যায় তাই ডাক্তার আমাকে সিলেক্ট করছেন, কিন্ত দুঃখের বিষয় সিলেক্ট হবার পরেও আমি ফাইল পাচ্ছি না, আমি খুব অসহায় তাই তাদেরকে এক হাজার টাকা দিয়ে কাজটা করতে হলো, এখনো শিয়র না আমার কাজটা হলো কিনা, আমি দেখলাম আমার মত অনেকেই এমন করছেন, বাংলাদেশের কোথায় ঘুষ নাই, আমি পাসপোর্ট অফিসে দেখছি,

গ্রাম, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHJL35KM
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫.০ হাজার

এমপিও ভূক্তি ও বিএড স্কেল প্রাপ্তি

আমি একটি সরকারি চাকরি ছেড়ে শিক্ষকতা পেশায় যোগদান করি। এনটিআরসিএর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে একটি বিদ্যালয়ে কর্মজীবন শুরু করলেও দীর্ঘ আট মাস এমপিওভুক্ত হতে পারিনি। এই সময়ে নানা জটিলতা ও অনিশ্চয়তার মধ্যে পড়ে শেষ পর্যন্ত ২৫,০০০ টাকা প্রদান করতে বাধ্য হই। এই ঘটনার প্রায় দুই বছর পর বিএড সম্পন্ন করে বিএড স্কেল প্রাপ্তির সময়ও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে আবারও ১৪,০০০ টাকা দিতে হয়। প্রথমবার আমি কোনোভাবেই ঘুষ দিতে চাইনি এবং এ বিষয়ে দৃঢ় অবস্থানে ছিলাম। কিন্তু টানা আট মাস বেতন না পাওয়ার কারণে আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। সেই হতাশা ও অসহায়ত্ব আমাকে আপস করতে বাধ্য করে। পরবর্তীতে একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটায় দ্বিতীয়বার আর দেরি না করে টাকা প্রদান করি।

রাজবাড়ী, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQN3X8J
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৬০.০ হাজার

Holding Number (FENI POUROSHOVA)

আমি একটি হোল্ডিং ট্যাক্সের জন্য নাম পরিবর্তন করতে ফেনী পৌরসভায় গিয়েছিলাম। — নামের এক কর্মকর্তা আমার কাছে ৬০,০০০ টাকা চেয়েছেন। পরে দর-কষাকষি করে ৩৫,০০০ টাকা দিয়ে কাজ করিয়েছি, যেখানে সরকারি ফি মাত্র কয়েকশ টাকা।

Feni (town), চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTP9T6GK
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫০.০ হাজার

বন্টননামা দলিল

পারিবারিক বন্টণনামা দলিল করার সরকারি ফি ২৬০০/- এর কম বা বেশি! কিন্তু সাব রেজিস্টার, দলিল লেখক এর মাধ্যমে জানিয়ে দেন ৫০০০০/- টাকা এর কমে রেজিস্ট্রি হবে না! কারণ হিসেবে বলেন সন্তান পর্যন্ত ওয়ারিশ এর পারিবারিক বন্টণনামা হয়! যেহেতু পুতি পর্যন্ত ওয়ারিশ আছে তাই ৫০০০০/- টাকা দিতেই হবে। যদিও আইন ঘেটে এমন কিছু পাওয়া যায়নি। এদিকে ওয়ারিশগণ বিরক্ত হচ্ছিলো, তারা চলে গেলে বন্টণনামা হবে না তাই দিতে বাধ্য হয়েছি।

শহর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RN66R28E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

চাকরির পুলিশ ভেরিফিকেশন

চাকরির পুলিশ ভেরিফিকেশন, বাংলাদেশের এনআইডি তে ভুল থাকবেই ৯৯% মানুষের এনআইডিতে কোন না কোন ভুল আছে। চাকরির পুলিশ ভেরিফিকেশনে পুলিশ ফোন দিল, ভেরিফিকেশন হবে ডকুমেন্ট জমা দিতে হবে। ডকুমেন্ট জমা দিলাম সে ভুল ধরল সার্টিফিকেটে মায়ের নামের বানানে মোছা নেই মায়ের এনআইডিতে মোছা আছে হয় আজকেই ঠিক করে আনো নাইলে টাকা দাও অবশ্য টাকা দাও সরাসরি বলেনি, বললাম উপায় বলল ১৫ হাজার দিতে দরদাম করে আট হাজার ফিক্স হলো কারণে ছাড়া কোন উপায় নেই এনআইডি সংশোধন এক দুই দিনের ব্যাপার নয় ।

ধামরাই, ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7ZB3DR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport make

আমি একজন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতাম তাই প্রফেশনাল সেল্ফ ইম্পলোয়েড দিয়েছিলাম। ওইটার ভুল ধরিয়ে বলে হবে না। ঠিক করে নিয়ে আসেন আর ওরা জানে যে ঠিক করা যায় না। পরে বাইরে দালাল রাই বললো ১৫০০ টাকা দেন সব ঠিক। পরে টাকা দিলাম ভিতরে গেলাম দেখি ফোন দিয়ে দালাল বলে দিছে তাই আমার নাম লিখে রাখছে পরে পাসপোর্টের ফিংগার নিছে।

Jamalpur, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYTYATR2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ভুমি উন্নয়ন কর

১০ টাকার খাজনা ১০০০০ দেখায় ছিল অনলাইনে পরে আমি কমবেশি করে টাকা দিছি?

কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন, বোদা, পঞ্চগড়।, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNNJMJFH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

নাগরিক সনদপত্র

আমি আমার বোন এবং আমার জন্য একটি নাগরিক সনদপত্র নিতে চাই, কাউন্সিলর অফিস থেকে আমার কাছ থেকে ২০০ টাকা করে ৪০০ টাকা নেওয়া হয়েছে দুইটা নাগরিক সনদপত্রের জন্য! কিন্তু এটি নিতে নরমালি ১০০ টাকা লাগে আমার জানা মতে তারা আমার কাছ থেকে অতিরিক্ত ২০০ টাকা নিয়েছে

ডেমরা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKCMLDYQ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

কলেজ ট্রান্সফার

আমার কাগজ পর্ত্র ঠিক নেই একেক দিন একেক অজুহাত পরে দপ্তরিকে ৩০০০ টাকা দিয়ে ২ দিনের মোদ্দ ট্রান্সফার করে ফেলতে পেরেছি আর আগে যত এই কাগজ পত্র ঠিক ছিলো না কেন জমা নেই নাই যারা গিয়ে ছিলো সবার কাছ থেকে খানকিরপোলার এইরকম টাকা নিছিলো ঢাকা শিখা বোর্ড থেকে

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK8QHAF8
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

হেলমেট বিহীন ড্রাইভ

বৃষ্টির কারণে হেলমেট ভিজে গিয়েছিলো। তারপরে সেই কর্মকর্তা ২০০০ টাকা দাবি করে এবং সর্বশেষ ৮০০ টাকা নিয়ে ছেড়ে দেয়। ঘটনাটি ঢাকা জেলার, দোহার থানার, বাঁশতলা মোড়ে সংঘটিত হয়েছিলো।

বাঁশতলা, দোহার, ঢাকা-১৩৩০, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKXPHXYC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন এর জন্য পুলিশ আমার কাছে ৫০০০ টাকা দাবি করেছে। এবং দিতে বাধ্য করেছে।

নওগাঁ, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ4K3ZD8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

Khajna o karij

Utoradhikar sure paoya Bari 4 vai bon ar name kajna o karij korte Jon poti 6000 tk dabi kore noile hobe na nirupay hoye tk diye Kaj ta korte hoyeche.ar parbe jomi niye amon ghush chaichilo ami na deoyay vumi office theke ghure aste hoyese pore 5000 tk diye korechi

Sirajgang, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJLLTAXT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

গর্ভবতী ভাতা

সরকারী গর্ভবতী ভাতা পাওয়ার জন্য ৫০০টাকা ঘুষ দিতে হয় সবাইকে নাহয় আবেদন বাতিল করে দেয়

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTADQN56
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

HRIS, Biometric Attendance, NOC online uploading

এগুলো দায়িত্বে যে ব্যক্তি থাকেন, উনি ডিরেক্টর ছাড়া রুমের পাশে বসে থাকেন, ওই একই রুমে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বসেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাসপাতালের প্রত্যেক নার্স , ডক্টর ওই অপারেটরের কাছে জিম্মি, উপরোক্ত কাজগুলোর জন্য গেলেই ৫০০ থেকে ১০০০ টাকা চা খাওয়ার টাকা দিতে হয়। না হয় অনেকক্ষণ ধরে ওয়েট করাই, বা বলে নেটের সমস্যা।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJZASPM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমি বিক্রয়

১২ ই আগস্ট ২০২৬, ডুমুরিয়া রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্টার ফাঁদে ফেলে এই টাকা হাতিয়ে নেন। তাকে সহযোগিতা করে আমার দলিল লেখক প্রশান্ত, তার সহযোগী সহযোগীরা।এছাড়া তারা আমার কাছ থেকে চাঁদা ও নয় দশ হাজার টাকা। বিস্তারিত আমি আরো সাক্ষ্যপ্রমাণ দিতে রাজি আছি

ডুমুরিয়া, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHXW8GZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

ভ্রমণ ভাতা বিল পাশ

ভ্রমণ ভাতা বিল পাশ করতে গেলেই হিসাবরক্ষণ অফিসকে বিলের ৫% দিতে হয়। না হলে বিল পাশ হয় না।

শহর, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNV7K79T
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

জমির খাজ না দেওয়ার জন্য, অনলাইনে খতিয়ান আপলোড করলে কয়েক দিন পরে তা রিজেক্ট করে দেয়।

জমির খাজ না দেওয়ার জন্য, অনলাইনে খতিয়ান আপলোড করলে কয়েক দিন পরে তা রিজেক্ট করে দেয়। এই ভাবে কয়েক বার চেষ্টা করি। পরে সরাসরি তাদের অফিসে যাই, গেলেই বলে নেট নাই, সার্ভারে সমস্যা, আজ স্যার নেই ইত্যাদি। এই ভাবে আমাকে কয়েক দিন ঘুরায়, এর পরে একদিন ওখানকার পিওন বলে ভাই এভাবে হবে না, কিছু হাত খরচ দেন হয়ে যাবে। আমি ৫০০ টাকা দিলাম আর আমার থেকে খতিয়ানের কপি নিলো আর বললো কাল এসে নিয়ে যায়েন। এই ভাবে আমার কাজ করে দেয়। ওই ভুমি অফিসে কয়েক দিন ঘুরে যা বুঝলাম, অফিস টাইমে তারা কোনো কাজ করে না নানার তাল বাহা না করে কাটায়, আর ঘুসের মাধ্যমে কাজ ধরে এবং এই কাজ গুলা রাতে বা অফিস টাইমের বাইরে করে পরের দিন গ্রাহককে দেয়। এই হল অবস্থা। ঘটনাঃ নন্দনগাছি ইউনিয়ান ভূমি অফিস, চারঘাট, রাজশাহী। সময় কাল আনূমানিক মে মাস ২০২৪ ইং

গ্রাম, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJNBA2ZE
মন্তব্য