সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৪,৩০৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

ভূমি অধিগ্রহন শাখা, গাইবান্ধা ডিসি অফিস.

গাইবান্ধা ডিসি অফিস ভূমি অধিগ্রহণ শাখা হতে ঝুকিপূর্ণ সেতুর জমি অধিগ্রহণ করা হয় এবং তার অর্থ উত্তোলন করার জন্য মোট মূল্যের ৩% দাবি করা যা উপরে উল্লেখিত অর্থ গিয়ে দারায় যাহা পরিশোধ না করিলে অর্থ উত্তোলন তো দূরের কথা ১ বছরে আপনার ফাইলটা পর্যন্ত খুলে দেখার প্রয়োজন মনে করে না। বাধ্য করা হয় টাকা প্রদানে অতঃপর নগদ অর্থ পরিশোধের মাধ্যমে কাজ সম্পাদন করা হয়। এখানে প্রায় ১০০ টি বাড়ি অধিগ্রহণ করা হয়। এই অর্থ সকলের জন্য প্রযোজ্য। গাইবান্ধা ডিসি অফিসের ৩ তলা LO Officer এই সমস্ত কিছু গোপনে পরিচালনা করেন। টাকা উত্তোলনের দায়িত্ব বড় বাবু সে পরিচালনা করেন।

গাইবান্ধা, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে RNFHCZD8
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩১.০ হাজার

Vat submission- failure to submit monthly evat.

আমি নতুন ট্রেড লাইসেন্স এ BIN নাম্বার বানিয়েছি। আমাকে অবহিত করা হয় নাই যে মান্থলী এই বীন এর জন্য VAT Return করতে হবে। আমার জরিমানা হয়েছিল ৩৬০০০ টাকা। যেহেতু, আমি BIN বানানোর পর কোন কাজ করি নাই/ পাই নাই, তাই উপরোক্ত অফিসে গিয়েছিলাম কিছু এক্সেম্পট পাওয়া যায় নাকি দেখার জন্য। নীচ তালা থেকে আমাকে একজন রাজস্ব কর্মকর্তা এর কাছে পাঠানো হয়েছিল। উনি আমার ব্যাপারটি শুনলেন তারপরে বললেন যে, আপনার সমস্যা সমাধান তো করাই যায়, কিন্তু আমি এখন আপনার সমস্যার সমাধান করে দিলে আমার অফিসের বাইরের পিয়ন মনে করবে আমি আপনার কাছ থেকে টাকা খেয়েছি। আপনি ওকে কিছু টাকা দিয়েন। আর আপনার কাগজ গুলা তৈরী করতে কিছু টাকা লাগবে সেইটা দিয়েন। চা এর হিসাব, গাড়ি ভাড়া ইত্যাদী আরো অনেক কিছু বলে শেষ পর্যন্ত ৩১০০০ টাকা নেয়।

Vat & TAX office, Road 1, Mirpur 11, Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DK6PRQ3T
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ক্যান্সার রোগীদের প্রাপ্ত টাকা সমাজকল্যান অফিস থেকে

সমাজকল্যান অফিস থেকে ক্যন্সার রোগীদের জন্য ৫০০০০ টাকা পেতে তাদের প্রতেককে অফিস খরচ ১৫০০০ দিতে হয়

মতলব উত্তর উপজেলা, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে CTJZ4CCP
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জমির নামজারি

সেবাটি ছিল জমির নামজারি। সেবাটি নেওয়ার জন্য স্থানীয় ভূমি অফিসে গেলে ওনারা জানায় ১৫০০০ টাকা হলে কাজটা হয়ে যাবে। আমি একজন চাকুরিজীবী তাই ছুটি না থাকায় তাদের অবৈধ চাহিদা পূরণপূর্বক কাজটা করে নেই।

গ্রাম, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ৩১ বার দেখা হয়েছে RNAGE4AN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর কাগজ জমা দেওয়ার জন্য যাওয়ার পর, তখন পুলিশ বলে যে তার এগুলো জমা দেওয়ার জন্য কিছু খরচ আছে তাই তাকে টাকা দেওয়া লাগবে। তাকে যখন বলি অনেকেই তো টাকা ছাড়াই জমা দিয়েছেন, তখন বলে এটা মিথ্যা কথা। তারপর টাকা দেওয়ার পর সে জমা নিয়েছে

শরীয়তপুর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKSUGW5M
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩৪.০ হাজার

নাম সঠিক

আমার দাদার নাম — ,, যখন আমি ও আমার বাবা জমি রেজিষ্ট্রি করতে যায় তখন আমাদেরকে দাবি করে, 1990 সালে আমাদের বাড়ি কিনা হয় এবং কর রেজিষ্ট্রেশন করার সময় দাদার রবিন্দ্র তুলে ,, তখন বাসার কেউ বেশি একটা পড়াশোনা বুঝতো না , এই একটু ভুলের কারণে এত টাকা দিতে হয়ে ছে,, এই একটা ঘটনা না আমাদের নিজের জায়গা খাজনা দিতে গিয়েও অতিরিক্ত টাকা দেওয়া লাগছে

ব্রাহ্মণ্যবাড়িয়া, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে CTHHREWM
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

পারিবারিক সনদ

আমার পারিবারিক সনদ প্রয়োজন ছিল, যেটা ওয়ার্ড কাউন্সিল থেকে বিনামূল্যে দেয়ার কথা, কিন্তু তারা আমার কাছে ৮০০০ টাকা দাবী করে, এটা না দিলে নাকি ফাইল আটকে থাকবে সিটি কর্পোরেশন এ, অফিসার নাকি সাইন করবেনা। পরবর্তীতে অফিস সহকারী মহিলা আমার থেকে ৫০০০ টাকা নেয়, আমি প্রমাণ স্বরুপ বিকাশে দিতে চাইলে মহিলা বলে, বিকাশে দিলে স্যার কে দিব কিভাবে?

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, অঞ্চল -১, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে DKP5XGWJ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিকত্ব সনদ প্রাপ্তি

চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিকত্ব সনদ প্রাপ্তির জন্য অনলাইন এ আবেদন করে (অনলাইন এ নির্দিষ্ট ফি ৩০ টাকা পেমেন্ট করা হয়েছিলো) ফর্ম নিয়ে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা কার্যালয়ে গিয়েছিলাম। তারপর ১০০০ টাকা দিয়ে বাংলা ও ইংরেজি ভার্সন নাগরিকত্ব সনদ নিতে হয়েছে । এই ঘটনা ২০২৩ সালের ।

কুমিল্লা, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে CTJWVTTG
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৫ হাজার

টেক্স হোল্ডিং মালিকানা পরিবর্তন

পৌরসভার ট্যাক্স হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তন করতে হলে 2500 টাকা লাগবে তাহলে আগের মালিক এর নাম বাদ দিয়ে আপনার নাম এ ট্যাক্স এর পেমেন্ট রশিদ দিব । না হলে পরে আসেন যান । টাকা নাই অযুহাতে, বলছিল টাকা নিয়া আসেন ম্যানেজ করে । টাকা দিলে এখনই আপনার নামে ফাইল করব।

নেত্রকোনা, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে MYJGDRFJ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পল্লী বিদ্যুৎ সংযোগ

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ নতুন সংযোগের জন্য ২ টি খুৃটির আবেদন করেছি প্রায় ৬০ হাজার টাকা। যেটা সরকারি খরচের বাইরে।।ইনঞ্জিনিয়ার ঠিকাদার ঠিক করে দেওয়ার পর সে তৃতীয় পক্ষ বা দালালের মাধ্যমে আরো ১৩ হাজার টাকা দাবি করে। দর কষাকষির পর ১০ হাজারে রাজি হয়। দালালকে আলাদা খুশি করতে সেও ২-৩ হাজার টাকা দাবি।।এখনো খুঁটির মুখ দেখিনি। হয়তে আসবে তবে খরচ হবে অনেক।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে CTNKQXTZ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫

উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে যে কোনো সরকারি/ বিল উত্তোলন

অফিসটিতে সকল ধরনের বিলে একাউন্টস অফিসারকে ৫% ঘুস প্রদান না করলে কারোর ই বিল পাস হয় না। এমনকি উক্ত উপজেলার ইউএও সহ সকলকেই ঘুস প্রদান করতে হয়।

ভেদরগঞ্জ, শরীয়তপুর।, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DK89TNB9
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

Register

Pabna sujanagar registere office a amader dolil shob thik chilo shudhu Amar choto vai er death certificate a S er jaygay M chilo overwriting etar jnno registere officer 20,000tk dabi korse bole je ei kagoj legal na pore 15 hazar taka dewa lagse gush dewar pore kivabe legal holo? Unara iccha kore khuje khuje emn kore unar main room a lok jon er theke khali tk nicche r kaz kore dicche

Pabna, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে RJVJX3H9
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

বাইকের নাম ট্রান্সফার

বাইকের নাম ট্রান্সফার করতে গেসিলাম। প্রতিবার গেলে আমাকে বলে অন্যদিন আসতে কিংবা ফোন দিয়ে জানানো হবে। বাইকের কাগজের অনেক স্তুপ, সেখানে নাকি খুজতে অনেক সময় লাগবে। সব কিছু নিয়ে গেলে বলে কাগজে সমস্যা আরো অনেক কিছু। এভাবে ৩ মাস ঘুরার পর আমার পরিচিত এক দালাল কে ৪ হাজার টাকা দিলে ১ ঘন্টায় নাম ট্রান্সফার করে দেয় এমনকি ট্রান্সফার এর কাগজ বাসায় পৌছায় দেয়।

গাইবান্ধা, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে RNDFKU4K
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাস করানো

SEIP প্রকল্পের আওতায় বিনামুল্যে ৪ মাস মেয়াদি ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হয়। যেখানে শতকরা ৯০ জন লাইসেন্স পরীক্ষায় পাস করার যোগ্য। কিন্তু আমাদের ব্যাচ এর সবার থেকে ১৫০০ টাকা করে আদায় করা হয়। আমরা যারা নিয়মিত ক্লাস করতাম আমাদের শতভাগ নিজের উপর বিশ্বাস ছিলো যে পাশ করবো । কিন্তু প্রথমবার ওই টাকা না দেওয়ায় ফেল করানো হয় । তারপর টাকা দিয়ে নাম লেখানোয় পাশ করানো হয় । যদিও এই টাকা আমাদের নিজের পকেট থেকে দিতে হয়নি কারণ আমরা ৪ মাসে ১২০০০ টাকা ভাতা পেয়েছি। কিন্তু যারা সরকারি প্রকল্পের ছাত্র নয় তাদের কাছ থেকে ৩০০০ টাকা পর্যন্ত আদায় করা হয়ে থাকে । এই ঘটনা ২০২৩ সালের (বিআরটিএ জোয়ার সাহারা) ।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে DKK933F2
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫০ লাখ

ভিপি সম্পত্তিতে ডিসিআর কাটা প্রসঙ্গে

আমাদের সম্পত্তির সাথে কিছু অংশ ভিপি সম্পত্তি হয়ে যায়। BRS জরিপে যেটা ভিপি মুক্ত হয়েছিল । কিন্তু ভূমি অফিস SA জরিপ এর উপর ভিত্তি করে অবৈধ ভাবে ভিপি সম্পত্তি লিজ দিচ্ছে। এই অবৈধ জটিলতা হওয়ার কারণে এলাকায় অশান্তি লেগেই থাকে। তাই বাধ্য হয়ে 2 একর সম্পত্তি এক বছরের জন্য ডিসিআর কেটে নেওয়া হয়। ওরা ইচ্ছা মতো হিসাব করে বলে টেবিল খরচ সহ দেড় লক্ষ্য টাকা দিবেন। বাধ্য হয়ে দিতে হয়েছে। এটা সম্পূর্ণ অবৈধ। চালনা ভূমি অফিস এর সাথে জড়িত।

চালনা, খুলনা, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে KHGUJ93C
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

হসপিটালের সিট নেয়া

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এ মা কে নিয়ে গিয়েছিলাম। একদিন ফ্লোরে ছিলাম আমরা। সিট পাওয়া যাচ্ছিল না। পরে এক মহিলাকে ১০০০টাকা দিয়েছি। উনি কিছুক্ষনের মধ্যে সিট ব্যাবস্থা করে দিয়েছেন।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DK82FPUS
০ মন্তব্য