নামজারি করনের জন্য টাকা প্রদান
একটা জমির নামজারি করতে দুই হাজার টাকা দিতে হয়েছিল
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
একটা জমির নামজারি করতে দুই হাজার টাকা দিতে হয়েছিল
ঘুস না দিলে বলে ভুল হইছে
আমি পাসপোর্ট নবায়ন এ গেলে ওরা আমাকে লাইনে 3 ঘণ্টা পর বলে ম্যারেজ সার্টিফিকেট লাগবে নবায়ন করার জন্য, সেই দিন পারিনি , আরেক দিন মেরিজ সার্টিফিকেট নিয়ে গেলে বলে আসল সার্টিফিকেট লাগবে,ফটোকপি হবে না বলে বাতিল করে দেয়, পরে বাহিরে আসার পর দালালরা আমাকে পাশের কম্পিউটার দোকানে নিয়ে যায়, সেই খানে 1500 টাকা পরিশোধে পাসপোর্ট নবায়ন এর সুযোগ হয়, তখন আর মেরিজ সার্টিফিকেট ও লাগে না।
প্রেমের বিয়া নিয়ে একটা মামলা হয় মূলত ছেলে ও মেয়ে উভয়ই পালিয়ে বিয়া করে এই বিষয় ছেলে বাবা মা কেউ জানতো না, পরে মেয়ে বাবা মামলা করে থানাই সেই পুলিশ সবাই কে মামলা ভয় দেখিয়ে টাকা আদাই করে, আপরাদ করছে এক জন, আর সে আপরাদ অন্য কে মামলা দিবে বলে টাকা নিয়ে নাওয়া হয়,বাংলাদেশ বড় দুনীতি হয় থানায়, বাংলাদেশ পুলিশ এতো খারাপ যাহ বলার বাহিরে,তাই আমি চাই পুলিশ নামক জাহেল তাদের কি বিচার করবে সরকার, এখন তো বর্তমানে অভিযোগ দিলো তাও বিপদ কার সত্য কথা দাম নাই, চুর চরি করবে ডাকাত ডাকাতি করবে ঘুষ খোর ঘুষ খাবে, কাউকে কিছু বলা যাবে না,
আমার একজন পরিচিত একজন র্পাসপোট বানিয়েছে নিজে এপ্লাই করে ৫৭৫০ টাকা সরকারি ফি দিয়ে ছিলো তখন তাকে একরুম থেকে অন্য রুমে অনেক ঘুরাই ছিলো, আর যখন আমি নিজে এপ্লাই না করে র্পসপোট অফিসে যারা চকরি করে তাদের মাধ্যমে আমি ৫৭৫০ টাকা না দিয়ে ৮৭০০ টাকা দেই তখন আমার পাসর্পোট হয়ে যায় অনেক সহজে এরা আবার অফিসের ভিতরে লিখে রাখছে যে পাসর্পোট দালালের মাধ্যমে না বানানোর জন্য অথচ এরাই কিন্তু দালালি করে আমার পাসর্পোট খুব শর্টকাটে হইছে আমার থেকে কিছু করা লাগে নাই কোথায় যাওয়া লাগেনাই
আমি যায় পাসপোর্ট করতে আমার সব কিছু ঠিক ছিল । কিন্তু চেকার আমাকে বলে ট্রেড লাইসেন্স এর অরজিনাল কপি আনতে ,ফটোকপি হবে না ।আমার ব্যবসা ছিল ঢাকায় তাই সম্ভব নয় । পরে বাহিরে অনেক দালাল ঘুরে আমি যদিও করতে চাচ্ছিলাম না কিন্তু আমার বন্ধু কথা বলে দালালের সাথে ,পরে একটা কম্পিউটার দোকান নিয়ে যায় । সেখানে শুধু আমার ইমেইল চেঞ্জ করে তাদের ইমেইল দেয় । তারপর আর কোন সমস্যা হয় নি
ভুমি অফিস কর্মকতা আমার জায়গা নামজারি সংশোধন জন্য ২৫০০০ টাকা দাবি করে আমি পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্টস দেই। তার পর টাকা না দেওয়ায় ১ বছর তালবাহানা করে। পরে আমি নিরুপায় হয়ে ২৫০০০ টাকা দেই। ফলে ৭ দিনে এ সংশোধন রায় এর কপি দিয়ে দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত রোগি কে নিয়ে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। এম্বুলেন্স থেকে রোগিকে নামানোর জন্যে একটা স্ট্রেচার পাইনি, প্রায় ১০-১৫ মিনিট খোজার পরে একজন বয় কে পেলাম যিনি এইগুলা ঠেলার কাজ করে স্বম্ববত। তাকে কিছু টাকা দিবো বলার পরে সে কোথা থেকে যেনো একটা স্ট্রেচার নিয়ে আসছিল। বিনিময়ে তাকে আমি ভাংতি না থাকায় ১ হাজারের নোট দিলে সে পূরোটাই রেখে চোখের পলকে উধাও হয়ে যায়।
বরাবর, কর্তৃপক্ষ, ঘুষ সাইট। বিষয়: পুলিশ ভেরিফিকেশনে ঘুষ দাবির অভিযোগ। মহোদয়, আমি নিম্নস্বাক্ষরকারী, দেশের বাইরে আসার জন্য চাঁদপুর হাজীগঞ্জ থানায় পুলিশ ভেরিফিকেশনের জন্য আবেদন করেছিলাম। কিন্তু, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আমাকে প্রায় দুই মাস ঘোরানো হয় এবং শেষ পর্যন্ত তিনবারের সময় ঘুষ দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। পুনরায় নতুন ভিসা আসার পর, আমি ২,০০০ টাকা ঘুষ দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে বাধ্য হই। অতএব, বিষয়টি সুবিবেচনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আমার জায়গার করণীক ভুল সংশোধন এ টাকা চাওয়া হয়।
এ বছর -জুলাইয়ের ২১ তারিখ আমার খালাকে নিয়ে গেছিলাম পঙ্গু হাসপাতালে। খালার হাত ভাঙ্গা ছিল।পঙ্গু হাসপাতালের টিন সেট বিল্ডিংয়ের ডাক্তার দেখনোর জন্য সিরিয়ালে দাঁড়ানোর পর অনেক খুন অপেক্ষা করি।ঘন্টা খানেক পর দ্বায়িত্বে থাকা কর্মচারীরা বলে ডাক্তার আজকে আর রুগী দেখবেন না।তখন আনুমানিক সকাল ১১.৩০ বাজে।তারপর আমি খালার হাত গুরুতর হওয়ার জন্য তাকে যাতে ডক্টর দেখার সুযোগ দেয় তার জন্য অনুরোধ করি।তারপরে সে ৫০০ টাকা দাবি করে।তার পরে টাকা দিলে বিতরে ডুকতে দেয় আমাদেরকে। প্রতি মঙ্গল ও বুধবার এখানে গেলে যে কারোর ই বিষয়টি চোখে পরবে।যারা টাকা দিবে তাদের সিরিয়াল ছাড়াই ডুকিয়ে দেওয়া হয়।তা না হলে আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখবে
babar jomi namjari korte gesi, prothome onk help korse kivabe apply korte hobe shob dekhae dise, pore jedin applicitaion niye gesi oidin 12000 tk sara kaj hobena , ulta krishi jomi bannijik hisabe tax nisse, jor kore ko tofsil vukto kore tk nise.
নতুন পাসপোর্ট করতে গিয়ে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও বার বার আমাকে ফিরানো হয়, স্থানীয় ঠিকানা বেশি বড় লেখা হয়ছে, আমি পড়াশোনা করি আমি কেনো আন এমপ্লয় দিয়েছি, আরো ছোট বড় অনেক, এর পড়ে ওখানে থাকা আনসার সদস্য আমাকে সাইটে ডাকে বলে ১৫০০ টাকা দিলে সে ফাইল জমা নিবে, আমি গতো তিন দিন ধরে বিরক্ত হয়ে শেষ মেশ তার কাছে দেয়, এবং আমার সেই বাতিল হওয়া কাগজ নিয়ে গিয়ে জমা করে এবং সেই সময় এ সমস্যা শেষ এতো সমস্যা এক মিনিটে শেষ ৫ মিনিট এ আমার কাগজ নিয়ে ছবি তুলে ফিঙ্গার নিয়ে নেয়, আমি গতো ৩ দিন ধরে গিয়ে গিয়ে ঘুরতেছি আমার এটা সমস্যা ওটা সমস্যা টাকা দিয়া মাত্র ১ মিনিট এ সমস্যা শেষ, আর বাহিরে গিয়ে তারদের বেতন এর জন্য রেমিট্যান্স পাঠায় আমরা
আমার বাবা মারা যায় ৩০শে এপ্রিল’২০১৫ সালে এবং মা মারা যায় ২৩শে ডিসেম্বর’২০২১ সালে । আমি অনলাইনে যখন আমার আইডিতে আমার বাবা ও মায়ের নাম নওগাঁ শহরে যে জমি আছে ।তার আমার আইডিতে অন্তরভূক্ত করার জন্য আবেদন করি ।তখন আবেদন বাতিল হয়। আমার ছোট ভাইকে নওগাঁ শহরের কালিতলা ভূমি অফিসে পাঠালে তার বলে আপনাদের জমি ১ নং বই অন্তভূক্ত। খাজনা দিতে পারবেন না। তখন আমার ছোট ভাই আর বন্ধু এর মাধ্যমে ৩৫,০০০/- টাকা কাজটি করে দেয়।
সেবাটি পেতে ইউনিয়ন ও উপজেলা ভূমি কর্মকর্তাকে ঘুষ দিতে হয়েছে
তিন মাস আগের ঘটনা। আমি আমার নতুন কেনা মোটরসাইকেলটি রেজিস্ট্রেশনের জন্য ব্যাংকে টাকা জমা দিই। এরপর শোরুম থেকে আমার গাড়ির যাবতীয় কাগজপত্র রেডি করে নিয়ে সাতক্ষীরা বিআরটিএ অফিসে জমা দিই। কিন্তু সেখানে কর্তব্যরত কর্মকর্তা আমাকে বললেন, সার্ভারে সমস্যা ওটিপি যাচ্ছে না। আপনি পরে আসুন, আমি তখন তার কথামত বিকালে আবার যাই। তখনো একই কথা ওটিপি যাচ্ছে না। পরদিন আবার যেতে বলল গেলাম সেদিনও একই বাহানা। পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি ও শোরুমে কথা বললাম তারা বলল ভাই এভাবে হবে না। আপনি কোন দালালের কাছে ফাইল টা দেন আপনার কাজ হয়ে যাবে। আমি খোঁজখবর নিয়ে একজন দালালের সাথে কথা বলি সে প্রথমে ২৫০০ টাকা চায়। পরবর্তীতে বলে ভাই আপনার গাড়ি অন্য জেলা থেকে কেনা তাই আপনাকে আরো ৫০০ টাকা দিতে হবে। সর্বমোট ৩০০০ টাকায় কাজ হয়
আমার বড় বোনের প্রসূতি যন্ত্রণা ছিল, প্রায় দুই দিন মাটিতে শোয়ায় রাখছিল (ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল) তারপর দুইদিন পর আমি গিয়ে ২০০ টাকার বিনিময় একটা বেড নেই। তারপরে তো ডাক্তার আসে এসে অন্য রুমে অর্থাৎ অপারেশন রুমে ট্রান্সফার করে ততক্ষণে আমার বোনের পেটের ব্যাথা প্রচণ্ড ছিল হেঁটে যেতে পারছিল না তার জন্য টলি ওলা কে দিতে হয়েছে ৩০০ টাকা। অপারেশন রুমে ঢুকানোর জন্য দিতে হয়েছে ১০০০ হাজার টাকা। একজন বুয়া এসে বাবুকে কোলে নিতে হবে এজন্য দিতে হয়েছে ৫০০ টাকা। অপারেশনে বর্জ্য পরিষ্কার করার জন্য দিতে হইছে ৫০০ টাকা। বোনের জামা কাপড় পরিষ্কার করার জন্য দিতে হয়েছে ৬০০ টাকা। ছুটির দিন দিতে হয়েছে ৫০০ টাকা। আরো প্রায় ৮০০০ হাজার টাকার ওষুধ কিনতে হইছে। টেস্ট কত প্রকার করেছি তা আমার খেয়াল নাই।
আমি পাসপোর্ট এর জন্য ব্যাংক ডাব করে অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন করি আবেদন করা শেষে সেই পেপারগুলো নিয়ে পাসপোর্ট অফিসে যাই অফিসে ঢোকার সময় দরজার পাশে একজন কর্মকর্তা টেবিল নিয়ে বসে আছে উনি পেপারগুলো দেখে সবগুলা ঠিক আছে কিনা।এরপর সে আমার পেপার গুলার উপরে বাম পাশে একটি সিল মেরে দেয় বলে আপনি সামনের দিকে যান। মূল কথা হচ্ছে যে ওনার কোন কাজই নেই এখানে উনি শুধু দেখে দালালের সাথে কোন সংযোগ আছে কিনা তার জন্য সে পেপারগুলো ভালোভাবে দেখে কোথাও দালালের কোন সাইন বা কোন লোগো আছে কি না যদি দেখে আছে তাহলে সে পেপারগুলোর উপরে বাম পাশে ছিল বসিয়ে দেয় আর যদি দালালের সাথে সংযোগ না থাকে তাহলে মাঝখানে ছিল দেয়। আর যদি দেখে দালালের সাথে কোন সংযোগ নেই তাহলে বিভিন্ন ভুলের অজুহাত দেখিয়ে বের করে দেয়।
আমার জমিতে কতটুকু অংশ বাকি আছে তা জানতে সুভাঢ্যা অফিস, দক্ষিন কেরানিগঞ্জ সার্কেলে গিয়েছিলাম নামজারি করার জন্যে, খতিয়ান থেকে ১২ টা দাগ দেখতে ও মিসকেস নাম্বার লিখে দিতে প্রতি দাগের হিসাব ২০০ ধরে ২ জায়গায় ৩০০০ টাকা দিতে হয়েছে ৩ স্টাফ কে। আর এইটা ওখানকার সাভাবিক অবস্থা সবার সামনেই নিচ্ছে আর সবাই ও বাধ্য হয়ে দিচ্ছে না দিতে চাইলে কাজ করে না বলে পাতা খুজে পাই না ছিড়তে গেছে আর করে দিলেও সাথে সাথে টাকা চায়। টাকার পরিমান অনিদির্ষ্ট কিন্তু ২০০ এর কমে দিলে নেয় না।
খতিয়ান নাম ভুল থাকার কারোনেই আমার কাছে এটা ঠিক করে দেয়ার কথা বলে এই টাকা দিতে হ ইছে