সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৮.০ হাজার

পাওয়ার দলিল রেজিষ্ট্রেশন এর জন্য

সরকারি স্ট্যাম্পের নিচে বড় বড় অক্ষরে নীতিবাক্য লেখা থাকে, অথচ সেই স্ট্যাম্পে দলিল রেজিস্ট্রি করতে গেলেই শুরু হয় ওপেন দুর্নীতি! ​নিজের পারিবারিক সম্পত্তির একটা আমমোক্তারনামা (Power of Attorney) দলিল রেজিস্ট্রেশন করার জন্য বরিশালের বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে গিয়েছিলাম। সব কাগজপত্র একশভাগ ঠিক থাকার পরেও সেখানে দালালের/ভেন্ডারের মাধ্যমে আমার কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়। ​হয়রানি এড়াতে আর কাজটা ঝামেলা ছাড়া শেষ করতে প্রথমে সাব-রেজিস্ট্রারের জন্য চাওয়া ৫,০০০ টাকা ঘুষ দিতে আমি রাজিও হয়েছিলাম। কিন্তু এদের লোভের তো কোনো শেষ নেই! এরপর আবার নতুন করে "অফিস খরচ" বা টেবিল খরচের নামে আরও ৩,০০০ টাকা দাবি করা হয়। ​দলিল রেজিস্ট্রেশনের যে আসল সরকারি ফি, সেটা দিতে আমার কোনো আপত্তি ছিল না। কিন্ত

বাকেরগন্জ, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRPYC9QP
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

মিউটেশন

আমাদের সবার এগিয়ে আসতে হবে, এবং বর্তমান সিস্টেমকে পরিবর্তন করতে হবে আগামী জেনারেশনের জন্য।

ভাঙ্গা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKR9NST2
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

অন্তঃউপজেলা বদলি

উপজেলার সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী হয়ে আসার জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর — ১ লক্ষ টাকা দাবি করে। কিন্তু এত টাকা দেবার যৌক্তিকতা ছিলো না। তাই দিই না।

মির্জাগঞ্জ, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRK3M4M4
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

সার ডিলার লাইসেন্স

আমার ফাইল গায়েব। ফাইলটি পাওয়া যায় এখনো। তিন বছর ফাইল খুজে না পেয়ে নতুন করে আবার প্রক্রিয়া করতে হয়।

বান্দরবান সদর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT4PYHJS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০০ লাখ

নতুন বিস্ফোরক লাইসেন্স

“শিরোনাম: বিস্ফোরক পরিদপ্তরে লাইসেন্সের বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ। অভিযোগের বিবরণ: আমি বিস্ফোরক পরিদপ্তর, ঢাকায় একটি লাইসেন্সের জন্য আবেদন করতে যাই। আমার অভিযোগ হলো উপ-প্রধান বিস্ফোরক পরিদর্শক — আমার লাইসেন্সের কাজ সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে বিশ লাখ টাকা ঘুষ দাবি করেন। আমি এই দাবি গ্রহণ করিনি এবং কোনো অর্থ প্রদান করিনি। অনুগ্রহ করে বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে আমার অভিযোগের সত্যতা যাচাই করার অনুরোধ জানাচ্ছি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। নিরাপত্তার কারণে আমি আমার পরিচয় গোপন রাখতে চাই। অনুরোধ করছি, তদন্তের একান্ত প্রয়োজন না হলে আমার পরিচয় প্রকাশ করা হবে না।”

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKFC7HDX
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্মনিবন্ধনের নাম সংশোধন

প্রথমে প্রত্যাখ্যান করেছি। কিন্তু আমার বিষয়টি জরুরী ছিল। নিরুপায় হয়ে দিতে বাধ্য হয়েছি। যে শ্লায় টাকা দাবি করেছিল, সেই শ্লায় পৌরসভা থেকে সরকারী কলেজে ইতিহাসের টিচার হিসেবে লবিং করে ঢুকে গেছে। মালুর বাচ্চার কাছে তখন আমি অসহায় ছিলাম।

কেন্দুয়া পৌরসভা, কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYY3YJZL
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

Lose phone ফোন হারানো গেছে।

ফোন হারানো তে পুলিশ ফোন টি উদ্ধার করতে ৫০০০ টাকা দাবি করে এবং বলে টাকা টা দেন পরে লাগলে আবার দিতে হবে। থানার পাশে সেলুনে দেখা করতে বলে কল করে। পুলিশ টা কুকুরের মতো আচরন ছিল।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK6JL85F
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৩০

প্রাকটিক্যাল

আমাদের KNGC তে প্রাকটিকাল পরীক্ষা ছিল। তো সেখানে আমাদের রসায়ন পরীক্ষা ছিল।পরীক্ষা যথাযথ ভাবে না নিয়ে তারা আমাদের থেকে ৩০ টাকা করে চাদা বা ঘুষ চায়।।।আমার সকল বন্ধু দিলেও আমি দেইনি।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK4JZMXT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

আমি নামজারি করতে যাই তখন তারা আমার কাছে শুরু করে পরে আমি বুঝতে পারি তারা আমার কাছে টাকা দাবি করছে আমি টাকা ছাড়াই কাজ করতে চেয়েছিলাম কিন্তু আমার কাজটি হচ্ছিল না পর আমি দেখলাম যে আমার কাজটি সম্ভবত সঠিকভাবে করা সম্ভব হবে না আমাকে অফিসের কিছু কর্মকর্তা এই টেবিলে উই টেবিল যেতে বলে নানাক কাগজ থাকা সত্ত্বেও হয়রানি করতে থাকে। পড়া পর আমি কয়েকদিন যাই। যখন দেখলাম যে কাজটি হচ্ছে না তখন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে কিছু খরচের প্রয়োজন। আপনার কাগজগুলো রেখে যান আমরা একটা সমাধান করে দিব। পরে বড় স্যারের কাছে পাঠায় কিছুদিন পরে আপনি আপনি কাজটি হয়ে যায়। তারা আমার কাছ থেকে টাকাটা আগেই চেয়ে নেয়। ভূমি অফিসের প্রত্যেকটা কর্মকর্তাই এর সাথে যুক্ত ছিল।

কলা পাড়া, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRJHQ4SC
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০০ লাখ

Explosive license

জনাব/জনাবা, আমি বিনীতভাবে জানাচ্ছি যে আমি বিস্ফোরক পরিদপ্তরে একটি লাইসেন্সের জন্য আবেদন করতে গেলে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা আমার কাছ থেকে২০ (বিশ) লাখ টাকা ঘুষ দাবি করেন। তাদের দাবি অনুযায়ী ঘুষ প্রদান না করলে আমার লাইসেন্সের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে না বলে জানানো হয়। আমি এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের অনুরোধ করছি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBN3Q2C
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

বন্টন নামা দলিল

আমার জমি খারিজ করা প্রয়োজন তাই আমি একজন দলিল লেখক এর কাছে যায় আমার দাদার সম্পত্তি খারিজ করার জন্য তিনি বলেন আগে বন্টন নামা দলিল করতে হবে বোনটার নামা দলিল বাবদ খরচের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন ৪০ হাজার টাকা লাগবে. আমি এখন পর্যন্ত আমার জমিটির বন্টননামা দলিল করতে পারেনি খারিজও করতে পারেনি কিছুদিন পরে দেশের আমার এলাকায় বিডিএস জরিপ আসতেছে.

গ্রাম, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKDGDJ9S
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

শিক্ষা

ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ চলছে ভয়াবহ দূর্নীতি। ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট যাওয়ার জন্য প্রতিটি ডিপার্টমেন্ট থেকে পার স্টুডেন্ট প্রতি 500 টাকা করে নেওয়া হয় । কাঁচামালের জন্য যদিও বোর্ড থেকে ইন্ডাস্ট্রিকে টাকা দেওয়া হয়। আমাদের জন্য এ টাকা অনেক বোঝা। এছাড়া প্রতি সেমিস্টারে বিবিধ নামে ১০০ টাকা+খেলাধুল জন্য টাকা নেওয়া হয় তা কোথায় খরচ করা হয় তা হিসাব প্রিন্সিপাল প্রকাশ করে না। সুষ্ঠ তদন্ত চাই।

ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKH3E6UE
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩৫.০ হাজার

নামজারীর জন্য তহশীলদার প্রতিবেদন

নামজারীর আবেদনের পর কাট্টলি ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদারের প্রতিবেদনের জন্য ছিলো, কাগজপত্র দেখে প্রতিবেদন দিতে টাকা চাই। দিতে পারি নাই বলে কাগজপত্র ঠিক নাই, শুনানী যায় নাই মর্মে বাতিলের প্রতিবেদন দিয়ে নামজারি আবেদন বাতিল করে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTH4QQS9
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

একদিন মোটরসাইকেল নিয়ে ধরা খেয়ে ছিলাম

আমার গাড়ির লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স কিছুই নেই তারা আমাকে ধরার পর হাজার টাকা চাচ্ছিল আমি তখন বলেছিলাম যে আপনারা মামলা দেন যত টাকা লাগবে আমি দিব তবে আপনাদের হাতে কোন টাকা দিব না। পরে তারা আমাকে তিন হাজার টাকার মামলা দেই আমি সেটা অনলাইনের মাধ্যমে পরিশোধ করি।

ঠাকুরগাঁও, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RN8FTYF4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

সেবাটি ছিল, জমির নামজারি। নামজারির জন্য আবেদনে জমির পরিমাণ ৯.২৫ শতাংশ। কিন্তু ওই দাগের যে পরিমাণ জমি আছে সকল জমির খাজনা দেওয়ার কথা বলা হয়। কিন্তু আমি বলি আমার এই পরিমাণ জমির খাজনা দিব। উনারা বলে হবে না। এ অবস্থায় ২৫ হাজার টাকা দাবি করে। এই টাকা তিনি ঘুষ হিসেবে চেয়েছে সরকারি কর হিসেবে নয়।

গ্রাম, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHEXHEM8
মন্তব্য