কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং লাইসেন্স ভর্তি পরীক্ষার জন্য যে ফরম তোলার লাগে সেই ফর্মটি নেওয়ার জন্য প্রতিফরমের জন্য ২০০ টাকা করে দেওয়ার লাগে যেটা বিএমইটি সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে।
নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং লাইসেন্স ভর্তি পরীক্ষার জন্য যে ফরম তোলার লাগে সেই ফর্মটি নেওয়ার জন্য প্রতিফরমের জন্য ২০০ টাকা করে দেওয়ার লাগে যেটা বিএমইটি সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে।
৯০০০ টাকা ঘুষ নিয়েছে
Union er sochib saheb prootekta birth certificate theke gush dabi kore, Gush chara birth certificate pawa jaina, tai nijer familyr birth certificate gulo correction korte pari nai..100 takar jaigai per certificate e 250 taka lagche, eita Brahmanbaria zillar Ashuganj upzillar Lalpur grame..
আমি গতকাল জগন্নাথপুর রেজিস্টার অফিসে যাই আমার পাঁচশতক জমি নামজারি করার জন্য অফিসের কর্মচারী আমার কাছে নগদ 50000 টাকা চার্জ করে।
এখানে একজন কর্মচারী আছে, নাম —, উনার বাবাও ডিসি অফিসে কাজ করতেন, উনার ভাইও ফতুল্লা ভুমি অফিসে কাজ করেন। এরা সবাই নামজারি বা যেকোন ভুমি সংক্রান্ত কাজে ঘুষ দাবি করেন, অথবা আপনার কাজ আটকে থাকবে। এরা এলাকায় একাধিক বাড়ি, জমি কিনেছেন, যার মুল্য সব মিলিয়ে কয়েক কোটি টাকা। অথচ এদের বেতন দিয়ে সংসার চালানো কঠিন হওয়ার কথা। এই লোক আবার নিট কর্ন্সার্ন নামক গার্মেন্টস এর জমি সংক্রান্ত কাজ করে, কারো জায়গা জোর করে দখল করতে হলে এরা সাহায্য করে।
আমার মার পাসপোর্ট করার সময় তার বাবা অর্থাৎ আমার নানা মৃত হওয়া স্বত্তেও, এপ্লাইয়ের সময় আমি তার পেশা (পূর্বের পেশা মনে করছিলাম) দিছিলাম। আর আমি টাকাটা বিকাশের মাধ্যমে দিছিলাম। তাই এটা ক্যানসেল করলে আমার টাকাটা নষ্ট হতো। এমতাবস্থায় দালালচক্র ৪০০০ টাকা দাবি করছিল। তা শেষে আমি সেটা না দিয়ে যথাযথ কতৃপক্ষকে সমস্যা জানালে তারা বিষয়টি টাকা না নিয়ে সমাধান করে দিছিল। এটা ২০২৫ সালের ঘটনা।
Ami Amar pickup garir fitness Korte giyecilam khulna brta office a Ami nij a bank a tk joma dey appointment nici gari poridorson Kore — inspector uni bole ai garir fitness hobena karon samne bumper lagano ace tokhon oner Sathe aktu akoti kori fitness ta Kore Dewar Jonno tokhon uni akti lok re dekhiye bole or Sathe jogajog koren Ami tokhon loktar Sathe jogajog kori sey Amar kace 4000tk chay Ami tk deyni pore khoj nilam loktar nam — fulbarigate bari Kore dalali — 1no gatiz tar sokol ghush lenden tar hat theke hoy,erpor oikhane ricerge korlam khulna brta prottokta section a tk newa hoy abong prottokta section a bahirer Dalal ra Bose kaj Kore Tara ghush lenden
ভাবখালী ভূমি অফিস যেন ঘুষের প্রধান প্রাণ কেন্দ্র এখানে ঘুষ ছাড়া কোন খারিজ বা নামজারী সই হয় না। এই অফিস টিতে সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয়। আর এই অফিসের মত দালাল আর অন্য কোন ভূমি অফিসে নেই,, নায়েবে দালাল দিয়ে ঘুষের লেনদেন করে। আমার বাবা একটি জমির খারিজ করাতে গেছিলো, বাবার কাছে ১৫ হাজার টাকা চাইছে। সব কিছুর দূর্নীতি দূর হয় কিন্তুু এই ভূমি অফিসের দূর্নীতি বন্ধ হয় না
আমি করোনা ভ্যাকসিন কার্ড নিবন্ধন করতে চেয়েছিল, আমি কলেজের মাধ্যমে ভ্যাকসিন নিয়েছিলাম যার জন্য পরবর্তীতে এটি অনলাইন নিবন্ধন করার প্রয়োজন ছিল আমি আমার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট দেয়,উনি ৫০০ টাকা প্রবর্তন যে আমি টাকাটি না দেওয়ার কারণে আমার কাজটি হয় নাই,ব্যবহারও অনেক বাজে ছিল।
Bond audit purpose he is asking this money for him — , ARO, Dhak north Bond Office , uttara his sitting place , Ground floow. this officer with our money cant forward any work .
দিল পাস করতে গেলে পার্সেন্টেজ। পেনশনে ১৫ থেকে ২০ হাজার। সকল কাজে এক থেকে দুই হাজার টাকা
অফিসার থেকে সিনিয়র অফিসার পদে পদোন্নতির ক্ষেত্রে বর্তমানে চরম অনিয়ম ও বৈষম্য চলছে। সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অভিন্ন নীতিমালার জটিল মারপ্যাঁচে ফেলে বারবার নিয়ম পরিবর্তন করা হচ্ছে এবং কৃত্রিম 'বটলনেক' বা জটলা তৈরি করে আমার মতো বহু যোগ্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত করা হচ্ছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এই কৃত্রিম সংকটকে পুঁজি করে একটি চক্র পদোন্নতি পাইয়ে দেওয়ার বিনিময়ে সরাসরি আমার কাছে ৪ লাখ টাকা ঘুষ দাবি করেছে। গত বছরও এই ব্যাংকে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে জ্যেষ্ঠতা চরমভাবে লঙ্ঘন করে অনেককে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।
আমি আমার ক্রয় কৃত জমির নামজারী আবেদন অনলাইন সহ যাবতীয় কাগজ কমপ্লিট করার পড় নায়েব এর রিপোর্ট এর জন্য ফাইল জমা দেয় ফাইল টা চেক করে উনি শুধু এপ্রোভ করবেন তার জন্য উনার সহকারী ৩০০০টাকা নাস্তা খরচ চাই
DGDA office akta ghuser atur ghor .tara vibinno benami company er file tk kheye cere dey. age jantam poliche sob theke besi ghus khay akn dekse raghob boyal holo drug super o dgda office .er protikar hbe ki na jani . Bexter namok Bogra akta company dgda kine nise .
খাদ্য অধিদপ্তর থেকে ইস্যুকৃত সুলভ মুল্য কার্ড যার মাধ্যমে ৩০ কেজি চাল প্রতি কেজি ১৫টাকা করে দেয় । অধিদপ্তর হতে পুরাতন কার্ড নবায়ন করে ডিলারের কাছে পাঠানো হয়েছে বিতরণ করার জন্য। সেই কার্ড নিতে ১০০টাকা ঘুষ দিতে হয়।
এই নির্বাচন অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না ভোটার থেকে শুরু করে ভোটার ট্রান্সফার ও আইডি সংশোধন সহ নানা ধরণের টাকা চেয়ে থাকে সোজা কথা প্রতি মঙ্গল বার টাকা ছাড়া কোন প্রকার ভোটার করা হয় না টাকা না দিলে না ধরণের ভূল ধরে আজ না কাল কাল না পরশু তারিয়ে দেয়
নতুন করে ইজারা নবায়ন করতে গেলে দিতে হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক শিক্ষা অফিস, রাজশাহী। শুধুমাত্র ডিডি মহোদয় ছাড়া, বাকী স্টাফ সবাই ঘুষ ছাড়া কাজই করে না। ব্যাপক অনিয়মে ভরপুর একটি অফিস, প্রতিনিয়ত শিক্ষক সমাজ তাদের কাছে গিয়ে হয়রানির শিকার হচ্ছে।
বিষয়: আমার ক্রয়কৃত জমি অন্যের নামে খারিজ করে দেওয়া এবং সংশোধনের জন্য টাকা দাবি করার বিষয়ে অভিযোগ আমি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের একজন জমির মালিক। আমি পূর্বের মালিকের কাছ থেকে বৈধভাবে জমি ক্রয় করেছি এবং জমিটির আর.এস. খারিজসহ যাবতীয় খরচ বহন করেছি। সংশ্লিষ্ট ব্যক্তিরা আমার জমি খারিজ করার বিষয়টি সম্পূর্ণভাবে জানতেন। কিন্তু পরবর্তীতে আমার জমির বিষয়ে আমাকে না জানিয়ে একই জমি অন্য ব্যক্তির নামে খারিজ করে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে চাইলে আমি সংশ্লিষ্ট ব্যক্তিকে বলি, “আপনারা তো আমার জমি খারিজ করে দিয়েছেন এবং আমি আপনাদের কাছ থেকেই জমিটি ক্রয় করেছি। জমির আর.এস. খারিজের খরচও আমি দিয়েছি। তাহলে সবকিছু জানা থাকা সত্ত্বেও আবার অন্যের নামে খারিজ করে দিলেন কেন?” এর উত্তরে আমাকে বলা হয়
ভুমি অফিসে তদন্ত জন্য আমার একটা জমি অন্য আরেক জন খারিজ করে নিয়েছেন তার জন্য আমি মামলা করবো ইউনিয়ন ভুমি অফিসে তদন্ত জন্য পাটিয়েচিল আদালত