Emutation
ভূমি অফিসের একজন কর্মকর্তা নামজারি, এনিমি প্রপার্টির লিজসহ অন্যান্য সেবার জন্য ঘুষ দাবি করেন। ঘুষ না দিলে তিনি সংশ্লিষ্ট তহসিলদারকে বলে বিভিন্ন অজুহাতে নামঞ্জুরের প্রস্তাবনা পাঠাতে বলেন। সেখানেও ব্যর্থ হলে তার আরেক সহযোগী কানুনগো বা সার্ভেয়ার অযথা তর্ক ও জটিলতা তৈরি করে ফাইল বাতিল করান এবং সেবাগ্রহীতাকে দিনের পর দিন ঘোরান।