সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
বিআরটিএ

মটর সাইকেল রেজিষ্ট্রেশন

কেনা বাইক রেজিষ্ট্রেশন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ঠাকুরগাঁও বিআরটিএ অফিসে গেলে তারা আমার কাছে ১৮০০ টাকা দাবি করে। কারণ ফাইল জমা করতে দেরি হয়ে গেছে। টাকা ছাড়া কোন ভাবেই তারা আমার ফাইল জমা নিচ্ছে না। অগত্যা বাধ্য হয়ে তাদেরকে ১৫০০ টাকা দিতে হয়েছে। ঘটনাটা ২০১৮ সালের দিকে।

ঘুষ দিয়েছি
ঠাকুরগাঁও ৳১.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RNQMATMX
মন্তব্য
সিটি কর্পোরেশন

নতুন ট্রেড লাইসেন্স

নতুন ট্রেড লাইসেন্স দরকার। সরকারের কি অনুসারে আড়াই হাজার টাকা দিলেই হয়। বলা হলো সাড়ে ৫ হাজার টাকা দিতে হবে। না হয় ট্রেড লাইসেন্স নবায়ন হতে সময় লাগবে ৬ মাস। আমার ১৫ দিনের ভিতরে দরকার। কিন্তু অতিরিক্ত টাকা পেমেন্ট করাই পাঁচ দিনের মধ্যে আমি ট্রেড লাইসেন্সটা পাই।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম শহর ৳২.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ CT2GGRKE
মন্তব্য
ভূমি অফিস

জমি রেকর্ড

জমির যাবতীয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জমির রেকর্ড সম্পন্ন করার জন্য ১,০০,০০০ (এক লক্ষ) টাকা দাবি করা হয়। টাকা না দিলে রেকর্ড করে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। এমতাবস্থায়, জমি নিজের আয়ত্তে ও রেকর্ডের স্বার্থে বাধ্য হয়েই উক্ত পরিমাণ অর্থ প্রদান করতে আমি বাধ্য হই।

ঘুষ দিয়েছি
পার্বতীপুর ৳১.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ RNZCXF83
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট প্রক্রিয়া

আমি নিজে নিজে পাসপোর্ট এর আবেদন করি সব ডকুমেন্ট একসাথে করে পাসপোর্ট করতে জমা দিলে ওখানে থাকা অফিসার আমার এপ্লিকেশন ফরম এ ডট ভুল আছে বলে সংশোধন করতে বলে । আমি হেল্প লাইন এ গেলে আমাকে বলা হয় বাইরে কম্পিউটার দোকান থেকে আবেদন করে নিয়ে আসতে আমি আবেদন করে নিয়ে আসি সেটা এক অফিসার এর কাছে জমা দিলে আমাকে বলে ২ মাস পর দেখা করতে । আমার নাকি কোনো ভাবে হবে না। পরে আমি নিচে চলে গেলে এক দালাল আমাকে বলে সবাইকে এরকম ভুল ধরে বের করে দেয় পরে তারা নাকি করে দেয় । আমার থেকে ১৫০০ টাকা চাওয়া হয়। বাধ্য হয়ে আমি তাকে টাকা দিতে রাজি হই পরে আমাকে এক কম্পিউটার দোকানে নিয়ে গিয়ে একটা আবেদন করে দেওয়া হয়। যেহেতু একবার আমার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে তাই আমার এনআইডি দিয়ে আর হয় না । তাই সে শেষের

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳১.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RJ2QJFEE
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

২০২৩ পাসপোর্ট করে দিবে বলে এবং দ্রুত দিবে বলে আমার কাছ থেকে অতিরিক্ত ৩০০০ টাকা নিয়েছিলো এবং পাশাপাশি পুলিশ ৫০০ টাকা নিয়েছিলো ভেরিফিকেশনে

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৩.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ CTZJNKMU
মন্তব্য
বিআরটিএ

নতুন গাড়ির নাম্বার

একটা প্রাইম মুভার গাড়ি নিছি, ২ মাস হলো এখনো নাম্বার করাতে পারি নাই, সরকারি জমা ১৭৫০০০ টাকা। BRTA চট্টগ্রাম বালুছড়া অফিস ঘুস চাচ্ছে ১,৩০,০০০/- টাকা। এ বাড়তি টাকা না দিলে গাড়ির নাম্বার দিবে না

শুধু দাবি করেছে
চট্টগ্রাম ৳১.৩০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ CTDCK2JN
মন্তব্য
শিক্ষা অফিস

সার্টিফিকেট তুলা নিয়ে

আমি ২০২৫ সালে আমার এইচ এস সি সার্টিফিকেট তুলতে সিলেট শিক্ষা অফিসে যাই ওই সময় আমাকে ৫ ঘন্টা বসিয়ে রেখে লাষ্টে উচ্চ মাধ্যমিক অফিসার ৪০০ টাকা ঘুষের বিনিময়ে আমার সার্টিফিকেটে সাক্ষর করে সার্টিফিকেট দেয়।মুল বিষয়ঃ ২০২২সালে ইন্টার পরীক্ষা দিয়ে ২০২৫এ সার্টিফিকেট কলেজে আসেনা।কারণঃ ঘুষ খেতে পারবেনা অফিসাররা।সিলেট শিক্ষা অফিসে মানুষের চেয়ে দালাল বেশি।

ঘুষ দিয়েছি
সিলেট ৳৪০০
৩ সেপ্টেম্বর ২০২৬ SYMFCZ76
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

গর্ভবতী ভাতা

এটি একটি সরকারি সেবা, এটাকে কি বা তা বলে আমি জানিনা , আমি গর্ভবতী ভাতা করতে গেলে ১৫০০ টাকা সরকারকে দেওয়া লাগবে

ঘুষ দিইনি
বেলাবো নরসিংদী ৳১.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKWQJK8U
মন্তব্য
সিটি কর্পোরেশন

ফ্ল্যাট মিউটেশন

প্রথমে আবেদন পত্র ৫০ টাকা দাম কিন্তু নিয়েছে ১০০ টাকা। আজিমপুর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গোরস্থানের পাশে। কাজটি করার জন্য সরকারি বিধি মোতাবেক ৪৫ দিন সময় লাগে কিন্তু উনি কাজটি গড়ি মসি শুরু করেন আজ না কাল কালনা পরশু এমন করেন এবং ৭০০০ টাকা দাবি করেন কাজটি সম্পন্ন করার জন্য । আমার সাড়ে চার মাস সময় লেগেছে পরবর্তীতে আমি একজন ক্রাইম রিপোর্টার দিয়ে উনাকে ফোন করানোর কারণে উনি কাজটি করে দিতে বাধ্য হন।

ঘুষ দিইনি
ঢাকা ৳৭.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKLRYEA4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন

প্রায় 2025 সালের দিকে আমি পাসপোর্টের জন্য আবেদন করি, কিন্তু পুলিশ ভেরিফিকেশন এর সময় পুলিশ আমার কাছে 3500 টাকা দাবি করে এবং বলে এর থেকে কম হলে তিনি দিতে পারবেন না। আমি একাধিক বার বলার চেষ্টা করি যে স্যার প্লিজ আমি একজন স্টুডেন্ট মানুষ আমাকে করে দেন। তিনি বলছেন না এর কম হবে না।

ঘুষ দিয়েছি
রংপুর ৳৩.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RNUEWKUQ
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

সেনাবাহিনীতে কর্মরত অসামরিক কর্মকর্তা/কর্মচারীদের বিভিন্ন বিল পাশ করানোর জন্য

বাংলাদেশ সেনাবাহিনীতে কয়েক হাজার অসামরিক কর্মকর্তা/কর্মচারী চাকুরী করে। চাকুরীতে নুতন যোগদান করলে বেতন, চিত্তবিনোদন ছুটি, উচ্চতর গ্রেড, টিএ/ডিএ বিল, পদোন্নতির ফিক্সেশন, মিশনের বিল, জিপি ফান্ড হতে টাকা উত্তোলন, এমনকি কোন পেনশনে গেলে ছুটির টাকা এবং পেনশন কেইস পাশ করানোর জন্যও বিভিন্ন অঙ্কের টাকা এফসি (বিবিধ) অফিসে অডিটর/সুপার/ডিএএফসিকে ঘুষ প্রদান করতে হয়। ঘুষ প্রদান না করলে তারা বিল পাশ করে না। যতদিন ঘুষ/স্পীড মানি/উৎকোচ তাদেরকে প্রদান না করা হয় ততদিন বিল ফেলে রাখে। অনেক সময় ঘুষ তারা সরাসরি নেয় আবার অনেক সময় দালালের মাধ্যমে নেয়। ঘুষের অঙ্কটা নির্ভর করে কিসের বিল/কত টাকার বিল তার উপর।

ঘুষ দিয়েছি
ঢাকা সেনানিবাস ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DK7P8YNM
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স নবায়ন

নির্ধারিত মূল্য থেকে ১০০০ টাকা বেশি চাই এবং সময় মতো লাইসেন্স দিচ্ছে না ২ মাস সময় নিচ্ছে।

ঘুষ দিয়েছি
শ্রীপুর ৳১.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKKTNLAV
মন্তব্য
সিটি কর্পোরেশন

আমার মেয়ের জন্ম নিবন্ধন

প্রথমে আমি সিটি কর্পোরেশনের আমার মেয়ের জন্ম নিবন্ধন করতে যাই কিন্তু আমার জন্ম নিবন্ধন একটু ত্রুটি থাকায় আমার মেয়ের জন্ম নিবন্ধন করা যাবে না কিন্তু যখনই সিটি কর্পোরেশনের নিচে এসে আমার মেমের সাথে কথা বলি মেম ৫ হাজার টাকা দিলে জন্ম নিবন্ধন হয়ে যাবে বাস টাকা দিলাম জন্ম নিবন্ধন হয়ে গেল তখন আর মেয়ের বাবার জন্ম নিবন্ধনে ভুল সিটি কর্পোরেশনের কারো চোখে পড়েনি

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKY5PARR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

উকিল

**চার বছর ধরে বিচারপ্রত্যাশী, কিন্তু বিচার কোথায়?** চার বছর আগে দুর্বৃত্তদের হামলায় আমার বাবা, আমি ও পরিবারের কয়েকজন গুরুতর আহত হই। বাবা দীর্ঘদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে সুস্থ হন। ন্যায়বিচারের আশায় মামলা করেছি। কিন্তু চার বছরেও বিচার পাইনি। **প্রতি মাসে হাজিরার জন্য উকিলকে ২ হাজার টাকা করে দিতে হয়েছে—টাকা না দিলে হাজিরায় সই করেন না।** এভাবে বছরের পর বছর উকিলের পেছনে টাকা দিতে দিতে, মামলা ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় **১০ লাখ টাকা** শেষ হয়ে গেছে। **বিচার পাওয়ার জন্য যদি গরিব মানুষের শেষ সম্বলটুকুও উকিলের পেছনে শেষ হয়ে যায়, তাহলে সে বিচার পাবে কীভাবে?** আমরা প্রতিশোধ চাই না—**শুধু ন্যায়বিচার চাই।**

ঘুষ দিয়েছি
মাদারীপুর ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKAJZRDS
মন্তব্য
ভূমি অফিস

নাম জারি

আমার এক পরিচিত জনের জমির নাম খারিজ ছিলনা। বিক্রেতারা সবাই মারা গেছে। পুরাতন রেজিস্ট্রার নিয়ম অনুযায়ী আগের বিক্রেতা কোন নাম খারিজ না করে ওয়ারেশ নামা দিয়ে রেজিষ্ট্রেশন করেছিল। কিন্তু বিপত্তিতে পড়ে নতুন ক্রেতা। অফিস জানাই এই জমি খারিজ হবে না এখানে অনেক ঝামেলা আছে। কেউ কাজটি করে দেয়নি। অবশেষে একজনের মাধ্যমে প্রথমে ৩০ হাজার পরে অনেক ঝামেলার কথা বলে আরো ১০ হাজার। মোট ৪০ হাজার টাকা নিয়ে কাজটি করে দেয়

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া ৳৪০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ KHNG2W4B
মন্তব্য