সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ট্রাফিক পুলিশ

সেবা

আমাদের গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে কাঁচা বাজারের মত কেউ কোনো প্রতিবাদ করতেছে না। এতচ পুলিশ মাদক কারবারির সাথে প্রতিনিয়ত টাকার লেনদেন করে চলছে।

ঘুষ দিইনি
Mithapukur thana ৳১০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RNVEWHJS
মন্তব্য
কাস্টমস অফিস

ওভারলোড এক্সেল

গাড়িতে ওভারলোড হলেই ১০০ কেজি হোক বা ২০০ কেজি হোক ওভার একটু লোড হলেই ঝামেলা হয় ওইখানে অনেক গুলা দালাল আছে

ঘুষ দিয়েছি
দারোগারহাট ৳৩.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ CTXWZP5F
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি করতে গেছি নাম অস্পষ্ট তাই ১০০০০০ টাকা চাইছে বলছে নতুন দলিল করতে ২০০০০০লাগবে আমারে এই টাকা দেন আমি দুই দিনে করে দিব আমি প্রত্যয়ন, বা অন্য প্রমান দিতে চাইলে কোন কিছু দিয়ে হবে না, হয় টাকা নয় দলিল করেন

শুধু দাবি করেছে
কুমিল্লা ৳১.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ CTEEPQRG
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

১৭ হাজার টাকা ঘুস নিলো

ভাইয়ে ভাইয়ে দানপত্র বা হেবা দলিল করতে চাইলে দলিল লেখক বলে যে এখন সাব কবলা ছাড়া সাব রেজিস্ট্রার দলিল পার করে না। সাব কবলার সরকারি হিসাব আসে ২৬ হাজার। আর সেখানে দলিল লেখক অফিসের ব্যক্তিগত খরচের কথা বলে নেয় ৩৭ হাজার। তারপর দলিল লেখক আবার একটু পর সাব রেজিস্ট্রার অফিসে ঢুকে এসে একটু পর আমাদের জানায় আরও ৩ হাজার লাগবো নামের নামের এ,কার আ, কার ভুলের জন্য। তাও দেই কারণ জমিটা কবলা করা খুব জরুরি ছিলো। যখন সাব রেজিস্ট্রার এ দলিল জমা দিলো একটুপর ডাক পরলো সাব রেজিস্ট্রার আইডি কার্ড ও রেকর্ড অনুযায়ী মূল নামের শেষে আলী ও হোসেন এর জন্য আটকে দিলো সাব রেজিস্ট্রারের জন্য আলাদাভাবে সে নাকি আরও ৩ হাজার টাকা নিবে। মনে করছিলাম দলিলই করবো না কিন্তু নিরুপায় হয়ে আরও ৩ হাজার সহ ৪৩ হাজার লাগলো+হয়রানি।

ঘুষ দিয়েছি
ইসলামপুর, জামালপুর। ৳১৭.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ MYQK9SP6
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট বানাতে

পাসপোর্ট প্রতি ১২০০-১৫০০ টাকা IP নামে ঘুষ দিতে হয়।৷ ঘুষ প্রদান করা হয়েছে কি-না তা কনফার্ম হওয়ার জন্য আগেই মানুষের ফাইল অফিসের ভিতর থেকে যাচাই করে আনা হয় যাতে মিডিয়া সহজে দরতে না পারে।

ঘুষ দিয়েছি
নরসিংদী ৳১.২ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKQKBEFS
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

প্রভিটেড ফান্ড এর জন্য NID অনুযায়ী নাম ঠিক করে

প্রভিটেড ফান্ড এর জন্য NID অনুযায়ী নাম ঠিক করার জন্যে গোপালগঞ্জের, মুকসুদপুর হিসাব রক্ষণ অফিসে NID জমা দিলে তাহা ঠিক করে দেয়া হয় না বরং ঘুষ দাবি করে ৫০০০টাকা, দিতে অস্বীকার করলে বলে আপিনারটা আপনি ঠিক করে আনেন।

ঘুষ দিইনি
DHAKA ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKLX4QYN
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগী সিরিয়াল

ঢাকা মেডিকেলে রোগী সিয়ায়াল দেওয়া নিয়ে একজন আনসার অফিসার ইমার্জেন্সি গেটে ৫০ টাকা করে নিচ্ছিলো চুপিচুপি। যে বা যারা টাকা দিচ্ছে তাদেরকে সিরিয়াল গড়মিল করে আগেই ঢুকিয়ে দিচ্ছে।।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫০
৩ সেপ্টেম্বর ২০২৬ DK6MM2RG
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিস্ট্রি করতে

দুই ভাইয়ের জমি এক ভাই লিখে দিবে পাওয়ার নিয়ে তারা দেশের বাইরে থাকে তাদের সে পাওয়ার দিছে লিখে দেওয়ার সেই কারণে আমার থেকে সে ১৫ হাজার টাকা নিছে।

ঘুষ দিয়েছি
সুজানগর পাবনা ৳১৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RJDHDZ3Q
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পরিবেশ ছাড়পত্র

আমার পরিচিত একজন ইট ভাটার মালিক লাইসেন্স এর মেয়াদ বৃদ্ধির জন্য যশোর পরিবেশ অধিদপ্তরের অফিসে যান।....... নামে অফিসের একজন লোক লাইসেন্স এর মেয়াদ বৃদ্ধির জন্য ৫ লক্ষ টাকা দাবি করেন। পরে বহু অনুনয় বিনয় করে ৩ লক্ষ টাকা দিয়ে তিনি সেই সার্ভিসটি পান। সাংবাদিক হিসেবে আমি এটির প্রতিকার ও উপযুক্ত ব্যবস্থার কথা ভাটার মালিককে জানালে তিনি বলেন এটা করলে আমার ভাটার ক্লিন আগামী বছর যে কোন অজুহাতে তারা ভেংগে দেবে। অনুসন্ধান করে জানতে পেরেছি যশোরের যত ভাটা আছে তাদের প্রত্যেক এর কাছ থেকে এইভাবে তারা টাকা আদায় করে।

ঘুষ দিয়েছি
যশোর ৳৩.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ KHN6GC9H
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি প্রথম অনলাইনে আবেদন করি পাসপোর্ট করার জন্য তারপর সমস্ত ফাইল নিয়ে ফিঙ্গার এবং ছবি উঠতে যাই তারপর পাসপোর্ট অফিসে আমাকে বলল তোমার চেয়ারম্যান সার্টিফিকেট ফটোকপি চলবে না পরে আমি বাইরে আসে একজন ডেকে বলল তোমার ছবি ফিঙ্গার আজকে হয়ে যাবে তুমি আমাকে পনেরশো টাকা দেও আমি বললাম না আমি কালকে ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট আর এনে ছবি ফিঙ্গার দেব পরদিন আমি ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট আনি তারপর জমা দেওয়ার জন্য যায় আমাকে বলল চেয়ারম্যানের সিগনেচার ভুল অথচ আমি ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট আমি পরে আমি অফিসার কে বললাম আমার চেয়ারম্যান কে আপনি ফোন দিয়ে যাচাই করতে পারেন উনি বলল হবে না তুমি যাও অনেকভাবে বুঝাইলাম আমাদের আগের চেয়ারম্যান নাই এটা পেনেল চেয়ারম্যান ইনার সিগনেচার সিল এমনই বল্লো হবেনা টাকা

ঘুষ দিয়েছি
Ullapara ৳১.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RJW7AE38
মন্তব্য