সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৯৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৭৫.০ হাজার

বাড়ির কর নির্ধারণের তারিখ সংশোধন ও অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে অভিযোগ

আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন খিলগাঁও-বাসাবো এলাকায় একটি বাড়ি নির্মাণ করেছি। বাড়িটির নির্মাণকাজ সম্পন্ন হলেও আমি ২০২৩ সাল থেকে সেখানে বসবাস শুরু করি। যেহেতু আমি দেশের বাইরে চাকরি করি, সিটি কর্পোরেশনের কর সংক্রান্ত বিষয়টি আমার পরিবারের মাধ্যমে জানতে পারি। পরবর্তীতে আমার ছেলে সিটি কর্পোরেশনে গিয়ে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাড়িতে বসবাস শুরু করার বছর ২০২৩ হলেও আমার ওপর ২০২০ সাল থেকে কর নির্ধারণ করা হয়। বিষয়টি সংশোধনের জন্য আমি একাধিকবার সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছি, ই-মেইল করেছি এবং ফোনে বিষয়টি জানিয়েছি। কিন্তু তারা আমাকে জানায় যে ২০২০ সাল থেকেই কর পরিশোধ করতে হবে। অন্যথায় প্রতি বছরের জন্য অতিরিক্ত ৫০,০০০

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK3DNSVL
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৬.৭ হাজার

টাকা কম দেয়,৳ ৬৬৭৩

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, প্রতি মাসে উক্ত এজেন্সি কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে সরকারি বিধিমালা ও অডিট প্রদর্শনের জন্য ১৬,৬৭৩/- (ষোলো হাজার ছয়শত তিয়াত্তর) টাকার স্ট্যাম্প ও মাস্টাররোলে স্বাক্ষর করিয়ে নেয়। কিন্তু বাস্তবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাত্র ১০,০০০/- (দশ হাজার) টাকা প্রদান করা হচ্ছে। অবশিষ্ট ৬,৬৭৩/- টাকা প্রতি মাসে আমাদের না জানিয়ে এজেন্সি কর্তৃপক্ষ বেআইনিভাবে কেটে রাখছে, যা একটি চরম আর্থিক অনিয়ম এবং সরকারি অর্থের সুস্পষ্ট অপচয় ও আত্মসাৎ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY328VUQ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

আইসিইউ রোগী

আমার স্ত্রী সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিউরোসায়েন্স হাসপাতাল) আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানে আইসিইউতে রোগীর সেবা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ডবয় ও আয়াদের প্রত্যেক বেলা, অর্থাৎ দিনে তিনবার, প্রত্যেকজনকে প্রায় ২০০ টাকা করে বকশিশ দিতে হতো। বকশিশ না দিলে রোগীকে ঠিকমতো দেখাশোনা করা হবে না—এমনকি রোগীকে খাবার খাওয়ানো, সাকশন দেওয়া কিংবা প্রয়োজনীয় সেবা দেওয়ার ক্ষেত্রেও অবহেলা করা হতে পারে—এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আরও একটি বিষয় আমি শুনেছি—এই বকশিশের অর্থের একটি অংশ নাকি ডাক্তারদের কাছেও পৌঁছায়। সাংবাদিকদের অনুসন্ধানের মাধ্যমে এটি যাচাই করা যেতে পারে। আমি চাই, আপনারা বিষয়টি নিরপেক্ষভাবে অনুসন্ধান করুন।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTVFPQ8S
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর জন্য পরীক্ষা দেই পাশ লিখিত পরীক্ষায় আমাকে অকৃতকার্য ঘোষণা করে। সেদিনই দালালের মাধ্যমে সরকারি ফ্রি ব্যতীত অধিক পাঁচ হাজার টাকার লেনদেনের মাধ্যমে আবার পরের দিন পরীক্ষার ডেট দেওয়া হয়। পরের দিন পরীক্ষায় কৃতকার্য হই।

দিনাজপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNNN3C4F
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

থানায়

প্রভাবশালী প্রতিষ্ঠানের অন্যায় ও জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কাজের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে পল্লীবিদ্যুৎ নামক প্রতিষ্ঠান থানায় 50,000/- টাকা দিয়ে নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে আটকে রেখে কোর্টে চালান করে দেয়।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RN8ZS9FM
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

মালিকানা পরিবর্তন

মালিকানা পরিবর্তনের সব কাগজ ও ফি জমা দেওয়ার পর আমার এবং বিক্রেতার স্বাক্ষর নেওয়া হল এর পর আমাকে বসতে বললো। কিছুক্ষন পর আমাকে ডেকে বললো চা খাওয়ার জন্য কিছু দেন তখন আমি ৫০০ টাকা দিলে আমাকে বলে এতে কাজ হবে না ১০০০ টাকা দেন। তখন আমি ১০০০ টাকা প্রদান করি। প্রকাশ্যে একজন স্টাফ অফিসেই এভাবে ঘুষ নিচ্ছে।

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ9M6VGG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

passport রিনিউ

আমি আর্জেন্ট পাসপোর্ট রিনিউ করতে দি ২ মাশ হয় যায় তাও আসেনা । শ পরিশালক পরিচালক সবার সাথে কথা বলেও কোনো হয়না ।একদি ওইখানে এক আনসারের সাথে গোপনে কথা বলি, উনি বলে ৩ দিনের ভেতর পাসপোর্ট এনে দেবো। আমি বিশ্বাস করতে পারসিলাম না ।৩০০০ টাকা দেবেন উপায় না পেয়ে বিশ্বাস করতে বাধ্য হলাম ৩ দিন পর সকালে আসতে বলল ২ দিন পর রাতে ফোন দিয়ে বলে সকালে এসে পাসপোর্ট নিয়ে যান ।পাসপোর্ট নিয়ে জানতে চাইলাম কেমনে কি করে পারলেন ?উনি বলল কাউকে বলবেননা ওকে। বলল এইভাবে সবার কস্থেকে টাকা নেওয়া হয় পুরো সপ্তাহ যা টাকা হয় তার অর্ধেক পরিসালক রাখে বাকি টাকা আমাদের মাঝে ভাগাভাগি করে দেওয়া হয়।তখন বুঝলাম সবাই খাই কারকাসে বিসার দেবো । আমি জানি কোনো পরিবর্ত হবেনা জাস্ট আবেগটা বললাম

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH6S5SXE
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

ভূমি উন্নয়ন কর

আমি জমির কর (খাজনা) দেওয়ার জন্য মোবাইল দিয়ে সরকারি এপস দিয়ে সকল কমপ্লিট করে আবেদন করি তারপর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে দেখায়, এটা নায়েব কর্তৃক অনুমতি দেওয়া লাগে ২৪ ঘন্টা আগে করে দেয় কিন্তু আমারটা প্রক্রিয়াধীন ঐ দেখায়, তাই আমি ভূমি অফিসে গেলাম যিনি কম্পিউটার এর কাজ করে তার সাথে কথা বললাম তিনি বলেন ৭০০০৳ লাগবে কবে দিবে তারপর আমি চলে গেলাম অন্য একজন লোক ধরলাম তিনি ৩০০০৳ দিয়ে করে দিবে তারপর পরিশোধ করলাম। এই টাকার মধ্যে সরকার কর পেয়েছে মাত্র ১০৫৳ ।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKZE7A4Z
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳২০.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট

১৩/০৫/২০২৪ ইংরেজি আমি আমার পেশাদার লাইসেন্স এর জন্য পরিক্ষা দিয়ে যথাযত ভাবে আমি পাশ করি, পাশ করার পরে অনলাইন ফি পরিশোধ করার পরে ২০/০৫/২০২৪ ইংরেজি আমি ই ড্রাইভিং লাইসেন্স পাই, কিন্তু আজ ২ বছর হয়ে গেছে এখনো স্মার্ট কার্ট হাতে পাইনি, আমার পরে অনেকে পরিক্ষা দিয়েও ২/৩ মাসের মধ্যে স্মার্ট কার্ট পেয়ে গেছে, আমি অফিসে যোগাযোগ করলে কর্মকর্তা ২০ হাজার টাকা দাবি করেন ২০ হাজার দিলে ১০/১৫ দিনের মধ্যে লাইসেন্স হাতে পেয়ে যাবেন

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYL5M9Z6
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

সাধারণ ডায়রী

আমি ত্রিশাল থানার বইলর এলাকার কাঠাল ভুমি অফিস সংলগ্ন একজনের কাছে কিছু টাকা পাইতাম,সেই বেক্তি তাল বাহানা করলে আমি থানায় লিখিত অভিযোগ দিয়ে তাদের সাহায্য চাই, থানা থেকে দায়িত্বরত এস আই আমার উক্ত টাকা আদায় করে দিবেন বলে আমার কাছে ৫০,০০০/- টাকা চাদা দাবি করেন,আমি ৫০,০০০ টাকা মা দেয়ার কারনে তারা আমার সাধারণ ডাইরি করা সিল মারা অভিযোগ পত্র টি আমার সামানে ছিরে ফেলেন।

ত্রিশাল থানা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYYYK8UF
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

রাস্তায় দিয়ে যাবার সময়

মগবাজার ফ্লাইওভার এর নিচে, সব গাড়ি দারায় আছে। রিক্সা গিয়ে মোড়ে দাড়ায় আছে আমি ও রিক্সার পাশে দাড়ালাম গাড়ি নিয়ে। ট্রাফিক পুলিশ কথা আমি এখানে এসে দাড়ালাম কেন, এই জন্য মামলা দিবে। পরে ১০০০ টাকা দাবি করলো কনেসটেবল আমি রাজি হলাম না, পরে ওভার ট্রাকিং মামলা দিয়েছে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUAU72X
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ফিল্ম ক্লাব/ ফিল্ম সোসাইটি নিবন্ধন

নিয়ম অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফিল্ম সোসাইটি/ ফিল্ম ক্লাব নিবন্ধন করার জন্য বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ডে আবেদন করতে হয়, আবেদন করার পরে, বোর্ড তদ্বন্ত করে সনদ প্রদান করে। ফিল্ম সোসাইটি একটি অলাভজনক সেচ্চাসেবী সংগঠন। এই ধরণের কোন সংগঠনের কোন আয় থাকেনা। তবুও বোর্ডের ভাইচ চেয়ারম্যান টাকা ছাড়া ফাইল ছাড়ে না। বহু সোসাইটির ফাইল তার টেবিলে পড়ে আছে, ২ মাসের কাজ ৬ মাসেও তিনি শেষ করেন না।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4QSJ52
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৭৬০

অডিটর

অডিটররা টিএডিএ, পেনশন, শ্রান্তিকালীন ভাতাসহ সকল বিল পাস করতে ঘুষ নিয়ে থাকে। তাদের হাত থেকে সেনাবাহিনীর সামরিক, অসামরিকরাও রেহাই পায় না। বিল পাশ করাতে ২০% ঘুষ নিয়ে থাকে, সঠিক প্রক্রিয়ায় বিল বানানোর পরেও টাকা দিতে হয়। আমি তার নিজেও ভুক্তভোগী।

ঢাকা, এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স আর্মি, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQZVMME
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট

টাকা না দিলে পাসপোট হবে না বিভিন্ন কাগজ ভুল ধরে টাকা দেলে সব ঠিক

পঞ্চগড় পাসপোর্ট অফিস, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN2JYGTA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৮ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য থানায় গেলে বলে যে সরকারি ফি ১৫৫০ টাকা তবে বাড়তি খরচসহক্লিয়ারেন্স দিবে ২৮০০ টাকা লাগবে।যখন বলছি ১৫৫০ টাকায় হবে না? তখন বললো বাইরে কম্পিউটার এর দোকানে গিয়ে আবেদন করতাম আর তাদের সাথে কথা বলতাম।তারা ২৮০০ টাকা ই লাগবে বললো নাইলে এটা অনেকদিন যাবত ঘুরাবে তাই বাধ্য হয়েই করতে হল।(অবশ্য কোন মামলা নাই)

সরাইল, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTWNZF48
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

সরকারি সেবা নয় নামকরা স্কুলের শিফট চেঞ্জ

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ডে শিফট থেকে মর্নিং শিফটে বাচ্চাকে আনতে চেয়েছিলাম। প্রিন্সিপাল থেকে শাখা প্রধান সবাই বলেছে সম্ভব না। বাস্তব চিত্র অনেকেই করেছে এই চেঞ্জ। আমি পরে অফিসে যোগাযোগ করলে দুই লাখ টাকা ঘুষ চেয়েছে। বলেছে গভর্নিং বডির লোককে দিতে হবে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNM6ZGZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমি খারিজ

জমি খারিজ করার জন্য ১৪৫০ /- সরকারি ফি থাকলেও ৬০০০/- ছাড়া কাজ হয় না। সব স্যার দের কে ভাগ করে দিতে হয় এই টাকা না হলে জমি খারিজ হবে না অনেক ভোগান্তি পোহাতে হয় যা আমার পক্ষে করা সময় সাপেক্ষ নয় আমি চাকুরী করি তাই ৬০০০/- টাকা দিয়েই জমি খারিজ করতে বাধ্য হয়েছি। নিজেকে অসহায় এর মত মনে হয়েছে আসলে ঘুস এর বিরুদ্ধে দেখার কেও নাই বাংলাদেশে।

পাঁচবিবি, জয়পুরহাট, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJEXPXW3
মন্তব্য