সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫ হাজার

জমি নামজারি রিপোর্ট

আমি জমির নামজারি করার জন্য অনলাইনে আবেদন করে রিপোর্ট করানোর জন্য ভূমি অফিসে যাই তারা আমার আবেদন দেখে বলে অনেক লেখা একটু সময় লাগবে জিজ্ঞেস করলাম কত সময় লাগবে? বললো এক দেড় ঘন্টা। এরপর মাত্র ১০ মিনিটে আমার কাজ করে বলে ১৫০০ টাকা দেন। তখন আমি বললাম ১৫০০ টাকা দিতে হবে? বলে হ্যাঁ। কিছু করার ছিল না ১৫০০ টাকা দিয়ে দিলাম। অথচ সেখানে এক টাকাও সরকারি ফি নেই।

Bhola Sadar, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRV4TYNG
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

GpF fund open approval

আমি জি পিএফ ফান্ড ওপেন করে অনুমোদনের জন্য যাই।তারা বলে কিছু কাজ আছে সেগুলোর জন্য টাকা লাগবে।কয় টাকা জিজ্ঞেস করলে ৫০০ বলে।আমি দিই।

Chittagong, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT8HWNKQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

টাকা দিলে ভেরিফিকেশন হবে । আর টাকা না দিলে ভেরিফিকেশন হবে না

নওগাঁ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJTH4PR8
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

Trade licence

লাইসেন্স করে দিবে সে আমি শুধু টাকা দিবো তার হাতে ১৭ হাজার ৫ হাজার এর জায়গা আর শুধু ছাপ আর রেটিনা দিবো

Rajbari, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK6PNC4K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

বিধবা ভাতা কার্ড প্রাপ্তি

মায়ের বিধবা ভাতা কার্ডের জন্য ৩০০০ টাকা ঘুষ দিতে হবে! পরে ৩০০০ টাকা ঘুষ দিয়েই কার্ড করতে হলো কারন এর আগে একাধিকবার চেষ্টা করে সব প্রক্রিয়া সম্পন্ন করেও কার্ড করাতে ব্যর্থ হই।

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8J5TPC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫০

145 টাকার টিকেট 150 টাকা নিয়েছে, টিকেট দিয়েছে 130 টাকার

আমি ট্রেনে করে gopalganj যাব, টিকিট 145 টাকা নিয়েছে 150 টাকা I টিকেট দিয়েছে 130 টাকার, এদিকে ট্রেন ছেড়ে যায় I

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKSXVMQ4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৫ হাজার

জমি মিউটেশন

নগদ টাকায় ক্রয়কৃত একটা জমি মিউটেশন করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে, উপজেলা ভুমি অফিসে দফায় দফায় ঘুষ দিতে হয়। আমার ইউনিয়ন ভূমি অফিসে ২,০০০ টাকা এবং উপজেলা ভূমি অফিসে ২,৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে শুধু একটা বাটন ক্লিক করে অ্যাপ্রুভ করে দিবে সেই জন্য।

কোটালীপাড়া, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTXM9VU
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩.০ হাজার

টিন সার্টিফিকেটের ভুল সংশোধনের জন্য অনলাইনে এপ্লাই করা হয়েছে কিন্তু তারা তা সংশোধন করে না।

টিন সার্টিফিকেট এর ভুল সংশোধনী এর প্রক্রিয়া অনলাইনে বিনামূল্যে হলেও আবেদন করার পর তারা তা সংশোধন করে না। অফিসে তা জানালে কর্মকর্তারা দাবি করেন তিন হাজার টাকা।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTB8VBD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

আউটসোর্সিং চাকরি

আউটসোর্সিং চাকরি জন্য সবার কাছ থেকে ২৫০০০০-৩০০০০০ টাকা করে ঘুস নেওয়া হয় সবার কাছ থেকে,| ,চাকরি হয়ছে প্রাই ২৫০থেকে ৩০০ লোক এর,,ঘুস দেওয়ার মাধ্যমে

হসপিটাল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKW6UXS5
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমি ক্রয়ের পর নামজারীর আবেদন

ঢাকার দোলাইপাড়ে অবস্থিত ডেমরা ভূমি অফিসে ভূমি ইউনিয়ন কর্মকর্তা অনলাইনে নামজারী আবেদন করার পর তা কোনো পদক্ষেপ না নিয়ে সময় নষ্ট করে, একাধিকবার যাওয়ার পরও কোনো উদ্যোগ গ্রহণ না করে সময় নিদিষ্ট সময় অতিবাহিত করে নামজারী আবেদন না-মঞ্জুর করার কথা বললে তখন অনুরোধ করলে ২০,০০০/- টাকা ঘুষ দাবি করে

ঢাকার দোলাইপাড়ে অবস্থিত ডেমরা ভূমি অফিস, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKB3JEKR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি

নামজারি করতে ইউনিয়ন ভূমি অফিসে গেলে বিভিন্ন ধরনের ভুল ধরে টাকা দাবি করে...কাজটা জরুরি হওয়ায় ঘুষটা পরিশোধ করতে হয়েছে

নাটোর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJHEMCAV
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য

আমি বিদেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স দরকার,তাই আমার থানায় গিয়ে আবেদন করি, আমার কোন মামলা ছিলো না,তবুও তারা আমাকে দিনের পর দিন গুরায়,এবং পরে বলে আপনি শিক্ষিত মানুষ এটুকু বোঝেন না,খরচা লাগে,৩৫০০টাকা দিন কাল হয়ে যাবে,থানা এস আই বলে,পরে ২৫০০টাকা এ এস আই নেয়,

ঈশ্বরদী থানা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ5WLAHJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৭৫০

KUP Altra

আমি পিজি হাসপাতালে ইউরোলজি ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার টেস্ট দিয়েছিল সেই টেস্টের জন্য দুইদিন ব্যর্থ হওয়ার পরে 500 টাকার টেস্ট 750 টাকা ঘুস দিয়ে করেছি এবং আমার মত এরকম আরোও অনেকে ও ঘুষ দিয়ে করতে বাধ্য হয়েছে।

Savar, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKS6BSQ9
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১২.০ হাজার

জমাখারিজ

আমার বাবা আমাদের কিছু ক্রয়কৃত জমির জমাখারিজ করতে নিকটস্থ ভূমি অফিসে যান, প্রথমে উনাকে কাগজপত্র ঠিক নেই বলে বিভিন্ন কাগজপত্র টাকা দিয়ে তাদের থেকে সংগ্রহ করতে বলেন, তিনি ওই গুলো টাকা দিয়ে সংগ্রহ করেন। পরে একজন বলেন চাচা এখনে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, আপনি আমাকে দিয়ে দেন, কোথাও যাইতে হবে না, আমি সব ঠিক করে দিবো। টাকা দিবেন ১২০০০,

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT9D6MHP
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১১.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স (বাইক)

শুধু বাইক এর জন্য ড্রাইভিং লাইসেন্স করতে সরকারি ফী লাগে প্রায় ৬ হাজার,,, কিন্তু শেরপুর বিআরটি এ তে নিচ্ছে ১১০০০, প্রথমে আমি দিতে চাইনি তখন রিটেনে ফেল করিয়ে দিয়েছে। খুব সুন্দর ভাবে পরীক্ষা দিয়েছিলাম সঠিক হয়েছিল প্রায় ৯০% তারপরও আমাকে রিটেনে ফেল করিয়ে দিয়েছে। আমি খাতা দেখতে চেয়েছিলাম কিন্তু খাতা দেখতে দেয়নি, পড়ে বাধ্য হয়ে আমি ৬ হাজারের জায়গায় ১১ হাজার টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়েছি কিছু করার নাই।

শেরপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY6B66UL
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

চিকিৎসার জন্য ছুটি নিতে

সরকারি বহিঃবাংলাদেশ ছুটির আবেদন এর জন্য রংপুর বিভাগের পীরগাছা শিক্ষা অফিসের পিওন যারা এই ছুটির ফাইল গুলো সাথে সম্পৃক্ত তার টাকা ছাড়া কোন কাজ করে না।

পীরগাছা শিক্ষা অফিস, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RND3JLMG
মন্তব্য