সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

কাজী অফিস

আমি একজন ওমান প্রবাসি, আমার বউকে ওমান নিয়ে আসার জন্য, কাবিন নামা অনলাইন করতে হবে, অনলাইনে আবেদন করছি, এখন সত্যাইত জাচাই করতে কাজীর বালাম বই দেখে সতাইত করতে হবে,এর জন্য কাজী পাঁচ হাজার টাকা চাইছে,আমি পাঁচ হাজার টাকা দিছি তার পরেও আমার কাজটি করে দেয়নি,আমি ফোন দিলে দরেনা,জদি কখনো দরে তাহলে বলে আছকে করে দেব কালকে করে দেব, সে এই ভাবে আমাকে দের মাস দরে গুরাইতাছে, আমি এখন কি করতে পারি?প্লিজ জানাবে?

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTQR9PJG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২০ লাখ

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউ আবেদন, একটি পুরোনো পাসপোর্টর সাথে আংশিক পরিবর্তন দরকার হয় , চাহিদা অনুযায়ী সকল কাগজপত্র জমা দেই , ছয় মাস ঘুরা ঘুরি করে সামাধান পেয়ে, এক পর্যায়ে বাধ্য হয়ে ঘুষ দিয়ে করতে হয়

ইতালির রাজধানী থেকে, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKZV3ESS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি ~ কপারচিমনি রেস্টুরেন্টে

তহসিলদার, সার্ভেয়ার ও কানুনগো প্রতিবেদন যথাযথ জাস্ট অনুমোদন এর জন্য আগ্রাবাদ সার্কেলের নাজির এবং আরেকজন স্টাফ মিলে ১৫ হাজার টাকা নেন এবং সংশ্লিষ্ট এসি ল্যান্ড সাহেবের অনুমোদন এর ব্যবস্থা করেন। তাদের ভাষ্যমতে এই টাকাটা এসি ল্যান্ড সাহেব কে দিতে হয়েছে।

চট্টগ্রাম আগ্রাবাদ সার্কেলে, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTQNM6F9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০

এর ভিতরে আলাদাভাবে মোটরসাইকেল পার্কিং

পাবনা জেলা প্রশাসক অফিসের ভেতরে পার্কিংয়ের জন্য প্রতি মোটরসাইকেল থেকে ২০ টাকা করে নেওয়া এবং তা আমি পরিশোধও করছি

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJG9ZW35
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪০.০ হাজার

জমি বন্টননামা রেজিস্ট্রি

আমার দাদা এক ছেলে (আমার বাবা) ও ৮ মেয়ে (২ জন মৃত)। দাদা মৃত্যুর প্রায় ৯ বছর পর আমার বাবা ও ফুপুরা জমি বন্টনের জন্য সিদ্ধান্তে উপনিত হয়। সেই অনুযায়ী মহুরির সাথে কথাও হয় সরকারি হিসেবে আমাদের ফি আসে ১০০০০ এর মত। কাগজ পত্র সব সঠিক থাকার পরও আমাদের মুহুররির সাথে ফাইনাল হয় ২০০০০ টাকা। কিন্তু রেজিষ্ট্রেশন এর পূর্বে হঠাৎ করে মুহুরি জানায় যে ৪০০০০ হাজার টাকা লাগবে অন্যথায় সাব রেজিস্ট্রার ফাইল ছাড়বেন না। আমি বলি যে আমাদের সব কাগজ ওকে আমরা আর অতিরিক্ত টাকা দিতে পারব না। উনি বলেন যে তাহলে সবাইকে ফেরত যেতে হবে, কাজ হবে না। আমার বাবা, ছয় ফুপু, মৃত ২ ফুপুর ৮ সন্তান (মোট ১৫জন) এত লোক একত্রিত হয়ে অন্যদিন আবার একত্রিত হওয়াও প্রায় অসম্ভব। বাধ্য হয়ে পুরো ৪০০০০ টাকা দিয়েই কাজ করতে হয়েছে।

পার্বতীপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNW2PRDJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

ইউনিয়ন

১৪৪ দ্বারা মামলা আছে এই জমির উপরে নায়েক আসছিল সরজমিনে রিপোর্ট লেখার জন্য সে এটি বাগেরহাট পাঠানোর জন্য আমাদের থেকে নিয়েছে চার হাজার টাকা দাবিটা ছিল দুই ভাইয়ের জমি এক ভাইয়ের রাস্তার পাশে খাইতেছে আরেক ভাই ভিতরে মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা ছিল অন্য ভাই অর্থাৎ যে ভাইয়েরা রাস্তার পাশে খাচ্ছে সেও আপনার ভাইয়ের রাস্তা বন্ধ করে ঘর উঠাচ্ছে এটা নিয়ে মামলা করা হয়েছে যে ওঠাচ্ছে তার অনেক নেতা আছে বিএনপি নেতা আর কি এই নেতা নিয়ে এখন তারা অপরজনকে হামলা করতেছেন বিভিন্ন হুমকি দিচ্ছে এদিকে তারা পুলিশের আশ্রয় চাইলে তারা ঘোষকে উল্টা অপরআর লাইভ যখন সারা জামানা আসছিল তখন সে ৪০০০ টাকা চাই তাহলে সে রিপোর্ট লিখবে তাকে টাকাও দেওয়া হয় কিন্তু সে রিপোর্ট ভয়ে অন্য পক্ষের রায় দেয় তারা মারার হুমকি দেয়

বাগেরহাট মোল্লাহাট, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHFVCLTT
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট করা ...

আমার বাবা ক্যান্সারে আক্রান্ত। ২০২৫ সালে বাবাকে ভারতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমার নিজের ও পরিবারের সদস্যদের পাসপোর্ট করার প্রয়োজন হয়। আমি নিজে পাসপোর্ট অফিসে গেলে তারা বিভিন্নভাবে সমস্যার কথা বলে আমার পাসপোর্ট করতে দেয়নি এবং বলেছে আমার ডকুমেন্টে সমস্যা আছে। পরে আমি একজন দালালের মাধ্যমে যোগাযোগ করি। তিনি সরকারি ফি ছাড়াও প্রতি পাসপোর্টের জন্য অতিরিক্ত ৫,০০০ টাকা দাবি করেন। মোট ৩টি পাসপোর্টের জন্য তিনি ১৫,০০০ টাকা নেন, সরকারি ফি বাদে। এরপর মাত্র একদিনের মধ্যেই আমাদের ফিঙ্গারপ্রিন্টসহ পাসপোর্টের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। তখন আর কেউ বলেনি যে আমার ডকুমেন্টে কোনো সমস্যা আছে। তাই আমার প্রশ্ন হলো, যদি সত্যিই আমার ডকুমেন্টে সমস্যা থাকে, তাহলে দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা দেওয

পটুয়াখালী সদর পাসপোর্ট অফিস, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRG9W9NF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্মনিবন্ধন

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিবের নিকট থেকে জন্মনিবন্ধন সনদের ইংরেজি কপি সংগ্রহ করার জন্য ১০০০ টাকা দাবি করে এবং আমি তা দেইনি।

পটুয়াখালী, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR9XGAGB
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

NOC certificate

আমার আম্মু সরকারি চাকরি করে, উনার পাসপোর্ট এর জন্য এন ও ছি পত্র আনার জন্য অফিসে অনেকদিন ঘুরিয়েছে এবং বলেছে ঘুশ না দিলে তারাতারি করতে পারবে না। এর পর নিরুপায় হয়ে টাকা দিতে হয়েছে

Jamalpur, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYA7FDTZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নাম জারি

আমার বাইপাইল মৌজায় কয়েক শতক জমি আছে উহার বি এস নাম জারি ও খাজনা দেওয়া দরকার তাই ঘোড়াপীর তৌশীল অফিসে গেলাম তারপর তাদের কথা নাম জারি করতে ঐ টাকা লাগবে এসিল্যান্ড স্যার টাকা ছারা কাজ করে না।

আশুলিয়া, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK4UCNL2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

মূখ্য সচিব বরাবর আবেদন জমা এর ব্যাপারে।

ব্যক্তিগত কাজের ব্যাপারে সরকারি প্রতিষ্ঠান থেকে অসহযোগিতার ব্যাপারে একটি অভিযোগ পত্র মূখ্য সচিব বরাবর জমা দেই। সেটার আপডেট জানতে এবং মুখ্য সচিব এর সাথে দেখা করতে সচিবালয় গেলে ঢোকার অনুমতি পায়নি। পড়ে জানতে পারলাম মুখ্য সচিবের গানম্যান কে খরচা পাতি দিলে সচিবালয় প্রবেশ এবং মুখ্য সচিব এর পিএস এর সাথে দেখা করিয়ে দিতে পারবে গানম্যান। সেটা প্রত্যাখান করে চলে এলাম।

সচিবালয়, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKZVFXHU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

ভূমি পর্চা সংশোধন

২০০৭ সালে আমার বাবা মারা যায় তখন আমি ছোট। তখন আমাদের এলাকায় ভূমি পর্চা কাজ চলমান থাকে আমাদের পরিবারের আর কেউ না থাকায় আমরা সেটা পর্চা করতে পারেনি বা অবহেলার কারণে বা কোন কারণেই হোক আমরা সেটা করিনি। এখন আমি পড়ালেখা শেষ করেছি আমি এখন মোটামুটি জমি সংক্রান্ত ভালো বুঝি এখন দেখতেছি আমাদের এই জমিটা পর্চা করা হয়নি যার কারণে আমি আটোয়ারী থানা সেটেলমেন্ট অফিস যাই এবং সেখানে এই বিষয়টা খুলে বলি তখন তারা অনেকদিন আগের এটা এখন করা যাবে না যদি আপনি করেন তাহলে বারো হাজার টাকা লাগবে অথবা না হলে আপনি দিনাজপুরে যায় মামলা করেন। অবশ্য বারো হাজার টাকা সরাসরি অফিসাররা চায়নি তাদের যে প্রিয়ন্ডরা আছে তারা তাদের দ্বারা বলে তাদের সাথে আমি তখন যোগাযোগ করে ১২০০ টাকা দিতে রাজি হই এবং তারা কাজটা পাঁচ মিনিটে করে দ

পঞ্চগড় জেলার আটোয়ারী থানা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNNVYQ26
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৪.০ হাজার

পুলিশ রিপোর্ট

রিপোর্ট দেওয়ার সময় সচ্ছতা বজায় রাখে না । যে মার বা ক্ষতিগ্রস্থ হয়েছে তার কাছ থেকে ও নেয় যে হয় নাই তার কাছে থেকে ও টাকা নেয়। তারপর যে বেশীদেয় তাদের পক্ষে রিপোর্ট দেয়।

কক্সবাজার সদর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZ388F5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

নতুন পাসপোর্ট করার জন্য গিয়েছিলাম,

আমি নতুন পাসপোর্ট করতে গিয়েছিলাম, তাড়াতাড়ি করে দিবে বলে আমার কাছে দশ হাজার টাকা দাবি করে, আমি তো বুঝতেই আমি ৮ হাজার টাকা দিয়ে কাজটি সম্পন্ন করি, আর যদি না দেই তাহলে নাকি তিন মাসের কমে হবে না, কিন্তু আমার কাছে পর্যাপ্ত সময় ছিল না

ঝালকাঠি, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRY7XF6L
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

বেতন চালু করতে,টিএডিএ বিল উত্তোলনে

বেতন চালু করতে ১৫০০ টাকা দিতে হয়েছিলো যেটি তাদের নৈমিত্তিক কাজের মধ্যেই পড়ে৷ টিএডিএ বিল করতে একবার ১৫০০ দিয়েছি আরেকবার ২০০০ দাবি করেছে৷ এটি না দিলে বিল ছাড়বে না৷ আমার কথা হচ্ছে,আমার বিল যদি সঠিক না হয় তাহলে তারা ডাকুক আমাকে সংশোধনের জন্য৷ ঘুষ কেন চাইবে

সাপাহার,নওগাঁ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJSRPA6A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

BMET কার্ড রেজিস্ট্রেশন

আমার বাড়ি লালমনিরহাটে । লালমনিরহাটে বিএমটি রেজিস্ট্রেশন অফিস না থাকায় রংপুরে আসতে হয় আমাকে । আমার কাছে কোথা থেকে এসেছি সবকিছু শোনার পরে আমাকে বলে আমি আজকের মধ্যে করে দিব তোমাকে তিনদিনের ট্রেনিং দিতে হবে না ২৫০০ টাকা লাগবে। আরো অনেক পেঁচা পেঁচি কথা। তারপরে অনেক ভয় দেখিয়ে ট্রেনিং করতে টিকবে না অনেক কিছু বলার পরে ২৫০০ টাকা যে কোন ভাবে আমার কাছে নেয়।

Rangpur, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNPKEXGK
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

মোটর সাইকেলের জন্য নতুন ড্রাইভিং লাইসেন্স

আমার পরীক্ষা সবকিছু ঠিকঠাকমতো হওয়ার পরেও সময়ের কথা বলে আমার কাছে দাবি করি জামি অর্ধেক পরিমাণে পরিশোধ করি

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKRZA526
মন্তব্য