সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

নতুন গাড়ির কাগজ করবোও, বাট গাড়িটা কিনছিলাম ইভ্যালি থেকে। তাই ঝামেলা একানে হবে না এসব আরো কতো কি,

আমি একটা ইভ্যালি তে গাড়ি কিনছিলাম। আমার যাবতীয় কাগজ, গাড়ি পরিদর্শক দেখিয়েছিলাম, তুমি আমাকে বলে এখানে হবে না এসব আরো কতো নিয়ম কানুন বলে। আমাকে বলে এসব ভন্ডামু এগুলো সব ভুয়া গাড়ি এক জায়গায়, আরেক জায়গায় এসব কতো কিছু, বাট আমি কয়েকদিন পর, ৫ হাজার চুক্তি হলোও, সে গাড়ি পরিদর্শন হলেও। তারপর আবার কি হলোও বলে বড়ো স্যার চেন্জ হয়ে গিয়েছে, নতুন স্যার এই তো টাকা নিবে, এখন আমার গাঠি কাগজ ছাড়া গাড়ি মূল্য নাই, না ততো পুলিশ মামলা দিবে, আবার ৫ হাজার টাকা দিয়ে, আমার সবকিছু পাই। লোকটা নাম মনে নাই, চেহারা বড়ো লম্বা দাঁড়ি, কপালে নামাজ পড়ার দাগ, পাতলা করে। ওতো লম্বা হও না আবার খাটোও, । আমার কি মনে হয়, অফিস উপরের কর্মকর্তা রা সব টাকার ভাগ নিয়েছে, নিচু গুলো, । কারন ফিঙ্গার সময় কোনে টাকা লাগে না,

চাপাই নবাবগঞ্জ,, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJXS9YZ6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ফ্যামিলি সার্টিফিকেট ও জন্মনিবন্ধনের ইংরেজি কপি সংগ্রহ বাবধ

আমার জন্মনিবন্ধন পূর্ব থেকেই অনলাইন করা।কিন্তু ইংরেজি কপিটা ছিলো না।ইংরেজি কপি সংগ্রহের সময় আমি বাসা বাড়ির ট্যাক্স পরিষোদ করেছি।কিন্তু তারপরও তারা আমার কাছ থেকে ৩০০ টাকা নিয়েছে।শুধুমাত্র জন্মনিবন্ধন বের করা বাবদ।আর ফ্যামিলি সার্টিফিকেট এর কোনো ফর্মই ইউনিয়ন পরিষদে ছিলো না।আমি নিজে সব ফর্মেট বানিয়ে তাদের প্যাডে জাস্ট প্রিন্ট করেছি,তারপরও আমাকে ২০০ টাকা দিতে হয়েছে।

ময়মনসিংহ, মুক্তাগাছা, ২নং বড়গ্রাম ইউনিয়ন পরিষদ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYJBBGZ3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

কীটনাশক লাইসেন্স

মোট টাকা খরচ হবে ২হাজার থেকে ২৫০০ টাকা সেখানে ৭ হাজার টাকা দিতে বলছে।

বরগুনা সদর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRWXJGNU
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

Any kind of test ( Blood test,x ray,eco ,ecg ,cabin

ECG-80 tk ১০০টাকার নোট দিল বলে ভাংতি নাই।বেড নিতে গেলে দালাল ছাড়া / আয়া বুয়া ছাড়া পাওয়া যায় না।৫০০-১০০০টাকা নেয়। ব্লাড টেস্ট ও কিছু গুরুত্বপূর্ণ টেস্ট এ ৩০০/৪০০/৫০০ টাকা দিল আগে আগে দেয় না হলে বলে আজকের হবে না।কালকে আইসেন ।ওয়ার্ড থেকে ডা: /নার্স বলে দিচ্ছে আজকে হবে বা সেম্পল টেনে দিচ্ছে কিন্তু যারা টেস্ট এক্সামিন করে তারা তা টাকা ছাড়া নেয়না।তারা নিলে রুগির কি অবস্থা যেনে হয়তো তারাতাড়ি চিকিৎসা পাওয়া যাইতো বা রিলিজ হলে ঐখানে আবার নতুন কেউ বেড পাইতো।শুধু অফিস স্টাফদের গাফলতিতে অনেক টাইম নস্ট হয়/ হচ্ছে।

জাতীয় হৃরোগ ইনিস্টিউট ও হাসপাতাল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKBDVSY2
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

রোড পারমিট, ফিটনেস সনদ

আমি গাড়ির রোড পারমিট, ফিটনেস সনদ ও আরও অনান্য কাজে গেলে তারা বলেন আজ সিরিয়াল নেই, কাল আসেন, ব্যাংক ড্রাফ আগে করে গিয়েছিলাম। আমাকে বলে লাইনে দাড়াতে, লাইনে দাড়ানোর পর সিরিয়াল পাওয়া যায় না, আতছ দালালকে ৫০০০ টাকা দিলেই ঔ দিন সিরিয়াল ছারা সব কাজ হয়ে গেছে।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKXP5ZHB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.০ হাজার

খাজনা অনুমোদন

প্রথম এ খাজনা আবেদন করিলে মোট খাজনার দাবি আসে ৩৫২৫০টাকা। পরে সহকারী ভূমি কর্মকর্তার সাথে কথা বলে মোট ১৩০০০ টাকা নিয়ে সম্পুর্ণ খাজনা পরিশোধ করে দেয়। আর আমার খাজনা পরিশোধ করা একান্ত প্রয়োজন ছিল। জমি খারিজ করার জন্য

গজঘণ্টা ইউনিয়ন ভুমি অফিস, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNX47UMB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

Bangladesh shipping corporation

এটি মূলত একটি সরকারি প্রতিষ্ঠান। এই শিপিং অফিসে যারা চাকরি করে তারা সবাই ঘুষ খায়। এক এক জন নাবিকদের কাছ থেকে ২ লক্ষ ৩ লক্ষ টাকার বিনিময়ে তারা জাহাজে তুলে দেয়। কোন ভাই তাদের টাকা না দিয়ে জাহাজে উঠতে পারে না দুই তিন বছর চার বছর পেরিয়ে গেলেও তাদের ডাকা হয় না। এই অফিসের পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে জিএম সহ সবাই ঘোষ ছাড়া কাজ করে না

Chattogram bondor port, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTW58LHS
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

Smart Driving License

আমি দেশের বাইরে যাচ্ছি, তাই আমার ড্রাইভিং লাইসেন্সের স্মারক/হার্ড কপিটি প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসে গিয়ে কথা বললে তারা জানায় যে, বর্তমানে এই সার্ভিসটি বন্ধ আছে, তাই আপাতত স্মারকটি দেওয়া সম্ভব নয়। তারা আমাকে অনলাইন থেকে পাওয়া PDF কপি ব্যবহার করে চালানোর পরামর্শ দেয়। তবে আমি যদি স্মারকটি সংগ্রহ করতে চাই, তাহলে একজন ব্যক্তির ফোন নম্বর দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে দেওয়া নম্বরে ওই ব্যক্তির সঙ্গে কথা বললে তিনি জানান যে, তিনি কাজটি করে দিতে পারবেন এবং এর জন্য ১২,০০০ টাকা লাগবে।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKQUTXQB
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.০ হাজার

গাড়ি রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স

ঘুস না পাওয়া পর্যন্ত কাজ হয়নি ঘুস এর টাকা দিয়ে কাজ করা লাগছিল

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে KHMQX9D3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

এনআইডি

আমি ২০২২ সালে এনআইডি এর আবেদন করে প্রয়োজনীয় কাগজ জমা দেই উনারা জমা রাখেন এবং বলেন আপনার মোবাইলে মেসেজ গেলে আসবেন অমি মেসেজ এর অপেক্ষায় ১০-১৫ দিন। কিন্তু না আসায় অফিসে গিয়ে দেখি আমার ফাইল যেই টেবিলে ঐ টেবিলে পরে আছে তখন ফাইল হাতে নিয়ে বাধ্য হয়ে বলি যে কিছু টাকা দেই তখন উনি রাজি হলেন এবং আমার প্রয়োজনীয় ছবি ফিঙ্গার নিলেন

মৌলভীবাজার, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYGHUC5T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ডিবি পুলিশ ব্যবসায়ীদের পন্য আটকিয়ে টাকা খায়।

কুরিয়ারে ই-কমার্স ব্যাবসায়ীরা প্রোডাক্ট পাঠায়। রাইডারকে আটকিয়ে ব্যবসায়ীর নাম্বার ও ঠিকানা নিয়ে ব্যবসায়ীর কাছে গিয়ে টাকা দাবি করে বিভিন্ন ভয় ভিতি দেখিয়ে।

রাজবাড়ী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKHVQAJS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি

আমার পিতার নাম পত্তন করার জন্য,খতিয়ান বের করার জন্য,DCR টাকা online পেমেন্ট করতে হয়েছে।5000টাকা পেমেন্ট করার পরও Online খাজনা কাগজ রেডি করার জন্য আরো 1000tk দিতে হয়েছে।

নড়াইল, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHRMCVH5
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

বানানো

আমি যখন পাসপোর্ট বানাতে গিয়েছিলাম তখন তারা আমার থেকে দশ হাজার টাকা দাবি করেছে। যখন আমি বললাম মূল পাসপোর্ট বাড়াতে খরচ হয় ৫৭০০ টাকা তখন তারা আমাকে বলে তোমার কোন বাবা এত কম টাকায় পাসপোর্ট বানিয়ে দিবে না, আমি যখন তাদের কথা মানি না তখন তারা তুমি কিভাবে পাসপোর্ট বানাও আমি দেখে নেব।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT4KHERM
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৫০০

প্রশংসা পত্র বা প্রত্যয়ন পত্র

তারাকান্দা উপজেলার তালদিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে আমরা ২০২৬ সালে পরিক্ষা দিয়ে পাশ করেছি। আমরা কয়েকজন বন্ধুবান্ধব গিয়েছিলাম প্রশংসা পত্র বা প্রত্যয়ন পত্র আনতে কলেজে ভর্তির জন্য তারা আমাদের কাছে ৫০০ টাকা চেয়েছে। আমরা কিছু বলি নাই সোজাসুজি চলে আসছি।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYGG7CYG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন ঠিক করার জন্য

আমি সরকারি ফিস অনুযায়ী নিবন্ধন করার জন্য আবেদন করি কিন্তু আবেদন মোতাবেক আমার নিবন্ধন ঠিক হয়ে আসছিল না তারা আমাকে অফার দেয় একদিনের মধ্যেই হয়ে যাবে কিছু টাকা লাগবে তখন আমি বাধ্য হয়ে তাদেরকে তিন হাজার টাকা ঘুষ দেই এবং আমার জন্ম নিবন্ধন ঠিক করি

হবিগঞ্জ জেলা, বানিয়াচং থানা ৪ নং দক্ষিণ পশ্চিমে ইউনিয়ন পরি, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYL2S39N
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

DGDA( Directorate General Drug Administration)

ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিটি কাগজ অনুমোদন এর জন্য টেবিল প্রতি ৫০০০ থেকে শুরু করে লাখ লাখ টাকা ঘুষ প্রদান করা লাগে যেকোন উপাদান,পন্য, ডিভাইস অনুমোদন, রেজিষ্ট্রেশন, মিটিং এ উত্তাপন এর জন্য ঘুষ দেওয়া লাগে, বড় মেডিসিন কোম্পানীগুলো অতিরিক্ত ঘুষ দিয়ে দিয়ে ছোট কোম্পানী গুলো ঘুষ না দেওয়ায় তাদের ব্যবসা অগ্রসর ব্যহত করে

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKEDN7QF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৩ হাজার

ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়

নেত্রকোণা সদর উপজেলার ফচিকা ইউনিয়ন ভূমি অফিসে ৩ শতাংশ জমির ভূমি উন্নয়ন কর দিতে গিয়ে হয়রানির শিকার হই। অনলাইনে বারবার সঠিক তথ্য ও কাগজপত্র দিয়ে আবেদন করা সত্ত্বেও দাগ ও খতিয়ান ভুলের অজুহাতে তা বাতিল করা হচ্ছিল। সরাসরি অফিসে গেলে তহশিলদার নির্দ্বিধায় জানান, সেবাগ্রহীতাদের অফিসে এনে টাকা আদায়ের জন্যই ইচ্ছাকৃতভাবে অনলাইনে আবেদন বাতিল করা হয়, কারণ জেলা অফিসে তাদের নিয়মিত টাকা দিতে হয়। অনলাইনে বিনামূল্যে আবেদন করার নিয়ম থাকলেও তহশিলদার আবেদন করে দেওয়ার নামে প্রথমে ২,০০০ টাকা দাবি করেন। পরবর্তীতে তর্কবিতর্কের পর বাধ্য হয়ে সেবাগ্রহীতাকে ১,২৫০ টাকা ঘুষ দিতে হয়। কথোপকথনের সময় ওই তৃতীয় শ্রেণীর কর্মচারী জেলা ডিসি অফিসের পাশে নিজের চারতলা বাড়িটির কথাও প্রকাশ্যে গর্বের সাথে প্রকাশ করেন।

Netrakona Sadar,(ফচিকা ইউনিয়ন ভূমি অফিসটি ), ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYHF59T5
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

baik

আমি প্রবাসী আমার বাইকের কাগজ করতে একটু সময় লাগছে তাই কাগজ না থাকায় আমর কাজ থেকে 3000 টাকা ঘোষ নিচে নইলে গাড়ি থানায় নিয়ে যাবে নিয়ে যাওয়ার সময় গাড়ির ক্ষতি হবে এসব ভয় দেখিয়ে 3000 হাজার টাকা ঘোষ নিচে

গাজীপুর, কাপাসিয়া , তরগাঁও, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK5PBW4X
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমির কাগজপত্র সংশ্লিষ্ট কাজে

জমির কাগজপত্র সংশ্লিষ্ট কাজে আমার বাবা ভূমি অফিসে গিয়েছিল। তবে সেখানকার কর্তব্যরত ব্যাক্তি সরকার নির্ধারিত ফি থেকে অতিব অতিরিক্ত টাকা চেয়েছিলেন। এবং যেহেতু টাকা না দিলে কাজই হবেনা এবং যেহেতু আমাদের দরকার ছিলো তাই বাবা বাঁধ্য হয়ে কাজ করেছে। এবং এটি কিন্তু অনেক আগের ঘটনা তবে যেহেতু আজ বলার সুযোগ এর মতো জায়গা বললাম তাই বললাম।

জামালপুর, বকশীগঞ্জ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYQD4Y2S
মন্তব্য