সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস brahmonbaria

জন প্রতি ২০ টাকা করে প্রতিদিন প্রত্যেকে ফিঙ্গার দিলে দিতে হয়। আনুমানিক প্রতিদিন ৬,০০০ টাকা করে অফিস এর ঠিকানা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস

ঘুষ দিয়েছি
Brahmonbaria ৳৬.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTGGWVDC
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগীর ফাইনাল রিপোর্ট ছাড়পত্র

আমার একজন আত্মীয় অসুস্থ হয় তাকে নিয়ে যাই সদর হাসপাতালে সেখানে বেড এ ভর্তি করাই, একদিন থাকার পর পরের দিন ফাইনাল রিপোর্ট দিবে ডাক্তার ছাড়পত্র সে টা নিতে ৩০০ টাকা দাবি করে এবং আমাকে অপ্রক্ষা করতে বলে অন্যের জায়গায় সে রিপোর্ট নিয়ে আসে অনেক দেরিতে আর পরে বুঝতে পারলাম ওরা দুর্নীতি করছে তখন জোর করে টাকা নেয়

ঘুষ দিয়েছি
জামালপুর সদর ৳৩০০
২ সেপ্টেম্বর ২০২৬ MYQVDQFA
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

নোয়াপাড়া, ভুমি অফিসে কর্মরত কর্মচারী, আমার কাছে টাকা দাবি করেন, ১২ হাজার, টাকা দিতে অস্বীকার করলে সে বলে এই দাগে সমস্যা ওই দাগে সমস্যা, অথচ সব কিছু ঠিক ছিলো আমার কাগজে। এক কথায় ভুমি অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না!

ঘুষ দিইনি
তারাবো পৌরসভা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ ৳১২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKTN2YKT
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স এর পরিক্ষায়

ড্রাইভিং লাইসেন্স এর পরিক্ষায় আমার ভালো প্রস্তুতি থাকা শর্তেও স্থানীয় বিআরটিএ কর্মকর্তা ও পরিক্ষক আমি সহ সকল পরীক্ষার্থীকে ভয় ভীতি দেখায় ফেল করিয়ে দিবে। এই ভয়ে সকল পরীক্ষার্থী ৩৫০০ করে টাকা ঘুষ দেয়। আমিও দেই। খোঁজ নিয়ে জানলাম এখনো এই লেনদেন চলমান আছে।

ঘুষ দিয়েছি
মাদারীপুর ৳৩.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK2H3ZG6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

উপজেলা সমাজসেবায় মায়ের ক্যান্সারের টাকার জন্য আবেদন

উপজেলা সমাজসেবা কার্যালয়, রহনপুর, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ। এখানে গেছিলাম মূলত, সরকার কতৃক প্রদত্ত বিভিন্ন বড় বড় রোগের জন্য ৫০,০০০ টাকা প্রদান করা হয়। সেই টাকা পাওয়া জন্য সমাজসেবা অফিস থেকে আবেদন করতে হয়। আমার মায়ের ক্যান্সার, অনেক টাকা খরচ হয়। কিছু টাকা পাওয়া আশায় সেখানে যায়। অফিসে যাওয়ার পর, দায়িত্বরত কমকর্তা জানায়, আপনাকে ৫০,০০০ টাকা পাওয়ার ব্যবস্থা করে দিবো, কিন্তু আমাকে ৫,০০০ টাকা দিতে হবে, বিষয়টা অতি গোপনীয়। ব্যাধ্য হয়ে তাকে আমাদের সেই টাকা থেকে ৫ হাজার টাকা দেওয়া লাগে। একজন ক্যান্সার আক্রান্ত মানুষের টাকার জন্য ষুষ দেওয়া লাগে। উপজেলা সমাজসেবা কার্যালয়,রহনপুর, গোমস্তাপুরে।

ঘুষ দিয়েছি
রহনপুর ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJGA5G96
মন্তব্য
শিক্ষা অফিস

কাগজ তুলতে

মার্ক শীট সার্টিফিকেট বা অন্য কোনো কাগজ তুলতে গেলে ওদেরকে চা খাওয়ার মিষ্টি খাওয়ার টাকা দেওয়া লাগে। আমরা তো চাকরি করি না। টাকা কই পাবো? ওরা যে টাকা চায় এটা তো অবৈধ।

ঘুষ দিয়েছি
দিনাজপুর সরকারি কলেজ ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ RNEWDATJ
মন্তব্য
কর অফিস

TAX file audit

Even though I had paid all my taxes correctly and on time, my tax lawyer informed me that my file had been selected for an audit. He warned me that if we did not resolve the matter immediately, it could lead to an official legal case with severe consequences. Initially, I ignored his warnings, but he eventually pressured me into a corner. He suggested that negotiating an informal payment would be the best way to protect my file and avoid litigation. Ultimately, I fell into the trap and agreed to a settlement of 100,000 BDT to ensure my file remained secure.

ঘুষ দিয়েছি
dhamrai ৳১.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKJ8KMBM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফরেস্ট ডিপার্টমেন্টের জুতা মারা সেবা।

দেশি প্রজাতির আম জাম কাঁঠাল কদম তুলা ইত্যাদি গাছ, এবং গাছের লাকড়ি ট্রাকে লোড করতে,বিভিন্ন জেলায় পাঠাতে গেলে ফরেস্ট কে ঘুষ দিতে হয়। ফরেস্ট অনুমতি পত্র (টি বি)থাকলেও ঘোষ দিতে হয়।গাড়ি আটকে রাখে, ড্রাইভারকে ভয়,গাছের ভিতরে অবৈধ গাছ আছে ,গাছ নিচে নামাও চেক করবো ইত্যাদি হয়রানির শিকার হচ্ছি,পাশাপাশি হাইওয়ে পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি হয়রানি করছে কুমিল্লার সুয়াগাজি পোস্ট অফিস। গত ২/৩ বছরে আনুমানিক এক লক্ষ টাকারও বেশি ঘুষ দিতে হয়েছে বিভিন্ন ফরেস্ট অফিসে।

ঘুষ দিয়েছি
চট্রগ্রাম টু ঢাকা ৳১.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ CTEV6NXM
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

নকল দলিল উত্তোলন

নকল দলিল উঠাতে গিয়ে, ৫৫০০ টাকা দেওয়া লাগছে, এই টাকা দেওয়া ছাড়া, নকল দলিল দিতে আগ্রহী নয়।

ঘুষ দিয়েছি
ফেনী ৳৫.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTPGNUL4
মন্তব্য
ভূমি অফিস

নামজারি ও খাজনা সংক্রান্ত ঘুষ।

নামজারি খসড়া খতিয়ানের প্রস্তাব দিতে যার কাজে যেমন পায় নেয়। ধরেন দিনে 50*2000= 01 লক্ষ, আবার মিশকেস প্রতিবেদন দিলে 10000 , দিনে 10000*20= 2 লক্ষ, খাজনা দাবি টিক করে দিয়ে দিনে 50000 হাজার ঘুষ নেই। আবার তারা ষুষের টাকা দিয়ে প্রতিদিন দুপুর বিকাল রাজকীয় খাবার খায়। মহাদেবপুর প্রতিটা ভূমি অফিসের একই অবস্থা। শুধু বেতন বাড়ে গ্রাহকের ভোগান্তি কমে না। ইতি- 02/09/2026 খ্রিঃ।

ঘুষ দিয়েছি
খাজুর ইউনিয়ন ভূমি অফিস,মহাদেবপুর,নওগাঁ। ৳৬০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJB3YSMM
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

২০২২ সালে আমি তখন জাপানে স্টুডেন্ট ভিসার জন্য এপ্লিকেশন করেছি তখন এজেন্সি থেকে বললো সার্টিফিকেটের সাথে পাসপোর্টের যেনো মিল থাকে তখন আমার বাবার নামের সাথে একটু গড়মিল ছিলো তখন আমি বাহির থেকে আবেদন করে আগারগাঁও পাসপোর্ট অফিসে জমা দেওয়ার জন্য লাইনে দারিয়ে জমা দিলাম জমা দেওয়া পর আমাকে বললো বিভাগীয় অফিসে জমা দেওয়ার জন্য তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো কারণ আমার ঐ মুহুর্তে এপ্লিকেশন ক্যানসেল করে কুমিল্লা এসে জমা দেওয়া পসিবল ছিলো না। আমি তখন খোজ নিলাম কোনো অপশন আছে কি না তখন একজন আনসার আমাকে বললো ৩৫০০ টাকা লাগবে। তখন আসলে একপ্রকার বাধ্য হয়ে কাজটা করাতে হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKDJ9G2L
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমির খতিয়ান দেখতে চাওয়ায়

জমির দাগ নাম্বার দেখতে চাওয়াই উনি(সাব রেজিস্টার অফিসার) আমার কাছে এক হাজার টাকার ঘুষ দাবি করেন আমি মনে করেছিলাম হয়তোবা টাকাটি উনি কোন অফিসিয়াল কাজে খাজনা বাবদ নেবে পরে দেখি যে না উনি রমজান মাসে আমার থেকে কৌশলে এক হাজার টাকা ঘুষ হিসেবে নিয়েছে

ঘুষ দিয়েছি
দাড়িদহ,বগুড়া, রাজশাহী ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJDZCT9Z
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

শান্তি বিনোদন বিল

শান্তি বিনোদনা বিল এর জন্য , সিলেট কেন্দ্রীয় কারাগারের বিল শাখায় , অবৈধভাবে টাকা চাওয়া হচ্ছে। আমি একজন সরকারি কর্মচারী।

শুধু দাবি করেছে
Sylhet ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ SYBAGNLY
মন্তব্য
ভূমি অফিস

ভূমি রেজিস্ট্রেশন

আমার ৩ শতাংশ জমি রেজিস্ট্রি করার জন্য মৌরির সাথে কথা হলো ২,৪০,০০০ টাকা। সম্পূর্ণ কাজ সে করে দিবে। দিন তারিখ ঠিক হলো। আমি ১ দিনের জন্য ছুটি নিয়ে চলে গেলাম শেরপুর। তাকে ২,৪০,০০০ টাকা বুঝিয়ে দিলাম। কিছুক্ষণ পর বলছে সরকারি রেট বেড়ে গেছে, আরও ২০,০০০ টাকা দিতে হবে। তখন আবার ২০,০০০ টাকা অতিরিক্ত দিলাম। এটা সকাল ১১ টার সময়ের ঘটনা। দুপুর ১ টার পর এসে মৌরি বলছে, আপনার এই জমি রেজিস্ট্রি করাতে হলে রেজিস্ট্রারকে ৪০০০০-৫০০০০ হাজার টাকা দিতে হয়। আপনি ২০,০০০ টাকা দেন, আমি রেজিস্ট্রারকে এটা দিয়ে দলিলটা পার করে দেই, না দিলে আপনার দলিল হবে না। তখন আমি পড়লাম মহা বিপদে। আমার কাছে আর কোনো টাকা পয়সাও নেই। তখন যার কাছে থেকে জমি কিনলাম, তার থেকেই আরও ২০,০০০ টাকা ধার নিয়ে মৌরিকে দিলাম। তারপর দলিল হলো।

ঘুষ দিয়েছি
শেরপুর ৳৪০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJUNRYW6
মন্তব্য
ভূমি অফিস

সম্প‌ত্তির মিউ‌টেশন

‌সেবা‌টি ছিল নি‌জের, পৈ‌ত্রিক এবং মৃত ভাই‌য়ের শোক ভা‌গের সম্প‌ত্তি মিউ‌টেশন করা । ঘটনা‌টি ঘ‌টে‌ছে পাথরঘাটা উপ‌জেলার পাথরঘাটা সদর ইউ‌নিয়ন ভু‌মি অ‌ফিস এবং পাথরঘাটা Acland অ‌ফি‌সের কর্মকর্তা/কর্মচারী‌দের দ্বারা , সময়কাল ২০২৪-২০২৫ অর্থ বছর । আমার ১৩‌টি মিউ‌টেশন কেস বাবদ উনারা উ‌ল্লে‌খিত প‌রিমান টাকা আমার নিকট হ‌তে নি‌য়ে‌ছেন ।

ঘুষ দিয়েছি
পাথরঘাটা উপ‌জেলার , পাথরঘাটা সদর ইউ‌নিয়ন ভু‌মি অ‌ফিস ৳১.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ BRRVWZLY
মন্তব্য
শিক্ষা অফিস

কারিগরি কলেজে শিক্ষক/কর্মচারী নিয়োগ প্রক্রিয়া

NRTCA এর মাধ্যমে কারগরি স্কুল অ্যান্ড কলেজে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর প্রিন্সিপাল এমপিও সিট করার কথা বলে ১ লাখ করে নিচে,এখন আমার পে স্কেলের কথা বলে ২ লাখ দাবি করছে,দিতে অস্বীকার করলে চাকরির ভয় ও,রাজনৈতিক পাওয়ার দেখাচ্ছে।নানা হুমকি ধামকি দিচ্ছে,পে স্কেল হলে বকেয়া বেতন তুলে ওনাকে দিতে হবে বলেছে,না দিলে এই প্রতিষ্ঠানে চাকরি করতে দিবে না।ওটা নাকি অনার বাবার সম্পত্তির ওপর গড়া , এটা নাকি তার হক।আরো কয়েকজনের সাথেও একই আচরণ করছে আমরা শিক্ষা অফিস,NTRCA,দুদক ও ম্যানিজিং কমিটির কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি।রাজনৈতিক পাওয়ার থামানোর জন্য অনার বড় বাপের সাথে আলোচনা চলছে।এবার অনার মুখোশ উন্মোচন হবেই হবে ইনশাআল্লাহ।স্যার রেডী হন

শুধু দাবি করেছে
গ্রাম ৳৩.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ RJ2L8TM4
মন্তব্য