সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.২ হাজার

পিটিআই জয়দেবপুর শাখা, গাজীপুর

পিটিআই জয়দেবপুর একটি সরকারি প্রাইমারি স্কুল, সেখানে তাঁরা ১১২০ টাকা করে প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণির প্রতিটি শিক্ষাথী থেকে নেয় আয়া- পিয়ন- ঝাড়ুদার এদেরকে নাকি বেতন দিতে হবে তাঁরা পরিস্কার এর কাজ করে এজন্য। সেপ্টেম্বর ২০২৬ থেকে ১২৫ টাকা করে নিচ্ছে আবারও নিচ্ছে, তাঁরা বলচে প্রজেক্ট শেষ সরকারি এটা বলে। অথচ পিটিআই সম্পুর্নভাবে সরকারি প্রাইমারি স্কুল।। আমরা অভিভাবক রা এ টাকা দিতে বাধ্য হচ্ছি। এর সমাধান চাই আমরা।

জয়দেবপুর, গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKX8KAFJ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

প্রত্যায়ন পত্র

আমার ফ্রেন্ড কোরিয়া থাকে এবং ওই দেশে সে ড্রাইভিং লাইসেন্স করবে সে জন্য দেশের যে লাইসেন্স আছে পাশাপাশি বিআরটিএ থেকে প্রত্যয়ন প্রত্র লাগবে আমি গেলাম মিরপুর ১৩ বিআরটিএ ডিরেক্ট অফিসার এর কাছে সে বললো আপনি পারবেন না! আর আপনি করতে হবে এই কাগজ লাগবে এইটা লাগবে কিন্তু গেইট এর বাহিরে দালাল ৩০০০ টাকা ছেয়েছিল আমি সম্মত হই নাই। পরবর্তী কাউন্টার এ জিজ্ঞাস্য করলাম কি করা যায় উনি বললো কাগল পত্র দেন আর আবেদন করে ব্যাংকে টাকা জমা দেন তারপর আসেন তারপর আসলাম বললো ২০০০ টাকা দেন আমি একটু দরদাম করলাম কিন্তু উনি কোনোভাবে পারবে না আরো কত খারাপ আচরন এবং পরবর্তী উনি করেদিলেন।

মিরপুর ১৩ বি আর টি এ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKU8RVF6
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৭৫.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য অফিস সহকারী যিনি দীর্ঘ ১০/১২ বছর যাবৎ কর্মরত তিনি নিজের দপ্তর এবং প্রশাসক-এর বরাতে ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য উল্লিখিত পরিমাণের টাকা দাবি করেন।

কালীগঞ্জ পৌরসভা অফিস - গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKHVRKXN
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

BRTC Tejgaon Training Institute থেকে ৩ মাসের ড্রাইভিং কোর্স নিয়েছিলাম। কোর্স শেষে Learner Licence

BRTC Tejgaon Training Institute থেকে ৩ মাসের ড্রাইভিং কোর্স নিয়েছিলাম। কোর্স শেষে Learner Licence এর পরীক্ষা দেই। পরিক্ষার আগেই BRTC এর নমিনেইটেত দালাল চক্র ৩০০০টাকা চাইল, আমি রাজি হয় নি। তাই পরিক্ষা ভালো করার পরো প্রথম বার fail আসে। আবার ২য় বার যখন দেই তখনই বুঝতে পারি যে টাকা না দিলে fail করাবে। হাতে আর সময়ও নাই। তাই বাধ্য হয়ে ৩০০০টাকা দিলাম। রাতেই SMS চলে আসছে "**** you passed the driving test******". এই হলো অবস্থা।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKMD8996
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৯.১ হাজার

পাসপোর্ট

করতে গেছি, আমার সকল কাগজ পত্র রেডি করে নিয়ে গেছি ব্যংক ডাব করে গেছি , কিন্তু আমার কাগজ জমা দিতে গেছি তখন আমাকে বলতেছে যে আপনার কাগজে ভুল আছে, আমি বললাম কি ভুল আছে বলেন। বলল আপনার পেশা কি বললাম আমি স্টুডেন্ট, তাইলে পাসপোর্ট অন্য পেশা দেওয়া, এটা হবে না আমি বললাম হবে না কেন আমি যাবো বিদেশ এখানে পেশাই কি সমস্যা করলো, বলল এত কথা বলার টাইম নাই ঠিক করে আনেনে। পরে বাইরে গেলাম দেখা দালাল পিছে পিছে গুরতেছে আর বলতেছে কি সমস্যা ভাই, আমি বললাম ভাই সব ঠিক আছে শুধু পেশার জন্য বের করে দিলো, পরে দালাল বলল লাভ নাই কোন লোক ধরে আরছেন আমি বললাম না তো, লোক কেন ধরবো ওই বলল লোক না ধরলে করতে পারবেন না অরা কোন না কোন সমস্যা ধরবোই, তারপর দালাল কে টাকা দিলাম এর পরে কাগজে কি জানি লিখে দিলো এর পর সাথে সাথে জমা নি

জামালপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYXW75CU
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৩০০

উম্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা

আমার সন্তান এইসএসসি পরীক্ষা দিচ্ছে। কর্তব্যরত স্যার আইসিটি প্র্যাকটিকেল পরীক্ষায় খাতা জমা দিলে ৩০০ টাকা আর খাতা না জমা দিলে ৫০০ টাকা দাবি করে। আমি টাকা দিতে রাজি হইনি। স্থান- আবুজর গিফারী কলেজ, মালিবাগ, ঢাকা।

মালিবাগ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKN7MLML
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সেবা গ্রহণ করেছি

আমার মোটরসাইকেলের ট্যাক্স টোকেন হারিয়ে গেছিল। নবায়ন করার জন্য গিয়েছিলাম টাঙ্গাইল brta। ওনারা বলছে ট্রাফিক অফিস থেকে, ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে। আমার সবকিছু ঠিক থাকলেও উনারা বলছে কাগজপত্র রেখে যান, এক সপ্তাহ সময় লাগবে। আর ১০০০ টাকা দিলে আজকে পাবেন। আমি প্রাইভেট চাকরি করি আমার ছুটি নাই সেজন্য আমি ১০০০ টাকা দিয়ে সেবা গ্রহণ করেছি

টাঙ্গাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKERFYDV
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪০০

ক্যাথেটার লাগানো

সেবা টি ছিল ক্যাথেটার লাগানো, যা সাধারণত নার্স বা ওয়ার্ড বয় বা মাশি এরাই করে থাকে। এবং এই সেবাটি পেতে বাংলাদেশের কোথাও কোনো টাকা দেওয়ার বিধান নাই, তারপর ও সেখানকার কর্তব্যরত নার্স বা ওয়ার্ড বয় এরা আমার কাছ থেকে ৪০০ টাকা দাবি করে, পরে যেহেতু সেবাটা আমাদের ইমারজেন্সি ছিল তাই পরে ৩০০ টাকা দিয়ে সেবাটা নেওয়া হয়েছে।

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJXVEMBK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

কোর্টের স্বাভাবিক নোটিশ প্রক্রিয়া

আমাদের একটি মামলায় সাক্ষী তদন্তকারী কর্মকর্তা। তাকে কোর্ট সাক্ষ্য দেয়ার জন্য নোটিশ পাচ্ছিল না। অথচ এটা স্বাভাবিক ভাবেই পাঠানোর কথা। পরে কেনো পাঠায়নি জিজ্ঞেস করলে, ৩০০ টাকা দাবি করে। পরে পরিশোধ করছি।

ঝালকাঠি জেলা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRF5H5MM
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

ওইখানে সাধারণত ঘুষ ছাড়া ওরা সঠিক কাজ করে না তাই বাধ্য হয়ে ঘুষ দেওয়া লাগে ঘুষ নেয়ার জন্য বাইরে ওদের লোক থাকে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKABMB5A
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২০০

গাড়ির স্মার্ট কাটের জন্য ফিংগার দেওয়া

আমি ফিঙ্গার দিতে গেলে ফিঙ্গার নিচ্ছিল না বলছিল আমার মেসেজ আসতে হবে। কিন্তু আমি মোবাইল নাম্বার চেক করে দেখি মোবাইল নম্বর ভুল।আমি বললাম নাম্বারটা চেঞ্জ করে দেন তখন তারা বলল ঠিক আছে। তবে যেহেতু আপনি চাকরি করেন সে ক্ষেত্রে আপনি দিতে পারবেন তবে ২০০ টাকা লাগবে। আমি দেখলাম বারবার যাওয়া আসা আমার পক্ষে সম্ভব না তাই আমি বাধ্য হয়ে দিয়ে থাকি।

গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNYD6UB8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট এর আবেদন

আমি পাসপোর্টের জন্য পাসপোর্ট অফিসে আবেদন করতে যাই। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমার ফাইলটি দেখে বলেন, **“আপনার NID কার্ডে সমস্যা আছে।”**আমি জানতে চাই, কী ধরনের সমস্যা হয়েছে। কিন্তু তিনি সমস্যাটি পরিষ্কারভাবে ব্যাখ্যা না করে আমাকে বলেন, **“এক সপ্তাহ পরে আসবেন।”**এরপর আমি কোনো কাগজপত্র জমা না দিয়েই সেখান থেকে বাইরে চলে আসি।বাইরে আসার পর একজন দালাল/মধ্যস্থতাকারী আমাকে বলে, **“২,০০০ টাকা দিয়ে একটি স্লিপ নেন, তাহলে এখনই আপনার কাজ হয়ে যাবে।”**আমার যেহেতু জরুরি ভিত্তিতে পাসপোর্ট প্রয়োজন ছিল, তাই বাধ্য হয়ে আমি তাকে ২,০০০ টাকা দিই। এরপর একটি স্লিপ নিয়ে আবার অফিসে গিয়ে আমার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিই। তখন সেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় কাগজপত্র জমা নেয়া

জামালপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYNVM4F5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্ম নিবন্ধন

আমি আমার ভাতিজার জন্ম নিবন্ধন করাতে জাই ঐ খান কার এক কম্পিউটার অপারেটর আমার কাছে ২০০ টাকা দবি করে আমি বল্লাম নিবন্ধন করাতে তো ৫০ টাকা লাগে সে আমার সাথে দূরব্যবহার করে বলে ২০০ টাকাই লাগবে করেলে করেন না করলে বের হয়ে জান আমি বিষয় টি তাৎক্ষণিক সেখানকার প্রশাসক চেয়ারম্যান কে অবহিত করলাম প্রশাসক আমাকে বলল অন্যান্য পরিষদে 400 থেকে 500 ন্যায়

মুক্তাগাছা ৯ নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY84QKP2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট

বিদেশ যাবার উদ্দেশ্যে পাস পোর্ট করতে গিয়েছিলাম কিন্তু নিজে নিজে চেষ্টা করছিলাম এবং সম্পূর্ণ ফরম ফিলাপ নিজে নিজে করেছিলাম প্রতিটা অপশন খুব সুন্দরভাবে পূরণ করেছি তবুও পাসপোর্ট অফিসাররা বারবার ভুল করে আমাকে ফিরিয়ে দিয়েছে এক পর্যায়ে বাধ্য হয়ে দালালের শরণাপন্ন হয় এবং কাজটি সম্পন্ন হয় তবে ফরম ফিলাপে আমার যে ভুলগুলো পাসপোর্ট অফিসাররা ধরেছিল তার থেকে বেশি ভুল করছিল ওই দালালেরা তবুও টাকা দেওয়ার কারণে কোন ভুল ভুল ছিল না তারপর সেটা পুলিশ ক্লিয়ারেন্স করার সময় পুলিশ কেউ টাকা দিতে হয় কি বলবো বাংলাদেশের প্রতিটা জায়গায় সঠিকভাবে কোন কাজ হয় না আর হলেও সে সংখ্যা অনেক কম

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH9LD6L8
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

Building committee. For approval of a building in Ashuganj

আশুগঞ্জ উপজেলায় একটি ১০ তলা বিল্ডিং অনুমোদনের জন্য আবেদন করি। জেলা প্রশাসক মিটিং এ অঅনুমোদন করলেও সভার কার্যবিবরণী তে এডিসি স্বাক্ষর করার বিনিময়ে উক্ত টাকা দাবী করেন নতুবা উনি ৮ম তলা পর্যন্ত দিবেন বলে জানান।

Brahmanbaria, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT4G5ZSZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ঠিকাদারি কাজের বিল উঠানোতে ক্যাশিয়ারের কমিশন ১%

বিলের টাকার অংকের ১% না দিলে চেক হস্তান্তর করে না,, না রকম হ্যারেজ করে,, এ টেবিল সে টেবিল ঘুরায়,, সকল DPHE অফিসে একই রকম অবস্থা,, সকল নিম্ন থেকে উর্ধতন সকল কর্মচারিই প্রত্যেকের জন্যেই ১% করে কমিশন চলে,, না দিলেই বিল আটকে দেয়,, সাক্ষর করে না,, বাজে আচারন করে,,

পিরোজপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এক্সেন অফিস, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRU4DSE6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০

মেট্রোস্টেশন পাবলিক টয়লেট

সচিবাচলয় মেট্রস্টেসন টয়লেট ইউজ করে আসার পরে একজন মহিলা মহিলা আমার কাছে টাকা ২০ টাকা দাবি করেন (আমরা ২ জন ছিলাম)। অতঃপর ঐ মহিলার সাথে আমার তুমুল কথা কাটাকাটির এক পর্যায়ে পাশে থাকা লেডি পুলিশকে ডেকে আনেন অনৈতিক ভাবে টকা দাবি করা ঐ মহিলা। পরবতীতে লক্ষনীয় বিষয় হলো লেডি পুলিশটি পূর্বের মহিলার চাওয়া অনৈতিক টাকা দাবিকে আগের চাইতে কয়েক ধাপ বেশি যুক্তিক এবং বৈধতা দেওয়ার মিশনে শামিল হলেন। আমার ইচ্ছা না থাকা সর্তেও আমার ছোট্ট ভাই টাকাটা পে করে, আমাকে টেনে নিয়ে আসে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK658T9P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

বন বিভাগ

আমি একটি পাকা বাথরুম বানাতে যাই। আমাদের এখানকার জমি রেকর্ড না হওয়ায় বনবিভাগের লোকেরা গিয়ে নির্মানাধীন বাথরুম ভেঙ্গে ফেলতে চায়। পরবর্তীতে উনারা আমাদের নাম ঠিকানা লিখে নিয়ে যায় এবং বনবিভাগ অফিসে যোগাযোগ করতে বলে। অন্যথায় বন চুরির মামলার ভয় দেখায়। পরে ওনাদের ওখানে গেলে টাকা ডাবী করলে আমরা ৩০০০ দিলে উনার আরও টাকা ডাবী করে। পরবর্তীতে ৫০০ টাকা দিয়ে আসতে হয়। ছোট্ট একটা বাথরুম বানাতে যদি ৫০০০ টাকা দিতে হয়!!! তাহলে একটা বাড়ি করতে গেলে কত দিতে হবে কল্পনা করতে পারেন??? এই হলো মধুপুরের বন বিভাগ কর্মকর্তাদের হালচাল।

মধুপুর,টাঙ্গাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK87FQSQ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

মোটরসাইকেলে মালিকানা বদলি

মিরপুর বি আর টি এতে যাই আমার গাড়ির মালিকানা ভর্তির জন্য সেখানে গিয়ে আমি ব্যাংক ড্রাফট করি ৩৮০০ টাকা এবং কাগজপত্র রেডি করি পরবর্তীতে যখন জমা দিতে যাই তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে আপনি কার মাধ্যম হয়ে এসেছেন এবং উনারা আমার কাগজপত্রের উল্টা পাশে চেক করে কারো নাম আছে কিনা, যখন দেখতে পায় কারো নাম নেই তখন ফাইল জমা নিতে অস্বীকৃতি জানায়, এবং পরবর্তীতে আমার কাছে ২০০০ টাকা দাবি করে, না হলে আমাকে মালিকানা বদলির একনলেজমেন্ট স্লিপ দিবে না, এবং বিভিন্ন নিয়ম দেখাতে থাকে, পরবর্তীতে আমাকে বলে দুই হাজার টাকা দেন আজকের ভিতরে দিয়ে দিব, আমি কোন উপায় না দেখে পরবর্তীতে 2000 টাকা দিতে বাধ্য হয়েছি

dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK5CPMBN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

কক্সবাজার কোর্ট বিল্ডিংয়ের নকল শাখায় রায়ের নকল সংগ্রহ করতে গেলে প্রতিটি নকলের জন্য আনুমানিক ৩,০০০/-

কক্সবাজার কোর্ট বিল্ডিংয়ের নকল শাখায় রায়ের নকল সংগ্রহ করতে গেলে প্রতিটি নকলের জন্য আনুমানিক ৩,০০০/- টাকা ঘুষ দাবি করে। দাবিকৃত অর্থের বিপরীতে রসিদ চাইলে সংশ্লিষ্টরা রসিদ প্রদান করতে অস্বীকৃতি জানিয়ে জানান যে, এ ধরনের অর্থ গ্রহণের কোনো রসিদ/ব্যবস্থা নেই। কিন্তু সরকারী খরছ ছিল মাত্র 450 টাকা।

কক্সবাজার আদালত, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTQ5C7F5
মন্তব্য