সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট

আমি পাসপোর্ট অফিসে গিয়েছিলাম খাগড়াছড়িতে, আমি কুমিল্লা থেকে অনলাইন পেমেন্টও করেছি,আমার সব কাগজপত্র ঠিক ছিল,,আমার সব কাগজপত্র ঠিক থাকার পরেও নানা অজুহাত দিতে লাগলো তারা, অবশেষে বাধ্য হয়ে যখন পাসপোর্ট অফিসে সামনে কম্পিউটার দোকানে ২৫০০ঘুষ দেই তখন আর কাগজপত্র কোন সমস্যা পাইনি তারা,, পাসপোর্ট এর কাজটি সম্পন্ন করে দেয়

খাগড়াছড়ি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTJ8MLQE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি লাইনে দাঁড়িয়ে পাসপোর্ট নবায়ন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে গিয়ে আমার ভোটার আইডি কার্ডের ডুপ্লিকেট কপি থাকার কারনে জমা নেয়নি। পরে আনসার সদস্য ২৫০০ টাকা দাবি করেন এবং ১৫০০ টাকায় পাসপোর্ট নবায়ন করে দিতে রাজি হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, যিনি লাইনে আমার কাগজপত্র জমা নেননি তিনিই পরবর্তীতে আমার ফিঙ্গার প্রিন্ট, ছবি উঠানো সহ যাবতীয় কাজ করেন।

রংপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RN55JXRS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০

রেল ভ্রমণ

আমি একদিন সিরাজগঞ্জের মনসুর আলী স্টেশন থেকে বড়াল ব্রিজ স্টেশনে আসার উদ্দেশ্যে টেনে উঠি কিন্তু স্টেশন বন্ধ থাকার কারণে টিকিট ক্রয় করতে পারেনি পরে ট্রেনের মধ্যে টিটি আমাকে ধরে এবং আমার কাছ থেকে ৫০ টাকা দাবি করে কিন্তু এটা আমি জানি যে টিকিট ছাড়া টেনে উঠলে জরিমানা হয় তো জরিমানা সহকারে ভাড়া আছে ১০০ টাকা পরবর্তীতে আমি তাকে ১০০ টাকা দেই এবং টিকিটটি সংগ্রহ করি যাতে আমার টাকাটা রেলওয়ে ফান্ডে পৌঁছায় একটা সত্যি ঘটনা বাংলাদেশের রেলওয়ে যে সমস্ত কর্মীরা চাকরি করে ট্রেন কিন্তু একটা সরকারি জিনিস কিন্তু তারা সরকারি জিনিস মনে করে না ট্রেনের স্টাফ এবং টিটি থেকে শুরু করে এমনকি যারা খাবার বিক্রি করে তারা সবাই মনে করে এটি আমাদের বাবার সম্পত্তি বাংলাদেশ রেলওয়েতে প্রতিমাসে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে

বড়াল ব্রিজ টু মনসুর আলী স্টেশন সিরাজগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ2ZFT3S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

সিভিল সার্জন কর্তৃক ডোপ টেস্ট সার্টিফিকেট

নারায়ণগঞ্জ সিভিল সার্জন কর্তৃক ডোপ টেস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য সরকারি ফি মাত্র ৫০ টাকা সত্ত্বেও উনারা ৫০০ টাকা দাবি করেছে। আমি অনেক ভাবে বুঝানোর চেষ্টা করলেও এমনকি স্বয়ং সিভিল সার্জন মহোদয়ের সাথে এ বিষয়ে দেখা করেছি তারপরও আমাকে ৫০০ টাকা পরিশোধ করতে হয়েছে। তারপর খবর নিয়ে দেখি ওখান থেকে এই সার্টিফিকেট নিতে সবাইকেই ৫০০ টাকা গুনতে হয়। অথচ অন্যান্য সিভিল সার্জন অফিসে নির্ধারিত সরকারি ফি দিয়েই এই সার্টিফিকেট নেওয়া যাচ্ছে।

নারয়ণগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK9NJDKL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের বেশিরভাগই মোটা দাগের ঘোষ দিয়ে চাকরি নিয়েছেন। এ বিষয়ে অনেক প্রতিবেদনও হয়েছে, প্রচুর লেখালেখিও হয়েছে কিন্তু কোন সমাধান বা বিচার হয়নি, বাংলাদেশে শিক্ষিত চোরদের বিচার কখনোই মনে হয় সম্ভব নয়। প্রত্যেকটা নিয়োগের সার্কুলারের আড়ালে কোটি টাকার ব্যবসা হয়, অন্য সকল বিশ্ববিদ্যালয়ের মতো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়েও ঘুষের চর্চা হচ্ছে।

নেত্রকোনা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYM7HKHE
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমি খারিজ

জমি খারিজ করতে গিয়েছিলাম,টাকা ছাড়া ফাইল পার করবে না,টাকা দিলে কাজ দ্রুত হবে বলেছিলেন।

গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNBWV7NH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার অফিস (নৌ)

একটা সাধারণ দুই হাজার টাকা ভ্রমণ ভাতার বিল আটকে রেখে এক হাজার টাকা চেয়েছিল। পরবর্তিতে পাঁচশ টাকার বিনিময়ে মিমাংসা করা হয়।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKG9FPXD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমির খাজনা খারিজ করা

ইউনিয়নের মধ্যে জমির খারিজ করতে ইউনিয়ন ভূমি অফিসে গেলে ৬ শতক জমির জন্য তারা ৬ হাজার টাকা দাবি করে।প্রকৃত সরকারি ফি ১১০০ টাকা। অনেক কথা কাটাকাটির পরে তারা ৫ হাজার টাকার করে দিয়েছে।

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJG39FP3
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

এমপিও করন ও এরিয়ার বিল উত্তোলনে ঘুষ প্রদান।

18 তম শিক্ষক নিবন্ধনে যখন আমি নিয়োগ পাই তখন এমপিওভুক্তকরণ করার জন্য আমার প্রধান শিক্ষক আমার থেকে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে এবং সে বলে এই টাকা শিক্ষা অফিসে দিতে হয় আমি বাধ্য হই সেটা পরিশোধ করতে এবং দুই মাসের এরিয়ার বিল বাকি ছিল সেটাও প্রধান শিক্ষক বলেন এটা তুলতে আপনার 5000 টাকা লাগবে সেক্ষেত্রে আমাকে বাধ্য হয়ে ৫০০০ টাকা ঘুষ দেওয়া লাগে।

বাগমারা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ9G9J2N
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

জমি রেজিস্ট্রেশন এর শুনানী

জমি রেজিস্ট্রেশন এর জন্য শুনানীর দিন নির্ধারিত ছিল । সহকারী কমিশনার ভূমি এর শুনানী করেন। শুনানীর আগে সরকারী ফী সাথে অতিরিক্ত ৩০০০/- টাকা দাবি করা হয়। এগুলো কিসের ফী জিগ্যেস করলে বলা হয় এগুলো নাকি তাদের অফিস খরচ।

Rangamati, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTT9ZG7Y
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.২০ লাখ

দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা মৌজার ভূমি জরিপ সংক্রান্ত

দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা মৌজার ভূমি জরিপ চলছে। এখানে একটা মৌজার কয়েকটা সিট ভাগ করে দিয়ে ৮/৯ জন সার্ভেয়ার নিয়োগ দেওয়া হয়েছে ভূমি জরিপ করার জন্য । তারা শুরুতে যার যার চিহ্নিত এলাকায় গেছেন সেখানে রাস্তা, জায়গায় সব মাপামাপি করার পর সকল জমির মালিকদের বলছেন আমরা (নির্দেশ একটা জায়গা উল্লেখ করে) ওখানে আমাদের ক্যাম্প স্থাপন করেছি আপনারা যার যার মালিকানার কাগজ নেয়ে আসেন আপনাদের নামে নতুন রেকর্ড নিয়ে যান। এরপর শুরু হলো তাদের ঘুস কারবার কেমন, কেউ তার কাগজ নিয়ে গেলে বলতেছে আপনার জায়গা কম আছে, আপনার জায়গা খাস এর ভিতরে ঢুকছে, আপনার জায়গার কাগজ মিল নাই, নাম অসুদ্ধ , রাস্তা ছাড়ছেন সেখানে বেশি জায়গা ঢুকছে, বাড়ির সামনে রাস্তা আছে ১২ ফুট কর্মকর্তা রাস্তা নকশায় আকছে ১৬ ফুট মানে বাড়ির জায়গা কমায় দিছে ।

শুভাঢ্যা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKCTZXGS
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

ট্রাইব্যুনালের রায় ডিক্রি মোতাবেক আবেদন সত্ত্বেও নতুন খতিয়ান প্রস্তত না করে দেওয়া।

পৃথক খতিয়ান প্রস্তুতির আবেদন। ৩ বৎসর (২০২৩-২০২৬)কোনো কারণ না দর্শিয়ে আটক রেখেছে। সহকারী কমিশনার ভূমি অফিস। সকল ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে।

টাঙ্গাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKEWSZLM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির খাজনা

গ্রামের জমির খাজনা বাবদ ঘুষ হিসেবে অতিরিক্ত ১০০০০/- টাকা চেয়েছিল আমি ৯০০০ /- টাকা দিয়ে ফয়সালা করি

ত্রিশাল, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYMR5Y27
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

বেনাপোল ইমিগ্রেশন অফিস বাংলাদেশ

আমি ইন্ডিয়া থেকে আসার সময় বেনাপোল বর্ডার এর এক ইমিগ্রেশন অফিসার, আমার পাসপোর্ট দেখতে চাইলো আর চা নাস্তা এর জন্য কিছু দিতে বল্লো । আমি তাকে ৩০০ টাকা দিয়েছি।

যশোর বেনাপোল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKKPNRXZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

বাইক আটকে টাকা দাবি

আমার জীবনে এইটা ঘুষ দেওয়ার প্রথম অভিজ্ঞতা ছিল পরে আরও দিতে হয়েছে।আমরা বাইক এ করে শেরপুর থেকে বাড়ি আসছিলাম,সময় কই রোড এলাকায় এসে কয়েকজন পুলিশ আমাদের বাইক আটকায়,তারপর একজন আরেকজনকে বলতে থাকে আজকে অনেকগুলো বাইক থানায় নিয়ে যেতে হবে। এটা সম্ভবত ২০০৯ সালের ঘটনা।আমরা অনেক রিকুয়েস্ট করি ছেড়ে দেওয়ার জন্য।তখন আরেকজন কনস্টেবল এসে এক হাত আর এক হাতের বগলের নিচে ইশারাতে টাকা চায় আমরা তখন বুঝতে পারিনা,তখন সে পুলিশ কনস্টেবল বাধ্য হয়ে সরাসরি মুখে বলে ৫০০ টাকা দাও দিয়ে চলে যাও স্যার কে মেনেজ করতে হবে।আমাদের কাছে তেমন টাকা পয়সা ছিল না, আমরা সবার পকেট চেক করে মাত্র ১২৭ টাকা আছে এটা ওই কনস্টেবল কে জানাই তিনি রাগান্বিত হয়ে বলে এটা তো হবে না তোমাদের বাইক থানায় নিয়ে যাব পরবর্তীতে এস আই কে জানায় এরা ছ

শেরপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYQL4KPP
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১১.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

অপেদার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আমি আবেদন করেছি। এখন কিছু দালাল বলছে আপনি যতই পরিক্ষা ভালো দেন আপনাকে পাস করাবে না যদি আমাদের মাধ্যমে না করান। যেভাবেই হক ফেইল করাবে তবে আমি ও বলেছি আমি একবার ফেইল করে দেখি তাও মহান আল্লাহর কাছে বলতে পারবো আমি সৎ ভাবে চেষ্টা করেছি.... । এখন দেখি কি হয় সমনে পরিক্ষা।

Meherpur, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH57T4SL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

passport

have experienced corruption in Bangladesh on four separate occasions. Government officials demanded bribes to perform services that should be free. For my passport, I was asked to pay $4,000, and then an additional $3,000 during verification. I had similar experiences with my property registration and property taxes, where officials refused to provide documents or inflated my tax assessment unless I paid extra money. Now living in the United States, I find this system deeply shocking. another way pay 25000

Lakshmipur, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTYJUDAX
মন্তব্য