সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

আমার এলাকায় কোর্টস অব ওয়ার্ডস আছে বলে তহসিলদার মিউটেশন বা নামজারি করে দিবেনা বলেন। কিন্তু সেম খতিয়ান থেকে অন্য একজন ঘুষ দিয়ে নামজারি করে নেয়। সেটা এসিল্যান্ড অফিসকে জানানোর পরেও প্রতিকার মেলেনি কোনো। তাদের দাবি এই খতিয়ান থেকে নামজারি হবেনা। আগের কর্মকর্তা ঘুষ খেয়ে করতে পারে। এমন ভাষ্য ছিল তাদের।

গ্রাম, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK89VZJ2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

Mutation

মিউটেশন করতে গেছিলাম, জমির হাল দাগ সব ঠিক ই আছে। তারপর ও দাবি করেছে। পরে টাকা দেয়ার পর মিউটেশন এপ্রুভ করেছে।

ডুমুরিয়া ইউনিয়ন ভূমি অফিস,, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH7M596Q
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩০.০ হাজার

অভিযোগ দিতে গিয়ে তদন্তে আসার জন্য তাকে গাড়ি ভাড়া সহ ৫০০০ টাকা দিতে হবে তবে এতেও সেবা পাওয়া যায়

অভিযোগ দিতে গিয়ে তদন্তে আসার জন্য Asi/si তাকে গাড়ি ভাড়া সহ ৫০০০ টাকা দিতে হবে তবে এতেও সেবা পাওয়া যায় নি এভাবে ৩০থেকে ৩৫ হাজার টাকা চলে গেছে

বরগুনা সদর উপজেলা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে BRWXSR5K
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৪.০ হাজার

আমার সব কিছু থাকার পরেও মামলা দেয়

আমার সব কিছুই ঠিক ছিলো আমি রেগুলার বাইক চালাই তার পরেও কাগজ নিয়ে ১০ মিনিট ধরে বসে থাকে আমি কোনো টাকা না দিতে চাইলে ২ টা মামলা দিয়ে দেয়

শান্তিনগর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DK9GX7PU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

জমির নামজারি জন্য মহিলা নায়েব কাছে গেলে ৪ একর জমি নামজারি করতে ৫০০০০ টাকা নেয়। কখনো ৫০০০ টাকা আবার কখনো ১০০০০ টাকা এভাবে পুরো টাকা নিয়েছে

Mymensing, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYT34RPV
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

১২ শতাংশ জমির নামজারি করার জন্য গিয়েছিলাম ইউনিয়ন ভূমি অফিসে তারা বলেছে আপনি আপনার থেকে আবেদন করুন এরপর আমরা পর্যালোচনা করব। আমি চিন্তা করলাম এর আগে আমি আবেদন করে আবেদনে ভুল হয়েছে তাই তাদের সাথে আলোচনা করলাম বিস্তারিত পরে আমার বক্তব্য শুনে বলল আমরা যদি আবেদন থেকে শুরু করে সবকিছু করি তাহলে টাকা লাগবে ২০০০০ এর কম হলে হবে না। পরে আমি অফার করলাম ১০০০০৳ রাজি হয়নি পরে না করে চলে এসেছি। এ দেশে ঘুষ দিলে সবকিছুই সম্ভব।

পটুয়াখালী, গলাচিপা, রতনদী তালতলী, আটখালী ভূমি অফিস, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRD6QWHG
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৮.০ হাজার

খারিজ বাতিলের জন্য

সাব রেজিস্ট্রার অফিস থেকে ফাইল হাত বদল হতো টাকার মাধ্যমে। কিন্তু এসিল্যান্ড কোনো টাকা দাবি করেন নি। টাকা দাবি করেছেন অফিসের কর্মীরা "অফিস সহায়ক থেকে শুরু করে নাইব স্যার"

গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYLCYUAW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

খারিজ

আমি একটি জমি খারিজ করার জন্য অনলাইনে আবেদন করি। তারপর ভূমি অফিসের নায়েব আমার আবেদন বাতিল করে দেন কারণ আমার দলিলে একাধিক দাগ নাম্বার ছিল। পরবর্তীতে উনার সাথে যোগাযোগ করলে আমাকে বিভিন্ন অযুহাত দিয়ে হয়রানি করে প্রায় ১ বছর পরে ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে আমার জমি খারিজ করে দেন।

গ্রাম, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK2Y39RN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.০ হাজার

জমির নামজারি করার জন্য

জমির নামজারি করার জন্য ১১০০০ এবং দ্বিতীয় বার ৫৫০০ টাকা দেই আমি ঢাকায় থাকার কারণে বাধ্য হয়ে টাকা দিতে দিয়ে আসি প্রথম বার ৮ টি দাগের অংশের মধ্যে ৫ টি দাগ লিপিবদ্ধ করে এবং পরে বাকি ৩ টি দাগ উঠানোর টাকা দিয়ে আসি, আরো বেশি টাকা দাবি করে আনেক কষ্টে উল্লেখিত টাকা পরিশোধে বাধ্য হই।

চাঁদপুর , কচুয়া উপজেলার, মাঝিগাছা ভূমি অফিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTCB65C2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ট্রেড লাইসেন্স, লেবার লাইসেন্স,

ফেনী শহরের প্রতিটি দোকান - ফ্যাশন আউটলেট গুলো তে সরকারি নিময় ও অনুযায়ী সাপ্তাহিক শুক্রবার বন্ধ থাকার কথা থাকলেও তারা মাসিক চাদা চায় ৩০০০টাকা করে প্রতি দোকানে এটা বাধ্যতামূলক দিতে হবে লেবার কোড এর ডিসি মহাদয় সাহেব এবং লেবার আইনের মামলা ভয়বিধি দেখায় তাই ব্যবসা করতে হলে ৩০০০টাকা করে দিতে হবে।।।।। ২০০ টাকা লাগে লেবার লাইসেন্স মানে কর কারখানা লাইসেন্সের তারা ৩০০০টাকা করে প্রতি বছর নিয়ে থাকে।।।

ফেনী সদর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTLBV78S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ কোটি

lged

আমি একজন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নিয়মিত ঠিকাদার। এখানে উপজেলা অফিস ২%,নির্বাহী প্রকোশলী ১%,এবং সিনিয়ার এসিস্ট্যান্ট ইন্জিনিয়ারি,জুনিয়ার এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার, এস এ ইি,ল্যাব,একাউন্টস,সব মিলে ১.৫%,সরকারি মহা হিসাব নিরিক্ষণ অফিস. ২০% হারে ঘুষ না দিলে কনো বিল পাশ হয় না তাই বাধ্যতামুলক টাকা দিতে হয় এই টাকা না দিলে বিভিন্ন ভাবে হয়রানি করে থাকে।

Sunamganj, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে SYLKNDQ7
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.৫ হাজার

ট্রেড লাইসেন্স করা

অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন করেছিলাম। অনুমোদন করতেছিল না। পরে ৭০০০ টাকা দেওয়ার সাথে সাথে কাজ করে দিছে। মুল খরচ ছিল ৩৫০০ এর মত। বাকিটা ঘুষ

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKGZ9BUW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ম্যাজিস্ট্রেটের অনুমোদিত হওয়ার পরও পুলিশকে ঘুষ দিয়ে বের হওয়ার লাগে আর না হলে দীর্ঘ সময় আটকে রাখ

কোর্টে যাবিন পাওয়ার পর আসামিকে ঘুষ ছাড়া ছেড়ে দেওয়া হয় না

দিনাজপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNSEQDJP
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

মিস কেস খতিয়ানের দাগ নাম্বার পরিবর্তন

আড়াই মাস যাবৎ প্রায় ১০ বার ব্রাম্মনবাড়িয়া গিয়েছি সাতগাঁও আমতলী বাজার থেকে। আমার বাবা একজন মুক্তি যোদ্ধা। উনাকেও মূল্যায়ন করেনি। রেকর্ড রুম এ এই ১০ দিনের শেষ দিনে তারা আমাকে সই মুড়ির একটা কাগজ দেয়। সেটা নেয়ার সময় বলেছিলাম এটা কি অনলাইন হয়েছে কিনা তারা বলে সেটা বলতে পারবে না। তারা বললো তাদের কাজ শেষ। কিন্তু যখন খারিজ করতে গেলাম ফাইল জমা দিলাম অ্যাসি ল্যান্ড বিজয় নগর বলল এটার দাগ নাম্বার পরিবর্তন হয়নি। এখন বলুন এই হয়রানির মানে কি? ২০০০০ টাকা দিলে নাকি ১৫ থেকে ২০ দিনেই অনলাইন হয়ে যেত। তার মানে ইচ্ছে করেই অনলাইন করেনি।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT28EE9B
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

চেকপোস্ট /কাগজ চেকিং

চেকপোস্টের কাগজে নামে হয়রানি সবকিছু ঠিকঠাক থাকার পরও বিটের নামে ঘুষ দেওয়া লাগে আর যদি না দেই মামলা অযাজিত অনর্থক মামলা দিয়ে হয়রানি করে তাই হয় না থেকে বাঁচতে ঘুষ দেওয়া লাগে

ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার দেখা হয়েছে CT74LJKS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

২৫ শত টাকা না দিলে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যাবে না

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTBAXNNK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমি নাম খারিজ করার জন্য এবং রেস্টোরি করার জন্য

চাঁদপুর থানা দিন কচুয়া থানা ১১৫ নম্বর মৌজা এবং 16 নম্বর মৌজা নাম খারিজ করার জন্য এবং রেজিস্ট করার জন্য এই টাকা পরিশোধ করেছি

চাঁদপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTRG25WD
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

Police passport varificatio er somoi sobi e baddhotamolok ghos ditei hobe.

Dhaka Jurain alakai passport police varification er somoi apnak fon diye bolbe apnar passport er varification korar jonno ei document golo bikrumpur or ei market er niche niye ason. Je kono akta address dibe. Then bolbe taka din tee/nasta khete. 1,2,3,4 hazar taka ditei hobe. Manos boje tara taka adai kore. Noito voi dekhai passport pabe na. Vlo report dibe na.

Dhaka Jurain, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKZMJHNG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি অনলাইনে নিজে আমার ভাইয়ের জন‍্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করি। আবেদন করার পরে ভুক্তভোগী বন্ধু বান্ধবদের কাছে জানলাম যে, নিজে নিজে আবেদন করলে সংশ্লিষ্ট থানা নাকি এটা বাতিল করে দেয়, তাই অতি সত্তর থানায় যোগাযোগ করতে হবে। থানায় যাওয়ার পরে তারা বললো, এটা আমি কেন আবেদন করলাম? এটা নাকি করতে হলে তাদের মাঝ‍্যমে করতে হয়, এটা বাতিল হয়ে যাবে হেন তেন নানা কিছু । তারপর ওরা বললো, ওদের মাঝ‍্যমে করলে ওদের কে একটা খরছ দিতে হয়। আমি বাঁধ‍্য হয়ে সেই খরচটা লোকটার হাতে দিতেই লোকটা কম্পিউটারে চেক করে বললো, কোন সমস‍্যা নাই হয়ে যাবে।

সিলেট, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYVKTBTX
মন্তব্য