সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

বিএফডিসিতে দেখার জন্য প্রবেশ করতে ঘুষ চায় সিকিউরিটি

ঢাকায় গেছি ঘুরতে , মনে হল এফডিসি একটু দেখি তো সেজন্য গেটে গিয়েছি আমাকে বলে প্রবেশ করা যাবে না নিষেধ আর পরে গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম পরে একজন সিকিউরিটি এসে বলল আমাদের চা নাস্তার খরচ দেন আমরা ঢুকতে দিব পরে তাদেরকে ২০০ টাকা দেয়া হয়। পরে তারা প্রবেশ করতে দেয়

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২০০
১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ DKF3454E
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Fire Safety Plan

Note ফায়ার ডিফেন্স অধিদপ্তর ফায়ার সেফটি প্ল্যান / ফায়ার লাইসেন্স রিনিউ / কার্যকারিতা সনদ পাস এর জন্য প্রজেক্ট ভিজিট এবং মূল্যায়ন সাবমিট এর প্রেক্ষিতে অনুমোদন নোট করে. যদি মূল্যায়ন নোট অনুমোদন আকারে না করে, তাহলে ফায়ার সেফটি প্ল্যান / ফায়ার লাইসেন্স রিনিউ / কার্যকারিতা সনদ পাস হবে না. এর প্রেক্ষিতে (Asst. Director) ব্যক্তি ৫০ হাজার টাকা ঘুষ চায়, না হলে মূল্যায়ন নোট এমনভাবে লিখবে, যাহাতে ফায়ার সেফটি প্ল্যান পাস (মূল্যায়ন) না হয় ---- অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (AD) এবং ডেপুটি ডিরেক্টরের (DD) সকল পদবীর সকল ব্যক্তি অতিরিক্ত ঘুষে আসক্ত হয়েছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত এবং ব্যাক্তি টু ব্যাক্তি প্রতিযোগিতায় নেমেছে কে কার চেয়ে বেশি টাকা ঘুষের মাধ্যমে ইনকাম করতে পারে

ঘুষ দিইনি
Dhaka ৳৫০.০ হাজার
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৩০ DKYQKCZZ
০ মন্তব্য
শিক্ষা অফিস

লোনের কাগজ এর সাইন

আমি আমার এক পার্সোনাল লোন এ সাইন নেওয়ার জন্য, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এর কাছে গিয়েছিলাম। উনি আমার কাছে ১০,০০০ টাকা ঘুষ চেয়েছিলেন। উনি যেকোনো শিক্ষক এর কাছেই ঘুষ চান । উনার প্রতি সাইন এর জন্য,উনি সব শিক্ষককে জিম্মি করেন।

শুধু দাবি করেছে
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তার অবস্থিত ৳১০.০ হাজার
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১ CT6ZX8G3
০ মন্তব্য
শিক্ষা অফিস

অকালমৃত্যু জনিত কারণে আর্থিক প্রাপ্য টাকা উত্তেলন

> আমার সহকর্মী সহকারী শিক্ষক ০৯/০৭/২০২৪ তারিখে মারা যান, চাকরির বয়স ১৩ বছর। রেখে গেছেন দুটি নাবালক সন্তান। তার পেনশন ও অকাল মৃত্যুজনিত আর্থিক সুবিধার কাগজপত্র ঠিক করার জন্য এক আত্মীয় দায়িত্ব নিয়ে এ পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার টাকা নিয়েছেন, কোনো রশিদ দেননি। আজও টাকা বুঝে পাওয়া যায়নি, উল্টো এখন আবার ২১ হাজার টাকা বেশি তোলা হয়েছে বলে দাবি করে টাকা চাওয়া হচ্ছে, কিন্তু কোনো প্রমাণ বা রশিদ দেখানো হচ্ছে না। এতিম শিশুদের প্রাপ্য টাকা পেতে চরম হয়রানি ও ঘুষ দাবির শিকার হতে হচ্ছে।

ঘুষ দিইনি
ঝালকাঠি ৳১.৩০ লাখ
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ BRTQCXHT
০ মন্তব্য
ভূমি অফিস

নামজারি আবেদন ইউনিয়ন ভূমি অফিস থেকে নামঞ্জুর করা হয়েছে

নামজারি আবেদন করতে দিয়েছি সবকিছু অনলাইনে জমা দেওয়ার পর যখন তারা আমাদেরকে শুনানিতে ডাকেন তখন হয় ঝামেলা যে আমরা যাব তার আগেই ইউনিয়ন ভূমি অফিস থেকে আমাদের আবেদন বাতিল করে দেন দলিল হতিয়ানি নাম সবকিছু আপডেট দেখানো হয়েছে তারপরও তারা আমাদের কাছে অবৈধ ঘুষ দাবি করে যদি আমরা সেটা না দেই তাহলে আবেদন বাতিল করে দিবে এবং জমিটি কত তালিকায় অন্তর্ভুক্ত করে দিবে

শুধু দাবি করেছে
সুয়াপুর ইউনিয়ন ভূমি অফিস ধামরাই ঢাকা ৳২০.০ হাজার
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ DK33RYVV
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমি নতুন পাসপোর্ট করতে চাই, যার কারণে অনলাইনে আবেদন করে, টাকা পরিশোধ করে, আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিতে গেলে, তারা নানান ভাবে হয়রানি করে, পরে একজন দালাল ২০০০ টাকা দাবি করে, বলে যে সে সমাধান করে দিবে, যার কারনে তাকে ২০০০ টাকা দিয়ে আমাকে পাসপোর্ট করতে হয়েছিল।

ঘুষ দিয়েছি
Chandpur ৳২.০ হাজার
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ CT2QF79M
০ মন্তব্য
কর অফিস

অবৈধ ভাবে টাকা চাওয়া

সার্কেল ৮(কুমিল্লা বৈতনিক) এর কর পরিদর্শক আমার একটা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন কারণ দেখিয়ে ১,০৫,০০০/- টাকা দাবি করেছেন। পরে সার্কেল ৬(সদর দক্ষিণ) এর কর পরিদর্শক ৮০,০০০/- টাকার মধ্যে করে দিবে বলে জানায়। এখনো বিষয় টি চলমান।

শুধু দাবি করেছে
কুমিল্লা ৳১.০৫ লাখ
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১ CTVE2A24
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

PASSPORT RENEW

আমি গত ১৬ অগাস্ট আমার বন্ধুকে নিয়ে ওর পাসপোর্ট রিনিউ এর জন্য যাই। সেইদিন এম আর পি পাসপোর্ট যাচাই করণ সার্ভার এবং এন ই ডি যাচাই করণ সার্ভার কোনটি সচল ছিলোনা, যার কারণে আমাদের অপেক্ষা করতে বলা হয়। আমরা সকাল ৯.৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত অপেক্ষা করার পরে নিচে থাকা আনছার এর খোজ পাই , এবং তার কাছে যাওয়ার পরে সে আমাদের বলে সব কিচু হবে টাকা লাগবে ২৫০০। পরবর্তীতে আমরা রাজি হওয়াতে ৩০১ নম্বর রুম এর একজন হুজুরের কাছে যেতে বলেন। এমনকি যাওয়ার সাথে সাথে ৩-৫ মনিটর মধ্যে কাজ হয়ে যায়. অথচ আমরা দুপুর পর্যন্ত বসে থেকেও করতে পারিনি .

ঘুষ দিয়েছি
UTTARA ৳২.৫ হাজার
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ DKK3RKB7
০ মন্তব্য
ভূমি অফিস

খারিজ খতিয়ান

জমির খারিজ খতিয়ান করার জন্য। প্রকৃত খরচ ১১৭০/ টাকা. দাবি ৬০০০ টাকা, দার কষাকষি করে ৪০০০ টাকায় পরিশোধ করতে হয়ে ছে।

ঘুষ দিয়েছি
ঠাকুরগাঁও ৳৬.০ হাজার
১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৬ RNS2XYU9
০ মন্তব্য
ভূমি অফিস

ভূমি কর আদায়ের জন্য অনলাইনে খতিয়ান অন্তর্ভুক্তি করার জন্য

ভূমি উন্নয়ন কর দেওয়া জন্য ১০ নং পূর্ব গুজরা ভূমি অফিস,আধার মানিক, রাউজান গেলে তিনি প্রথমে অনেক টালবাহনা করে পরে বলছে আজকে হবে না ইনিয়ে বিনিয়ে বলতেছে টাকা দিলে হবে তখন টাকা দেওয়ার সাথে সাথে খতিয়ান https://portal.ldtax.gov.bd/ ওয়েবসাইটে অন্তভুক্তি করে দেয় এর পর ভূমি উন্নয়ন কর দিতে পারি । নিজে নিজে সবকিছূ করা যায় কিন্তু তাদের পারমিশন লাগে এপ্রুভ করার জন্য এই সুয়োগ নিয়ে তারা ঘুষ নিচ্ছে । চিন্তা করা যায় আপনি সরকার কে ট্রাক্স দিচ্ছেন সেইখান থেকে তারা ঘুষ নিচ্ছে ।

ঘুষ দিয়েছি
১০ নং পূর্ব গুজরা ভূমি অফিস,আধার মানিক, রাউজান ৳২.০ হাজার
১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৫ CTXL75J9
০ মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি বিক্রি

আমার বাবা তার পৈতৃক সম্পত্তির কিছু অংশ বিক্রি করতে গিয়েছিলেন। পৈতৃক সম্পত্তি হওয়ার জন্য বিক্রি করতে ওয়ারিশ সনদ প্রয়োজন। সনদ-এ আমার দাদার নামে বানান এ একটি আ-কার ছিলনা ।ফলে আমরা ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়ন নিয়ে যায়।কিন্তু তাতেও কাজ হয় না সাব-রেজিস্টার দলিলে সীল দেয়না। এর পর পিয়ন এসে 50000টাকা চায় ।

ঘুষ দিয়েছি
ঝালকাঠি সদর ৳৫০.০ হাজার
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ BRYMZD24
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন ট্রেড লাইসেন্স

আমি একটু ট্রেড লাইসেন্স বানাতে চাচ্ছিলাম আমার দোকানের জন্য আমাকে যেখানে বলা হয়েছিল প্রথম দিন ২ থেকে ৩ দিন সময় লাগবে সেখানে আমাকে প্রায় তিন সপ্তাহ সময় লাগানো হয়েছে। অনেক তালবাহানা করছিল এবং অনেক সময় এই লাগবে সেই লাগবে বলে আমাকে হেনস্থা করেছে আমি উপরমহল থেকে একবার নয় দুইবার অনুমতি নিয়েছি উনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তার সাথে যোগাযোগ করেছি তিনি কোন ধরনের অসুবিধার কথা বলেননি কিন্তু ওখানে যে কর্মকর্তা ছিলেন যিনি ট্রেড লাইসেন্স প্রণয় করেন বা বিভিন্ন কাগজপত্র নতি দেখেন তিনি বারবারই অনেক সময় এই লাগবে সেই লাগবে বলে টাকা হাতানো ঘুষ নেওয়ার ইঙ্গিতে কথা বলেছেন উনার সাথে যারা ছিল যারা উনার নিচে কাজ করে যারা কম্পিউটার কাজ করে উনারা বলেছে কিছু টাকা দিয়ে কাজটি করিয়ে নিতে ।আমরা দিতে অস্বীকার কর

ঘুষ দিইনি
বিশ্বনাথ পৌরসভা , সিলেট ৳১.০ হাজার
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ SYW8RX6T
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

উপজেলা আনসার ভিডিপি কার্যালয়

সামান্য একটা প্লাটুন ভুক্তির সনদপত্রে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বাক্ষর করে ১০০ টাকা নিয়েছে।

ঘুষ দিয়েছি
বগুড়া জেলার কাহালু উপজেলা ৳১০০
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ RJAN9RNN
০ মন্তব্য
বিআরটিএ

নাম্বার প্লেট লাগানোর জন্যো ৫০০ টাকা নিয়েছে

নাম্বার প্লেট নিতে গিয়েছিলাম ফিঙ্গারপ্রিন্ট ছবি তোলার পর তারা নাম্বার প্লেট লাগে দেয়ার জন্য ৫০০ টাকা দাবি করেছে ৫০০ টাকা না দিলে লাগিয়ে দিবে না এবং আমাদের হাতে দিবে না পরে বাধ্যগতিতে টাকা দিতে বাধ্য হই আমরা

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳৫০০
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ RJ78VZ2F
০ মন্তব্য
শিক্ষা অফিস

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি

তালা, সাতক্ষীরা উপজেলার অভ্যন্তরে প্রাথমিক সহকারী শিক্ষক বদলির আবেদন করার পর বদলি নিশ্চিত করবেন এই মর্মে বর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ৫০০০০ টাকা ঘুষ দাবী করেন। দিতে অপারগতা প্রকাশ করায়, বদলির চিন্তা বাদ দিতে বলেন। এছাড়া, একই অফিসে কর্মরত এক কর্মচারী, নিয়মিত ভাবে কোন শিক্ষক কোন কাজে গেলে তাদের থেকে ৫০/১০০/২০০/৫০০/১০০০ টাকা দাবি করেন। এছাড়া তিনি কাজ করেন না।

ঘুষ দিইনি
তালা ৳৫০.০ হাজার
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১ KH89937D
০ মন্তব্য