সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৫৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

মার্ক সিট উওলন এর জন্য

আমি 25-26 শিহ্মা বর্ষে একটি কলেজ এ ভর্তি হয়েছিলাম।এখন ওখানে আমি আর লেখা পড়া করবো না।ফলে আমি ঐ প্রতিষ্ঠানের আমার মার্ক সিট ফেরত চাওয়া আমার কাছে 5000 টাকা দাবি করে। কিন্তু আমার এক ক্লোজ বন্ধু ওখান থেকেই মার্ক সিট ফেরত নিছে ওর থেকে কোন প্রকার টাকা নেয়া হয় নি। আমার এবং আমার অন্য 2 বন্ধুর কাছে টাকা দাবি করেছে। একটি একটি সুরহা দাবি করছি।

ঘুষ দিইনি
কলাপাড়া উপজেলা ৳৫.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

জাতীয় সনদ

আব্বার জাতীয় সনদ নিতে গেছি বলে এখানে অনলাইন এপ্লাই করতে ১০০ টাকা দিতে হবে,এবং ভিতরে গিয়ে সচিব কে দিতে হবে ১০০ টাকা,মোট ২০০ টাকা জাতীয় সনদ বাবদ জোরপূর্বক বাধ্য করে নিয়েছে। যে অনলাইন আবেদন করে দিয়েছে তাকে জিজ্ঞেস করেছিলাম টাকা টা কেন নেওয়া হচ্ছে কোনো উত্তর না দিয়ে বলে ভিতরে গিয়ে জিজ্ঞেস করেন। সচিব ও ১০০ টাকা নিলো, কোনো উত্তর না দিয়ে বলে টাকা দিলে পাবে না হলে পাবে না।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৬নং কমিশনার কার্যালয় ৳২০০
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

দলিল তল্লাশি

১২ বছরের একটা পুরানো দলিল খুঁজে যেয়ে এই ঘুষের পরিস্থিতি সৃষ্টি হয়।কাগজ ছেঁড়া, নাম দিয়ে তল্লাশি নাকি দাগ দিয়ে ইত্যাদি বলে, ২০ টাকা প্রতি বছরের তল্লাশি খরচের জায়গা ৩০০ টাকা করে প্রতি বছরের জন্য নেয়।জমির ব্যাপার, আমি নিতে বাধ্য হয়েছিলাম।এটা বেসরকারি তল্লাশিকারক আর ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজেসে হয়।

ঘুষ দিইনি
নেত্রকোনা ৳৩.২ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রিনিউ

ঘটনা টি ২০২২ সালের আমি ইউটিউব ভিডিওতে দেখলাম উত্তরা পাসপোর্ট অফিসে টি দালাল মুক্ত এখানে সহজে পাসপোর্ট করা যাবে,কিন্তু রমজানে গিয়েও দেখি সেখানে নিস্ম থেকে উচ্চ কর্মকর্তা সবাই ঘুস খোর ১৫০০ টাকা দেয়ার আগে আমাকে ১ ঘন্টা ঘুরিয়েছিল তারা।

ঘুষ দিয়েছি
উত্তরা পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে গিয়েছিলাম প্রথমে অফিসার না করে দেয়। হবে না। তারপর বাহির একটি কম্পিউটার দোকানে ৪০০০ টাকা অতিরিক্ত ৪০০০+৩৫০০= ৭৫০০ খরচ করলে সেই অফিসার একসেপ্ট করে। এক মাস পর পাসপোর্ট পাই

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳৪.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

আইবাস হতে প্রেরিত অর্থ উত্তোলন

আইবাস হতে বরাদ্দকৃত অর্থ উত্তোলনের ক্ষেত্রে ৩% টাকা দিতে হয় নইলে টাকা পেতে অনেক বেগ পেতে হয়।

ঘুষ দিয়েছি
শার্শা ৳১.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সমাজসেবা অধিদপ্তর

কক্সবাজার জেলার চকরিয়া থানার সমাজসেবা অধিদপ্তরে বিভিন্ন অনুদানের টাকা উত্তোলন করতে গেলে সমাজসেবা অধিদপ্তরের লোকজনকে প্রচুর পরিমাণ টাকা দিতে হয় তাদের ব্যক্তিগত সম্পত্তির উৎস যাচাই করা দরকার

ঘুষ দিইনি
চকোরিয়া ৳১.২ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

গর্ভধারিণীর ভাতা দিতে চাইয়া ৫ হাজার টা ঘুস খায়। কিন্তু কিন্তু পরে কোনো ভাতা দেয় নাই

গর্ভধারিণীর ভাতা দিতে চাইয়া ৫ হাজার টা ঘুস খায়। কিন্তু কিন্তু পরে কোনো ভাতা দেয় নাই

ঘুষ দিয়েছি
নাগেশ্বরী ৳৫.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
সরকারি হাসপাতাল

চাকরি তে নিয়োগ

ওয়ার্ড বয় হিসেবে চাকরি তে নিয়োগ, ব্যাংক একাউন্টে লেনদেন, আমার কাছে পর্যাপ্ত টাকা না থাকায়, আমি প্রত্যাখ্যান করেছি

ঘুষ দিইনি
গোপালগঞ্জ ৳১.৫০ লাখ
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

পেনশন ফাইল

একজন সরকারি শিক্ষকের পেনশন ফাইল ক্লিয়ারেন্সের জন্য ২০ হাজার টাকা দাবি করে পরে ১৫ হাজার টাকা দিতে হয়। এবং এই ঘটনাটি ঘটে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় — এটি ৪৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এই অফিসে।এবং এখানে যে কোন কাজের জন্য গেলেই টাকা দাবি করে এবং দিতে বাধ্য হই আমরা।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২০.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিস্ট্রি

একটা জমি রেজিস্ট্রি করতে অন্যান্য খরচ বাদে শুধুমাত্র সাব রেজিস্ট্রারের সম্মানী বাবদ ৩০ হাজার টাকা দাবি করা হয়।

ঘুষ দিয়েছি
রংপুর ৳৩০.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

অগ্রিম বর্ধিত বেতন ফাইল অনুমোদন

সরকারি মাধ্যমিক বিদ্যালয় তথা জেলা স্কুলের: বিদ্যালয় থেকে ফাইল যাবার পরে উপ পরিচালকের কার্যালয়ের( মাধ্যমিক পর্যায়ের)ঘুষ দিতে হয় ১ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। এরপরে মহাপরিচালকের (মাউশি'র) কার্যালয় দুই থেকে তিন হাজার। ফাইল অনুমোদন পাওয়ার পরে হিসাবরক্ষণ অফিসে বকেয়া বেতনের জন্য ৩% হারে । গড়ে প্রত্যেকের পাস থেকে ১০-১২ হাজার টাকা খরচ হচ্ছে। এই দপ্তরে বদলির ফাইল অনুমোদনের জন্য ১ থেকে ৫-৬ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।

ঘুষ দিয়েছি
শহর ৳১০.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য