সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৮০০

িইমারজেন্সী সেবা

আমার স্ত্রীর আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় ইমারজেন্সী গাজীপুর সদর হাসপাতাল যাই। ওখানে কর্তব্যরত চিকিৎসক প্লাস্টার করতে বলে। চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির একজন লোক বলে যে ১২০০ টাকা লাগবে। পরে দামাদামি করে ৮০০ টাকায় প্লাস্টার করে দেয়। পরবর্তীতে পায়ের ব্যথা বাড়ার কারনে নিটোরে যাই, ওখানে ফিঙ্গার স্ট্রিপিং করে দেয় এবং বলে যে প্লাস্টার করার প্রয়োজন ছিল না, এমনকি ভুল ভাবে প্লাস্টার করার কারণে চাপে থেকে পায়ে ব্যথা বেড়ে গেছে।

গাজীপুর সদর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKPD9KB4
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

সাভার,বাজার রোড

আমার কাগজ সব ঠিক থাকার পরেও, শুধু শুধু আমার বাইকে মামলা দিতে চায়, পরবর্তীতে টাকা দিয়ে নিজেকে মামলার হাত থেকে বাচাই।

সাভার, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKPLUADV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

স'মিল' লাইসেন্স নবায়ন

আমাদের একটা স'মিল' আছে। প্রতি বছর আমাদের ৫ টা লাইসেন্স নবায়ন করতে হয়।এদের মধ্যে একটি হলো বিভাগীয় এটি প্রক্রিয়াদিন হয়ে আমাদের উপজেলা আসে। উপজেলা থেকে শীল,সাক্ষর হয়ে আবার সিলেট যায়। সরকারি একটা অফিস চলে সরকারের টাকা দিয়ে। তাদের মাসে মাসে সরকার থেকে বেতন দেওয়া হয়। পর্যাপ্ত পরিমাণে সরকার থেকে অফিস খরচ কত দেওয়া হয়। আমাদের কাছ থেকে অফিস খরচ বলে প্রতি বছর ৪০০০ টাকা নেওয়া হয়। টাকা না দিলে তারা শীল, সাক্ষর দিয়ে সিলেট পাঠায় না। যার ফলে টাকা দেওয়া লাগে। আমরা কি করব? তাদের বিপক্ষে গেলে হয়ত আমাদের মিল টা বন্ধ করে দিবে না হয় অবৈধ বলে মামলা দিবে! আমরা কি তাদের কাছে জিম্মি হয়ে আছি? এটার কি কোনোদিন প্রতিরোধ করা যাবে না।নাকি বছরের পর বছর এই ভাবে টাকা দিয়ে আসতে হবে? আরও অনেক অভিযোগ আছে এই স'মিল' এর লাইসেন্স

পতনউষার, কমলগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYG9JUA9
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট রিনিউ

অনলাইনে সব কিছু পূরণ করে, ফিঙ্গার প্রিন্ট দিতে লাইনে দাঁড়ালে বারবার ফাইলে বিভিন্ন রকম অপ্রয়োজনীয় ত্রুটি ধরে ফাইল রিজেক্ট করে দেয় কিন্তু গোপনে ১৫০০-১৮০০ টাকা করে দিলে তখন কোন ত্রুটি ধরেনা। সাথে সাথে ফিঙ্গার নিয়ে নেয়।

রাজশাহী, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে RJSGHRUA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৭.০ হাজার

Mutation

সবুজবাগ ভূমি অফিস। জমি মিউটেশনের জন্য ওখানকার একজন কর্মচারী ১৭০০০ টাকা কন্ট্রাক্টে কাজটি করে দেয়। না দিয়ে উপায় আছে? কোন কর্মকর্তা সরাসরি টাকাটা চায় নি, ভুমি অফিসের কর্মচারী পুরা কাজের কন্ট্রাক্ট নেয়।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKAL8CEZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

চাকুরি স্থায়ীকরণ

ঘুষ না দিলে ফাইলই উপরে উঠায় না। এটা অলিখিত নিয়ম। আমার ফাইল রেডি করে কল দিয়ে বলেছিলো এই নাম্বারে বিকাশ আছে পাঁচ হাজার পাঠাইয়েন।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKBKHJHV
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

গাড়ি রেজিস্ট্রেশন

মোটর সাইকেল রেজিস্ট্রেশন করতে গেলে কাগজ পত্রে ভুল আছে এসব বলে তালবাহানা করে পরে টাকা দেওয়ার ইঙ্গিত করে.

টাঙ্গাইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKFCNG6D
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পল্লী বিদ্যুৎ নতুন সংযোগ গ্রহণ

কাশিনাথপুর পল্লী বিদ্যুৎ সমিতি ।। নতুন সংযোগ গ্রহণের জন্য আমাদের একটা বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার প্রয়োজন ছিল। সে ক্ষেত্রে দেখা যায়, যে ইঞ্জিনিয়ার ডিজাইন করতে আসে তাকে দিতে হয় ২০০০ টাকা । **এখানে বলে রাখা ভালো পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি কারো কাছে টাকা চায় না তারা অফিসে বিভিন্ন ধরনের দালাল সেট করে রেখেছে যেমন ইলেকট্রিশিয়ান **। তারপর ডিজাইন অনুমোদন হয় অনুমোদন হওয়ার পর আমরা কয়েকজন মিলে অফিসে যাই তখন তারা বলে মালামাল নেই মালামাল আসলে কাজ করা হবে। আবার অফিসে গেলে বিভিন্ন দালাল বলে আপনার কাজটা করে দিব আপনি কত টাকা দিবেন তখন আমরা ৫০০০ টাকা দেয়ার জন্য সম্মত হয় কিন্তু সে বলে কাজ হওয়ার জন্য আরো পাঁচটা ফাইলে স্বাক্ষর হবে সেখানেই প্রায় আট নয় হাজার টাকা খরচ হবে আর......

কাশিনাথপুর, সাথিয়া, পাবনা, রাজশাহী।, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে RJSGUYFL
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১০.০ হাজার

নাম জারি

আমার একটা জমির নামজারি করতে গেলাম,আর উনারা আমার কাছে ১০০০০ টাকা দাবি করছে

চৌদ্দগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTEEKXXV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট:থানার দারোগা কর্তৃক ইনকোয়ারী।

পাসপোর্ট ইনকুয়ারী ২০১৯ সালে।বিদেশে যাওয়ার আগে পাসপোর্ট করেছিলাম।১৫০০টাকা বিকাশের মাধ্যমে নিয়েছে।কোন ইনকোয়ারী করেনি।থানার দারোগাকে বিকাশে টাকা দিলেই ইনকোয়ারী হয়ে যায়।পাসপোর্ট ও টাইমমত পাওয়া যায়।তা নাহলে দারোগা পাসপোর্টকারীর বিপক্ষে পাসপোর্ট অফিসে খারাপ রিপোর্ট জমা করে পাসপোর্ট আটকিয়ে দেয়।আমার কাছে সেই দারোগার ফোন নাম্বার আছে। দারোগার প্রাইভেসির জন্য ফোন নাম্বার উল্লেখ করিনি।

সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYSYP4G4
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩০০

বাইকের রেজিস্ট্রেশন কার্ড নিতে ঘুষ

আমি ঢাকায় থাকি কিন্তু গ্রামের বাড়িতে আমার নামে একটি বাইক আছে। সেই বাইকের রেজিস্ট্রেশন কার্ড দেওয়ার জন্য নওগাঁ বিআরটিএ থেকে মেসেজ পেলাম। কিন্তু আমি ঢাকাই থাকি তাই আমি যেতে পারিনি, রিসিট নিয়ে আমার বাবাকে যেতে বললাম। আমার বাবা যথা সময়ে রিসিট নিয়ে বাইকের রেজিস্ট্রেশন কার্ড উঠাতে নওগাঁ বিআরটিএ অফিসে গেল। তখন সেখানে কর্মরত কর্তা আমার বাবাকে বলে যে, আপনাকে কার্ড দেওয়া যাবে না। আপনার ছেলেকেই আসতে হবে। পরে অফিসার আমাকে ফোন করে বলে যে, আপনাকে ছাড়া রেজিস্ট্রেশন কার্ড দেওয়া যাবে না। আমি বললাম, আমি তো ঢাকাতে আছি, নওগাঁতে আমি আরও ৬-৭ মাস পরে যাবো। আমার বাবার কাছে রিসিট আছে, আপনি দিয়ে দেন, তখন উনি বলল যে তাহলে কিছু খরচ পাতি দিতে হবে। তখন উনি আমার বাবার কাছ থেকে ৩০০ টাকা ঘুষ নিয়ে রেজিস্ট্রেশন কার্ডটি দেন।

নওগাঁ, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJDDQV7E
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০০ লাখ

নামজারি

ক্যান্টরমেন্ট ভূমি অফিস আমার কাছে প্রায় ৫ লাখ টাকা দাবি করে নামজারির করার জন্য। আমার কাগজপত্র সবকিছু ঠিক আছে। আরও আমাকে হয়রানি করে এবং কি এল.এ কেস নম্বর চায়? কিন্তু আমি ডিসি অফিস, এসি ল্যান্ড অফিস ইত্যাদি জায়গায় ঘুরে আমি এল.এ কেস নম্বর জোগাড় করতে পারি নাই।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKFEAUYH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

প্রামানিক হার্ডওযার

পানি উন্নয়ন বোর্ড,ডিসি আর কাটা বাবদ আড়াই লক্ষ দাবি, এখানে ঘুষ ছাড়া কিছু নেই।সব সরকারি দপ্তর বসে আছেই টাকা নেওয়ার জন্য পবলিক আথবা সরকার থেকে!

পাবনা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ6BHYH5
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

ভূমি কর প্রদান

প্রায় দশ বছর যাবত ভুমি কর বকেয়া আছে যা পরিমাণ পাঁচ থেকে দশ হাজার টাক হতে পারে। সেটা পরিশোধ করতে গিয়ে আমার কাছে ত্রিশ হাজার টাকা অতিরিক্ত দাবী করা হয়। আমি কর না দিয়ে ফিরে এসেছিলাম।

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RNE586PW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১১.০ হাজার

New passport

I needed to go to India for emergency medical condition. I didn't have a passport. When I went to the passport office, someone at the gate demanded 11000 tk to make my and my son's passport within 3 days. It was a life and death emergency so I paid and I did got our passport after 3 days.

Jhenaidah, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHFNACPE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স জন্য।

দুবার পুলিশ ক্লিয়ারেন্স করতে হয়েছে আমাকে। প্রথমবার ১৫০০ টাকা এবং দ্বিতীয়বার ৮,৫০০ টাকা দিয়ে করতে হয়েছে।

রায়পুরা, নরসিংদী।, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKH4N466
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫.০০ লাখ

মিথ্যা এবং সাজানো তথ্য দিয়ে কর ফাঁকির মামলা দিয়ে ফাঁসানো, এবং নিস্পত্তির জন্য ঘুস দাবী

প্রায় ১৪ বছর আগে যখন আমার বার্সিক আয় ছিল মাত্র ১৫ লক্ষ টাকা। যার পুরোটাই বেতন থেকে আয় এবং পুরোটাই ব্যাঙ্কে জমা হত। আমার অন্য কোন আয়ের উৎস ছিলনা। কোথাও কোন শেয়ার ছিলনা। পৈত্রিক বা অন্য যে কোন উপায়ে পাওয়া কোন আবাদী বা অন্য যে কোন প্রকার জমি ছিলনা। কোন ব্যাবসা বা ব্যাবসার শেয়ার ছিলনা। আমি ডাক্তার হলেও আন্তর্জাতিক সংস্থ্যায় কাজ করার কারনে প্রাইভেট প্রাকটিস করার সুযোগ ছিলনা। সেই সময়ের রিটার্নের জন্য আমার নামে প্রায় ৮/১০ টা আইটেমে প্রায় কোটি টাকা মিথ্যা আয়ের অভিযোগ দিয়ে আমার কাছ থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা কর দাবী করা হয়। পরবর্তীতে প্রতিটি আইটেমের প্রমান সহ জবাব দেয়ার পরও আমাকে প্রায় পাঁচ লক্ষ টাকা ঘুষ দিয়ে রক্ষা পেতে হয়।

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RNBXH6HN
মন্তব্য