সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

নতুন পাসপোর্ট করা

আমি নতুন পাসপোর্ট করতে যায়, আমার সব কাগজ পত্র ঠিক থাকা সর্তেও, তার বলে আমার নাগরিকত্ব সনদ লাগবে কিন্তুু পরে একজন আনসার সদস্য ডাক দিয়ে নিয়ে গিয়ে বলে কিছু লাগবে না ১২০০ টাকা দিলে, এই হচ্ছে পাসপোর্ট অফিসের অবস্থা

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RJNAUZZ9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

Police report

মাদারীপুর সদর থানার এসআই একটি তদন্ত প্রতিবেদন আমার পক্ষে দেওয়ার জন্য ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা ঘুষ দাবি করেন। আমি উক্ত ঘুষের টাকা দিতে অপারগতা প্রকাশ করি। পরবর্তীতে, আমার কাছে থাকা সঠিক ও প্রাসঙ্গিক কাগজপত্র/দলিলাদি উপেক্ষা করে এবং প্রকৃত তথ্য যথাযথভাবে যাচাই না করে আমার বিরুদ্ধে নেতিবাচক তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

Mandaripur sadar, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKN4Y2UU
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪.০ হাজার

আইবাসে নাম অন্তর্ভুক্ত করণ, অনুমোদিত বিল উত্তোলন

আমার ও আমার সহকর্মীদের এডভান্সড ইনক্রিমেন্টের টাকা উত্তোলনের জন্য প্রত্যেক ফাইলে ৪০০০/ টাকা দাবি করে, আমরা পরিশোধ পূর্বক বিল উত্তোলন করি।

বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTKMLB3T
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বিল্ডিং এর নকশা সিডিএ

২০০৫ অথবা ২০০৬ সালের দিকে একটা বিল্ডিং এর নকশা অনুমোদন করতে সিডিএ তে প্রায় ৫০০০ টাকার উপরে ঘুষ দেয়া লাগছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTP69MZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

এম সি ও ফাইল অনুমোদন

MPO অনুমোদন করে না। উপজেলা শিক্ষা অফিসার। এর পর তিন দিন ধরে ঘুরে বুঝতে পারলাম কিছু না দিলে হবে না। আর তিনি ফোনে বললেন না আসলেও হবে। বিকাশ করলেই হবে। আমি সরাসরি গিয়ে খামে দিলাম। রাতেই আমার ফাইল অনলাইন এ জেলা শিক্ষা অফিসে ফরোয়ার্ড হয়ে গেল।

সাভার, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKCLDY75
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳২.০০ লাখ

৩০ বছর আগের গাড়ির মালিকানা পরিবর্তনে ২ লাখ টাকা দাবি

আমার মৃত বাবার Toyota AE110 গাড়ির মালিকানা আমার আম্মুর নামে পরিবর্তনের জন্য বিআরটিএ নানান লিগাল কাগজপত্র সহ ২ লাখ টাকা দাবি করেছিল। ওটা না দিয়ে শেষমেশ আমার ও আব্বার এই শখের গাড়ি অর্ধেক দামে কাগজ ছাড়া বিক্রি করে দেই

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKLLWQL5
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.৫ হাজার

সরকারি ভ্রমন ভাতা বিল প্রসংগে

সরকারি ভ্রমন ভাতা তুলতে গেলে বিলের ১০% টাকা দাবি করে,এর সাথে জড়িত সরকারি অফিসের ক্যাশ সরকার এবং হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তারা।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে MYNL9UXD
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

নাম জারি

আমার বাবার বাড়ি। আমাদের ভাই বোন দের নামে নামজারি তিন বার প্রত্যাখ্যান করা হয়েছে। তৃতীয় বার প্রত্যাখ্যানের কারণ ছিল, আমার বাবা তার নামে নাম খারিজের সময়,খারিজের জন্য যে ফি হিসেবে টিকা জমা দিয়ে ছিল তার কপি তাদের লাগবে।

মানিকগঞ্জ সদর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKE2ET55
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৮.০ হাজার

ভূমি জরিপ BS খতিয়ান

আমার মাটি একটি দাগ ছিল পরে দেখি ২ টি দাগ আমি বললাম আমার মাটি ১ টি দাগ rs খতিয়ানে করা আছে আপনি একটি দাগ করে দেন উনারা বলছে টাকা লাগবে আমি বললাম এইটা আপনাদের ভুল টাকা কেন দিব উনারা বললো তাহলে ২দাগে নিতে হবে এমন কি আমারা দাগ হাত ছাড়ার উপাই

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RJWG977R
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

নোটিশ জারি

ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে নোটিশ জারি করতে চেয়েছিলাম, দুইটা ফাইল আমার কাছে ১৫০০০ টাকা চেয়েছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKASZNR8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বাংলাদেশ রেলওয়ের ভূমির লাইসেন্স ফি পরিশোধ

প্রতিবছর বগুড়া সদর রেলওয়ের কাচারী অফিসে লিজ কৃত ভূমি ও দোকানের লাইসেন্স ফি পরিশোধ করতে হয়। এ বছর আব্বুর অসুস্থতার কারণে আমাকে ফি দিতে যেতে হয়েছিলো এবং বলে দিয়েছিল যে- রেলের কাচারী অফিসের লোক বেশি ঘুষ চাইলেও ৫০০ টাকার বেশি দিবা না। যথারীতি অফিসের লোক বললো যে- ১০০০ টাকা লাগবে। আমি বললাম যে- আপনার উপরের বস জানে এইসব (মুলতঃ রেলের স্টেশন মাস্টারও এসবের ভাগ পায়), ৫০০ টাকাই রাখেন। পরে উনার পাশের সহকর্মী ইশারা দিয়ে বললো যে- ৫০০ই নিয়ে রেখে বিদায় করে দেন।

বগুড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJ8Z6EAS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে ঘুশ

এই ঘটনা টা আমার সাথে কিছু দিন আগে ঘটে গেছে। আমার হারিয়ে যাওয়া মোবাইল ২ মাস পর সনাক্ত করেছে বলে থানা থেকে একজন এএসআই ফোন করে আমার ছোট ভাইয়ের কাছে বলে ৪ হাজার টাকা দিলে তারা মোবাইল উদ্ধার করে দিতে পারবে। তার পর ২-৩ দিন পরে থানা থেকে এএসআই কল দিয়ে বলে আমার মোবাইল উদ্ধার করা হয়েছে থানা থেকে নিয়ে আসার জন্য আমাকে আমার ছোট ভাই এই সব কথা বলার পর যখন আমি সেই এএসআই কে কল দেই তিনি কল ধরেন নাই। পরে যখন আমাকে তিনি কল দেন আমার মোবাইলে কল রেকর্ড হয়ে যায়।তাই পুলিশ আমাকে আর কোনো টাকা পয়সার কথা বলেন নাই। পরে যখন আমি থানায় যা-ই আমার মামা একজন কে নিয়ে তখন থানা থেকে বাহিরে নিয়ে আমার মোবাইল ফোন আমার হাতে দেওয়া হয়। আর বলে যে ২৬৫০ টাকা দিতে হবে। তখন আমি বলি আমি যখন আপনাকে কল দেই আপনি ত এই সময় কোনো টাকা পয়সা লাগবে

ছাতক থানা, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SY28PSAV
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

নতুন ড্রাইভিং লাইসেন্স করতে

দালালের মাধ্যম ছাড়া এখানে কেউ ড্রাইভিং লাইসেন্স করতে পারবে না। এই দালাল বি আর টি এ কর্মকর্তা এবং কম্পিউটার অপারেটর ও অন্যান্য কর্মকর্তাদের একটা সিন্ডিকেটের যুগ সাজসের ড্রাইভিং লাইসেন্স করে দেয়। আমার কাছ থেকে ১২০০০ টাকা নিয়ে ড্রাইভিং লাইসেন্স করে দিয়েছে। টাকা ছাড়া এমন কোন ব্যক্তি নাই যে এখান থেকে ড্রাইভিং লাইসেন্স করে আমি এটা হচ্ছে নরসিংদী বিআরটিএ

নরসিংদী, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKAY6HJ7
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

জন্মনিবন্ধন সংশোধন

আমার ছোট ভাই এর পাসপোর্ট হিসাবে জন্মনিব্ধন করা হয়েছে এখোন তার বিদেশে পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ার পর আগের আর,এম,পি পাসপোর্ট নতুন করে আর বানাতে পারছেনা নতুন ডিজিটাল পাসপোর্ট বানেতে যাই দেখা গেলো তার জন্মনিব্ধন অনলাইন করা নাই,ইউনিয়ন অফিসে যাই যোগাযোগ করলাম তারা চেক করে দেখলো এই নম্বারে অন্য কারো নামে নিবন্ধন করা আছে তাহলে আমরা যে আগের নিবন্ধন করেছিলাম সেটা ইউনিয়ন পরিষদ কিভাবে দিয়োছিলো,এখোন যখোন বললাম আমাদের পাসপোর্ট দিয়ে নতুন করে একটা করতে বললাম বললো তা করা যাবে না,পরবর্তীতে ৫০০০ টাকা দিলে করে দিবে পস্তাব দেয়, আমরা ও ৫০০০ দিয়ে করতে বাধ্য হই নাহলে সে দেশে আসতে পারবে না।

ফেনী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTYYN2LZ
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

চাকুরী রাজস্বখাতে স্থায়ীকরণ

নৌপরিবহন অধিদপ্তরের EGIMNS প্রকল্পের জনবলকে প্রায় ২কোটি টাকা ব্যয় করে দেশী-বিদেশী প্রশিক্ষণ দ্বারা দক্ষ করে তোলা হয়। ‍যারা অনেকে প্রায় ১০ বছর যাবত কর্মরত ছিলো। এই জনবলকে রাজস্বখাতে স্থানান্তরের জন্য নির্ধারিত ডিপিপিতে উল্লেখ রয়েছে। কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন উপসচিব কর্তৃক এই জনবলের রাজস্বখাতে স্থানান্তরের ফাইল উঠানোর জন্য ঘুষ দাবী করা হয়। অথচ এই জনবল গত জুলাই, ২০২৫ থেকে এখন পর্যন্ত সকল প্রকার বেতন ভাতা থেকে বঞ্চিত রয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়, সচিবালয়, ঢাকা।, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKY8ZLVW
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২১.০ হাজার

জিপিএফ এর টাকা উত্তলন

আমার শাশুড়ির জিপিএফ এর টাকা উত্তোলনের জন্য ধাপে ধাপে উপজেলা শিক্ষা অফিস চরভদ্রাসন ফরিদপুর ২১০০০ টাকা নেয় । এখনও পেনশন এর টাকা পাই নাই। তবে ওই টাকা দেওয়ার পর জিপিএফ এর টাকা পেয়েছি।

ফরিদপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK7UA9BV
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩০.০ হাজার

সরকারি পেনশন গ্রহণের সময়

আমি একজন স্বাস্থ্য সহকারী হিসেবে সরকারকে ২৪ বছর সেবা দিয়ে এসেছি। আমি চাকরি ছেড়ে দেওয়ার পর আমার পেনশন এর কাগজ পত্র ক্লিয়ারেন্স নিতে যাওয়ার সময়, ফটিকছড়ি উপজেলা অডিট অফিসার আমার কাছে ৩০,০০০ টাকা ঘুষ দাবি করেন। তার নাম উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, ফটিকছড়ি, চট্টগ্রাম। পরবর্তীতে তাকে ঘুষ দেওয়ার পর সে পেনশন এর কাগজপত্র ক্লিয়ার করে।

ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTGSZTVM
মন্তব্য