সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট তৈরি

আমি আমার বাচ্চাকে নিয়ে পাসপোর্ট করতে যাই, আমার বাচ্চার জন্ম নিবন্ধন যেহেতু অনলাইন আছে তাই আমি ফটোকপি নিয়ে যাই, তারা বলে মেইন কপি লাগবে, আমাকে ফেরত দেয়, আমার পাসপোর্ট এ একটা সামান্য সংশোধনী ছিল যা অনলাইনে আবেদন করার সময় ভুল হয়েছে। আমি হতাশ হয়ে বের হয়ে যাই, বাইরে গিয়ে জানতে পারি এসব ঠিক করে গেলেও তারা আবার নতুন ভুল ধরবে, তারচেয়ে দুইটাতে ৫০০০ টাকা দিলে ভিআইপি রুমে নিয়ে ছবি তুলবে। আমি যেহেতু অফিস থেকে ছুটি নিয়ে গেছি আর বাচ্চাদের সাথে নিয়ে গেছি তাই বাধ্য হয়ে দালাল কে টাকা দেই, টাকা দেয়ার পর দালাল ফোন করে অফিসের এক পিয়ন কে ঢাকে, সে এসে কোন মেইন কপি বা সংশোধনী ছাড়াই আমাকে ভিআইপি রুমে নিয়ে যায় এবং সব কিছু ঐ রুমে বসে ঠিক করে দিয়ে দেয়।এর আগেও আমাকে আমার মেয়ের আর স্ত্রী র পাসপোর্ট করার সময় ৫০০০নিছে

চট্টগ্রাম মনসুরাবাদ পাসপোর্ট অফিস, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTKBYDG5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০০ লাখ

রাজউক থেকে বাড়ি তৈরির অনুমতি নিতে ঘুষ প্রদান

রাজউক আমার বাড়ির কাজের অনুমোদন আটকে দেয় কোনো কারণ ছাড়াই। এরপর তাদের একজন ইঞ্জিনিয়ার বিশ লাখ টাকার বিনিময়ে আমাদের বাড়ির কাজের অনুমোদন দেয়। এরপর বাড়ির কাজ চলাকালীন সময়ে রাজউক এর এলাকা পরিদর্শন কারি ইঞ্জিনিয়ার ও ধাপে ধাপে ২-৪ লাখ করে চাঁদা দাবি করে এবং তা পরিশোধ না করলে বাড়ির কাজে বাঁধা দেয়। এইভাবে আমাদের অনেক অর্থের লোকসান ঘটায়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKG3CLV6
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৪.৫ হাজার

লাইসেন্স তৈরি সাপেক্ষে

আমি নোয়াখালী টিটিসি এর অধীনে ট্রেনিং করে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি। পরবর্তীতে টাকা ছাড়া তারা পাশ দিবে না বলে সাফ জানিয়ে দেন। এবং দালাল পেরন করে সমঝোতার জন্য। এই পরিস্থিতি দেখে আমি আর আগাই নাই‌ ।

নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTV56SKA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.৫ হাজার

জমি রেজিস্ট্রার

জমি রেজিস্ট্রার এর কাজে প্রতিটা টেবিলের জন্য ২৫০০ টাকা করে রাখালাগে টাকা না দিলে ফাইল ছুরে মারছিলো

ঝিনাইদহ,শৈলকুপা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে KHRENUAY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

নতুন পাসপোর্ট বানানোর জন্য

৫৭৫০ টাকা সরকারি ফ্রি পাসপোর্ট এর জন্য নিজে নিজে আবেদন করে পাসপোর্ট বানাতে গেলে তারা যে কোনভাবে ফাইল আমার সাথে যারা ছিল তারা নিজের নিজের ট্রাই করছিল কিন্তু তারা বাট অনেক জায়গায় ঘুরছে তারপর পাইলে এখান থেকে ওইখানে ওইখান থেকে এখানে তাদের এই পরিস্থিতি দেখে আমি কন্টাক্ট করলাম দালালের সাথে উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস দালাল কন্টাকের সাথে সাথে প্রথম দিনই টাকা পরিশোধ করার সাথে সাথেই ফিঙ্গার আর আমার পিছনে যারা নিজেরে যেটা ট্রাই করছিল তারা আজকে ১১ দিন যাব ফাইল নিয়ে ঘুরতাছে তাও ফিঙ্গার দিতে পারে নাই পরবর্তীতে আজ সাথে কথা বলায় দেয়ার পর বাড়তি ২০০০ করে টাকা চেয়েছে টাকা দিয়ে মাত্র ফিঙ্গার দিতে পারছো আজকে

ঢাকা উত্তরা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DK7KCWCN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমির মিউটেশন

জমির নামজারি বা মিউটেশন করার জন্য মোট চার বার অনলাইনে আবেদন করতে হয়েছে। কোন অবস্থাতেই তারা ঘুষ ছাড়া করে দিবে না। প্রত্যেকটা ফাইলে তাদের গোপন চিহ্ন থাকে যদি ওটা কোন দালালের মাধ্যমে অথবা তাদের কোন লোকের মাধ্যমে আসে তাহলে ওটা সাথে সাথে করে দিব অর্থাৎ ওই টাকাটা ওনারা পেয়ে গেছে হিসেবে। হঠাৎ করে ভাগ বাটোয়ারা হবে। আর যদি কোন ফাইলে চিহ্ন না থাকে তাহলে বিভিন্ন ধরনের অজুহাতে তারা এটাকে বাদ করে দিবে। আমারটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো আগের মিউটেশন এর কাগজ দেখে বলতেছে এটা জাল সিগনেচার। টাকা দেওয়ার পরে একই মিউটেশনের কাগজ দিয়ে কাজ হয়েছে। টাকা ছাড়া কোনভাবেই কাজ করানো সম্ভব না ।অনেক চেষ্টা করেছি। হয় নি।

বগুড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJF3EUBH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০০ লাখ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট নিয়োগ

সামরিক ভূমি ও ক্যান্টনম্যান্ট জুনিয়র শিক্ষক নিয়োগে ২০ লক্ষ টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিবে বলে দাবি করা হয়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK6CDUWT
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

পারিবারিক পেনশন হস্তান্তর

আব্বা রির্টায়মেন্টের টাকা একাকালীন উত্তোলনের পর শুধু চিকিৎসা ভাতা এবং দুই ঈদে বোনাস, বৈশাখী ভাতা পেলেন। উনার মৃত্যুর পর আম্মার নামে হস্তান্তরের সময় প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং তৈরিতে জটিলতা সৃষ্টি হয় যা ৫ আগস্টের পটপরিবর্তন আরও বাড়িয়ে দেয়। সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং কৃষি সম্প্রসারণ অফিস, ধোবাউড়া পরিস্থিতি আরও জটিল করে তোলে। তখন হিসাবরক্ষণ অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, কাজটি করে দিবেন বলে সম্মত হন এবং উল্লেখিত অর্থ দাবি করেন। প্রায় তিনমাস দৌড়াদৌড়ির পর আমি বাধ্য হয়ে তা প্রদান করি এবং একদিন পরই আম্মার নামে বই এবং চেক পাই।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYXHYFU6
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

আমার কোনো সমস্যা ছিল না,তাও আমার সমস্যা দেখানো হয়েছে।

আমার কোনো সমস্যা ছিল না,তাও সঠিক টাকে সমস্যা দেখানো হয়েছে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে MY8SV7ZL
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১২.০ হাজার

কৃষি ব্যাংক লোন

এলাকায় সেই অফিসারের দালালের মাধ্যমে ঘুস গ্রহন করে সে নিজে হাতে ঘুস নেই না

কুষ্টিয়া দৌলতপুর, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে KHQMAU48
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

EMS পার্সেল - ডাক সেবা

সরকার নির্ধারিত মাসলের থেকে ৩ হাজার টাকা বেশি চাওয়া হয়েছে। প্রবাসে আমার একটি পার্সেল পাঠাতে হবে। বেসরকারি সেবা ব্যায় বহুল হওয়ায় ডাক বিভাগের ই এম এস সেবার দ্বারস্থ হই। ভ্যাটসহ মাশুলের সাথে আরো দ্বিগুন মাশুল ধরেন, যা এক প্রকার গোপন ঘুষ! ডাক বিভাগের এই কর্মকর্তা তরুনী হওয়াতে বেশি তর্ক না গিয়ে চলে আসি। তবে যদি সাশ্রয়ী কোথাও সেবা না পাই তবে এইখানেই ফেরত আসতে হবে।

ব্রাহমণবাড়িয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে CTL55WHC
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

টিকা কাড

বাচ্চার EPR টিকা কাডের জন্য ১০০ টাকা চেয়েছিলেন। কিন্তু আমি টাকা দেইনি ও কাড নেই নি।

কাশিমপুর, গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK7W5XJB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০০ লাখ

দেওয়ানি মামলা পটুয়াখালী জজ কোর্ট

সে আমার কাগজ দেখে বলছিল সবকিছু ঠিক আছে টাকা লাগবে ৮ লক্ষ তাহলে আপনাকে রায় দিব আমি বলি এত টাকা আমি দিতে পারবো না আমার কাগজ রাইট ছিল সে অন্য পক্ষের থেকে টাকা নিয়ে তাদের রায় দেয় পরে আমি বলি স্যার আমার কাগজ তো ঠিক ছিল তখন সে বলে মন্ত্রীর সচিব আমাকে বারবার চাপ দিচ্ছিল তাই আমি তাদের রাইটার দিয়ে দিলাম

পটুয়াখালী, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে BR2FSK5P
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

জমির খতিয়ান সমস্যা

আমার দলিলে দাগ নাম্বার আর খতিয়ানের দাগ নাম্বার ভুল ছিলো। এটার জন্য আমাকে কমপ্লেইন করতে হবে ভূমি অফিসে। আমি তার জন্য এপ্লিকেশন করছি কিন্তু আমার এই ফাইল টেবিলে টেবিলে সিগনেচার এর জন্য এবং ইনকোয়ারির জন্য পদে পদে ঘুষ দিতে হয়েছে। তারপর ও আমার কাজটা এখনো সমাধান হয়নি। এখনো জুলে আছে।

গ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTHW3J3P
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

নোয়াখালী জেনারেল হসপিটাল।

কিছুদিন আগে আমার ওয়াইফের সরকারী হাসপাতালে সিজার হয়, সিজারের পর একজন সিনিয়র নার্স আমাকে বললেন কিছু চা নাস্তার জন্য টাকা দিলে তিনি আমাকে সরকারী সব ঔষধ দিবেন। পরে ২০০ টাকা দিয়ে ঔষধ গুলা নেওয়া লাগছে। তাও সব ঔষধ পেলাম না

Noakhali, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTJCX6UV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

শ্রম এবং কল কারখানা অধিদপ্তর

মূলত, কল কারখানা অধিদপ্তর এর লাইসেন্স আমার দরকার হয়, এবং প্রতি বছর এটি নবায়ন করতে হয়। সিরকারি ফি ৫০০/= (পাচ শত টাকা) কিন্তু এই দপ্তরের কোনো কাজই অল্পতে হয় না। ১০ থেকে ২০ গুন অথবা এর চেয়েও বেশি দাবি করে ওনারা, উনাদের কাছে খুদ্র ব্যাবসায়ীরা অত্যন্ত অসহায়। টাকা বেশি বা ঘুষ দিয়ে হলেও এই সারটিফিকেট আমারা নেই। এ এক নিরব ঘুষ বানিজ্য বলা যেতে পারে। কল কারখানা অধিদপ্তর এর সারটিফিকেট ছাড়া ছোট, মাঝারি এবং বড় শিল্প প্রতিষ্ঠানের ব্যাংকিং অনেক কাজ করা যায় না। ঘুষ না দিলে সারটিফিকেট পাবেন ই না এবং শ্রম আইনে মামলা করারও ভয় দেখিয়ে যায়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK8E6L2Z
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

পাসপোর্ট ভেরিফাই

ভেরিফাইয়ের জন্য ময়মনসিংহ সদরে আমার তালিকা গেলে কয়েকদিন হয় তারা জওয়াব দেয় না। তখন আমি একজন কে পাঠাই আমার কাগজপত্র দিয়ে আসতে। নিজে থেকেই অফিসে যোগাযোগ করি। আমার লোক যাওয়ার পর বলে কাজ দেরী হবে। কারণ জিজ্ঞেস করলে কিছুই বলে না। পরে ৫০০ টাকা দিলে ঐ দিনই কাজ করে দেয়।।

ময়মনসিংহ সদর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে MYVY8LAP
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স করার সময়

টিটিসি থেকে ১৫ হাজার টাকা দেওয়ার কথা, সেখান থেকে ৫ হাজার টাকা দাবি করে বসে।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTQC8SUE
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.৫ হাজার

লাইসেন্স বানানো

ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য গিয়েছিলাম। ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। তাই টাকা দিয়ে লাইসেন্স বানিয়ে এখন গাড়ি চালাই।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTQAFHFN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা পরিশোধ করার জন্য অনুমোদন নিতে বাধাগ্রস্ত হওয়া

জমির খাজনা পরিশোধ করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে গেলে খতিয়ান দেখে বলে অনলাইনে আবেদন করেছেন? অনলাইনে আবেদন করেন, পাশের কম্পিউটার দোকান থেকে। আমি তৎক্ষণাৎ মুঠো°ফোন দিয়ে অনলাইনে আবেদন করি, তারা বাতিল করে দেয়। বাতিলের কারণ জানতে চাইলে বলে, খতিয়ানে যাদের নাম আছে সকালের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। যেদিন মৃত হয় তাহলে তাদের ওয়ারিশান সনদ লাগবে এবং সকল ওয়ারিশদের পেন আইডি কার্ডের ফটোকপি লাগবে। প্রতিউত্তরে আমি তাদের বলেছি অনলাইনে আবেদন করার সময় খতিয়ানের আলোকচিত্র এবং খতিয়ানের যেকোনো এক অংশের মালিক চাইলে খাজনা পরিশোধ করতে পারবে পুরো খতিয়ানের।২৬ শতক জমির খাজনা দেওয়ার জন্য অনুমোদন নিতে ১০০০০ টাকা চেয়েছিল, টাকা না দিলে কাজ হবে না বলে দিয়েছে। আমি এ কাজের জন্য দুই বছর ঘুরেছি, প্রয়োজনীয়তায় হেরে

ফতেপুর, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে RJXE5CTY
মন্তব্য