সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
কাস্টমস অফিস

unknown

প্রথমে আমি নিজে অনলাইনে পাসপোর্ট এর এপ্লাই নিজের ফোন থেকে করি।সেটা প্রাথমিকভাবে আবেদনপত্র পাসপোর্ট অফিসে জমা দিই। দায়িত্বরত লোকটি আমার কোনোপ্রকার ভুলত্রুটি না ধরে, জাস্ট 2/1 টা পেজ চোখের পলকে উল্টিয়ে আমার আবেদনপত্রটি বর্জন করেন। আমি চিন্তায় পড়ে যাই। তারপর সাথে একজন ছেলে বললো যে ভাই, এখানে নিজের করা এপ্লিকেশন এলাউ হবে না, যদি না পার্শ্ববর্তী দোকান থেকে এক্সট্রা 2000/ দিয়ে এপ্লিকেশন না করেন। কিছুক্ষণ পরিস্থিতি নিজ চোখে দেখে সত্যিটা উপলব্ধি করলাম। আমি যখন কোনো উপায় না দেখে 1500/ এক্সট্রা জরিমানা দিতে দোকানদারকে স্বীকৃতি জানালাম। দেখলাম আমার আবেদন করা সেই এপ্লিকেশনেই পরের পেজে শুধুমাত্র একটা চিন্হ দিয়ে দিলেন, আর পরবর্তীতে একই এপ্লিকেশন ম্যাজিকের মতো এক্সেপ্ট ও হয়ে গেল।

ঘুষ দিয়েছি
জামালপুর ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ MYKB6MNS
মন্তব্য
বিআরটিএ

মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন

মালিকানা পরিবর্তন গিয়ে ৫ ঘন্টায় এত তথ্য চাওয়া হয়েছিলো যাতে করে মাঝপথে আটকে যাই কিন্তু দালাল ধরে টাকা দেওয়ার পর ১০ মিনিটে কাজ হয়ে যায়

ঘুষ দিয়েছি
পূর্বাচল বিআরটিএ ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKE9Q47L
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জমি সক্রান্ত

আমার একটা জমির রেকট সংসদন একতরফা মামলা বরিশাল জজ কোর্টে, উজিরপুরের থানার মামলা, এখন পেস্কার ১০ হাজার টাকা চায় তাকে দিলে রায় এনে দিবে

ঘুষ দিইনি
বরিশাল ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ BR9SWSUC
মন্তব্য
ভূমি অফিস

ভুমি রেকর্ড

ভুমি রেকর্ডের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে বসুরহাট ভুমি অফিস,, আমাদের যৌথ এবং একক মালিকানা মিলে প্রায় ৩৫ টি পর্চা মাঠ থেকে শেষ পর্যন্ত ৬০০০০০ লক্ষ টাকার অধিক খরচ হয়েছে,,,,

ঘুষ দিয়েছি
কোম্পানীগঞ্জ ৳৬.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ CTSSD6CR
মন্তব্য
শিক্ষা অফিস

জিপিএফ ফান্ড খোলা

টাকা না দিলে আমার কোন কাজ করেনা আমার সাথে কথা ও বলে না, আজকে আসেন কালকে আসেন না হয় পরশু কাজ আর হয় না।টাকা দেওয়া মাত্রই কাজ হয়ে যায়

ঘুষ দিয়েছি
আদর্শ সদর ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ CTBTF6MM
মন্তব্য
ভূমি অফিস

mutation and sale permission

amar babar name ekta bari ase. sei barita ami sale korbo babar onumoti niye.dekhi mutation kora kagbe housing office theke. jodio govt land office theke mutation kora ase.ami sokol kagoj joma dilam. ghurte thaklam 3 mas. tarpor ek lok marfot janlam pocket money na dile kaj hobe na. manage korlam lok, takao dila. 6 mas jabar por bollo exchain mane khalishpur housing office er head of land office 4 lac dite hobe. amitaka dite na parai kajti ekhono hang hoye ase.ekhono ami nije kagoj niye jatayet kortesi mutation korte. already 12 months gone.still not yet mutation done.

ঘুষ দিইনি
khalishpur ৳৪.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ KHYUGTP8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নির্বাচন অফিস

আইডি কার্ড করতে গিয়েছিলাম, নানা সমস্যা বলে ৭ বার অফিসে নিয়েছিল তারপর বলছে টাকা লাগবে আমি জেদ টাকা দেয়নি,পরে ২বছর ঘুরে আইডি কার্ড করেছি

ঘুষ দিইনি
পৌরসভা ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTMPU7ZH
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

জেলা পরিষদে নামজারি ফাইল আটকিয়ে রাখে বিগত ৬ মাস যাবৎ, দাবিকৃত অর্থ পরিশোধ না করার কারণে। নিজের প্রয়োজনে দাবিকৃত অর্থ পরিশোধ করি তারপর প্রতিশ্রুতি দেয় যে ফাইল পৌঁছে যাবে এবং কোনো সমস্যা হবে না

ঘুষ দিয়েছি
বান্দরবান ৳১৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ CTGT7NB4
মন্তব্য
সিটি কর্পোরেশন

ডি.এস.সি.সি জোন-০৪

নগর ভবন এর জোন ৪ এর একজন কর্মকতা লিফট এর ১১ জন্ম নিবন্ধর এর এন্ট্রি করে , জন্ম নিবন্ধনের সরকারি ফি হলো ৫০ টাকা সে চায় ৫০০ টাকা আর ৫০০ টাকা না দিলে নাকি হবে না।

ঘুষ দিইনি
ডি.এস.সি.সি জোন-০৪ ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ ১০ DKYFBUXX
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন ও পুরাতন পাসপোর্ট করার জন্য

বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া কোন পাসপোর্ট তৈরি করে না। সাধারণ মানুষ ঘুষ ছাড়া কোন পাসপোর্ট হাতে পায় না।

ঘুষ দিইনি
বরগুনা জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস ৳২.২ হাজার
৩১ আগস্ট ২০২৬ BRMSXEKB
মন্তব্য
সিটি কর্পোরেশন

City corporation holding tax

সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স সর্বনিম্ন মূল্য ৪১৩৭ টাকা প্রতি বছর, এই সর্ব নিম্ন ট্যাক্সটির জন্য ওনারা সব কাগজ পত্র আপিল সহ রেডি করে দিবেন, তাই প্রতি ফ্ল্যাট ১৫,০০০ টাকা ঘুষ নিচ্ছেন। ঘুষ না দিলে ওনারা বেশি এমাউন্ট এর ট্যাক্স ধরবেন।

ঘুষ দিয়েছি
Mohammadpur, chandrima Model Town ৳২.৪০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১৪ DKHAECUA
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরী

আমি বিদেশ যাওয়া উদ্দেশ্য অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন পর্ম পুরন করি, তার পর সে কপি নিয়ে পাসপোর্ট করতে নোয়াখালী পাসপোর্ট অফিসে যাই, তার আমান ফর্ম টি দেখে বলতো পেশায় ভুল আছে আমি পেশা ছাত্র দিয়েছে তাই তারা বল্লো ছাত্র বসানো যাবে না পাইভেট কোম্পানি চাকরি দিতে হবে, এবং বল্লো এইটি গ্রহণ করা হবে না তারা আমাকে পিরিয়ে দিলো আমি বেড় হয়ে যাচ্ছি গেটেই একটা লোক আমাকে এসে বরে সে বলে দেয় আপনার সমস্যাটি আমি সমাধান করে দিবো, ২০০০ টাকা লাগবে সে আমার সমস্যাটি জানেও না দেখেও নাই কিন্তু সে জানে কি সমস্যা হয়েছে আমার মনে হচ্ছে আমি বেড় হওয়ার আগেই কর্মকর্তা সেই লোক কে জানিয়ে দিয়েছে আমাকে ধরার জন্য আমার সমস্যা সমাধান করার জন্য, তার পর আমি ২০০০ টাকা দিতে রাজি হই এবং সাথে সাথে সেই লোকটাই আমার ফর্ম এপ্রুভ করে দেয়।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTTEQBG5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ডি.এস.সি.সি ৩২ নং ওয়ার্ডের বর্তমান ভারপ্রাপ্ত সচিব

নাগরিক সনদ এর জন্য ২০০-৫০০ টাকা পর্যন্ত দাবি করে এবং বলে এটি নাকি তার কাজ না তাকে এই কাজের কোনো টাকা দেওয়া হয় না তাই সে যার থেকে যা নিতে পারে তাই নেয় , কিন্তু সরকার তো তাকে ৩২ নং ওয়ার্ডের সচিব বানিয়েছে আমাদের সেবামূলক কাজ করার জন্য এবং সরকার থেকে সে বেতন পায় তাহলে সে কেনো নাগরিক সনদ এর জন্য টাকা নিবে । সে টিসিবি কার্ড করার জন্য ও ১০০ টাকা করে , কিন্তু এগুলোর কোনো ফি নেই

ঘুষ দিইনি
কসাইটুলী ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ DKBKCMLH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফেনী মডেল থানায় জিডি করতে গিয়ে

এটা ছিল একটা জেনারেল ডায়েরি করার জন্য আমরা থানায় গিয়েছিলাম বিষয়টা ছিল একজন ব্যক্তি নিখোঁজ হওয়ার জন্য জিডি করা সেই জিডিটা কোনভাবেই থানার কোন পুলিশ নিচ্ছিল না। এক্ষেত্রে চাঁদা বাবত এক লক্ষ টাকা দাবি করা হয়। আমরা ২৫ হাজার টাকা দিয়ে ম্যানেজ করে জেনারেল ডায়েরি করিয়েছি বাকি টাকাও পরিশোধ করবো এই শর্তে।

ঘুষ দিয়েছি
ফেনী ৳২৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTU98629
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন -ইউনিয়ন ভূমি অফিস

পর্যায়ক্রমে তিন টি জমি ক্রয় করার পর মিউটেশনের জন্য আবেদন করার পরে ইউনিয়ন ভূমি অফিসে আমার কাগজ পত্র যাওয়ার পরে ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা আমার কাছ থেকে ঘুষ দাবি করে সেই মোতাবেক ঘুষ প্রদান না করলে আমার কাজটা হবে না বিদায় আমি তিনবার তিন হাজার টাকা ঘুষ প্রদান করি বাধ্য হয়ে

ঘুষ দিয়েছি
কাশিয়ানী ,গোপালগঞ্জ ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKDUBTWP
মন্তব্য