সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

Driving License

ড্রাইভিং লাইসেন্স এরজন্য বাধ্য হয়ে ১০ হাজার টাকা দিতে হয়েছিলো ২০১৮ সালে একজন দালালের মাধ্যমে। আরো টাকা দিতে হবে। আজ পর্যন্ত প্রিন্ট হয় নি বাড়তি টাকা পাওয়ার লোভে ।

Sylhet, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYQUPTH9
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৪.০ হাজার

Driving license

ঘুষ না দিলে আপনি ড্রাইভিং পরীক্ষায় ফেল করতে পারেন। ড্রাইভিং পরীক্ষার দিনে প্রায় শত শত লোক দালালের মাধ্যমে কোনো না কোনোভাবে টাকা দিয়েছে। শুধু দালালরাই নয়, এমন লোকও আছে যারা আসলে সহজ পথ বেছে নিতে চায়। এই প্রবণতাটি খুবই সাধারণ। এটা রক্তে মিশে আছে। এমন মুসলিম লেবাস দারি কর্মচারীরাও ঘুষ হিসেবে টাকা চায়; এই ধরনের লোকেরা মনে করে এটা তাদের জন্য খুবই হালাল।

Brahmanbaria Sodor BRTA, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTQ3RLBU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স করতে নাগরিক সনদ পত্র আনতে পৌরসভা গেলাম রমজানের ছুটি শুরু হওয়ার আগের দিন। তো আমি যখন করার জন্ সেখানে গিয়ে কোনো কর্মকর্তাকে পেলাম না। সরকারি চাকরি তো তাই, ছুটি শুরুর আগের দিন থেকেই ছুটি ধরে নিয়েছিল হয়তো। ফলে নাগরিক সনদ ছাড়াই জমা দেই। এরপর একজন পুলিশ কল দিয়ে বলে দেখা করার জন্য। উনি সম্ভবত হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ক্লিয়ারেন্স এপ্লিকেশন গ্রহণের দায়িত্বে আছেন। যাওয়ার পর বলে, ৫০০ দিতে হবে। নাহলে ছুটি শেষ হওয়া পর্যন্ত নাগরিক সনদের জন্য অপেক্ষা করতে হবে। পরে অনিচ্ছা সত্বেও দিতে হয়েছে।

হবিগঞ্জ সদর, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYYC2DK3
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

প্রাথমিক সহকারী শিক্ষকের বদলি বিসয়ে

প্রাথমিক সহকারী শিক্ষক ফুল পরিবর্তনের লক্ষ্যে নির্বোধ বছর ধরিয়া চেষ্টা করার পরে। এক লক্ষ টাকার বিনিময়ে স্কুল পরিবর্তনের প্রক্রিয়া চলমান রহিয়াছে

উল্লাপাড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJBSAWTY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

পি বি আই তদন্তের সময

আমার ৩টি সি আর মামলার তদন্ত করতে গিয়ে আমি বাধ্য হয়ে দিয়েছি

কক্সবাজার, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT3VCNM3
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে গেলে ওখানে কর্মকর্তা টাকার মাধ্যমে সব কাজ করে দেয়।জে কিনা ৪/৫হাজসর টাকার ড্রাউভিং লাইসেন্স এর জন্য চায় ১২হাজার টাকা। তার পর আর কি টাকা দিয়েই করতে হয়।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTW2WE9X
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২২.০ হাজার

নাম সংশোধন এবং জন্ম তারিখ পরিবর্তন

সরাসরি গিয়েছি আবেদন গ্রহণ করেনি। দালাল বললো গ্রহণ করবে না। কন্ট্রাক্ট করুন এতো টাকা দিলে আপনার কোন ঝামেলা ছাড়াই পাসপোর্ট সংশোধন হয়ে আসবে। ২০২৩ সালের ঘটনা। এবং শেষ পর্যন্ত দালাল এর কথায় টাকা দেয়ার পর এক ধরনের সাইন ব্যবহার করে ফাইল রিসিভ হলো এবং সব কিছুই শেষ কোন প্রশ্ন ছাড়াই।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT3A3X5B
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭.০ হাজার

পাসপোর্ট নিবন্ধন

দালাল ছারা কেউ কাজ করতে চাচ্ছে না।এমন কি দায়িত্ব রত অফিসারগন দালালের কোড নিয়ে আসতে বলে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CT2XWFWA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউ দিতে দিয়েছি। বর্তমান ঠিকানার প্রুফ হিসেবে বাসা ভাড়ার ডিডের ফটোকপি দিয়েছিলাম। মূল কপি কয় বলে বের করে দিয়েছিলো। পরে আনসার ১৫০০ টাকা চায় - বাধ্য হয়ে ১৫০০ দিয়েই বায়োমেট্রিক দিয়ে এসেছি!

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKHWMLBG
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০ হাজার

১৫০ জারির রিপোর্ট

আমি উপজেলা ভূমি অফিসে আমার জমি সংক্রান্ত সমস্যার জন্য ১৫০ করি। উপজেলা ভূমি অফিস থেকে সেটা যাচাইয়ের জন্য ইউনিয়ন ভূমি অফিসে পাঠায়। কিন্তু ভূমি অফিসের নায়েব সেটা বিবাদী কে নোটিশ এবং রিপোর্ট প্রদানের জন্য প্রথমে ২৫০০ টাকা দাবি করে। সেটা আমরা পরিশোধ করি। কিন্তু দুই মাস পরে এসে আবারো ২০০০ টাকা দাবি করে। বর্তমানে সে অবস্থাতে আছে।

সাতক্ষীরা জেলার আশাশুনি থানার দরগাহপুর ইউনিয়ন ভূমি অফিস, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KH85RS95
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০.০ হাজার

Yes

এক্সিডেন রুগি নিয়ে গেছিলাম রংপুর মেডিকেলে, নার্স ওটিবয়রা জোড় করে, ১০ হাজার টাকার, সুই, সেলাইয়ের সবকিছু গজ কাপর সাদা, ইনজেকশন, ওষুধসহ সবকিছু বাইরে থেকে কিনতে বলছে, তারপর ওটিবয় হাসপাতাল থেকেই চোখের সামনে ফার্মেসিতে, সবকিছু বিক্রি করছে। তারপর ওগুলোই কিনছি।। ১০ হাজার টাকা এভাবে আমি প্রতারিত হয়েছি।।

Rangpur, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNTTPTEV
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

জন্মনিবন্ধন সংশোধন

জন্মনিবন্ধন সংশোধনের জন্য গিয়েছিলাম, যেটার জন্যে ৬০০ টাকা দাবি করে কম্পিউটারিস্ট।

রংপুর, গংগাচড়া, আলমবিদিতর।, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNNPD4KX
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৪০০

গাড়ির যাত্রী

আমি এবং আরও একজন মাওনা থেকে ঢাকা যাব তখন একটি মাইক্রোতে আমরা ১০০ টাকা বাড়া দিয়ে উঠি।ঘটনা ক্রমে একজন পথচারী অসতর্কতা বশত গাড়ির সামনে এসে যায়। কিন্তু শরীরে আঘাত লাগেনি ট্রাফিক পুলিশ এটা দেখে ড্রাইভার কে ডাকে গাড়ির কাগজপত্র সব ঠিক ছিল কিন্তু যাত্রী নিছে এটাই নাকি অপরাধ। পরে বলে মামলা করবে কিন্তু আরেকজন পাশ থেকে বললো আপনি কিছু টাকা দেন বিষয়টা মিমাংসা করে ফেলুন। তখন ৩০০ টাকা দেই কিন্তু ১০০০ হাজারের কম মানতে চাইনা অনেক বলে ৪০০ দিয়ে কেটে গেছি আমি শুধু মাত্র ঐ গাড়ির যাত্রী ছিলাম। ড্রাইভারের কাছে টাকা না থাকায় তিনি পা পর্যন্ত ধরছিল তাও মানেনি পরে বাধ্য হয়ে মানবতা দেখিয়ে ঘুষ দিতে বাধ্য হলাম।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKP7HK8X
মন্তব্য