সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমির নাম জারি

ভূমি অফিসে জমির নামজারি করতে গেলে পিয়ন আমার কাছে সাত হাজার টাকা চায় আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার জমিটি এখনো নামজারি করা হয়নি বিভিন্ন অজুহাতে। এ বিষয়ে ভারপ্রাপ্ত এসিলেন্ড কে জানালে তিনি আমাকে এক বছর থেকে ঘুরাচ্ছেন কিন্তু জমির নামধারী করতেছেন না

বোচাগঞ্জ, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNSGBUQZ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

বহিঃর্বাংলাদেশ ছুটির জন্য

বহিঃবাংলাদেশ ছুটি নিতে হলে উপজেলা, জেলা, বিভাগ সকল কার্যালয়ে ভিন্ন ভিন্ন ভাবে ১০০০ টাকা করে দিতে হয়। নতুবা ছুটির কাজ হবেও না আর ছুটি পাওয়া ও যাবে না। আমি ছুটি পাওয়ার জন্য দিতে বাধ্য হয়েছি। ব্যক্তিগত যেকোন কাজ করতে সকল স্বাক্ষরের জন্যই টাকা লাগে। তাছাড়া কাজ হয়না। জিপিএফ অ্যাকাউন্ট খুলতেও উপজেলা কার্যালয়ে অর্থ দিতে হয়েছে। চাকুরী স্থায়ীকরণেও টাকা দিতে হয়েছে প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন কার্যালয়ে।

কাউখালি, পিরোজপুর, বরিশাল, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে BRVKNXGJ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স করতে চেয়েছিলাম

পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়েছিলাম, সেখানে একজন কর্মচারী বিভিন্ন সমস্যা দেখাতে শুরু করে কাজটা কঠিন প্রমাণ করতে থাকে, গভীর রাতে ফোন দিয়ে মানসিক চাপ সৃষ্টি করে।

নবীগঞ্জ উপজেলা, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে SYKFCB6M
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট আবেদন

করোনার সময় পাসপোর্ট অফিস বন্ধ হওয়ার আগের দিন, পাসপোর্টের আবেদন করার জন্য ৩০০০ টাকা অতিরিক্ত দিতে হয়েছিল,তাদের তথাকথিত সার্ভার বন্ধ, বড় স্যারের কাছে ব্যবস্থা করে নেয়ার জন্য।

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে RNMZTHPX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ওয়ারিশনামা

জমি বিক্রি করার পূর্বে ওয়ারিশনামা তৈরির সময় বারবার ভুল ধরে আমার কাজটি পিছিয়ে দিচ্ছিলো ও কাগজ বাতিল করতে ছিলো , পরবর্তীতে ডিরেক্ট বলেই যে 10000 দিলে আর কোনো সমস্যা হবে না কাজটা হয়ে যাবে,বাধ্য হয়ে তখন এই টাকাটা দিতে হয়েছিলো ,

নালী,, মানিকগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKHHYPDV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পাসপোর্ট ভেরিফিকেশন

আমি যখন প্রথম পাসপোর্ট এর আবেদন করি, তখন পাসপোর্ট এর ভেরিফিকেশনের জন্যে একজন পুলিশ স্থানীয় থানা থেকে আমাকে ফোন করে দেখা করার জন্য, তো আমি দেখা করতে যাওয়ার পর আমার সম্পর্কে সব কিছু জিজ্ঞেস করার পর ওনি বলে বসেন চা-নাস্তা খাওয়ার জন্য কিছু দিতে, আমি প্রথমে বুঝতে পারিনি ওনি কিসের টাকার কথা বলছেন, তারপর আমার ভায়ের কাছে ওনাকে নিয়ে যাই সেখানে যাওয়ার পর, ভাই একটু পরিচিত মুখ হওয়ার কারনে ৫০০টাকা নিয়ে ৭ দিন পর আমার ভেরিফিকেশন ক্লিয়ার করে দেয়।

কিশোরগঞ্জ,বাজিতপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKBU2SFH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন

২০২৩ সালে নতুন পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন কল আসলে নড়িয়া থানায় যাই। সেখানে ভেরিফিকেশনের জন্য দায়িত্বরত পুলিশ অফিসার আমার কাছ থেকে অনেকটা জোরপূর্বক ১৫০০ টাকা নেয় পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য। কারন জানতে চাইলে উনি বলেন, "ভেরিফিকেশনের জন্য উপর লেভেলের কর্মকর্তাদের টাকা দেওয়া লাগবে।" আমি যদি ১৫০০ টাকা না দেই, তাহলে তার পকেট থেকে নাকি ১৫০০ টাকা দিতে হবে। এমন টাই উনি বলছেন। যদিও আমার নামে আজ পর্যন্ত কোনো অভিযোগ / মামলা নেই। জীবনে কোনোদিন এর আগে থানায়ও যাইনি।

নড়িয়া, শরিয়তপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKXPNUTM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

Pension

আমার বাবা একজন একজন ডিসি ফুড ছিলেন আমরা বিগত 30 বছর ধরে পেনশন পাই নাই , উনি ইন্তেকাল করেছেন প্রায় ৩২ বছর এবং আমরা ৩০ বছর ধরে ঢাকার খাদ্য ভবনে পেনশনের জন্য দাবি করে আসছে কিন্তু তারা সেটা মনোযোগ ভাবে দিয়ে দেখছে না এবং বিভিন্ন অজুহাত দিয়ে তারা এভোয়েড করেছে এবং আমরা লিখিত অভিযোগ ও অনেকবার জানিয়েছি কিন্তু তাদের কোন রেসপন্স করে নাই। আমাদের কাছে সব ধরনের ডকুমেন্ট আছে।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK8QBQ8X
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

ই-মিউটেশন / নামজারি

খুলনা সদর ভুমি অফিসে ঘুষ ছাড়া কোন কাজই হয়না আর যদি আপনার নথিতে সামান্য সমস্যা থাকে তাহলে তো ঘুষ ছাড়া আপনার ফাইল আটকে থাকবে দিনের পর দিন,আমার একটা জমির মালিকানা পরিবর্তন বা ই-নামজারি বা বিআরএস খতিয়ান ভুক্ত করাতে, অনেক দিন দৌড়ানোর পরেও আবেদনটি নামঞ্জুর করে দেয় দায়িত্বরত নায়েব ও এসি ল্যান্ড পরে উক্ত নায়েবের সাথে ভুমি অফিসের বাইরে মিটিং করে ৭০,০০০ টাকা চুক্তি হয় এবং তা পরিশোধ করার পরবর্তী ১ সপ্তাহে কাজটি হয়ে যায়!

খুলনা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHGLMVBB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নতুন চাকুরির পুলিশ ভ্যারিফিকেশন

৫,০০০ টাকা না দিলে নতুন সরকারি চাকরির পুলিশ ভ্যারিফিকেশন রিপোর্ট খারাপ দিবে মর্মে হুমকি দিয়েছিলো পুলিশ, ৪,০০০ টাকা দিয়ে আপদ বিদায় করেছি । ১ হাজার টাকা ধার করেছিলাম, আর বাকি ৩,০০০ ছিলো রমজান মাসের জন্য রাখা বাজারের টাকা । ওই রমজান মাসটা পুরো পরিবার কোনরকম খেয়ে না খেয়ে দিন পার করেছি ।

নান্দাইল, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYPC4ARU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

উপজেলা স্বাস্থ্য সেবা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যক্ষা সনাক্তের রিপোর্ট এ যক্ষা পজিটিভ আসায় ঔষধ নেবার সময় যখন বের হব তখন কর্মকর্তা বলেন ৩০০ টাকা লাগবে। তিনি এও বলেন শুধু প্রথম্বারেই এই টাকা নেওয়া হবে এর পরে আর টাকা দিতে হবে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৩ টাকার বিনিময়ে আমি টাকা দিয়ে টিকিট সংগ্রহ করেছিলাম কারন এইটা নিয়মের মধ্যে পড়ে। কিন্তু যক্ষা সেন্টারে ৩০০ টাকা নেবার পরে তিনি কোনো রশিদ দেন নি এবং তিনি কিসের জন্যে এই টাকা নিলেন সেইটার কারন তিনি পরিস্কার করে বলেন নি।

কলাবাগান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরামপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNKRVEVB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট

বাবার নামের মো: আ: নাকি এখন পাসপোর্ট অফিসের সার্ভারে নেই। আমাকে ৩ বার ঘুরিয়ে। পরবর্তীতে বাধ্য হয়ে আমাকে টাকা দিয়ে পাসপোর্ট করতে হয়েছে।

পাবনা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJRSQSF3
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৫ হাজার

ড্রাভিং লাইসেন্স

১ম বার ড্রাভিং লাইসেন্স পরীক্ষা দিতে গিয়ে কোন দালাল এর সাথে পরিচয় ছিলো না বলে সব কিছুতে পাশ করেও মাঠে বাইক চলানোর সময় মোড় ঘুরাতে গিয়ে হালকা পা টা নামাই বেলেন্সের জন্য এতে আমাকে বাদ দিয়ে দেয়। কিন্তু অপর দিকে একজন লিখিত দেয় কিন্তু ভাইবা না দিয়েও সে লাইসেন্স পায়।পরে জানতে পারলাম দালাল না ধরলে হবে না।তাই বাধ্য হয়ে ২৫০০ টাকা অতিরিক্ত দিয়ে লাইসেন্স করাইতে হইল ২য় বার।

সৈয়দপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNBRNTKD
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

গাড়ির মালিকানা পরিবর্তন

আমি আমার সদ্য ক্রয়কৃত গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য ২০২৫ সালের আগস্ট মাসে সিলেট বিআরটিএ অফিসে যাই। এ সময় সেখানে কর্মরত একজন সহকারী রাজস্ব কর্মকর্তা আমার মালিকানা পরিবর্তনের কাগজপত্রে স্বাক্ষর করার জন্য ৩,০০০ টাকা দাবি করেন। আমি কিছুটা কম টাকা দেওয়ার অনুরোধ করলেও তিনি তাতে রাজি হননি। ফলে, বাধ্য হয়ে শেষ পর্যন্ত ৩,০০০ টাকা প্রদান করেই আমাকে আমার কাজটি সম্পন্ন করতে হয়।

বিআরটিএ অফিস, কোর্ট পয়েন্ট, সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে SY4DLSGT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৫০

Police Clearance Certificate verification

বিদেশ যাত্রার ক্ষেত্রে যেই পুলিশ ক্লিয়ারেন্স লাগে সেটা অনলাইনে এপ্লাই করার পর বিভিন্ন প্রক্রিয়া ধাপের মধ্যে একজন পুলিশ অফিসারকে এসাইন করা হয়। তিনি কল করে কিছু ডকুমেন্ট নিয়ে উনার সাথে দেখা করতে বলে, যা আমি আগেই অনলাইনে এটাচমেন্ট হিসেবে সাবমিট করেছি। দেখা করলে সব কাগজপত্র জমা রেখে খরচের টাকা চান এবং যা আমি বাধ্য হয়ে দিয়েছি কারণ আমার খুবই প্রয়োজন ছিল এবং কোন উপায় ছিল না। আমি লক্ষ্মীপুর মডেল থানায় গেলে কাগজপত্রের সাথে ঘুষ হিসেবে ৫০০ টাকা চাইলে আমি বলেছিলাম আমার আগের আবেদনে নামে ভুল থাকায় আমাকে দ্বিতীয়বার আবার আবেদন করতে হয়েছে। রোজার সময় ইফতার না করে গিয়েছিলাম বলেল ও 450৳ ঘুষ দিতে হয়।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTZ7P6W9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Mouza Map uttolon

পটুয়াখালী জেলা প্রশাসকের অফিসে আমি আমার এলাকার মৌজা ম্যাপ উত্তোলনের জন্য গেলে, দায়িত্বপ্রাপ্ত অফিসের একজন কর্মী আরেকজন কর্মীর ফোন নম্বর দিয়ে তার সাথে যোগাযোগ করতে বলে। পরে ওই ব্যাক্তির সাথে দেখা করে কথা বললে সে আমাকে জানায়, আপনি এখন চলে যান আমি আপনাকে ফোন দিলে আসবেন। পরে ওই লোক আমাকে ফোন করে জানায় দুই হাজার টাকা লাগবে ম্যাপ উত্তোলনের জন্য এবং আমাকে তা বিকাশ করে তখনই পাঠাতে বলে।

Patuakhali, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRJ7KPX8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Verification

বিষয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাধারণ নাগরিকের প্রবেশে বাধা, পুলিশ সদস্যের মাধ্যমে দালালের কাছে পাঠানো এবং ঘুষের বিনিময়ে কাগজপত্র সত্যায়নের অভিযোগ। আমি অত্যন্ত ক্ষোভ ও হতাশার সঙ্গে জানাচ্ছি যে, আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম। কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা আমাকে মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ করতে দেননি। তারা স্পষ্টভাবে জানান যে, সাধারণ জনগণের জন্য সেখানে প্রবেশের অনুমতি নেই এবং আমার কাগজপত্রও সত্যায়িত করা সম্ভব নয়। কিন্তু বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক ও প্রশ্নবিদ্ধ যে, একই সময়ে সেখানে দায়িত্ব পালনরত একজন পুলিশ সদস্য আমাকে একজন দালালের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে সেই দালাল আমার কাছ থেকে ১,০০০ (এক হাজার) টাকা ঘুষ/অবৈধ পারিশ্রমিকের বিনি

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKNNCU9G
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০০

GPFএকাউন্ট খুলতে

জিপিএফ একাউন্ট খুলতে আবেদন দিলে কাজ না করে আবেদন ফেলে রাখে। ৪/৫ বার অফিসে যাওয়ার পর কাজ করে বিনিময়ে চা নাস্তার টাকা চায়।

বিয়ানীবাজার, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে SYMEVMCN
মন্তব্য