সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৫২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৫২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

পারিবারিক সঞ্চয়পত্র

ঘটনা টি অক্টোবর ২০২১ এর । মা মারা যাওয়ার পর তাঁর নামে থাকা সঞ্চয়পত্রের নমিনি হিসেবে আমার বাবার নামে সেটি স্থানান্তর করার জন্য জাতীয় সঞ্চয় ব্যুরোর, মতিঝিল (সোনালী ব্যাংক এর প্রধান শাখা), ঢাকা এর সহকারী পরিচালকের কাছে গেলাম। সহকারী পরিচালক আমাকে তাঁর পিয়ন/অফিস সহকারীর কাছে পাঠিয়ে দিলেন। এরপর শুরু হলো নানা আইন-কানুন, নিয়ম আর জটিলতার কথা। একজন শোকাহত সন্তান হিসেবে তখন আমার একটাই চিন্তা- মায়ের রেখে যাওয়া সঞ্চয়পত্রটা যেন কোনোভাবে বাবার নামে করা যায়। একপর্যায়ে পিয়ন আমার কাছ থেকে ১০,০০০ টাকা নিলেন। টাকা নেওয়ার পর আবার বললেন, “এই ১০,০০০ টাকা তো স্যারের জন্য!” কথাটা শুনে আমি আরও ২,০০০ টাকা তাঁকে দিলাম। টাকা এর সাথে আর একটা জিনিস দিয়েছি, অভিশাপ।

মতিঝিল ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে DK2QRUMD
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.২ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

আমার বড় ভাই চট্টগ্রামে নেভিতে জব করে, তার জন্ম নিবন্ধন করা হয় টঙ্গী পৌরসভা থেকে যেটা টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন এর অন্তর্ভুক্ত বর্তমানে। চাকরি ব্যস্ততা ও ছুটির স্বল্পতার জন্য সে টঙ্গী পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিস এ আসতে পারতেছিল না। যার কারনে আমি যাই সেখানে। তারা সেখানে ৬/৯ বুঝিয়ে আমাকে অযথা আমার ভাইয়ের nid, ssc সার্টিফিকেট বাবা মায়ের nid এইগুলা প্রিন্ট করে আনতে বলে আবার ৫০ টাকা ফি নেয়, অথচ তারা চাইলেই পোর্টাল থেকে আবেদনের সিরিয়াল কোড দেখে নিয়ে একসেপ্ট করলেই পারতো, কিন্তু তারা করেনি সব প্রিন্ট করে এনে দেয়ার পর আমাকে বলে ডিসি অফিস থেকে পারমিশন আনতে, এক কথায় পেচ্যাচ্ছে। ঘটনা বুঝতে পেরে কম্পিউটার অপারেটর কে কানে কানে বললাম একটু ইমারজেন্সি কি করতে পারি? সে বলে ১২০০ টাকা দিতে...😄

টঙ্গী, চেরাগ-আলী, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKF5QPNS
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জমির নামজারির জন্য আমার কাছে চা খাওয়ার টাকা চেয়েছি চেয়েছিল

জমির নামজারির জন্য আমার কাছে চা খাওয়ার টাকা চেয়েছিল। কিন্তু আমি দেইনি আমার তখন জরুরী ছিল জমিটা খারিজ করা । আমি একটা স্কুল করতে চেয়েছিলাম কিন্তু তার কারণে পারিনি। এখনো করতে পারিনি খারিজ। অবশেষে আমার স্কুলটাও করা হলো না । স্বপ্ন স্বপ্নই রয়ে গেল

গাজীপুর, শ্রীপুর ,গোসিংগা, ভূমি রেজিস্ট্রেশন অফিসে, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKCUR2ZX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

সরকারি জেলা পরিষদ এ জমি অধিগ্রহনের চেক গ্রহণের

সরকারি জেলা পরিষদ এ জমি অধিগ্রহনের চেক গ্রহণের জন্য অফিসিয়াল এপলাই করার পর ও দীর্গ ১ বছর অপেক্কা করানোর পর জানাই টাকা ছাড়া চেক রেডি হবে না , নিরুপায় হয়ে অফিস সহকারী, ও সার্ভেয়ার আমার থেকে চেক এমাউন্ট এর একটা পার্সেন্টেজে হিসাবে ২০০০০ টাকা ঘুষ দিতে হয় .

Chittagong, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে CT8UBN2U
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট করতে

দালাল ছাড়া আমার ফাইল হাতেই নেয় নি। তার পর দালাল ধরার পর তারা পাসপোর্ট করেছিল। পাসপোর্ট অফিস না শুধু, পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য পুলিশকেও টাকা দিতে হয়েছিল

মৌলভীবাজার, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে SYBJS2M4
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

Death certificate

বাবার ডেথ সার্টিফিকেট তুলতে গিয়ে রেজিস্ট্রেশন করছিলাম। কিন্তু বারবার ভুল তথ্য প্রিন্ট আউট করে দিচ্ছিলো ওরা। ওয়েবসাইট এর ত্রুটি না ইচ্ছাকৃত ভুল জানিনা। ওয়ার্ড নং ১৯ এর জায়গায় ১৬। বললো ওয়ার্ড সচিবের sign লাগবে। ১৯, ১৬ দুইটাই ট্রাই করে দেখলাম। Sign দিলোনা সচিবেরা। এক ফ্রেন্ড বললো টাকা রাখতে হাতে, সে কথা বলে দেবে। তার পরিচিত একজন আছে। টাকা দিতে বাধ্য হলাম। ৫০০ যদিও দাবি করেনি। বললো একটা এমাউন্ট দিয়ে দিতে। ওয়ার্ড সচিবের sign লাগলোনা।নতুন ডেথ সার্টিফিকেট হাতে পেলাম। ঐখানে ওয়ার্ড নং-এর অপশনই নাই।

Sylhet, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে SY9G3BU2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

House building plan approval

If you want your house plan to be approved on time either you have to make the house plan from the guy who is working in the municipality or you have to pay bribe. Otherwise your plan will be sitting in their shelves forever.

Boalmari Municipality, Boalmari, Faridpur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৬ বার দেখা হয়েছে DK3F99W8
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

অনলাইনে প্রয়োজনীয় সব ডকুমেন্টস সাবমিট করে ড্রাইভিং লাইসেন্স আবেদন করি এবং একটি লার্নার লাইসেন্স পায়।লার্নার লাইসেন্সে লিখিত,মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার তারিখ ছিলো। এক বছর অতিক্রান্ত হলেও আমি পরীক্ষার জন্য কোন এসএমএস পাইনি।পরে BRTA অফিসে যোগাযোগ করলে দায়িত্বরত এক কর্মচারী জানান লার্নার লাইসেন্সে ডেট থাকলেও সেই ডেট অনুযায়ী পরীক্ষা হয় না।আমাকে বলা হয় ড্রাইভিং লাইসেন্স পেতে হলে লার্নার লাইসেন্স রিনিউ করে তাদের সাথে চুক্তিতে যেতে হবে।তা নাহলে পরীক্ষা দিতে পারবো না।আমি BRTA কর্মচারীকে অনুরোধ করি আমি ভালো বাইক চালাতে পারি আপনি শুধু আমাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন।BRTA থেকে সাফ জানিয়ে দেয় চুক্তি না করলে তার কিছু করার নেই।লাইসেন্স জরুরি প্রয়োজন হওয়ায় চুক্তি করতে বাধ্য হই। সাল-২০২১

রাঙ্গামাটি, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CT468QRT
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৭.০ হাজার

মেডিকেল ছুটি এক+এক মাসের জন্য

অসুস্থ ছিলাম আবার ঐ সময় আমার ৪৬তম বিসিএস পরীক্ষার রিটেন ছিলো।এজন্য ডাক্তারের পরামর্শে ছুটি + আমার পরীক্ষা ছিলো।এজন্য ছুটি নিতে গেলে ১ হাজার টাকা নিয়ে ১ মাসের ছুটি মঞ্জুর করে উপজেলা শিক্ষা অফিসার ।কিন্তু আমার পরীক্ষার ২ দিন আগে ১ মাসের ছুটি শেষ হয়।কিন্তু পরীক্ষার কারণে সে আর ছুটি দিবে না। টাকা খাওয়ার ধান্দায়। ১ মাসের পুরা বেতন চাইছিলো সে।পরে ৬০০০ টাকা নিছে। ৪৭ তম বিসিএসের ভাইভার জন্য এনওসির জন্য ১০০০০ টাকা চাইছিলো।কয়েকদিন ঘুরাইছে।পরে শিক্ষক নেতাদের দিয়ে বলাইছিলাম আর সবাইকে বলে দিছিলাম।পরে টাকা না দিয়েই কাজটা করে নিয়েছিলাম।

নিয়ামতপুর উপজেলা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJJMSVXQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

ভুল করে নিজের জমি সরকারী খাস জমি হয়ে গিয়েছিলো

আমাদের জমি এলাকার তহশিলদার ভুল করে সরকারী খাস খতিয়ানে দিয়ে দেয়।সেটা ঠিক করতে গেলে ২ লক্ষ টাকা দাবী করে এরপর কোনো রাস্তা না পেয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকায় সেটা ঠিক করে দেয়৷

দিনাজপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RNWCFRAJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সরকারি চাকরির ভেরিফিকেশন

এসবির এসআইকে আমার আর্থিক অস্বচ্ছতার কথা বলার পরও সে একটা টাকাও কম নেয়নি। প্রাথমিকের সহকারী শিক্ষকের ভেরিফিকেশনের জন্য ৩ হাজার টাকা নিয়েছে যা তখন আমার পক্ষে প্রদান করা কষ্টকর ছিলো।

ব্রাহ্মণবাড়িয়া সদর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে CTJL7XT8
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

কল্যান ফান্ডের টাকা

আমার বাবার কল্যাণ ফান্ডের টাকা পাবার জন্য ৩০০০০/- অগ্রিম প্রদান করতে হয়েছে

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK4ZABKX
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

জিপিএফ এর টাকা উত্তোলন

আমার নিজের বেতন থেকে জমানো জিপিএফ এর টাকা ১ লক্ষ উত্তোলন করার জন্য আবেদন করার পর হিসাব রক্ষন অফিসের লোকজন চেক দিতে গড়িমসি করে। পরে ৫০০ টাকা দিয়ে চেক আনতে হয়েছে।

শহর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে MYGT8EM8
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২৫.০ হাজার

Pension and gratuity

25000 টাকা খুজছে পেমশন চালু ও gratuity টাকা নিতে সব মিলায় ২৫০০০ টাকা খুজছে পরে ১৫০০০ টাকা দেওয়ার পর বিল করেছে।আর অঙ্গিকার নামায় সাক্ষর নিয়েছে। কোনো টাকা লেনদেন হয় নায় এই নামে

Chandpur, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTTCT4Z9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জেলখানায় আসামিকে টাকা দেয়া।

জেলখানায় আসামিকে টাকা দেয়ার সময় প্রতি হাজারে ৫০-১০০৳ বাড়তি নিয়ে থাকে জেলের কর্মকর্তারা।

Rajbari, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKFDM6EQ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

প্রাথমিক শিক্ষকদের বদলি নিতে।

শিক্ষক বদলি নিয়ে আমার কাছে টাকা চাওয়া হয়েছে পরে আমি ৫০% পরিশোধ করি।

ভোলা- লালমোহন, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে BRQJV8SN
মন্তব্য