সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

নাগরিক সনদপত্র উত্তোলন

ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে আমি নাগরিক সনদপত্র উত্তোলনের জন্য গেলে আমাকে বলা হয় এক মাসের মত লাগবে। আমি বললাম আমার আর্জেন্ট লাগবে। সে বলল আর্জেন্ট হবে না। কিন্তু আপনি কিছু খরচপাতি দিয়ে গেলে লোকজন করায় রাখবে। আমি জিজ্ঞাসা করলাম কত দিতে হবে। সে বলল ১০০০ দিয়েন। আমার কাছে ৫০০ ছিল আমি সেটাই দিয়ে এসেছি। আমি জিজ্ঞেস করলাম এখন কি তাড়াতাড়ি দেয়া যাবে কিনা সে আমাকে বলল- যে স্যার সিগনেচার করবে উনি এখন অফিসে নাই। আমি আরো এক ঘন্টা ওয়েট করলাম তারপরও সে আমাকে সিগনেচার করে এনে দিতে পারে নাই। পরে বলল পরের দিন আসতে আমি আবারো টাকা খরচ করে পরের দিন গেলাম। তখন অন্য একজন এর টেবিলে আমাকে পাঠায় নাগরিক সনদপত্র নেওয়ার জন্য। আমি নিয়ে পরে আমি সাইড দিয়ে বের হয়ে আসি।

ঢাকা উত্তর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKDM5MSL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

সরকারি চাকরির বেতন করার জন্য

বাংলাদেশ ডাক বিভাগে দক্ষিণাঞ্চল খুলনা মেইলঅপারেটরে চাকরি হয়েছে বেতন চালু করার জন্য এর কাছ থেকে পনেরশো টাকা করে চাই প্রায় ২০০ জন মত ক্যান্ডিডেট

খুলনা শহর, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHRDV524
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৪.৫ হাজার

কাজী অফিস কাবিননামা ও ম্যারেজ সার্টিফিকেট সংগ্রহ

আমার বড় ভাইয়ের কাবিননামা ও ম্যারেজ সার্টিফিকেট সংগ্রহে জন্য মগবাজার কাজী অফিস, কাজীর গলি যাই সেখানে কাজী ৪,৫০০ টাকা দাবি করেন কিন্তু সরকারি নির্ধারিত ফি যেখানে মাত্র ২০০ টাকা বা ২৫০ টাকা সেখানে কাবিননামা ও ম্যারেজ সার্টিফিকেটের জন্য অতিরিক্ত ৪,৫০০ টাকা দাবি কেন? একজন নিকাহ রেজিস্ট্রার ও মাওলানা পদধারী যদি মানুষের প্রয়োজনকে পুঁজি করে অতিরিক্ত অর্থ দাবি করেন, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সরকারি ফি চাই, অতিরিক্ত টাকা নয়। অনিয়মের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা চাই। পাশাপাশি কেন সরকারি ফি প্রকাশ্যে প্রদর্শন করা হবে না? কেন প্রতিটি অর্থ গ্রহণের বিপরীতে বৈধ রসিদ দিবেনা?

ঢাকা, মগবাজার, কাজীর গলি কাজী অফিস, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKS7XM7B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

কারখানার লে-আউট সংশোধনের জন্য একজন সহকারী মহাপরিদর্শক (সেইফটি) কর্তৃক ৩০০০০০ লক্ষ টাকা দাবী।

কারখানার মেশিনারি লে আউট অনুমোদন। টাকা না দিলে হবে না। তিনি উলটা মামলার ভয় দেখান। বলতেছে ডিআইজি কে ২০০০০০ টাকা দিতে হবে। না হলে কাজ হবেনা। আবার বলতেছে ১ মাসের মধ্যে না করলে মামলা করে দিবে।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKQNCUB9
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৮০.০ হাজার

বয়স নির্ধারণ এর বোর্ড এ কর্মচারীর ঘুষ নেয়া।

আমি বয়স নির্ধারণ এর জন্য যশোর সিভিল সার্জন অফিসে আবেদন করি এবং সিভিল সার্জন অফিস ফরওয়ার্ড করে সদর হাসপাতাল এ পাঠায় এবং সেখানে আমার বিভিন্ন টেষ্ট কটেষ্ট করায় এবং বোর্ড বসায় ডাক্তার এর পর অফিস সহকারী দাবী করে ৮০০০০ হাজার টাকা নতুবা সঠিক রিপোর্ট না দিয়ে নেকেটিভ রিপোর্ট দিবে বলে তখন আমি বলিবলি যদি রিপোর্ট ঠিক থাকে তাহলে আমার পজিটিভ রিপোর্ট আসবেই তখন অফিস সহকারী বলে টাকা ই সব রিপোর্ট বোর্ড এগুলো কিছুই না। তখন আমি টাকা দেই এবং টাকা দেয়ার ডগুমেন্স রাখি। এরপর রিপোর্ট পাওয়ার পর তথ্য প্রমান সহ ঐ হাসপাতালে পরিচালক বরাবর অভিযোগ করি কিন্তু একমাস হলেও কোনো পদক্ষেপ নেননি পরিচালক তাতে।।

যশোর, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে KH3TR8SS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

Fire License Renewal

আমি JLQ ALUMINUM COMPANY LIMITED এর ম‍্যানেজার। আমাদের কোম্পানি সাভার থানায় অন্তর্ভুক্ত হওয়ায় গত জুনে আমি সাভার এলাকায় ফায়ার লাইসেন্স রিনিউ করার জন‍্য আবেদন করি। ততকালীন ইন্সপেক্টর আমাদের অফিসে এসে সরাসরি ৬০০০০ টাকা ঘুষ দাবি করেন। এবং বলেন না দিলে উনি বিভিন্ন সমস্যা সৃষ্টি করবেন বলে হুমকি দেন।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKBU4SYY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

এটা কিভাবে দিব জানা নেই

আমরা ৩ একজন হাইস্কুলের শিক্ষক। আপনাদের কাছে আমাদের থেকে একজন বিএনপি নামধারী হেডমাস্টার যতভাবে ঘুষ নিচ্ছে তার বিস্তারিত তুলে ধরলাম। আপনাদের মাধ্যমে যদি এই তথ্যটি দেশবাসীকে জানিয়ে আমাদের মত অসহায় লোকজনকে আর হয়রানি না হতে হয়। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের সিংজোর গোপালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গত বছদ ১৮তম শিক্ষক নিবন্ধনে যোগদান করেছি। আমাদের যোগদানের পর হেডমাস্টার আমাদের ২জন থেকে ১৫ হাজার করে ৩০ হাজার আর সবশেষে গত আমাদের ১জনের থেকে ২২ হাজার টাকা নিছে। আমাদের থেকে আরো বেশি টাকা চাইছিল আমরা অনুরোধ করে কম দিছি। আমরা ৩জন ২ মাস করে ৬মাসের বেতন এখনো পাইনি। এই বকেয়া বেতন তুলতে হেডমাস্টারের থেকে কয়েকটি কাগজপত্র দরকার এখন সে মোটা অংকের টাকা ঘুষ চায়।

বাগেরহাট জেলা মোরেলগঞ্জ থানা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে KHC8KDSC
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.০ হাজার

Driver Licence

মিরপুরে মাদ্রাজ সিকিউরিটিতে ফিংঙার দিতে পাঠানো হয়। ভোড় ৬ টা থেকে লাইনে দাঁড়িয়ে আছরের পরে সিরিয়াল পেয়ে ফিঙার নেয়না। বলে সার্ভারে সমস্যা। আঙুল দিলেও কাজ হয়না। নেটওয়ার্ক ক্যাবল বা ওয়াইফাই ডিসকানেক্ট করে রাখে। এভাবে দুদিন যাওয়ার পরে তৃতীয় দিন রিকোয়েস্ট করে ২০০০ টাকা দিলাম। সাথে সাথে নেটওয়ার্ক আসলো। সার্ভার সচল। ১৫০০০ টাকা কন্ট্রাক্টে লাইসেন্স করি।

Ekuria, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKXGCH9A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

নিজেকে নির্দোষ প্রমাণ করতে

তারা জানতেন যে আমি নির্দোষ। কোনো ডকুমেন্টে আমার কোনো ধরনের সম্পৃক্ততা তারা খুঁজে পাননি। যখন তারা নিশ্চিত হলেন যে এই ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, তখন আমাকে বলা হলো—“আপনাকে এই মামলা থেকে বের করে দেওয়া সম্ভব, কারণ আপনার বিরুদ্ধে আমাদের কোনো প্রমাণ বা সম্পৃক্ততা পাওয়া যায়নি।” কিন্তু এরপর প্রশ্ন উঠল, আমাকে মামলা থেকে বাদ দিলে তাদের লাভ কী? সরাসরি আমার কাছে ৫ লাখ টাকা দাবি করা হলো। অনেক কষ্ট করে আমি ৩.৫ লাখ টাকা সংগ্রহ করে তাদের প্রদান করি। এর কিছুদিন পরই আমি দেশের বাইরে চলে আসি। এই ঘটনার কারণেই আমাকে শেষ পর্যন্ত দেশ ছেড়ে বিদেশে চলে আসতে হয়েছে। আমি যদি তখন দেশ ছেড়ে না আসতাম, তাহলে হয়তো এই সুযোগকে কাজে লাগিয়ে তারা সারাজীবন আমার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করত।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKA3JPZD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৩০ লাখ

একটি ফ্যাক্টরির বিবিধ লাইসেন্স নবায়ন

ফ্যাক্টরির বিবিধ লাইসেন্সের নবায়ন করতে গিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের ঘুষখোরদের দাবির প্রেক্ষিতে ফায়ার লাইসেন্সের জন্য ৫০০০০, কলকারখানা লাইসেন্সের জন্য ৩০০০০, ইটিপি ওয়াটার টেস্ট রিপোর্ট ৩০০০০, বয়লার লাইসেন্সের জন্য ২০০০০ টাকা দিতে হয়েছে । সর্বমোট ১,৩০,০০০ টাকা । মজার ব্যাপার হচ্ছে, এই সব লাইসেন্সের সরকারী ফি ৩৩,৫০০ টাকা । অথচ এর জন্য বাড়তি ঘুষবাবদ ব্যয় ১,৩০,০০০ ।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK7BXWZT
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

খুব ভালো

বাচ্চা হলে সরকারি একটা ভাতা দেয়,সেখানে আবেদন করার জন্য ৫০০০ হাজার টাকা দাবী

বরিশাল বাকেরগঞ্জ, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRA2BFHA
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

চিকিৎসা

আমি ত হঠাৎ করে গেছি। কোন দিন যাই নাই৷ ত যেখানেই যাই টাকা চায় ওয়ার্টবয় রা। আরে খুব ভয়াবহ আবস্তা

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKG7S8E6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫০ লাখ

নামজারি

আমার বাবার, ভিপি ১/১ এর, ২১৭ সতংশ জমির নামজারি বাবদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাবি করে এবং তা আমার পরিশোধ করতে হয়েছে

ঘাটাইল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKNPMSSA
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

প্রযোজ্য নয়

আমার বিল সাবমিট করার পরে বিল আসেনা তাই অফিসে গিয়ে খোজ নিলাম বলে টাকা নাদিলে বিল হয় আন্য দের কাছ থেকে নই অধেক এখন সময় খারাপ তাই ৩০০০। দিতেই হবে।

বরিশাল বিভাগ বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে BRURQY7S
মন্তব্য
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳৫০.০০ লাখ

ভ্যাট বিষয়ক

আমাদের একটি ফাইল অডিটে ছিল। ফাইল এ বড় কোন অসংগছিল না। ফাইল এর কাজ করে দেবার জন্য টাকা দাবি করা হয়। । টাকা দেয়া হয় নাই্। আর ফাইল এর কাজ করে দেয় নাই। ফাইল পরে আছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৬ বার দেখা হয়েছে DKEX5WBL
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.৫ হাজার

Making a passport

আমার পাসপোর্ট আটক রেখে আমার কাছে অর্থ দাবি করা হয়েছিল। আমি দালালের কাছে অর্থ পরিশোধে বাধ্য হয়েছিলাম কারণ আমার মাত্র দুইদিন পরে ফ্লাইটের তারিখ ছিল।

Jalkuri, Narayangonj, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKAARN4W
মন্তব্য