সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

Police clearance

ভিসা সংক্রান্ত কাজে ১০ দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন ছিলো। সকল নিয়ম মেনে পলিশ ক্লিয়ারেন্স আবেদন করে সকল ডকুমেন্টস ঠিক থাকার পরেও ১মাস আমার ক্লিয়ারেন্সের আবেদন পেন্ডিং থাকে এবং সেখানে যোগাযোগ করলে তারা আবেদন্টি ডিক্লাইন করে এবং আবার আবেদন করতে বলে। যথারীতি দোকানীর ফি দিয়ে আমি আবার আবেদন করি এবং দায়িত্বরতদের হাবভাব দেখে থানায় ৫০০টাকা অতিরিক্ত প্রদান করলে আমার ভেরিফিকেশন স্টেজ কম্পলিট হয়। ফলে আমি মোট ৪০ দিনেরও বেশি সময় পরে পুলিশ ক্লিয়ারেন্স পাই। এতে আমার ভিসার কাজটি পিছিয়ে যায় ফলে বিশাল ক্ষতির সম্মুখীন হই।।

ঘুষ দিয়েছি
Cumilla ৳৫০০
২৯ আগস্ট ২০২৬ CTDNBNC3
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

বিদেশে পড়াশোনা করতে যাবার প্রয়োজনীয় কাগজপত্র দেবার জন্য সাথে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন ছিলো। আমার এনআইডি কার্ডের বর্তমান ঠিকানাতে ওয়ার্ড ভুল থাকার জন্য, এবং ঠিক করার সময় না থাকার প্রেক্ষিতে তারা আমার কাছে ৬০০০ টাকা দাবি করে। স্টুডেন্ট শোনার পর ৪হাজার টাকা ছাড়া ক্লিয়ার করবে না। সময় না থাকার জন্য তাদের টাকা পরিশোধ করে দিয়ে ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণ করি

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৪.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ CTLXNPJ8
মন্তব্য
বিআরটিএ

রেলের টিকিট বুকিং নিয়ে

অফিসিয়াল কাজে অফিসের অনেক মানুষ একসাথে যাওয়ার জন্য ট্রেনের বগি বুক করার জন্য আবেদন করার পর সেই আবেদনের অনুমোদনের জন্য বা সই করার জন্য অর্থ দাবি করে, অতিরিক্ত অর্থ না দেয়া হলে অনুমোদন/সই করবে না। টিকিটের দীর্ধারিত দাম পরিশোধ করার পরও অতিরিক্ত টাকা দিতে হবে বলে জানিয়েছেন, না হলে আবেদন বাতিল করবে।

শুধু দাবি করেছে
সচিবালয় ৳১০.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ DKJLNH5Y
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরি হচ্ছে না ঘুষের কারণে।

নাবিক হইতে গেলে 10 লক্ষ টাকা দিলে নাবিক হওয়া যায়। 10 লক্ষ টাকা না দিলে কিছুই হওয়া যায় না। এখানে সবার মুখে নাবিক হইতে 10 লাখ। প্রকাশ্যে এমন ঘুষ বাণিজ্য সত্যিই হতাশা জনক। হাজার হাজার যুবকদের স্বপ্ন এভাবে চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳১০.০০ লাখ
২৯ আগস্ট ২০২৬ ১১ CTBQTFPJ
মন্তব্য
পাসপোর্ট অফিস

Police Verification

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন এর জন্য এক এএসআই ১০০০ টাকা নিয়েছিল, বলেছিল খরচা আছে। আমি দিয়েছি কারণ পাসপোর্ট এর ইমিডিয়েট প্রয়োজন ছিলো, পুলিশ ভেরিফিকেশন এ দেরি হলে ১০০০ টাকার বেশি ক্ষতি হত।

ঘুষ দিয়েছি
Bogura ৳১.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ ১০ RJKVH2UC
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

নামজারী বাবদ ১১০০ টাকার অতিরিক্ত ১০৮০০ টাকা সহ টোটাল ১২০০০ টাকা পরিশোধ করতে হয়েছে। না হলে খারিজ করে দিবে বলে। গহিরা ইউনিয়ন ভূমি অফিস প্রস্তাবের জন্য-৪০০০ কানুনগো-২৫০০ এসিল্যান্ড-৫০০০।

ঘুষ দিয়েছি
রাউজান ৳১০.৮ হাজার
২৯ আগস্ট ২০২৬ CTA9ACVS
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন জাতীয় পরিচয় পত্রের জন্য

আমি অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে যায়। সেখান থেকে জানানো হয় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আইডি কার্ডের ফটোকপি লাগবে। তখন আমি চেয়ারম্যানের কাছে ঘুরে আসি। চেয়ারম্যান এরকম কোন তথ্য দিতে রাজি হয়নি। আমাকে শেষ পর্যন্ত জানানো হয় নির্বাচন অফিস থেকে এরকম তথ্য দিতে নিষেধ করা হয়েছে তাকে। তারপর আমি আবার নির্বাচন অফিসে যায়। সেখানে এক দালাল আমার কাছ থেকে তিন হাজার টাকা নিলো এবং চেয়ারম্যানের আইডি কার্ডের ফটোকপি ছাড়াই কাজটি সম্পন্ন করেছিল। যদিও আবেদনপত্রের কোথাও লেখা ছিল না চেয়ারম্যানের আইডি কার্ডের ফটোকপি লাগবে। তাদেরকে এ কথা জানানোর পরও তারা বলেছে এই সংযুক্তি ছাড়া আপনার কাজ হবে না।

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া ৳৩.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ KHVF7YLA
মন্তব্য
ভূমি অফিস

নাম জারি খতিয়ান

জমির নাম জারি বা খারিজ খতিয়ান করতে ইউনিয়ন ভুমি অফিসে গিয়েছিলাম। 10 টা থেকে বিকাল 5 পর্যন্ত অফিসে বসেছিলাম। দালাল ধরিনি বলে কাজ হচ্ছে না। পাঁচটার পর অনেক অনুরোধ করার পর ইউনিয়ন ভুমি অফিস তাদের অফিশিয়াল কাজ করে খারিজা আবেদনের কপিটি আমাকে দেয়।পরে বলে আপনি এসিলেন্ট অফিসে গেলে কাজ হবেনা। আমরা অফিস থেকে নিয়ে যাব কাগজ রেডি করে দিব করচ পাতি দিতে হবে।আমি বল্লাম স্যার কত দিতে হবে? সে বল্ল 16۰۰۰ টাকা। আমি বল্লাম এতো টাকা কেন সরকারি ফি তো 11۷۰ টাকা মাত্র। স্যার বল্ল আমাদের দারা না করিলে আপনি কাগজ নিয়ে জমা দেন আপনার আবেদন বাতিল হয়ে জাবে। আমি বলি আমার কাছে এতো টাকানেই আমি নিজে গিয়ে এসিলেন্ট অফিসে জমা দিয়ে আসি। স্যার বল্ল ঠিক আছে আপনি বড় (ন্যায়েব)স্যারের খরচ দিয়ে যান। আমি বলি কত সে বলে 1500 টাকা। পরে তাই

ঘুষ দিইনি
ইউনিয়ন ও উপজেলা ৳১৬.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ DKB82GW6
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট ইস্যু

আমার স্ত্রীর এনআইডি অনুযায়ী ঠিকানা কক্সবাজার। কিন্তু বৈবাহিক সূত্রে বর্তমানে আমার সাথে চট্টগ্রামে বসবাস করে। স্বাভাবিক ভাবেই চট্টগ্রামে পাসপোর্টের জন্য আবেদন করি। কিন্তু চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিস কোনোরূপ আলোচনার সুযোগ না দিয়ে আবেদন বাতিল করে দেয়। পরবর্তীতে দালালের মাধ্যমে গিয়ে সেই আবেদনকে পুনরুজ্জীবিত করে তাদের দাবীকৃত ৭০০০/- টাকা অতিরিক্ত পরিশোধ করায় পাসপোর্ট ইস্যু করে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৭.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ CTBF2DLL
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন নিয়ে হয়রানি ও অতিরিক্ত ফি আদায়

জন্ম নিবন্ধন আবেদন করতে গিয়ে পড়তে হয়েছিল এক বিভ্রান্তিকর ঘটনায়। ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনের আবেদন করতে গেলে সরকার নির্ধারিত ফি-এর কয়েকগুণ বেশি টাকা দাবি করে বসেন কম্পিউটার অপারেটর। তার নির্ধারণ করা টাকা না দিলে আবেদন করে দিবে না বলে সরাসরি জানিয়ে দেন। পরে আমার নিজের আবেদন নিজেই করি। পরেরদিন সনদের জন্য গেলে আবারও আগের মতোই কয়েকগুণ টাকা ঘুষ চায় কম্পিউটার অপারেটর ও তার এক সহযোগী। কম্পিউটার অপারেটর জানান পরিষদের সচিব কিছু ভাগ পায়, পরবর্তীতে সচিবের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি আসল ঘটনা শেয়ার করেন, যা আমাদের ধারণার সাথে সম্পূর্ণ মিল পাওয়া যায়। কম্পিউটার অপারেটর একজন ঘুষখোর, চাঁদাবাজ।

ঘুষ দিইনি
কিশোরগঞ্জ, বাংগালপাড়া ইউনিয়ন ৳৫০০
২৯ আগস্ট ২০২৬ DKS9S8ZW
মন্তব্য
কর অফিস

জিরো রিটার্ন এর বিস্তারিত দলিল চেয়ে নোটিশ সঙ্ক্রান্ত

জিরো রিটার্ন বিলম্বে দেয়ায় বিস্তারিত দলিল চেয়ে নোটিশ আসে বাসায়, সেই নোটিশে উল্লেখিত তারিখে তাদের সাথে যোগাযোগ করলে তারা বলে জিরো রিটার্ন বিলম্বে দেয়ায় আপনার সব নথি জমা দিতে হবে। কি নথি লাগবে কিভাবে জমা দিতে হবে এসব বিস্তারিত না বলে চিপায় নিয়ে জানায় এসব নথি লাগবে না আপনি ২০০০ টাকা দেন সব ডকুমেন্ট কমপ্লিট করে দিবো। আমি নথি জমা দিতে চাই বলায় কর্মচারি জানায় এসব জমা দিলেও আপনার রিটার্ন বিলম্বে জমার কারনে ৩ মাস জেল অথবা ৫/১০ হাজার (যেটা অফিসার নির্ধারন করবে) অর্থ জরিমানা হতে পারে বলে ভয় দেখায়। তৎক্ষণাৎ আমি তাদের অফিস ত্যাগ করলেও যার রিটার্ন জমা দিয়েছিলাম সে ভয়ে ঘুষ দিয়ে সবকিছু ঠিক করে নেয় এবং তার নামের TIN সার্টিফিকেট ও ক্যানসেল করে নেন (ক্যানসেল এর সুযোগ না থাকায় ভবিষ্যতে রিটার্ন দিতে বারন করেন)।

ঘুষ দিয়েছি
জয়পুরহাট ৳২.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ ১১ RJJVVYB2
মন্তব্য
বিআরটিএ

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন

বায়োমেট্রিক ফিংগার ও ছবি তোলার জন্য অনাকাঙ্ক্ষিত ডকুমেন্টস দেখতে চেয়েছিলেন তাই বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
শহর ৳২০০
২৯ আগস্ট ২০২৬ RNWR4SCT
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

আমি একটি ভুল নামজারী ভাঙাতে চেয়েছিলাম। এইক্ষেত্রে আমার কাগজপত্র সব ঠিক ছিল। তবুও শুনানি শুনাতে চাওয়ার ক্ষেত্রে অফিসার ১ লক্ষ টাকা চাইছে

শুধু দাবি করেছে
নরসিংদী ৳১.০০ লাখ
২৯ আগস্ট ২০২৬ DK8WSFBP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধনে বয়স সংশোধন

আমার স্বামীর জন্ম নিবন্ধনে (পাসপোর্ট ও এনআইডির সাথের মিল রেখে) বয়স সংশোধন, দশ হাজার টাকা দিলে করে দেওয়া যাবে। আমি অন্য উপায়ে নতুনভাবে জন্ম নিবদ্ধন করিয়েছি।

ঘুষ দিইনি
চরভদ্রাসন উপজেলা পরিষদ (ইউএনও অফিস) ৳১০.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ DKHJERGC
মন্তব্য
সরকারি হাসপাতাল

গাইনী ওয়ার্ড, ডেলিভারি প্রসেস

বেবী হওয়ার পর লেবার রুম থেকে বের হওয়ার সময় বকশিস চায়, তখন সাথের লোক ৫০০-১০০০ টাকা দিলে নিতে চায় নি, বলতেছে এটা কোন টাকা হলো!! ১৫০০ এর কম হলে নিবে না, তখন আর দেয়নি এবং নার্স হুইল চেয়ারে বসিয়ে বেডে আনার সময় রোগীর সাথে খুব খারাপ (হুইল চেয়ার বাফারিং) বিহেভ করলো, ডেলিভাবি হওয়ার পরপরেই। পরে আরেকজনকে দিয়ে খুজ দিলো যে ১০০০ টাকায় যেন দেই। পরে দিয়ে দিলাম।

ঘুষ দিয়েছি
খাগড়াছড়ি ৳১.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ CT2A3TJS
মন্তব্য
বিআরটিএ

নোন প্রফেশনাল লাইসেন্স

আবেদন করতে 3000 এবং12000দালাল নেয় আর2000 পরীক্ষ ক্ষেত্রে দিতে হয় আমাকে ফেল করাই দিছে পরে টাকা শোধ করার পর দেখি আমি পাস তাহলে গন হারে ফেল করানোর হয় কেন

ঘুষ দিয়েছি
ঢাকা এয়ারপোর্ট এর পাশে ৳১৭.০ হাজার
২৯ আগস্ট ২০২৬ ১২ DKCHG8CS
মন্তব্য