সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

ট্রান্সফার

আমার বাড়ি থেকে আমার কর্মস্থল অনেক দূরে ছিলো। আমি বদলির জন্য অধিদপ্তর আর মন্ত্রনালয় অনেক ঘুরাঘুরি করেছি। কিন্তু, কোনো কাজ হয়নি। পরবর্তীতে ২ লক্ষ টাকা ঘুষের মাধ্যমে বদলি হতে পেরেছিলাম। টাকাটা জোগাড় করতে আমার ব্যাংক লোন করা লেগেছিল, যার ঘানি এখনো টানছি

ঘুষ দিয়েছি
বাগেরহাট ৳২.০০ লাখ
২৭ আগস্ট ২০২৬ KH34HZEJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নোয়াখালী জেলা জজ আদালতে মামলার সার্টিফাইড কপি নিতে, বেইল বন্ড দিতেদ

মামলার সার্টিফাইড কপি নিতে সরকার নির্ধারিত ফি এর বাইরে ৫০০০ টাকা ঘুষ দিতে হয়েছে, এছাড়া বেইল বন্ড দিতে ও অন্যান্য কাজে প্রতিদিন ২/৩ লক্ষ টাকা ঘুষ লেনদেন হয়।জজ ম্যাজিস্ট্রেটরা এর দায় এড়াতে পারেন না

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTSUQFX2
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারির জন্য আমি সব ধরনের কাগজ নিয়ে গেছিলাম।আবেদন ও করে নিয়ে গেছিলাম।কিন্তু সেখানকার ইউনিয়ন ভুমি দপ্তরে অফিস সহকারী — আমার কাছে ২৫০০০ টাকা দাবি করে

ঘুষ দিইনি
হাটহাজারি ৳২৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CT4GXLXW
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করার সময় অতিরিক্ত টাকা নেয় দালাল।

আনি নতুন পাসপোর্ট করার সময় আমার কাছে অতিরিক্ত ২০০০ টাকা দাবিকরে দালাল। আমি অতিরিক্ত ২০০০ টাকা দিয়ে পাসপোর্ট বানাই। কারণ দালাল ছাড়া পাসপোর্ট বাবানো প্রায় অসম্ভব।

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর ৳২.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTPUVEV4
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেব্স

“আমি দোকানের জন্য একটি ট্রেড লাইসেন্স করতে চট্টগ্রামসিটির সদঘাট থানার ৩০ নং ওয়ার্ড অফিসে যাই। সরকারি ফি- 1,850 টাকা, কিন্তু তারা দাবি করে- 3000 টাকা। অবশেষে আমি 3000 টাকায় কাজ সম্পন্ন করি।”

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTZ7ABBG
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

তারা বিভিন্ন উপায়ে, আমার পাসপোর্ট ফাইল টি সঠিক থাকার পরও, বারবার রিজেক্ট করছিল, কারণ আমি দালালের মাধ্যমে আসি নাই, বারবার সিরিয়াল ধরে তাদের কাছে পৌঁছানোর পর, আমাকে রিজেক্ট করতে ছিল, এমন করে দুদিন, আমাকে ভোগান্তি, পোহাতে হয়। দালাল চক্রের মাধ্যমেই অফার দেওয়া হয় সরকারি খরচ বাদে, ১৫০০ টাকা দিলে, পাসপোর্ট ফাইলটি জমা নেবে এবং খুব সহজে পাসপোর্ট আসা পর্যন্ত তারা কাজ করবে, তারা আমাকে আশ্বাস দিয়েছে, কিন্তু আমি তাতে রাজি হয় নাই, তবে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে ,

ঘুষ দিইনি
কুমিল্লা ৳১.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১০ CT69FECP
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট বানায় দিছি আর

আমি টাকা দেই নাই আমার কাছে টাকা চাইছিল পরে আমার ভাই ছিল বাইরে নিয়ে গেছে পরে হয়ে গেছে প্রথমে আমারে দেখে টাকা দাবি করছিল

ঘুষ দিইনি
শহর ৳২.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKCUNQ72
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

টাকা না দেওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিউটেশন মামলা নম্বর ১৭৫৬, ULAO তথ্য হালনাগাদ জন্য প্রেরণ করে, আমি তথ্য হালনাগাদ করে দিলে খতিয়ান সহ প্রস্তাব না দিয়ে, বাতিলের জন্য প্রতিবেদন প্রদান করেন।

ঘুষ দিইনি
কুমিল্লা ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১০ CTT474QX
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি আবেদন জমা দিতে গেলে, একজন কর্মচারী আমাকে বলেন, "আপনি করবেন নাকি আমরা করে দিব?"আমি জানতে চেয়েছি আপনি করলে কিভাবে কি? পরে আমাকে বললেন, "আমরা করলে আপনার কোথাও যেতে হবে না, শূনানীও হবে না। কাজ হয়ে যাবে। খরচ পড়বে ১৫০০০"। আমি শুনে আকাশ ভেংগে পড়লাম। নাকচ করে দিয়ে বললাম আমি নিজে করবো। ফাইল জমা নিয়ে বলল এখন কত দিবেন? মানে কিছু না নিয়ে ছাড়বে না। পরে ৫০০ দিয়েছি, বলে এটাই লাভ। ফলাফল, আজ ১ মাস হয়ে গেল শুনানির তারিখ পাইনাই। ফাইল আটকে আছে।

ঘুষ দিইনি
ঢাকা ৳১৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১৩ DKVMCQKT
মন্তব্য
পাসপোর্ট অফিস

আমি নতুন পাসপোর্ট করানোর জন্য ঢাকা আফতাবনগর পাসপোর্ট অফিসে গিয়েছে ওখানে দুর্নীতি শিকার হয়েছে।

আমি আফতাব নগর পাসপোর্ট অফিসে সকল আবেদন অনলাইনে সম্পন্ন করে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য দিয়েছি তখন উনাকে আমার কাগজপত্র যাচাই করে যখন ফিঙ্গারপ্রিন্টের জন্য ডকুমেন্ট রাখবে ঠিক তখনই আমাকে বলতেছে আপনার নিজ এলাকায় গিয়ে পাসপোর্ট করা এখানে আপনারটা হবে না আমি জানতে চাইলাম কেন উনারা বলে কেন কোন উত্তর নেই। ওরে আমি যখন পাসপোর্ট অফিস থেকে বের হয়ে যাচ্ছি ঠিক তখন একজন দালাল আমাকে বলল ভাই আপনার পাসপোর্ট কি সমস্যা হয়েছে আমি করে দিব ২ হাজার টাকা দেন আজি ফিঙ্গারপ্রিন্ট দিবেন। নাকি ২০০০ টাকা দেওয়ার পরে ভিতরে গেলাম আর কোন কিছু জিজ্ঞাসা বাদ করা হয়নি আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাসপোর্ট হাতে পেলাম এক সপ্তাহ পরে। পাসপোর্ট অফিসের সকল লোক এই সিন্ডিকেটের সাথে জড়িত।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১১ DK3QLNBB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রবাসী কল্যান ব্যাংক

আমার ছোট্ট ভাইকে বিদেশে পাঠানোর জন্য টাকার প্রয়োজন তখন আমি প্রবাসী কল্যান ব্যাংক নান্দাইল উপজেলা শাখায় যাই তখন আমার সকল প্রকার কাগজ পত্র যাচাই করে ২লক্ষ টাকা দিবে আসস্থ করে।৩ দিন পর সকল প্রকার কাগজপত্র জমাদিই তখন এক অফিস সহায়ক আমার কাছে সরাসরি ১০ হাজার টাকা দাবী করে, নইলে আমার লোন পাস হবে না।তখন আমি বিপদে পরে যাই আমার ভাইয়ের ফ্লাইটের সামনে ৬ দিন ছিলো,টাকাটা আমার বিশেষ দরকার, তাই ৮ হাজার টাকা দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
নান্দাইল ৳৮.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ MYDMEJWD
মন্তব্য
কাস্টমস অফিস

Ali Express Product Colelction

Dhaka GPO Customs A delivery arrived from Ali Express. Every single step of that place required money. Then sent me notice, I visited. From fill up - 500 Taka (1 photocopy page) Another form inside the Wearhouse - 200 taka (1 photocopy page) Product display front of Magistrate - 500 taka (Worst part, 2 magistrates distributed that 500 between them, 250 each) Product cost was 1600 taka, I paid 1200 in one visit, it was such an unhealthy visit, I was sick after returning home. After that day, all respect went down to Magistrate Jaudges.

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.২ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKZALYN9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ উজিরপুর থানার চলমান মামলার তদন্ত

আমি একজন মিথ্যা মামলার আসামি, কোর্ট থেকে কোন নোটিশ পাইনি হটাৎ একদন রাত 2 টার দিকে 3 জন পুলিশ আমার বাসায় এসে আমকে ধরে এবং আমাকে 30000 টাকা দেয়ার বিনিময়ে ছেড়ে দেয় তবে আমি একজন ছাত্র অটো টাকা আমার ফ্যামিলি তখন দিতে পারেনি তবে আমকে ছেড়ে যায় এবং পরবর্তীতে আমি জামিন এবং খালাস পাই তবে পুলিশ তার বাকি টাকা নেয়ার জন্য আমকে বার বার ডাকেন এবং হুমকি দেন এমনকি এখন 1লাখ টাকা চাচ্ছে নাহলে নাকি আমাকে সরকারি মামলার আসামি করে দিবে এখন আমি নিরুপায় আমার পড়াশোনাও নষ্ট হচ্ছে আর আমার পরিবারটাও

ঘুষ দিইনি
Barishal ৳১.৩০ লাখ
২৭ আগস্ট ২০২৬ BRDDP2UU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলেজ লাইব্রেরিয়ান পদে নিয়োগ

কলেজ লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য আমার এক নানি তার সন্তানের জন্য ১৪ লাখ টাকা প্রদান করেন, বর্তমানে সে চাকুরীতে নিয়োজিত !

ঘুষ দিয়েছি
শেরপুর ৳১৩.০০ লাখ
২৭ আগস্ট ২০২৬ ১৩ MYH5C7Z7
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

অল্প জায়গা নামজারির জন্য ৫,০০০/= হাজার টাকা ঘুস দাবি করেন দোয়ারা বাজার থানার সহকারী ভুমি অফিসার —

ঘুষ দিইনি
দোয়ারা বাজার,সুনামগঞ্জ ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ SY9GHXFN
মন্তব্য
বিআরটিএ

কুষ্টিয়া BRTA তে গাড়ির ফাইল জমা করে না।গ্রাহক থেকে

কুষ্টিয়া BRTA তে গাড়ির ফাইল জমা করে না। বতর্মান BRTA এর সহকারী পরিচালক —। তিনি একা ২ জেলাতে অফিস করে, কুষ্টিয়া, রাজবাড়ী, ১মাস কুষ্টিয়া তে জয়েন করেন,, তিনি সর্বপ্রথম এসে গাড়ির শোরুম এর সাতে চুক্তি করে সাধারণ মানুষ যেন গাড়ির ফাইল জমা নিজে নিজে করেত না পারে।নিজে জমা করতে গেলে বলে শোরুমে যান, শোরুমে গেলে ৩,৪ হাজার টাকা দাবি করে, শোরুম কে বলি এত টাকা কেন, কিসের টাকা বলে BRTA এর সহকারী পরিচালক —, স্যার টাকা নেয়। আবার গাড়ির ফাইল আমি নিজে যদি অনলাইন করি, তাহলে ঐ ফাইল কোনো দিন গাড়ির নাম্বার হয় না। শুধু ঘোড়াই। — বাইরের জেলা হলে গাড়ির নাম্বার দেয় না, ৫হাজার দাবি করে। আর যদি ২০ সালের ফাই হয় ১০ হাজার টাকা দাবি করে। বাকি অফিসার সবাই ভালো, পেয়েছি

ঘুষ দিইনি
কুষ্টিয়া ৳৩.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ KH2CLMGJ
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগীকে আই সি ইউ তে ভর্তি

চট্রগ্রাম মেডিকেল আই সি ইউ তে আমার বাচ্চাকে ভর্তি করিয়ে সিটে ঊঠানোর জন্য মহিলা আয়া ৩০০/- নিয়েছে আমার কাছ থেকে।

ঘুষ দিয়েছি
চট্রগ্রাম ৳৩০০
২৭ আগস্ট ২০২৬ CTFF889V
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বরগুনা দায়রা জেলা জজ কোর্ট

আমার বাবার জমি রয়েছে, জমি নিয়ে মামলায় আমাদের পক্ষে আদালত রায় দিয়েছে। আদেশ পেয়েছি আমরা। কিন্তু ফাইনাল আদেশ এর জন্য তারিখ এর পর তারিখ চলে। যদি বাবা গিয়ে জিজ্ঞেস করে কেন আদেশ প্রস্তুত হয় না, তখন বলে পরের তারিখে হবে। একদিন আমি বাবার সাথে আদালতে যাই এবং সেখানের এক পিয়ন কে জিজ্ঞেস করলে সে বলে পেশকার এর কাছে গিয়ে কথা বলা ছাড়া শুধু শুধু কখনো আদেশ বের হবে না। পরে বাবা পেশ কার এর কাছে গেলে পেশকার বাবার কাছে সব খরচ, এবং বলল জজ কে খুশি করা বাবদ মোট ৫০ হাজার দিতে হবে নয়তো আদেশ হবে না। আমার বাবার জজ এর সাথে কোনো কথা হয় নাই। বাবা যেহেতু তারিখ এর পর তারিখ ঘুরেছে তাই সে আদেশ কপি পাওয়ার জন্য ৫০ হাজার টাকা দিয়েছে পেশকার কে। পরবর্তী তারিখে আমরা ফাইনাল আদেশ কপি পাই। ল্যান্ড সার্ভের পেশকার।

ঘুষ দিয়েছি
বরগুনা ৳৫০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ BRHYMQHQ
মন্তব্য