সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
কর অফিস

টিন সার্টিফিকেট

আমি প্রবাসি, আমার প্রথম ব্যবসায়ী জীবনে পা রাখার জন্য ইউনিয়ন অফিসে যাই টিন সার্টিফিকেট করার জন্য কিন্তু বহুকাল বিদেশ থাকার কারবে NID card করা হয়ে উঠে নাই। তাই প্রথম বলে NID নাই টিন cert: হবেনা, পরে আবার ৩৫০০ টাকা দিলেই নাকি system করা যাবে, তাই আর কি করা গলায় কাটা আমার, ব্যথা ওতো আমার তাই দিতে হলো ঘুস নামক কুকুরের হাগু।

ঘুষ দিয়েছি
গ্রাম ৳৩.৫ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৫০ CT85M3GJ
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাড়ি নির্মাণে বাধা দিচ্ছে রাজউক

বাড়ি নির্মাণ কাজ চলাকালীন তারা চাপ প্রয়োগ করে টাকা নিয়ে গিয়েছে ।এখন আবার নোটিশ পাঠিয়েছে বাড়ির কাজ অফ রাখার জন্য হয়ত আরো টাকা দাবি করবে

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৭০.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ DKZKCGZR
০ মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমার একটি দলিলে খতিয়ান নং ছিলো ডিপি সেটির বর্তমান খতিয়ানে দাগে ১৬ আনা ছিলো প্রথমবার না মঞ্জুর করা হয় পরে মুহুরির মাধ্যমে এক সহকারী রাজনগর বাড়ি যোগাযোগ করেন আমি মুহুরীকে ১০০০০ টাকা পরিশোধ করে কয়েকদিন আগে নামজারি হাতে পাই।

ঘুষ দিয়েছি
রাজনগর, মৌলভীবাজার ৳১০.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ SYGXCLTB
০ মন্তব্য
বিআরটিএ

রুট পারমিট নবায়ন

আমি ব্যাংকে নির্ধারিত টাকা জমা দেওয়ার পরেও ওই কর্মকর্তাকে অতিরিক্ত ৩০০০ টাকা দেওয়া লেগেছিলো অন্যথায় তিনি স্বাক্ষর করবেন না ।

ঘুষ দিয়েছি
ভোলা ৳৩.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৪২ BRAFL4ZY
০ মন্তব্য
সরকারি হাসপাতাল

ট্রেড লাইসেন্স এর খরচ কত নিছা আমার থেকে ৫০০০ টাকা

ডাক্তার দেখানোর পরে রিপোর্ট টার জন্য গিয়েছি তখন রিপোর্টটা দেওয়ার সময় ২০০ টাকা নিয়েছে শুধু সেখানে লেখা ছিল পুলিশ কেস এই লেখাটা এই লেখাটায় সিল মারার জন্য ২০০ টাকা নিয়েছে নাঙ্গলকোট সরকারি মেডিকেল

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳২০০
৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ CTAGCPEB
০ মন্তব্য
সরকারি হাসপাতাল

ডাক্তার ভিজিট করতে গিয়েছিলাম

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটালে আমি ডাক্তার ভিজিট করতে যাই সেই সময় ওখানে থাকা গার্ড আমার কাছে সরাসরি টাকা দাবি না করে বডি স্প্রে দাবি করে। আমি তাকে বলি কোম্পানিতে কোন বডি স্প্রে নাই কোন গিফট নাই তখন সে আমাকে বলে তাহলে আপনি আমাকে কিনে দেন আপনার টাকা দিয়ে পকেটের টাকা দিয়ে।।

ঘুষ দিইনি
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটাল ৳৫০০
৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৯ DK47VWUQ
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

চাকরির জন্যে পুলিশ ভেরিফিকেশন এ হয়রানির শিকার হচ্ছে সবাই। পুলিশ বা এসবি অফিসে যাদেরকে ভেরিফিকেশন এর দায়িত্ব দেওয়া হয় তারা টাকা ছাড়া কাজই করেনা। যেটা দেখা যায় তারা আপনার কাছে ডিরেক্ট টাকা চাবে না, কিন্তু আপনি যদি টাকা না দেন, তাহলে আপনার ভেরিফিকেশন আটকে থাকবে।”তবে আমি টাকা দেওয়ার পট ও আটকে আছে

ঘুষ দিয়েছি
রংপুর কাউনিয়া থানা ৳১.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ RN2EGWYS
০ মন্তব্য
শিক্ষা অফিস

পাশ ফেল সংক্রান্ত বিষয়!

গত একুশে এপ্রিল আমাদের ''এসএসসি ২৬'' এর পরীক্ষা শুরু হয় যথাক্রমে আমরা পরীক্ষা শুরু করি এবং পরীক্ষা মোটামুটি আলহামদুলিল্লাহ হয়! পরীক্ষা শেষ হয়ে যায় এর ঠিক চার থেকে পাঁচ দিন পরেই আমরা যে স্কুলে পড়ি সেই স্কুলের একজন শিক্ষক আমাদের সকলকে কল দেয় যারা মোটামুটি পড়াশোনায় অমনোযোগী বা খারাপ ছাত্রছাত্রী...সে কল দিয়েই জিজ্ঞাসা করে যে আমরা কোন বিষয়ে খারাপ করেছি কিনা এবং আমরা সেখানে বলি সম্ভাবনা আছে যে এসব সাবজেক্টে আমরা ফেলো করতে পারি!! এক পর্যায়ে ওই স্কুল শিক্ষক আমাদের কাছে মোটা অংকের একটি টাকা আবদার করে এবং সে বলে যে এই টাকা দিলে সে আমাদেরকে পাস করিয়ে দিতে পারবে টাকার অ্যামাউন্ট ছিল ৪০ হাজার !!

ঘুষ দিয়েছি
Nalchity-Jhalokathi 8420 ৳৪০.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১২ BR8SSFTP
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

ই-পাসপোর্ট

আমার পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমার পেশা হিসেবে তারা স্টুডেন্ট মানতে রাজি না যেহেতু আমার ব্যাচেলর্স শেষ হয়েছিলো ৫/৬ মাস আগে। করোনার কারণে স্টুডেন্ট আইডি কার্ডের মেয়াদ আরো ১/১.৫ বছর আগে শেষ হয়ে যায়। আমি মাসটার্সের জন্য বিদেশ যেতে ইচ্ছুক তাই পাসপোর্ট নবায়ন করা লাগতো। তারপর দালালের শরণাপন্ন হই এবং ১৫০০ টাকা দিয়েছিলাম। দালালের মতে এই টাকার মাত্র ৫০০ আমি আর বাকি ১০০০ পাসপোর্ট অফিস স্টাফরা ভাগ/বাটোয়ারা করে খাবে। রিসেন্টলি আমি আমার ছোট ভাইয়ের পাসপোর্ট জমা দিতে গিয়েছিলাম। পেশা স্টুডেন্ট দেওয়াতে ওর কাগজ জমা নেয়নি। সকল ডকুমেন্ট নিট এন্ড ক্লিন ছিলো। পরে আবার এডমিট কার্ড দিয়ে কাগজ জমা দেই ঘুষ ছাড়া। দালালদের নির্দিষ্ট একটা কোড থাকে যা আবেদন কারীর ইমেইল এর জায়গায় বসিয়ে দেয়।

ঘুষ দিয়েছি
Cumilla ৳১.৫ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩২ CTZEUPGX
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন হালনাগাদ

২০২০/২০২১ সালের ঘটনা। জরুরি ভিত্তিতে আমাকে আমার জন্ম নিবন্ধন হালনাগাদ করার প্রয়োজন হয়। আমি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার কাছে ৩০০০ টাকা দাবি করেন। টাকা দিলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ হবে, টাকা না দিলে কাজ হবে না। আমি বাধ্য হয়ে টাকা পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
৩ নং খানপুর ইউনিয়ন: রতনপুর, বিরামপুর, দিনাজপুর। ৳৩.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ RNRZYBY3
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Police clearance certificate

I had an offer from an international organization. As a part of the reference check process, I had to submit a police clearance certificate. My joining was dependent on that. Police station asked for bride just to give a small seal on a piece of paper. I had to pay for else I would have lost my job opportunity.

ঘুষ দিয়েছি
Dhaka ৳২.৫ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩০ DKG85T3U
০ মন্তব্য
সিটি কর্পোরেশন

NID সংশোধন

আমার আম্মুর NID কার্ডে আমার নানুর নাম ভুল এসেছিলো।আম্মু এটা সংশোধন করতে গেলে তাকে প্রায় ৫-৬ মাস ধরে ওয়ার্ড অফিসে ১০ হাজার,২০ হাজার করে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়।কিন্তু এখনো ওয়ার্ড অফিসের কর্মকর্তারা আম্মুর NID সংশোধন করেনি।

ঘুষ দিয়েছি
Chattogram ৳৪০.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৪০ CTNU22XC
০ মন্তব্য
বিআরটিএ

Driving Licence Renew

ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে গিয়েছিলো, ব্যবহারিক পরীক্ষায় পাশের জন্য ৩০০০ টাকা দাবী করে, আমি যেহেতু চাকরিজীবি তাই ঝামেলা না করে দিয়েছি। আমাকে এই ইস্যুতে আমার অফিস বারবার ছুটি দেবেনা।

ঘুষ দিয়েছি
Narail ৳৩.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৪০ KH7SYUGB
০ মন্তব্য
ভূমি অফিস

ইউনিয়ন ভূমি অফিসে নামজারী আবেদন করে ডকুমেন্ট পাঠিয়ে খসড়া খতিয়ান তৈরি

সেবাটি সম্পূর্ন সরকারি সেবা। সরকার তাদের নিযুক্ত করেছে মানুষকে বা সেবাগ্রহীতাকে তার দলিল, খতিয়ান দেখে নামজারী আবেদন করে দেওয়া। কিন্তু তারা সেই কাজে বিভিন্ন কিছুর অজুহাত দেখিয়ে নানান উপায়ে বিভিন্ন পরিমানে টাকা দাবি করে থাকে। মানুষকে হয়রানি করে প্রতিনিয়ত। প্রতিদিন তারা এভাবে ঘুষের টাকা কামিয়ে উপার্জন করছে লক্ষ টাকার উপরে। এ হিসেবে ইউনিয়ন ভূমি অফিসে যে তিন জন তহসিলদার আছে তাদের মাসিক ঘুষ বানিজ্যের পরিমান 15-25 লক্ষ টাকার মতন।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫.০ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ২৮ CTS3DYHJ
০ মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিলের সার্টিফায়েড কপি উঠানো

আমার জমির দলিল হারিয়ে গিয়েছে। আমি গিয়েছিলাম সার্টিফায়েড কপি দলিল উঠাতে সিরাজগঞ্জ শহরের সাব-রেজিস্ট্রি অফিসে। আমার কাছে উক্ত দলিলের ফটোকপি আছে। সরকারি সাইট থেকে "দলিলের নকল উঠানোর" জন্য সংশ্লিষ্ট ফর্ম ডাউনলোড করে তা প্রিন্ট করে জমা দিতে গিয়েছিলাম উক্ত অফিসে। উক্ত ফর্মে সরকার নির্ধারিত স্ট্যাম্প লাগানোর জায়গা আছে। তা সম্ভবত ৫০ থেকে ১০০ টাকার বেশি নয়। সেই স্ট্যাম্প লাগানোর জন্য আমি ঐ অফিসে কর্মরত উপস্থিত সকলের কাছে হেল্প চাই। সবাই অবাক হয়েছে যে, ফর্মটি আমি নিজে ফিলাপ করেছি। আমি আবেদনকারী অথচ ফর্ম আমি ফিলাপ করতে পারবো না। তারা আমাকে মুহুরীকে দেখিয়ে দেয়। মুহুরী ২০০০ টাকা নিয়ে আমার ফর্ম নিয়ে জমা দেয়। অথচ ওই অফিসের কেউই আমার কাছে থেকে ফর্ম জমা নেয়নি। এই টাকা অফিসের সবাই মিলে খায়।শক্তিশালি চক্র।

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳১.৯ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ RJPTHUPJ
০ মন্তব্য
বিআরটিএ

গাড়ির ফিটনেস নবায়ন

গাজীপুর বিআরটিএ গাড়ির ফিটনেস এর জন্যে ১৫০০ টাকা করে সবার কাছ থেকে ঘুষ নেয়। সমস্যা হলো গাড়ির ফিটনেস করার সময় কাগজ সব ঠিক থাকার পরেও নতুন ফিটনেস প্রিন্ট করে গাড়ির মালিক বা প্রাপকের হাতে দায়িত্বরত কর্মকর্তা বা ইন্সপেক্টর ফিটনেস কপি বুঝিয়ে দেন না । উনি উনার সাথে বিআরটিএ এর যে লোক সবাই গাড়ির ফাইল নিয়ে ঘুরে তার কাছে দেন। আর সেই লোক সবার থেকে টাকা নিয়ে কাগজ দেয়। পবিত্র রমজান মাসেও তারা ঘুষ খায়। কম্পিউটারে আমার ফাইল আটকে আছে এই সব ফালতু কথা বলে আমার কাছে ১৫০০ টাকা নিলেন।

ঘুষ দিয়েছি
Gazipur ৳১.৫ হাজার
৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ DKMRG7CV
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কোটে মামলার কাগজ অন্য জেলায় দেওয়ার জন্য

রাজশাহী জেলার একটা মামলা অন্য জেলায় প্রেতরণ করার জন্য যে কাগজ পাঠাতে হয়।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳৮০০
৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ RJHVNH7Z
০ মন্তব্য