সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

ডাইভিং লাইসেন্স

বারবার ডাইভিং লাইসেন্স এক্সাম দিলেও ফেইল করায় ইচ্ছেকৃত অনিচ্ছেকৃতভাবে। পরে বিআরটিএ কর্মকর্তার মাধ্যমে ১২০০০/- বার হাজার টাকায় চুক্তিতে সেবা পাই।

জেলা শহর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTKXZDMV
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

অবৈধভাবে আমার জমি অন্য আরেকজনের নামে রেজিস্ট্রি করে দিয়েছে

আমার তুমি অন্য একজনের কাছে রেজিস্ট্রি করে দিচ্ছিল। এটা আটকানোর জন্য তাকে বিশ হাজার টাকা দেওয়া হয়েছিল।

নাজিরপুর উপজেলা সাব রেজিস্টার অফিস, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR8JCHNU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

সেটেলমেন্ট অফিস জরিফ

আমাদের এলাকায় B D S জরিপ চলোমান তাই আমার জমি কেনা তিন খতিয়ানে আমি জমি দখলে আছি এক খতিয়ানে আমার মাঠ পর্চা দিয়েছিলেন একি জায়গায় পরে বলে প্রতেক খতিয়ানে জেতে হবে আমি ৩০ ধারা করার পরে আমার কাছে প্রতি সতংসে ১ হাজার করে টাকা নিছে ১একর ২৬ সতংশজমি আনতে ১২০০০০ টাকা ধাপে ধাপে দিতে হয়েছে প্রতী কেছে যে কেছে যে অফিসারকে টাকা না নিছি সে অফিসার জমি কাগজ অনুজাই পেলেয় দেয় নি তাই আমাকে টাকা দিয়ে জমি আনতে হয়েছে। সুধু আমি না মৌজার সকোল জনগনকে দিতে হয়েছে। তাই সবাই বলে যে এলাকায় হয় জরিপ সেই এলাকার লোক হয় গরিব

আমতলী, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRPXDWF3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

ট্রেড লাইসেন্স

আমি একজন ছাএ আমি ভার্সিটির পাশাপাশি মৌচাক আনারকলি মার্কেট এর সামনে সরকারি জায়গায় দোকান দিতে চাওয়ায় আমার থেকে একজন নেতা ২ লাখ টাকার মতো দাবি করেন

ঢাকা মৌচাক, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKJ4GMG5
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৮.০০ লাখ

পর্চা বা রেকর্ড সংশোধনের জন্য

সাভার সেটেলমেন্ট অফিসে রেকর্ড সংশোধনের জন্য গিয়েছিলাম সেখানে এই অর্থ দাবি করা হয়েছে আমি এখনো দেইনি

ঢাকা সাভার সেটেলমেন্ট অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKF8DAWA
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারী

নিজে নিজে নামজারী করেছি ৩ বার কিন্তু বিভিন্ন ছোট কারন দেখিয়ে বাতিল করেছে! পরে ষুষ দিয়ে নামজারী সম্পন্ন হয়েছে।

নস্বরুপকাঠী, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR7TWCYW
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারী

আমি গিয়েছিলাম নামজারি করতে। ওইখানে এক দালাল সে ৮ হাজার টাকা চাইছে। পরে আমি দেই নাই এখন আমার নাম জেনে হয় নাই

নেত্রকোনা, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYWWD3ZT
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

নতুন বা পুরানো ড্রাইভিং লাইসেন্স করা

ড্রাইভিং পরীক্ষায় প্রতি ক্যান্ডিডেটের কাছ থেকে অতিরিক্ত ৩,৫০০/- টাকা নেওয়া হয়। এই টাকা না দিলে ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানো হয় এবং দালালদের মাধ্যমে টাকা সংগ্রহ করে অফিসের স্টাফদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। আমি প্রতি বোর্ডে প্রায় ৮–১০ জন ক্যান্ডিডেন্টের কাজ করি। ব্যক্তিগতভাবে এই অতিরিক্ত টাকা নিতে আমার ভালো লাগে না; আমি শুধু আমার ৫০০/- টাকা সার্ভিস ফি পেলেই সন্তুষ্ট। স্বাভাবিক খরচ হলো—লার্নার ৭৬০/- + মূল ফি ৪,৬০০/- + সার্ভিস ফি ৫০০/- = প্রায় ৫,৮০০–৬,০০০/- টাকা। কিন্তু অতিরিক্ত ৩,৫০০/- যোগ হওয়ায় ক্যান্ডিডেটকে মোট প্রায় ৯,৫০০/- টাকা দিতে হয়। অর্থাৎ, অপ্রয়োজনীয় এই অতিরিক্ত টাকার কারণে ক্যান্ডিডেটদের ওপর বাড়তি আর্থিক চাপ পড়ে, আর আমাদেরও অনিচ্ছা সত্ত্বেও কাস্টমারের কাছ থেকে টাকা দাবি করতে হয়।

জয়পুরহাট, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJY5QK2C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

প্রকল্পের বিল উত্তোলন

জেলা পরিষদ থেকে পাশ হওয়া বিল চেক পেতে হলে ১০% কমিশন দিতে হয়, যা মোটামুটি ওপেন সেক্রেট।

ভোলা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRPR9XFR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৬০ লাখ

রেলওয়ে জমির ক্ষতিপূরণ

গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে বর্তমানে চরম ঘুষ ও দুর্নীতির মহোৎসব চলছে। বিশেষ করে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বা জমি জমার টাকা উত্তোলনের ক্ষেত্রে একটি চিহ্নিত দুর্নীতিবাজ চক্র গড়ে উঠেছে। এই চক্রের মূল হোতা হিসেবে সক্রিয় রয়েছেন: ১. অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) — ২. সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয়, রেকর্ড রুম, ত্রাণ, ভূমি অধিগ্রহণ শাখা ও মিডিয়া সেল) — ৩. সার্ভেয়ার — এবং তাদের সাথে যুক্ত নিম্নপর্যায়ের কয়েকজন অসাধু কর্মকর্তা-কর্মচারী। জমিজমা বা ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা উত্তোলনের জন্য কোনো সাধারণ নাগরিক সেখানে গেলে এই চক্রটি সরাসরি ৫% থেকে ১৫% পর্যন্ত ঘুষ দাবি করে। ঘুষ দিতে অস্বীকার করলে ফাইল আটকে রাখে, বিভিন্ন অজুহাতে।

গোপালগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKRWJ35P
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

এস পি অফিস

আমার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ২হাজার টাকা দাবি করে,আমার কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকার পরেও।আমি দিতে রাজি না হওয়াতে ৪ মাস পরে আমাকে দেয়, ডেলিভারি নেয়ার সময় ও ২০০ টাকা দেয়া লেগেছে।৩ বছর আগের কথা,এটা এসপি অফিসে বসে এরা একরকম চাদাবাজি করে

নারায়ণগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKDLHKAU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

এনআইডি সংশোধন

আমার ছোট ভাই সৌদি প্রবাসি। তার নামের বানান ভূল যা পূর্বে জন্ম নিবন্ধন দিয়ে করা হয়েছিল।

বেগমগঞ্জ উপজেলা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTM3BWD9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

Wasa patiya

একটি ওয়াসা পানির সংযোগ নিতে গেলে গত বছর ১০ হাজার টাকা চাইলেও বর্তমানে অফিস থেকে তারা মোট খরচ ২৫ হাজার টাকা দাবি করছে যা সম্পূর্ণ অযৌক্তিক কারণ তারা শুধু জমাদানকারী রশিদ হিসেবে সাত থেকে আট হাজার টাকার একটি রশিদ দিচ্ছে তাহলে বাকি টাকার ডকুমেন্ট কোথায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খবর নিয়ে দেখলে আসল ঘটনাটি বের হয়ে যাবে এই কাজের অফিসের সবাই জড়িত আমি পটিয়া অফিসের কথা বলছি

Patiya,chittagong, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTX53L4Y
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১০.০ হাজার

Driving license

Amar soto cai driving license korte diyesilo 2017 te. 10000 tk ghush cheyese bole ami razi hoini. Soto vaike bolesilam je proper way tei nite. Kintu shei ghush na deyate 1 -2 masher moddhe hobar kotha thakleo ta dirgho 2 bosor dhurte hoyese BRTA office a r amader bari silo gazipur a tai dui bosor jatayat korte korte 10000 takar beshi khorcho hoye giyesilo. Okhane giye jodi bola na hoy je omuker madhdhome korassi license taholeto kono kothai nei. Kono kothai keu bolte chayna. Shohoje kono proshner o uttor deyna. R jodi ghush dite razi thaktam tahole orai 1-2 masher moddhei license ready kore call diye janiye dito. Shudhu eshe niye nilei hoye jay . Emonki barite eneo diye jay shunesi.

Tangail, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKNJ726N
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

সমাজ সেবা ভাতা

সমাজ সেবা অধিদপ্তর এর বয়স্ক ভাতা এর আবেদন করার পর ও ২ বছর এ যখন কোনো অগ্রগতি নেই তখন একজন এসে বললো ৬০০০ টাকা দিলে হয়ে যাবে। এভাবেই সবার বয়স্ক ভাতা পাশ হয়।

যশোর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHTH3CZG
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

রেকর্ড ও জরিপ অধিদপ্তর

গাজীপুর, সেটেলমেন্ট অফিস, মৌজা কলমেশ্বর, বোর্ডবাজার, রেকর্ড ও জরিপ বিডিএস মাঠ পর্চা আমাদের চারটি পর্চার জন্য এক লক্ষ টাকা চায়, আমি তাদের সাথে কথা বললে তারা আমার জমির বিভিন্ন সমস্যার আছে বলে জানায়, এরপর আমি জোনাল অফিসারের সাথে কথা বলি, তিনি উপ সেটেলমেন্ট অফিসারের সাথে কথা বললে এরপর আমার আমি পচা পাই। আমার সাথের বিভিন্ন জমি ও বাড়িওলা আমাকে জানিয়েছে প্রতিটি বিডিএস মাঠ পর্চার জন্য ২০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছে। অধিকাংশ মানুষের জমির কাগজপত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই এতে সেটেলমেন্ট অফিস সুযোগ নিচ্ছে এবং অনেক জমিও বাড়িওয়াল তাদের ভয়ে ভীত। প্রতিটি মৌজায় শত শত কোটি টাকার দুর্নীতি করছে।

গাজীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK2WS5BW
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৭.০ হাজার

নতুন লাইসেন্স তৈরি

নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়েছি, ফলাফল অকৃতকার্য লেখা আসছে। পরে দালালকে ৭০০০ টাকা দিয়েছি এবং সে সফলভাবে ড্রাইভিং লাইসেন্স করে দিয়েছে। অপেশাদার লাইসেন্স করেছি ১০ বছর মেয়াদ, সর্বমোট খরচ হয়েছে 15000 টাকা।

উত্তরা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKQ8RXPK
মন্তব্য