ট্রাফিক রুলস
আমার মাথায় হেলমেট ছিল না, কাগজপত্র সব ঠিকটাক ছিল, মামলা না দিতে রিকুয়েষ্ট করলে ২০০০ টাকা উৎকোচ নেয়। চট্টগ্রাম জেলা, ২৪ আগস্ট ২০২৬।
নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
আমার মাথায় হেলমেট ছিল না, কাগজপত্র সব ঠিকটাক ছিল, মামলা না দিতে রিকুয়েষ্ট করলে ২০০০ টাকা উৎকোচ নেয়। চট্টগ্রাম জেলা, ২৪ আগস্ট ২০২৬।
ড্রাইভিং লাইসেন্স পেতে দালালের মাথ্যমে 6000 টাকা ঘুষ দিতে হয়েছে ।
সাভার পৌরসভায় একটি ভবনের নকশা অনুমোদনের জন্য সাধারণত একজন গ্রাহককে ১৮ থেকে ৫০ হাজার টাকা, সরকারি অনুমোদন ফি এর বাইরে পরিশোধ করতে হচ্ছে।
আদালতে সুনানি তারিখ সমায় মত পেতে।
ডকুমেন্টস জমা দেওয়ার সময় টাকা চাওয়া হয়েছিল
সেবা না দিয়ে শুধু বারবার ঘুরাচ্ছিল। এক পর্যায়ে টাকা দাবি করে। প্রথমে অস্বীকৃতি জানাই কিন্তু কোন কাজ করে দিচ্ছিল না। পরে টাকা পরিশোধ করি। টাকা পেয়ে একটা নোটিশ করে। আবারও ঘুষ নেওয়ার জন্য নোটিশ না দিয়ে গড়িমসি করতেছে। এখনো আমার কাজ সম্পন্ন করে নাই। তিন মাসের বেশি সময় লাগবে না। কিন্তু এক বছর অতিবাহিত হলেও আমার কাজের কিছুই হয়নি।
১১২ জন,২০২৩ এর ব্যাচ, যখন আত্রাই উপজেলায় শিক্ষা অফিসে সেলারি একাউন্ট তৈরি করতে চাই, তাদের কাছ থেকে জন প্রতি 500 টাকা করে নেওয়া হয়েছিল, শিক্ষা অফিস ও একাউন্টস অফিসের জন্য । ২০২৪ সালের ব্যাচের কাছ থেকে জন প্রতি এক হাজার টাকা করে নেওয়া হয়েছে। ২০২৩ সালের ব্যাচের শান্তি বিনোদন ভাতার জন্য জন প্রতি তাদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছে। শিক্ষকতা মহান পেশা শুধু মুখে মুখে কিন্তু শিক্ষকদের প্রতিটি কাজের জন্য শিক্ষা অফিসে ঘুষ দিতে হয় কমবেশি। এটাই বাস্তব।
জমির পর্চা বা খতিয়ান সংগ্রহ কালে যার যত জমি অতিরিক্ত টাকা না দিলে পর্চা প্রদান করে না
I had applied for driving license twice before. 1st time the had me failed for reason unknown. 2nd time I applied, had waited for interview date for weeks. Yet no response from the authority. From a colleague I learnt he never got interview confirmation text till he applied through a "vendor". That vendor was not any employee of the BRTA just a random no one. He demanded 8500. We settled at 8000. I'm didn't even have to do any procedure now. Somehow I was in the system to which I didn't have access. That vendor informed me of the interview date and my name was already among the list of that day's participants.
নামজারির জন্য ৫০০০ টাকা নিছিলো পরিচিত একজন তহসিলদার
পাসপোর্ট অফিসে ঘুম বেশি চলে
খাজনা দিতে গেছি।১৯৮৯ সাল থেকে খাজনা শুরু।মোট ১১,০০০ টাকা মতো হয়।দিয়েছি।পরে উনি ভূমি সহকারী কর্মকর্তা কম্পিউটার সাল ইডিট করে ২০২২ থেকে ২০২৩,দুই বছর বাকী দেখিয়ে দুইবছরের টাকার রশিদ দিয়েছে।কিন্তু টাকা নিয়েছে প্রায় ৩০ বছরের।
এটি মূলত আমি যে কোম্পানি চাকরি করি সেই কোম্পানির কাজে গিয়েছিলাম উনারা সরকারি ফিস বাদে অতিরিক্ত বিশ হাজার টাকা দাবি করে। আমি কোম্পানির সঙ্গে আলোচনা করে ১৫০০০ টাকা ঘুস প্রদান করি।
Jehetu nam phone number dite parbo na ,tai Ami Amar history ta o bollam na . Jokhon apnar nam phone details lekhar niyom korben tokhoni puro history likbo. So thanks for this platform.
খতিয়ান সংশোধনের জন্য টাকা দাবি
ঢাকা মেডিকেল এর আনসার কে ওটি তে রোগীর চিকিৎসা শেষে বকশিস দাবি করে নাহলে সমস্যা সৃষ্টি করে
A merely tax inspector claimed such huge amount to prepare a audit report but I very reluctantly refused.
রাজবাড়ী সদর, ১২নং সুলতানপুর এ ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর ***,সরকারি যেকোনো আবেদন জন্য ২০০-৫০০টাকা দাবি করে অথবা তাকে ইয়াবা সেবন করাতে হয় এছাড়াও তিনি চেয়ারম্যান(বর্তমান বিসিএস ক্যাডার ভারপ্রাপ্ত) তার সাক্ষাৎ নকল করে দিলে আরো ৫০০টাকা দাবি করে এবং সাধারণত কোনো সেবা নিতে গেলেও সময় লাগে ৫-৭দিন ১২নং সুলতানপুর ইউনিয়ন বাসী অনেক ভোগান্ত মধ্যে আছে
যখন আমি নিজে নিজে নতুন পাসপোর্ট তৈরি করতে যায়। আমি নিজে অনলাইন এ আবেদন করে নিয়ে যায়, যখন জমা দি, তখন একজনে দেখে বলে যে সব কিছু আনছ কিনা? আমি বলি জ্বি, তারপরও উনি আমাকে একটি কক্ষে যেতে বলে, যেয়ে দেখি কেও নাই। অনেক্ষণ দাড়িয়ে থাকার পর একজন ব্যাক্তি এসে উনি উনার কাজ করতেছে আমার দিকে তাকাইতেছে না, যখন আমি মোবাইল বের করি তখন উনি আমার দিকে তাকিয়ে বলে কেন আসছ, মোবাইল বের করছ কেন? ভিডিও করবা? এর মাঝে আমার পিছনের আরও কয়েকজন আসছে, তখন কিছু কথা কাটাকাটি হয়, এর পর বের হয়ে একজন জিজ্ঞেস করছি আর উনি বলে টাকা দেন নাই তাই ঘুরাইতেছে, তখন আমি বলি কত দিতে হবে, তখন 1500 টাকায় চায় আমি 1400 দিয়ে করতে হইছে।
আমার নামে এক ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করেন তখন মামলা টি তদন্তের জন্য থানায় আসে থানার ওসি মহোদয় একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন তখন তিনি আমাকে মামলা হতে অব্যাহতি দেওয়ার জন্য একদম বিনা কারণে 60000 টাকা নেয়