সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

নামজারি সংক্রান্ত ঘটনার বিবরণ কিছুদিন আগে আমি এবং আমার Uncle পৃথকভাবে দুটি জায়গা ক্রয় করি। এর মধ্যে আমি ১ গণ্ডা এবং আমার Uncle ৩ গণ্ডা জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর দলিলের নকল আসার পর নামজারি করার বিষয়ে আমরা সংশ্লিষ্ট Sub-Registry Officer-এর সঙ্গে কথা বলি। তখন আমাদের জানানো হয়েছিল যে, দলিল লেখক এবং আমিনের মাধ্যমে নামজারির প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে দেওয়া হবে। সেই অনুযায়ী আমি নামজারি করার বিষয়ে যোগাযোগ করলে আমাদের জানানো হয় যে, ৩ গণ্ডা জমির জন্য নামজারি করতে ২০,০০০ টাকা খরচ হবে। একইভাবে ১ গণ্ডা জমির জন্যও একই ধরনের খরচের কথা বলা হয়। পরবর্তীতে আমাদের জানানো হয় যে, সরকারি নিয়মে নামজারি করার জন্য একটি বিকল্প পদ্ধতি রয়েছে, যেখানে খরচ তুলনামূলকভাবে অনেক কম—প্রায় ৪,০০০ টাকা। তবে এই পদ্ধতিতে নামজার

বোয়াল্খালী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTWHZ2J2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমির মিউটেশন/নামজারি

ক্রয়কৃত জমির মিউটেশন/ নামজারি করতে ভূমি অফিস এর দায়িত্বরত প্রজাতন্ত্রের কর্মচারীদের উৎকোচ বাবদ প্রদান করা হয়

সাভার, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKQF5FPE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমির নামজারি

মনপুরা হলো সম্পূন্ন নদী দ্বারা আবদ্ধ দ্বীপ যেখানে ভূমি সেবা গ্রহনের জন্য অতিরিক্ত অর্থ দিতে হয় যা এখন নিয়মে পরিনত হয়েছে। অন্যান্য দপ্তরের মত এখনে ভূমি অফিসে কর্মরতরা নিজেদের দূনীতিকে পরিশ্রামে অর্থ মনে করেন। ভূমি নামজারি থেকে শুরু করে খাজনা এবং যেকোনো সেবা গ্রহনের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আগ্রিম দিতে হবে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দিয়েও সেবা পাওয়া যায় না হতাশা জনক। সবচেয়ে হাস্যকর বিষয় হলো এখানকার স্থানীয় সাংবাদিক দাবি করা একজন — নামে সেও ভূমি অফিসের কর্মকতাদের থেকে হাদিয়া নেন সংবাদ প্রকাশ করবেন না বলে 🤣🤣🤣। সবশেষ আমার মতামত হলো সরকার যেহেতু দুনীতিকে থামাতে পারবে না সেই ক্ষেত্রে দুনীতির রেট নিধারন করে দিলে আমাদের মত সাধারন জনগনের উপকার হয়। মানসিক ভাবে হলেও তো প্রস্তুত থাকতে পারবো😭😭😭

মনপুরা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRSWTBA8
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ড্রাগ লাইসেন্স এর নতুন আবেদন

ড্রাগ লাইসেন্স আবেদন করেছিলাম ২০২৫ সালের নভেম্বর মাসে, এখন আগস্ট ২০২৬ চলছে, অনলাইনে আবেদন এস্পেটেড হইছে ৯ মাস আগে, একদিন অফিসে যোগাযোগ করলাম, বলছে এমনিতে হবে না, ২০,০০০/- টাকা দিলে ১৫ দিনে হয়ে যাবে।। না দিলে বছরের পর বছর পড়ে থাকবে।। সিলেট ঔষধ প্রশাসন অধিদপ্তর অফিস, মদিনা মার্কেট, সিলেট।।

Sylhet, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYDS9ESS
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৭ হাজার

যোগদানকালে

নিয়োগপত্র পাওয়ার পর হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ইএফটি ও অন্যান্য অফিসিয়াল কার্যক্রমের জন্য উক্ত অফিেসর উচ্চমান সহকারী ১৭০০ টাকা এক প্রকার বাধ্য করে নেয়। বলে যে এখানে উপজেলা হিসাবরক্ষণ অফিস এবং অন্যান্য পার্টিদের অংশ আছে৷

হাতিয়া, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTM34JA5
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.৫ হাজার

ভর্তির সময়

তার ১০ পরে ইমারজেন্সী কনো রুগী নিয়ে গেলে তারা তাল বাহানা করে এংব অবহেলা করে, এইভাবে সমস্যা তৈরি করে টাকা দাবি করে, টাকা না দিলে চিকিৎসা নিতে সমস্যা করে,

নোয়াখালী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT2EZWNB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট এ আবেদন

টাকা না‌ দিলে পাসপোর্ট এ আবেদনের কাগজে ঝামেলা আছে দেখিয়ে দেখিয়ে ঘুরিয়ে বেড়াবে সেই হুমকি দেই।

নড়াইল, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH5USRL2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন ই-পাসপোর্ট আবেদন ও প্রসেসিং

পাসপোর্ট করার জন্য সংশ্লিষ্ট অফিসে যাওয়ার পর আমার সকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। কাগজপত্র যাচাই শেষে আমাকে জানানো হয় যে, আমার ফিঙ্গারপ্রিন্ট Rohingya Database-এর সঙ্গে ম্যাচ করেনি এবং এ কারণে আমাকে ৭ দিন পর আবার যোগাযোগ করতে বলা হয়। আমি জানাই যে, আমি নারায়ণগঞ্জের বাসিন্দা এবং এ কারণে উক্ত ডাটাবেসে আমার তথ্য/ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না হওয়াটাই স্বাভাবিক। তারপরও সংশ্লিষ্ট ব্যক্তি আমাকে জানান যে, সেদিন আমার পাসপোর্টের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে না এবং ৭ দিন পর যোগাযোগ করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট একজন ব্যক্তি আমাকে জানান যে, ৩,০০০ টাকার বিনিময়ে কোনো ধরনের সমস্যা ছাড়াই সেদিনই আমার পাসপোর্টের কাজ সম্পন্ন করে দিতে পারবেন। বাধ্য হয়ে আমি উক্ত ৩,০০০ টাকা প্রদান করি।

Narayanganj, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKACDW2W
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমির নামজারি (খারিজ) প্রক্রিয়া

জমির নামজারি (খারিজ) সম্পন্ন করার জন্য সরকারি নির্ধারিত ফি-এর পাশাপাশি বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়েছে। নামজারি প্রক্রিয়াটি সম্পন্ন করতে মোট প্রায় ১,০০,০০০ (এক লাখ) টাকা খরচ হয়েছে। এর মধ্যে সরকারি ফি ও অন্যান্য বৈধ খরচের বাইরে অতিরিক্ত অর্থ দিতে হয়েছে বলে আমি মনে করি। সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে অতিরিক্ত অর্থ ছাড়া কাজ সম্পন্ন করতে নানা ধরনের জটিলতা ও বিলম্বের আশঙ্কা দেখানো হয়।

Narayanganj, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKAT5NJV
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

প্রভিডেন্ট ফান্ডের হিসাব হালনাগাদ করা

আমি একজন সরকারি কর্মচারি। ডেপুটেশনে অন্য একটি সংস্থায় কাজ করি। তাই আইবাস এর মাধ্যমে সরাসরি আমার বেতন হয়না। আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা সরকারি চালানে ব্যাংকের মাধ্যমে এজি অফিসের একাউন্টে জমা দেই। প্রতি বৎসর জমাদানের প্রমান দাখিলের মাধ্যমে এই হিসাব হালনাগাদ করতে হয়। তা না হলে আমার জমা দেয়া টাকা বা এর লভ্যাংশ আমি পাব না। প্রভিডেন্ট ফান্ডের হিসাব হালনাগাদ করার জন্য গত কয়েক বৎসরের মত এ বৎসরেও টাকা দিতে হয়েছে এজি অফিসে, ৫০০ টাকা।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK6RYAMG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

চাকরির পুলিশ ভ্যারিফিকেশন

,পেকয়া থানার পুলিশ। সে দাবি করলো ৪০০০ টাকা,,,বাধ্য হয়ে ২৫০০ টাকা দিছি। কাউকে টাকা ছাড়া কাজ করে দেয়নি,,সবার থেকে যা মন চায় টাকা নেয় ওই পুলিশ।জুলাই, ২০২৬।

পেকুয়া, কক্সবাজার, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTKY7F8G
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০০ লাখ

নামজারি

শ্যামপুর কদমতলী শিল্প এলাকা, প্লট ১/বি, একটি পৈত্রিক সূত্রে প্রাপ্ত শিল্প প্লটের নামজারি এবং বিনিয়োগ বোর্ডের নো অবজেকশন সার্টিফিকেট বাবদ আমার কাছ থেকে ১২ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করে। রাজউকের এস্টেট শাখার পরিচালক থেকে শুরু করে সব কর্মচারীরা সিন্ডিকেট করে ঘুষ বাণিজ্য করে। এদের ঘুষের রেট কখনো কখনো কোটি টাকা ছাড়িয়ে যায়। অস্থায়ী ভিত্তিতে কিশোর বয়সের পিয়ন রাখে তাদের ঘূষ বাণিজ্য ডিলিংস করার জন্য। এই পিওনদের কে দিয়েই টাকা আদায় করে। আমিও পিয়নদের মাধ্যমে ডিলিংস করেছিলাম।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKWCUKLL
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

মাছ আমদানির অনাপত্তিপত্র

মৎস্য ভবন, ঢাকা এর ৬ তলায় রয়েছে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ শাখা, এই শাখার কম্পিউটার অপারেটর — খাওয়ার মাছ আমদানির অনাপত্তিপত্র দেয়ার বিষয়ে মহাপরিচালক এর সাথে নিয়মিত বৈঠক করে ঘুষের রেট নির্ধারণ করে। এনওসি প্রতি ২০০০০০/- টাকা নেয়। বড় এনওসি হলে তা ৫ থেকে ১০ লাখ টাকা পযন্ত নেয়া হয়। ঘটনার সত্যতা যাচাই এর জন্য সিসি টিভি ফুটেজ দেখলেই হবে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKHESVCQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

Bida new license file.

The government has increased every other service charge, yet the bribes have also escalated significantly. Previously, the environmental bribe and other utility certificate renewal bribes ranged from 20,000 to 30,000, but following the 5th of August, these amounts have surged to 100,000. This situation is untenable; it is increasingly difficult to conduct business in this country. The complexities involved in obtaining licenses are prohibitive for entrepreneurs. Additionally, Bida imposes a bribe of 50,000 to 60,000 for a single application file. — may overlook these issues by saying, "one-stop solution," but it is essential to acknowledge these pressing issues.

Kushtia, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH8HF4AR
মন্তব্য