সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

ভুমি সাম বাটোয়ারা করা প্রক্রিয়ায় ।

ভূমি অফিসে গিয়েছিলাম আমাদের পৈতৃক সম্পত্তি সাম বাটোয়ারা করার জন্য ভূমি অফিসে গিয়েছিলাম । ভূমি বাটোয়ারা করার স্বার্থে অফিসের সামনে যে মুহুরী থাকে সেই মুহুরী দ্বারা সাব রেজিস্টার চল্লিশ হাজার টাকা দাবি করে । বিশেষ দ্রষ্টব্য : স্থানীয় প্রভাব খাটিয়ে এই একজন মুহুরী ব্যতীত অন্য কোন মুহুরী কাজ করতে পারে না রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJF88F4C
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৬.০ হাজার

বাড়ির হোল্ডিং খোলা

আমাদের ৮ জনের যৌথ জমির উপর বাড়ি নির্মাণ শুরু করেছি, ওয়াসার পানির সংযোগ পাওয়ার জন্য আবেদন করতে হোল্ডিং প্রয়োজন হওয়ায় নোয়াখালী পৌরসভাতে বাড়ির হোল্ডিং খুলতে চাইলে তারা ১৬০০০ টাকা দাবি করে।দাবীকৃত অর্থ পরিশোধ করলে হোল্ডিং খুলে দেয়া হবে এবং পরবর্তী তিন বছর হোল্ডিং ট্যাক্স কম ধার্য করার ব্যবস্থা করবে বলে জানায়।

নোয়াখালী, নোয়াখালী পৌরসভা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTA6SQPK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

পুলিশের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ধকী সম্পত্তি গ্রাহক তার ছেলের নামে হেবা করে ২০২২ সালে। পরবর্তীতে ব্যাংক ৪২০ ধারায় মামলা করে। মামলার শুনানি শেষে পুলিশকে তদন্তের নির্দেশ দেয়। পুলিশের লোক তদন্তের জন্য ঘুষ দাবী করে এবং একরকম বাধ্য করে তাকে টাকাটা দিতে। তা নাহলে ব্যাংকের বিরুদ্ধে রিপোর্ট চলে যাওয়ার সম্ভাবনা ছিল। লোকটার বাড়ি গোপালগঞ্জ এবং মুখে দাঁড়ি ছিল। বয়স আনুমানিক ৫০- ৫২ বছর হবে।

নাসিরাবাদ পুলিশের অফিস, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTCYWCUA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

বাবার নতুন পাসপোর্ট এর জন্য আবেদন

আমার বাবা ওমরা হজ্জে যাওয়ার জন্য জীবনে প্রথম বারের মতো পাসপোর্ট এর জন্য আবেদন করেন,তার NID এবং পাসপোর্ট আবেদনের কিছু মিস ম্যাচ ছিলো,প্রথমে পাসপোর্ট অফিস কে জানানো হলে তারা বিশাল একটি প্রসেস লিস্ট ধরাইয়া দেয় এবং সময় কতোদিন লাগবে তারা নিজেরাও বলতে পারে না। এর পর অফিসের এক দালাল ২০০০ টাকা দাবি করে এবং বলে যে সব ঠিক হয়ে যাবে ম্যাজিকের মতো ৫ মিনিটে, ঠিকি ওই দালাল কে টাকা দেয়ার পর পাসপোর্ট অফিসের ওই অফিসার সব ঠিক করে দিলো সাথে সাথে। ঘটনাটি পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের

পটুয়াখালী, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRGHJ2D8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.০ হাজার

নামজারি করার জন্য ঘুস

ঢাকার উত্তরখান থানার কাচকুড়া বাজারে যে ইউনিয়ন ভূমি অফিস আছে সেখানে ঘুস ছাড়া কোন কাজ হয় না। আমার কাছে একটা নামজারি আবেদন ছাড় করার জন্য 10,000/- টাকা ঘুস নিয়েছে একজন কর্মকর্তা। তারপর খাজনা পরিশোধ করার জন্য নিছে 1000/-

কাচকুড়া বাজার ভূমি অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKQCTMS6
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

নিজের কলিগ আমাকে তিন হাজার টাকা আমার শার্টের পকেটে ঘুষ দিতে গিয়েছিল।

তাঁর উপর অফিসের উর্পিত দায়িত্ব যথাযথ পালন অপারগতা বা পালন করতে না পারায় আমাকে তার যথাযথ অফিসের কাজ করে দিতে হবে এই বলে আমার শার্টের পকেটে তিন হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করে। আমি তাঁর টাকা সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিই এবং প্রতিবাদ করি। উল্লেখ্য আমি একটা সরকারি জব করি। অনেক সরকারি প্রতিষ্ঠানে অনেক অযোগ্য লোক চেয়ারে বসে আছে। সব যোগ্য লোক থাকলে দেশের মুখ উজ্জ্বল হবে।

রাজবাড়ী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKGCUJM7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

ভূমি খাজনা

আমাদের সম্পত্তি ভুলবশত অর্পিত সম্পত্তির খ-তফসিলে পড়েছিল। সরকার গেজেটের মাধ্যমে এটি বাতিল করে ২০১৯ সালের জুন পর্যন্ত খাজনা দেওয়ার সুযোগ দেয়। শেষ মুহূর্তে জানতে পেরে ভূমি অফিসে যাই। কর্মকর্তা কাগজপত্র দেখে জমি বিক্রেতাদের ওয়ারিশান সার্টিফিকেট চান। আইনজীবীকে ফোন করলে তিনি জানান, এ কাগজ প্রয়োজন নেই। খাজনা দেওয়ার সময় শেষ হওয়ায় কর্মকর্তা অফিসের পাশে নিয়ে বলেন, “স্যারকে ম্যানেজ করতে ৩০,০০০/- টাকা লাগবে।” পরে ২০,০০০/- টাকা দিলে কাজ হবে বলেন। আব্বা অসুস্থ ও চিকিৎসায় অনেক খরচ হওয়া সত্ত্বেও বাধ্য হয়ে ২০,০০০/- টাকা জোগাড় করে তাকে দিই। টাকা নেওয়ার পর তিনি জানান, ১৫ বছরের খাজনা ৪,৩৮৫/- টাকা। আমরা খাজনার টাকা দিলে তিনি রসিদ দেন। খাজনা প্রদানের তারিখ: ২০ জুন ২০১৯।

দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKFJX966
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী কর‌তে দ‌লিল লেখ‌কে ঘুষ

নামজারী কর‌তে দ‌লিল লেখকে ঘুষ দি‌য়ে‌ছি, সে ব‌লে দ্রুত ক‌রে দি‌বে কিন্তু টাকাও দেয় না নামজারী ক‌রে দেয় না, শুনলাম এসিল্যান্ড স্যার অ‌নেক সৎ, যা‌কে টাকা দি‌য়ে‌ছি উনা‌কে নি‌য়ে অ‌ফি‌সে যে‌তে চা‌চ্ছি সে আমার সা‌থে যে‌তে চায় না, এখন কি ক‌বে?

নেত্রকোনা, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SY5C8UD2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৮ হাজার

নতুন পাসপোট করতে গিয়েছিলাম

আমি 2024 সালে নিজের পাসপোট নিজে করতে যাই সরকারী ফি 5750 টাকা পরিশোধ করেছি এবং সকল তথ্যাদি সঠিক, কাগজপত্র নিয়ে গেছি অফিসে, আমি লম্বা লাইনে দাড়িয়ে দীর্ঘ 2.45+ঘন্টা পর ফাইলটা নিয়ে সেখানকার কর্মকর্তাদের সামনে যাই তারা বলে কিছু বল রয়েছে এবং আমাকে পিরিয়ে দেয়, পরবর্তীতে অফিসের বাহিরে কয়েকজন মানুষকে ডাকাডাকি করে বলে কী সমস্যা কী সমস্যা আমি সমস্যার কথা বলি এবং তারা বলে এটা ঠিক করে দিবো 1800 টাকা লাগবে, আমি টাকাটা দেই তারা কিছু একটা লিখে দেয় এবং কোন লাইনে না দাঁড়িয়েই আমাকে কর্মকর্তার সামনে দিয়ে যায় এবং আমার কাজটি হয়।

চাঁদপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTSQEDQ7
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

বেতন ভাতাদি চালুর জন্য

আমার প্রথম চাকুরি ছিল। অনেক দিন ধরে বেতন আটকে রেখেছিল। তারপর বেতন ভাতাদি চালু করার জন্য ঝালকাঠি প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক যিনি — নামে পরিচিত। অফিস সহকারী — এবং তৎকালীন টিও — যিনি বর্তমানে বাইনারি পাড়া আছেন। এছাড়া বর্তমান অফিস সহকারী — যার প্যান্টের পকেট টাকা রাখার জন্য পা পর্যন্ত তিনিও ঘুষের সাথে জড়িত।

ঝালকাঠি সদর, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRR297GH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

অভ্যন্তরীণ প্রশাসনিক সেবা

কর্মকর্তা হিসেবে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে একটি প্রশাসনিক অনুমতি প্রদানের জন্য কর্মচারী পর্যায় থেকে টাকার বিনিময়ে ন্যায্য ও আইনগত বৈধ অনুমতি নিতে হয়েছে। ইচ্ছাকৃতভাবে ২/৩ জন কর্মচারী ফাইল দেরি করে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর নিতে গড়িমসি করে চাপে ফেলে অর্থের বিনিময়ে একেবারে শেষ মুহূর্তে কাজ করে দেয়।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKH4XYVP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

১৪৪/১৪৫ দ্বারা মামলা রিপোর্ট

৫ আগস্ট ২০২৬—জমি সংক্রান্ত মামলার তদন্তে তহশিলদার সরেজমিনে এসে আমাদের কাগজপত্র, খতিয়ান ও দখল সঠিক পান। বাদীপক্ষের ৭ শতাংশ জমি থাকলেও ৯ শতাংশ দাবি করে মামলা করে; অতিরিক্ত দাবির পক্ষে কোনো কাগজ দেখাতে পারেনি। এরপর তদন্ত রিপোর্টের জন্য আমাদের কাছে ১০,০০০ টাকা দাবি করে বলা হয়, “কাগজ যতই সঠিক থাকুক, আমরা যে রিপোর্ট দেব সেটাই মূল।” বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

ভোলা সদর, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRAFBMM5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

উপজেলায় বাড়ি করার স্বার্থে নকশার অনুমোদন কাজে ।

আমি সিরাজগঞ্জে ,রায়গঞ্জে ,চান্দাইকোনার বাসিন্দা আমার পৈতৃক ভুমিতে বাড়ি করার স্বার্থে উপজেলায় নকশা অনুমোদনের জন্য কাগজ দিয়েছিলাম । রায়গঞ্জ পিডব্লিউডি উপজেলা চত্বর অফিসের দপ্তর সম্পাদক নকশার অনুমোদন স্বার্থে টাকা দাবি করেন । আমি টাকা দিতে না চাইলে আমার কাজ বন্ধ রাখেন ছয় মাসের জন্য । ছয় মাস পরেও আমাকে টাকা দিতে হয়েছে তারপর কাজ হাতে পাইছি । এই ছয় মাস বীড়ম্বনা অফিসিয়াল দৃষ্টিকোণ দেখায় করছে কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই । বিশেষ দ্রষ্টব্য : আমি একজন স্থপতি আমার কাজ পাইতেই এই অবস্থা হয়েছে উপজেলা থেকে । রায়গঞ্জ ,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJDCUGNZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বর্ডার পার হওয়া নিয়ে তিক্ত অভিজ্ঞতা

আমার ডাবল এন্ট্রি ভিসা ছিল ইন্ডিয়ার, বেনাপোল বর্ডার দিয়ে ঢুকতেই প্রথমে মহিলা যে থাকে ভিসা দেখেই বললো এ্যাম্বাসি ফেস করবেন, চা, খাওয়ার টাকা দেন। না হলো পাসপোর্ট দিবো না। দিলাম তাকে চা খাওয়ার টাকা, তারপরে যে পুলিশ সিল মারে, ভদ্রলোক বললো এখানে তো লোক নেই আমার সাথেই ঝমেলা শেষ করে দিবে না কি ১০৩ নম্বর রুমে পাঠাবো, বললাম কি ঝমালে মিটাতে হবে সে বললো মিষ্টি খাওয়াতে হবে। কতো টাকা দিতে হবে ২০০০ হাজার বললাম বলেন কি উত্তরে বললো বিদেশ যাবে ইউরোপে আমাদরে মিষ্টি খাওয়াবে না।।আমি অপারগতা প্রকাশ করার পরে ১০৩ রুমে পাঠালো, সে খানে নানা ধরনের ভুল, যে ভুলের কথা শুনলে মনে হবে আপনি পৃথীবীর সবচেয়ে বড় বোধাই অশিক্ষিত, যত শিক্ষিত সে খানের ইমিগ্রেশন পুলিশ।।অতপর আর তালবাহানা না করে দিলাম মিষ্টি খাওয়ার টাকা, পাসপোর্ট এ

যশোর,বেনাপোল বর্ডার, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH2V8D45
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

নাটা, কৃষি প্রশিক্ষণ - এখানে ৩৪ তম বুনিয়াদি প্রশিক্ষণে ১১০ দিনের কোর্সে আমাকে ঘুষ দিতে হয়েছে ৭০০০

নাকটা ৩৪ তম বুনিয়াদি কোর্সে। কাজ করার জন্য ৭০০০৳ দিতে হয়েছে।

গাজীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK8TWLMH
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.৫ হাজার

B.ed Scale (MOP Teacher)

To approved MPO Teacher B.ed Scale file firstly i pay 1500 taka upazila Shikkha office Bagharpara Jashore, Secondly pay 2000 taka Zela Shikkha office Jashore, Finally Pay 2000 taka Divisional Shikkha office Khulna.

Bagharpara Upozila Sikka Office Jashore, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHCYV5JM
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

পাসপোর্ট বানানো

পাসপোর্ট অফিস ১২০০ টাকা দিয়া লাগছে নিছে পাসপোর্ট এর সিকিউরিটি গার্ড এরা নিয়ে তাদের অফিসসার দিয়ে কাজ করাছে,, মাগুরা পাসপোর্ট অফিস,,

মাগুরা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHWLRY9P
মন্তব্য