সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ওয়াসাতে পানির বিল নির্মান থেকে আবাসিক করার প্রক্রিয়া

২০২১ সালে বাড়ির কাজ শুরু করার সময় ওয়াসা অফিসে জানাই, সেই মাস থেকেই নির্মান বিল করা শুরু করে, যার ইউনিট প্রতি মূল্য প্রায় ৪৫ টাকা৷ আর আবাসিক এর ইউনিট মূল্য প্রায় ১৫ টাকা। ২০২৩ সালে বাড়ির কাজ আপাতত শেষ হলে তখন থেকে তাদের বলে, চিঠি ইস্যু করে নানাভাবে বিল আবাসিক করার চেষ্টা করছি, কিন্তু এখনো করতেছে না। ২ হাজার টাকা যেখানে বিল আসতো, এখন সে বিল করে ৪-৮ হাজার টাকা। শেষ আপডেট হচ্ছে আবাসিক করে দিবে তাও ৩০% বানিজ্যিক/ নির্মান বিদ্যমান রেখে। তার জন্য তাদের খুশি করতে ১০,০০০/- টাকা দিতে হবে। দিচ্ছি না বলে করে দিচ্ছে না।

যাত্রাবাড়ী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK4VQX9B
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৬.০ হাজার

অনাপত্তি সনদপত্র

আমার ব্যাবসার লাইসেন্সের জন্য সিটি কর্পোরেশন এর কমিশনার কতৃক একটি অনাপত্তি সনদ প্রয়োজন যার জন্য আমার লাইসেন্স গুলো আটকে ছিলো। বর্তমানে কাউন্সিলর না থাকায় তার স্থলে সরকারি দায়িত্ব প্রাপ্ত যিনি ছিলেন তিনি এই সনদপত্র প্রদানে অপারগতা প্রকাশ করেন। পরবর্তী তে অনেক অনুরোধের ফলে অর্থের বিনিময়ে আমি আমার সনদপত্র পাই। তবে একজনের সাথে আলোচনা করে জানতে পারি এই কাজের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত ও ঘুষ নেয়া হয়।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKDHJ3Y2
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

ইনক্রিমেন্ট এর কাজ করেছে বলে নিয়েছে

জনপ্রতি ৩০০ টাকা করে নিয়েছে। এভাবে অনেক টাকা নিয়ে থাকে শিক্ষকদের কাছ থেকে। শিক্ষকরা নিরুপায় তারা প্রতিবাদ করলে তাদের নানাভাবে হেয় করে।

রাংগাবালী, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRMZXZJM
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২০.০ হাজার

রেজিস্ট্রেশন এর কাজ সম্পূর্ণ না হওয়ায়

আমি নতুন বাইক কিনছিলাম তখন। সব কাগজপত্র তখনো সম্পূর্ণ হয়েছিল না। আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না। আমার পার্শ্ববর্তী থানা কালিহাতী সেখানে আমাকে ট্রাফিক পুলিশ আটকায়। না হয় তারা বাইকে রেখে দেবে। তখন আমি ট্রাফিক আইন সম্পর্কে এত জানতাম না এখন যেমনটা জানি। আমার হেলমেট ছিল।

টাঙ্গাইল, কালিহাতী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKQYBS8L
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

সার ডিলার লাইসেন্স

আমার ফাইল গায়েব। ফাইলটি পাওয়া যায় এখনো। তিন বছর ফাইল খুজে না পেয়ে নতুন করে আবার প্রক্রিয়া করতে হয়।

বান্দরবান সদর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CT4PYHJS
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৩.০ হাজার

জমি খারিজ করতে গিয়ে

আমার বাবার জমি খারিজ করার ব্যাপারে আমি আমার বাবার সাথেই ছিলাম সে টাকার কথা বলে এবং আমাকে তার ভিজিটিং কার্ড টা দেখিয়েছিলো তার পদবি সম্ভবত নায়েব ভিজিটিং কার্ড দেখে নয় আগের থেকে লোক মুখে শুনতাম যা

সিরাজগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJWDDUWZ
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

অন্তঃউপজেলা বদলি

উপজেলার সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী হয়ে আসার জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর — ১ লক্ষ টাকা দাবি করে। কিন্তু এত টাকা দেবার যৌক্তিকতা ছিলো না। তাই দিই না।

মির্জাগঞ্জ, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRK3M4M4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমি খারিজ

অফিসে যাওয়ার পর প্রয়োজনীয় সব কাগজপত্র চায় এবং আমি প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র দিয়ে দেই । সমস্ত কাগজ বুঝিয়া পাওয়ার পর আমার কাছে খারিজের জন্য 6000 টাকা দাবি করে। তখন আমি জানায় খারিজ করতে তো ১১০০ মত ফি লাগে। আমি আমার উচ্চপদস্থ এক আত্মীয় নাম বললে ওরা কাগজপত্র রেখে দেয় এবং কিছু দিন পর কাজ করে দেয়। তারপরও ওরা 700 টাকা অতিরিক্ত নিয়েছিল 😡

কচুয়া, চাঁদপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTBGAWL8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

ধামরাই ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর প্রদানের সময় ঘুষ দাবি

**অভিযোগের বিবরণ** আমি আমার হোল্ডিংয়ের চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ করতে গেলে দেখতে পাই, হোল্ডিংটি বাছাই করে ভূমি উন্নয়ন কর অনলাইনে দেওয়া স্থগিত রয়েছে এবং নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। উল্লেখ্য, আমি গত বছরসহ পূর্ববর্তী বছরগুলোতে একই হোল্ডিংয়ের ভূমি উন্নয়ন কর নিয়মিতভাবে পরিশোধ করেছি। পরবর্তীতে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করলে আমাকে জানানো হয় যে, জেলা প্রশাসকের দপ্তর থেকে হোল্ডিংটি লক করে রাখা হয়েছে এবং লক থাকায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে না। কিন্তু হোল্ডিংটি কেন লক করা হয়েছে বা এর কোনো বৈধ কারণ/সরকারি আদেশ আমাকে দেখানো হয়নি। বিষয়টি আরও উদ্বেগজনক হলো, সংশ্লিষ্ট অফিসের কম্পিউটারে ভূমি উন্নয়ন কর ব্যবস্থার একজন ইউন

ধামরাই, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK8UCF7L
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

শ্রান্তি বিনোদন ভাতা অথবা এরিয়া বিলের টাকা উত্তোলনের সময় ঘুষ দাবি করে।

এরিয়া বিলের টাকা উত্তোলনের জন্য ৫০০০ টাকা ঘুষ দাবি করেন। আমি দিতে অস্বীকৃতি জানাই এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করি।‌ তখন উর্ধ্বতন কর্মকর্তা ডিমলা উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তাকে ফোন করেন এবং বিষয়টি দেখতে বলেন। এর পর আমি আমার এরিয়া বিলের টাকা পেয়েছি কোনো ঘুষ ছাড়া।

ডিমলা উপজেলা হিসাব রক্ষণ অফিস, নীলফামারী জেলা।, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNSVEXD4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নাম জারি

জমি কেনার পর দলিল করেছি তার পর নাম জারি করতে গেলাম একজন বলল আপনি যদি অতিরিক্ত টাকা না দেই তালে তারা বিভিন্ন সমস্যা দেখিয়ে আমার নাম জারি আটকিয়ে রাখবে তাই বাধ্য হয়ে সরকারি ফ্রি অনেক গুন বেশি টাকা দিয়েছি।

কেরানিগঞ্জে, রাজেন্দ্রপুর ভূমি অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKUNZSDB
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১৫.০০ লাখ

স্ক্রেপ ভেসেল আমদানি

স্ক্রেপ ভেসেল আমদানিতে কাস্টমস্ এর আর.ও. যায় ফুয়েল, ডিসেল সব পরিমাপ করার জন্য। আমাদের নিয়ে যায় মেরিন সার্ভেয়ার হিসাবে। দেখেছি, এজেন্ট আর কাস্টমস্ এর আর.ও মিলে তেলের (ফুয়েল) পরিমান কমিয়ে দেয়‌। অনেক সার্ভেয়ার ও এর সাথে জড়িত থাকেন। দেখেছি,এই কাজ করতে গিয়ে কাস্টমস্ এর আর.ও. ১০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা ঘুষ নেয় আর সরকার হারায় বিপুল পরিমাণ রাজস্ব। আমি ৪/৫ বার গিয়ে এখন‌ আর যাই না। কারন সাক্ষরটা আমাকেই দিতে হয় এবং বাধ্য করা হয় এজেন্ট সহ। আমাদের (সার্ভেয়ার) সরকার একটু নিরাপত্তা দিলেই এসব সমূলে উৎপাটন করা সম্ভব। যথাযথ কর্তৃপক্ষের কাছে আর্জি রইলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT2UVXZ9
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

Police verification

It was a regular police verification process for passport. I was called from the Dhamrai Police Station for the verification process. After checking all my documents, the police officer did a mockery by saying "তাহলে এখন তো কাজ শেষ, বাসায় যাবেন কীভাবে? আমি বললাম বাসে যাবো। তারপর সে বলে যে তাহলে বাসের ভাড়া টা দিয়ে দেই?" I went into deep shock hearing what he just said. To be sure, I asked him that I didn't quite understand what he had told. He then reiterated the same, but in more pronouncing gesture. This time I understood his language was different, not his intentions. So, I had to pay Tk 500. Otherwise he might have disproved the verification.

Dhamrai, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK6PTT2W
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

শিক্ষা অধিদপ্তরের ঠিকাদারি লাইসেন্স

একাটি লাইসেন্স করতে ২৫০০০ টাকা দাবি করে। অথচ সরকারি ফি ৬০০০ টাকা।অনলাইন করার পরও মোবাইল নম্বরে কল করে ঘুষ চাওয়া হয়।

বান্দরবান সদর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTKUJTHZ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

এমপিও আবেদন

বেসরকারি প্রতিষ্ঠান এ এম পি ও পাওয়ার জন্য ফাইল ফরোয়ার্ড করতে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে টাকা চায়। পরে তার মাধ্যমে উপজেলায় ৫০০০ ও জেলায় ৩ হাজার টাকা দিতে হয়।

মির্জাগঞ্জ, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRE22X72
মন্তব্য