সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

জমি বিক্রি

জমি বিক্রির সময় আমার মায়ের নামে সামান্য ভুল থাকায় তারা ঝামেলা করে এবং অর্থ দাবি করে এক প্রকার বাধ্য হয়েই সাব রেজিস্ট্রার কে অর্থ দিয়ে জ কাজ করতে হয়

ঘুষ দিয়েছি
কালকিনি মাদারীপুর ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ ১২ DKU96GQH
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট অফিসের অভিজ্ঞতা

আমার নতুন পাসপোর্ট 5 বছর এর মেয়াদ এর জন্য 5 হাজার টাকা ব্যাংকের মাধ্যমে দিছি, কিন্তু পাসপোর্ট অফিস এসে দেখি টাকা নাকি আসে নাই । তার পরে পাসপোর্ট অফিসের সামনের কম্পিউটার এর দোকানে গেলাম 2000 টাকা দিলাম সে একটা ফোন দিল কাজ হয়ে গেছে ।

ঘুষ দিইনি
গাজিপুর ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK7MXCRQ
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট নবায়ন

অনলাইন আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ঠিক থাকলেও গ্রাহক ফাইল নিয়ে জমা দিলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বেড়ায়। সাইট ঠিকমত কাজ করে না সার্ভারে সমস্যা অপেক্ষা করেন। এবং অপ্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে আনতে বলে। এক পর্যায়ে গ্রাহকরা হয়রানির শিকার হয়ে যায়। পাসপোর্ট অফিসের সাথে আশপাশে কিছু দোকান থাকে। সেই দোকান মালিকদের সাথে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের লিংক হয় কোডের মাধ্যমে। সেখানকার প্রতিটি দোকানদারের আলাদা একটি কোড আছে। সেই কোডটি পাসপোর্টে থাকা ৭৯ নম্বর অপশনে লিখে দিলে কোনরকম কাগজপত্র ছাড়াই পাসপোর্ট করা যায়। বাহিরে দোকান থেকে সেই কোড লিখে আনতে হলে ১৫০০ টাকা এক একটা পাসপোর্ট এর জন্য দিতে হয়।

ঘুষ দিয়েছি
বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRNNKNVZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য কর্তব্যরত সরকারি কর্মকর্তার কাছে গেলে তিনি বাড়তি এক হাজার টাকা দাবি করেন এবং না দিলে আমার কাজটি আরো ২০ দিন পিছিয়ে যাবে বলে আমাকে ভয় দেখান।

ঘুষ দিয়েছি
সিলেট, ওসমানীনগর থানা। ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYZTEPTV
মন্তব্য
শিক্ষা অফিস

File Transfer

MPO file transfer and area bill. MPO file transfer এর সময় সম্পূর্ণ টাকা দিয়েছি. Area bill file transfer এর সময় 1000 টাকা দিয়েছি file এখনো pending এ আছে।

ঘুষ দিয়েছি
মহেশপুর, ঝিনাইদহ, খুলনা ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHQ382DW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিডিএস জরিপ (Bangladesh Digital Survey – BDS)

কক্সবাজার শহর অঞ্চল ঝিলংজা তে, বিডিএস (Bangladesh Digital Survey – BDS) জরিপ শুরু হয়েছে এক বছর আগে থেকে, বর্তমানে এখানে খতিয়ান তসদিক (খসড়া খতিয়ান ও নকশা যাচাই এবং সত্যতা নিশ্চিত করার প্রক্রিয়া) কাজ চলছে, তাদের অফিসে বর্তমানে খতিয়ান প্রতি (যদি জায়গা কম থাকে) তাহলে ৫ হাজার টাকা এবং যদি জায়গা বেশি থাকে তাহলে ১০ হাজার টাকার নির্ধারণ এর মাধ্যমে টাকা গ্রহন চলছে, আর যদি খতিয়ানে/জায়গায় কোন সমস্যা তাহলে সেটা খতিয়ান প্রতি ১ লক্ষ টাকা উপরে চলে যেতে পারে যেটা আপনার জায়গার সমস্যার উপর নির্ভর করে, এমনকি খাস জায়গার পর্যন্ত খতিয়ান তসদিক করে দেওয়া হচ্ছে, আমার ১০ টা খতিয়ানে জন্য ১ লক্ষ টাকা এবং একটা খতিয়ানে কিছু অন্য দাগের জায়গা ৩ শতকের মত বেশি এসেছে সেটার জন্য ১ লক্ষ টাকার সহ মোট ২ লক্ষ টাকা দাবি তাদের।

ঘুষ দিইনি
কক্সবাজার ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ ১০ CTJ3XVZP
মন্তব্য
ভূমি অফিস

BDS survey

কক্সবাজার শহরে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত নতুন ভূমি জরিপ চলমান রয়েছে, এই জরিপে সকল ভূমি মালিকদের নিজ নিজ জমির সকল বৈধ কাগজপত্র (যেমন, জমির দলিল, খতিয়ান, পরিশোধিত খাজনার রশিদ ইত্যাদি) নিয়ে পূর্ব নির্ধারিত সার্ভেয়ার কর্তৃক জমির মালিকানা প্রমাণ সাপেক্ষ নতুন বিডিএস খতিয়ান পাওয়া যায়। এই সেবাটি পেতে আমাকে দুই ধাপে যথাক্রমে, তিন লক্ষ এবং পঞ্চাশ হাজার টাকা দিতে হয়েছে, দুজন আলাদা সরকারি কর্মীকে।

ঘুষ দিয়েছি
Cox's Bazar ৳৩.৫০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CT79Y9AW
মন্তব্য
ভূমি অফিস

খাজনা

আজ আমার বাবার জমিতে খাজনা দেয়ার জন্য আমারা ভুমি অফিসে যাই BRS পর্চা দেখে বলে খাজনা নেবেনা নতুন করে নামজারি করতে হবে তার জন্য ৫টা নামজারি করতে ৬০ হাজার টাকা করে চায় নায়েবের নাম — [redacted]

ঘুষ দিইনি
পদ্মপুকুর ইউনিয়ন ভুমি অফিস ৳৩৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHEJTZP2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বৈদ্যুতিক মিটার

মিটারের আবেদন করার পর অনেকদিন হয় গেছে কোনো খোঁজ খবর নেই তারপর একদিন অনলাইনে চেক করে দেখি প্রতিবেদন দেয়া আছে আমার 1টা মিটার আছে অথচ মিটার আমার বাবার নামে আর সেটা আমাদের প্রথম বাড়িতে এই বাড়ির জন্য আবেদন করেছি তো দেখিয়েছে আমার মিটার আছে। এরপর অফিসে গেলাম তারা বললো আবার আবেদন করতে।একটা আবেদন করতে নেই 100 টাকা একবার করেছি বাতিল করে দিয়ে বলে আবার আবেদন করতে।সরকারি ভাবে নির্দেশনা দেয়া আছে একটা মিটার নিতে 500 টাকা লাগবে আর এলাকায় বিদুৎ অফিসের যে দালাল আছে সে এনে দেবে 1500 টাকা দিতে হবে।সেইজন্য আবেদন করেছিলাম যে সরকারিভাবে আনবো কিন্তু বিদুৎ অফিসের মিথ্যাচার এর কারণে অধর্য হয়ে সেই দালালের দিয়ে পরে 1500 টাকা দিয়ে তাই নিয়ে আসলাম মিটার।

ঘুষ দিয়েছি
যশোর ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHMXNZAC
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

অভিযোগের বিবরণ: সম্প্রতি একজন পরিচিত ব্যক্তি পাসপোর্ট করার জন্য আমার সহযোগিতা চান। তিনি তুলনামূলকভাবে অশিক্ষিত হওয়ায় অনলাইনে আবেদন করা, প্রয়োজনীয় কাগজপত্র বোঝা, আবেদন ফি/ব্যাংকের টাকা পরিশোধসহ বিভিন্ন প্রক্রিয়ায় আমি তাকে সহযোগিতা করি। পাসপোর্টের আবেদন করার জন্য আমরা পাসপোর্ট অফিসের আশপাশের একটি কম্পিউটার/অনলাইন সেবার দোকানে যাই। সেখানে আবেদন করার সময় আমার পর্যবেক্ষণে মনে হয়েছে, ওই দোকানের লোকজন পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে। আবেদনপত্রে নামের বানান, ইংরেজি নামের বানান, কাগজপত্রের কোনো তথ্য বা অন্যান্য ছোটখাটো বিষয়কে পরবর্তীতে সমস্যা হিসেবে দেখানো হতে পারে—এমন তথ্য তারা আগে থেকেই সংশ্লিষ্টদের জানিয়ে রাখে বলে আমার কাছে প্রতীয়মান হয়।

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJM2P5JJ
মন্তব্য
সিটি কর্পোরেশন

নতুন ট্রেড লাইসেন্স

কারখানার জন্য ট্রেড লাইসেন্স যাকে বলে হোসিয়ারি ব্যাবসার লাইসেন্স সরকারি ফি লাগে ৩৪০০ থেকে ৩৫০০টাকা কিন্তু আমার কাছে ২০হাজার টাকা চেয়েছে অনেক জোড়াজোরি করে ১২ হাজারে করিয়েছি।

ঘুষ দিয়েছি
গাজিপুর চৌরাস্তা ৳১২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK2PQXJF
মন্তব্য
বিআরটিএ

বাইক রেজিস্ট্রেশন

সরকারি মূল ফিসের চেয়ে 3 হাজার টাকা বেশি দাবি করেছে যেইদিন আমি বাইকের নাম ট্রান্সফার করার জন্য গিয়েছি এটা না দিলে মূল ম্যাজিস্ট্রেটের সাইন ই পাওয়া যায়না ও সে পর্যন্ত পৌঁছানোই যায়না।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK94FWR5
মন্তব্য