সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য সকল কিছু অনলাইনে সংযুক্তিসহ অনলাইনে দাখিল করেছি। ওয়ার্ড কমিশন অফিসে অনলাইন আবেদনের এক কপি দাখিল করেছি। জমা দেয়ার পর অফিস থেকে বলছে ঢাকা জেলা প্রশাসক অফিসে আমার সরাসরি যেতে হবে। অনলাইনে সব দাখিল করার পর কেন সরাসরি ডিসি অফিসে যেতে হবে প্রশ্নের সদোত্তার পাই নাই। আমার পক্ষে ডিসি অফিসে যাওয়া সম্ভব না। পরে তারা বললো তাদের ১৫০০ টাকা দিলে তারা করে নিয়ে আসবে। অনলাইনে দাখিল করার পর কেন আবার সরাসরি যেতে হবে? এখানে উল্লেখ্য এনআইডির ক্ষেত্রে সরাসরি যাওয়ার প্রয়োজন পরে না। অনলাইনে দাখিল করলে অনুমোদন করে দেয়। জন্ম নিবন্ধন সংশোধন এর ক্ষেত্রে সরাসরি যাওয়ার সিস্টেম রেখে টাকা নেয়ার ধান্দা করছে।

ঢাকা (উত্তর), ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK7R659C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

বিএসটিআইয়ের অনুমোদন জন্য

বিএসটিআইয়ের অনুমোদনের জন্য সকল কাগজ পত্র থাকলেও ঘুষ না দিলে বিএসটিআইয়ের অনুমোদন দেওয়া হয় না, উল্টো হয়রানির করা হয়।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDAKGQ9
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট করতে চেয়েছিলাম

আমার জরুরি প্রয়োজনে পাসপোর্ট করার দরকার ছিল চিকিৎসার জন্য তখন আমি আমার নিজ জেলায় পাসপোর্ট অফিসে যাই গাইবান্ধাতে সেখানে যাওয়ার পর যে ব্যক্তি আমার পেপারসগুলো দেখতে চাই ঠিকঠাক আছে কিনা পরবর্তীতে সে অযৌক্তিকভাবে একটা ভুল বের করে সে বলে আপনাকে এগুলো ঠিকঠাক করে আনতে হবে এবং সেগুলো ঠিকঠাক করার জন্য অনেক কষ্টসাধ্য হত বিশেষ করে গাইবান্ধা থেকে আমাকে অন্য একটি জেলায় আবার যেতে হতো কলেজের প্রত্যায়ন আনার জন্য আমাকে নাকি প্রমাণ করতে হবে আমি ছাত্র কিনা? অন্যথায় আপনার একটা সুযোগ আছে ২৫০০ টাকা দিলে আজকেই করে যেতে পারবেন পরবর্তীতে ঝামেলা কমানোর জন্য তাকে ১৫০০ টাকায় রাজি করিয়ে কাজটি সমাধান করে আসি সে সরাসরি তার টেবিলে টাকা নেয়নি আমাকে অন্য রুমে ডেকে নিয়ে গিয়ে টাকা নিয়েছিল।

গাইবান্ধা সদর অফিস, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN9CMFKF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত, চট্টগ্রাম এর "বায়েজিদ বোস্তামী থানার জিআরও- বেইলবন্ড জমা

আমি যখন প্রথম প্রথম আদালতে প্রাক্টিসের জন্য আসি, সে সময়ে সিএমএম চট্টগ্রাম আদালতের বায়েজিদ বোস্তামী জিআরওতে এক আসামীর জামিনের পরবর্তী বেইলবন্ড দিতে গিয়েছিলাম। ২ টি মামলার জামিনের জন্য ২ টি বেইলবন্ড। তিনি আমির কাছে নিয়মবহির্ভূত টাকা দাবি করেন ১০০০ টাকা। আমি কারণ জানতে চাইলে তিনি কোনো পর্যাপ্ত কারণ দেখাতে পারেননি। এবং কোনো ঘুষ ছাড়াই বেইলবন্ড জমা করে প্রস্তান করি। সে ঘুষকোর পুলিশ জিআরও টাকা না দেয়ার জেরে আমার আসামীর ২টি বেইলবন্ডের মধ্য ১টি জেলখানায় প্রদান করে আরেকটি নিজের কাছে রেখে দেয়। যার কারণে আসার আসামী ১দিন বেশি জেলহাজতে থাকতে হয়েছিলো বেআইনিভাবে ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTXFNFZ2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ডাক বিভাগ

ডাকঘরের মাধ্যমে বিদেশে পার্সেল পাঠাবো।এই কারণে উনাদের প্রতি পার্সেল ৫০০৳ দিতে হবে। অথচ একটা পার্সেল ডেলিভারি হলে আমার আনুমানিক লাভ ২০০-৩০০৳।

মিরপুর, ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKPG2699
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

দাগনভূঞা থানা

আমি আর্থিক প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ করেছি অভিযোগ গ্রহণ করে এসআই — আসামিদের গ্রেফতার করতে আমার কাছে খরচের দাবি জানিয়েছেন 5000 টাকা আমি টাকা দিয়েছি কিন্তু এখনো কোন কাজ করেনি বরং কল করলে কল ধরছে না ।

ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTM2J6MW
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১৬.০ হাজার

পেনশন

প্রথমে অডিটর ১০০০০ টাকা চায়।৬০০০ দিয়ে আসি কাজ শেষে ৪০০০ দিবো। তারপরেও অনেক দিন সময় লাগায়। কাজ শেষে ৫০০০ নেয়। আবার বড় অফিসার ৫০০০ নেয়।

সাভার, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKQQF7SJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

টিএ/ডিএ বিল

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, শাজাহানপুর, বগুড়া। মোট টিএ/ডিএ বিলের ২৫% কর্মচারীদের থেকে কেটে নেয়। না দিলে কর্মচারীদের বিভিন্ন ভাবে হয়রানি করে।তাই দিতে বাধ্য হয়।

শাজাহানপুর, বগুড়া।, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJUACR6C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বৈদ্যুতিক মিটার

আমার বাড়ি হওয়ার পরেও আমার মিটার দিতে নানা তালবাহানা করছে, এর পর ৫০০০ হাজার টাকা নিয়ে নির্মাণ মিটার দিছে, বলছে ১ মাস পরে আবেদন করে আবাসিক মিটার করে নিবেন, কিন্তু এখন আবার তালবাহানা শুরু করছে

গ্রাম, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH2HGC3F
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি আমার ডায়াগনস্টিক সেন্টার এর জন্য ট্রেড লাইসেন্স নবায়ন করতে চাইলে, ঐ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা আমার নিকট থেকে পৌরসভা কর্তৃক নির্ধারিত ফি বাদ দিয়ে অতিরিক্ত ২৫০০ টাকা দাবি করলে, আমি বাধ্য হয়ে ২০০০/- টাকা দিয়ে কাজটা করে নেই।

ঠাকুরগাঁও পৌরসভা, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNPPX6WX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

বয়স্ক ভাতার জন্য

স্থানীয় মহিলা ইউপি সদস্য বয়স্ক ভাতার জন্য ৩০০০ টাকা নিয়েছিল

হাবিলাসদ্বীপ, পটিয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT9BLVFH
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳২.৫ হাজার

লাইসেন্স এর টাকা জমা দেয়ার পরও এপ্রুভ করতেছেনা। ১ মাস হয়ে গেল কোন আপডেট নাই। বলে প্যাকেজ ধরলে কাজ হই

লাইসেন্স এর টাকা জমা দেয়ার পরও এপ্রুভ করতেছেনা। ১ মাস হয়ে গেল কোন আপডেট নাই। বলে প্যাকেজ ধরলে কাজ হই। পরে যার কাছে গাড়ি ক্রয় করছি উনি বলছে মাধ্যমে না গেলে কাজ হবে না।

কুড়িগ্রাম, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNLFBHA5
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৬০০

ভ্যাট

প্রতি মাসে আমি ব্যংকে ১২০০টাকা দেই তার পর আবার উনাদের কাছে গিয়ে ৬০০টাকা দিতে না হলে সাইন দেয় না কেন এর কি কোন সমাধান হবে

সিলেট উপশহর ভ্যাট অফিস, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYPAK46A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

আমি জন্ম নিবন্ধন করার সময় আমার কাছ থেকে দেড় হাজার টাকা ঘুস চাইছিল কা চাইছিল

জন্ম নিবন্ধন এর সাল এবং তারিখ পরিবর্তন করার

রাউজান উপজেলা কদলপুর ইউনিয়ন, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT7JHBLA
মন্তব্য