সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৪.০ হাজার

বিল ভাউচার পাশ, পেনশনসহ সকল কাজের জন্য ঘুষ

প্রথমে বলি। যেকোন বিল, পেশশন হলে তো কাথায় নাই। এখানের সকল অডিটর, সুপার, হিসাব রক্ষণ অফিসার সকলেই দূর্নীতিবাজ। কন্টিজেন্সি বিলের উপর ৫% দাবি থাকে। সেটা ৪% তো দেয়ায় লাগে নাহলে বিল পাশ হয়না। প্রেনশনারদের নানান ধরনের হয়রানি করা হয়। টাকা ছাড়া পেনশন পাশ হয়না। সেটা কয়েক হাজার টাকা দেয়া লাগে। —, এসএএস সুপারিনটেনডেন্ট, —, এসএএস সুপারিনটেনডেন্ট মেহেরপুর হিসাব রক্ষণ অফিস। এরা দীর্ঘদিন এখানে চাকরি করে যাচ্ছে। কোন বদলি নাই। — ১১ টার আগে তো অফিসে ই আসেনা। এলপিসি তে ও টাকা। মোট কথা টাকা ছাড়া কোন কাজ হয়না। এই একমাত্র অফিস যারা সরকারি চাকরিজিবীদের থেকে ঘুষ খায়। সারা দেশে একই অবস্থা। সবাই তাদের কাছে জিম্বি। এর সুরহা হওয়া প্রয়োজন

মেহেরপুর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHRNGJBS
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

অনলাইনে আবেদনকৃত খতিয়ান/নামজারি দীর্ঘদিন ফাইল আটকে রাখা, হয়রানি এবং দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ দা

বিষয়ঃ অনলাইনে আবেদনকৃত খতিয়ান/নামজারি দীর্ঘদিন ফাইল আটকে রাখা, হয়রানি এবং দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ দাবি সংক্রান্ত অভিযোগ। মহোদয়, সবিনয় নিবেদন এই যে, আমি — অনলাইনের মাধ্যমে নামজারি/খতিয়ান প্রাপ্তির জন্য আবেদন করি এবং সরকারি নির্ধারিত সকল ফি যথাযথভাবে পরিশোধ করি। আবেদন সংক্রান্ত তথ্যঃ  আবেদনকারীর নামঃ —  আবেদন আইডিঃ —  ট্র্যাকিং আইডিঃ —  আবেদন তারিখঃ ০৯ সেপ্টেম্বর ২০২৫  ডেলিভারি তারিখঃ ২৪ সেপ্টেম্বর ২০২৫  জেলাঃ কক্সবাজার  উপজেলাঃ মহেশখালী  মৌজাঃ ২ নং ধলঘাটা  খতিয়ানের ধরনঃ নামজারি,খতিয়ান নাম্বার-— কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আবেদন করার প্রায় ৮ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত আমি আবেদন

কক্সবাজার,মহেশখালী ভুমি অফিস।, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT7BRJ5F
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

খাজনা খারিজ

জমির খাজনা খারিজ করতে গেলে যার সরকারী খরচ ১০,০০০ টাকার কম সেই।কাজের জন্য স্থানীয় ত্‌হশীলদার ২০০০০০ টাকা দাবী করেন। আমি নিরুপায় হয়ে ফিরে আসি।

ঠাকুরগাও, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNFE36N9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

খারিজ

আমি জানি জমি খারিজ করতে কোনো টাকা লাগে নাহ, কিন্ত তারা টাকা ছাড়া কোনো কাজ করে নাহ। অফিস সহায়ক থেকে শুরু করে অফিসার সবাই টাকা নেয়।

নান্দাইল, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYHX92MR
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

মাদ্রাসায় এমপিওর জন্য মাদ্রাসা সুপারকে ঘুষ প্রদান

এনটিআরসিএ কর্তৃক এমপিওভুক্ত মাদ্রাসায় নিয়োগ সুপারিশ পেলেও এমপিওভুক্তির জন্য মাদ্রাসা সুপার প্রথমে ৩০ হাজার টাকা দাবি করেন। না দিতে চাইলে আমাকে কাগজ পত্র প্রদানে হয়রানি করেন এবং টাকা দাবি করেন। উপায়ান্তর না পেয়ে ১৫ হাজার টাকা ঘুষ দেই।

পলাশ, নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKH72FRJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

ইমারজেন্সি পাসপোর্ট

আমার পাসপোর্টে সংশোধন ও ইমারজেন্সি সার্ভিস নেওয়ার জন্য আমাকে ১৮ হাজার টাকা দিতে হয়। ১০ থেকে ১২ হাজার সরকারি টাকার পরিমান বাকি টাকা অফিসারদের দালালরা নিয়েছে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKXAMB8U
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

যেখানে ফাইল জমা নেয় সেখান থেকে আমাকে বলেছিলো যে ২/৩ দিন পর আপনি পেয়ে যাবেন, আমি প্রায় ২০ দিন পর যোগাযোগ করার পরে আমাকে ডাইরেক্ট বলতেছে যে ১০০০ হাজার দিলে আমরা এখনি দিয়ে দিবো যদি না দেন তাহলে কবে পাবেন তা আমরা বলতে পারবো না , এখন আমার জরুরী লাগতো তাই আমার কিছুই করার ছিলো না তাই আমার ১০০০ টাকা দিতে হয়েছে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7ELP2G
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি পাসপোর্ট নবায়নের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনে জয়দেবপুর রোডের অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট নবায়ন করতে যাই। পাসপোর্ট নবায়নের জন্য সরকারি নির্দিষ্ট ফি 25শ টাকা সহ আমি ফরম পূরণ করে নিয়ে গেলে, বেশ কয়েকবার আমার ডকুমেন্টসের ভুল ধরেআমার দেওয়া পেপার্স গুলো প্রত্যাখ্যান করে। পরবর্তীতে পাসপোর্ট অফিসের পাশে গড়ে ওঠা বিভিন্ন কম্পিউটারের সঙ্গে আমি যোগাযোগ করি। তারা পাসপোর্ট ফি জমা দিয়ে, বাড়তি দাবি করে। আমি অফিস থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরে তাদের কাছে অতিরিক্ত আরো ৫০০০ টাকা দেয়। তাদের কাছে অতিরিক্ত ৫ হাজার টাকা জমা দেওয়ার পরে তারা আমার পেপারগুলো অর্থাৎ দালালেরা আমার পেপারসগুলো অফিসের সাবমিট করার পরে আমার পেপারসগুলো গ্রহণ করে। সে পেপারগুলো আমার দেওয়া পেপারের অনুরূপ।

গাজীপুর সিটি, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKMPHDJ6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

খারিজের আবেদন

আমার সাত শতক জমির খারিজের জন্য ৬০০০ টাকা দাবি করেছে এবং আমি পরিশোধ করে কাজটা করিয়ে নিয়েছি। কারণ অত্যন্ত জরুরী ছিল।

কমলপুর ভুমি অফিস, দিনাজপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RND6HECS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

General Diary at Police Station for Mobile Phone Lost

Recently, I lost my mobile phone at a mosque during Jummah prayers. I immediately went to Ashulia Police Station to file a GD. As their computer was reportedly not working, I was directed to a nearby room where Tk 200 was charged for recording the GD. Despite following up for several months, I have received no positive response or update. I would like to know whether this payment was officially required and why there has been no progress on my GD.

Savar, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKAXB9YF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

প্রাথমিক শিক্ষা অফিস, পীরগঞ্জ রংপুর।

আমি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার আমার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরিপ তথ্য দেওয়ার জন্য বারবার অনুরোধ করার পরও তিনি কোন ভাবেই দিতে দেবেন না। টিও কে বললে তিনি বলেন এটিও দের কাছে এর সকল ক্ষমতা দেওয়া আছে তিনি দিলেই আমি এপরুভ করে দেব। আবার এটিও ম্যাডাম বলে আমি টিও স্যারের নির্দেশনা না পেলে দিতে পারব না। এভাবে অনেক মাধ্যমে যোগাযোগ করেও যখন কোন উপায় পাচ্ছি না। তখন একজনের মাধ্যমে ২০০০ টাকা দিতে চেয়ে রাজি হয় এবং পরে তা করে দেয়।

রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN5Y6K8E
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০০ লাখ

যুব উন্নয়ন অধিদপ্তর

আমার আব্বুর রিটায়ারের, জন্য, office থেকে কাগজ পাশ করানোর জন্য চেয়েছে।

ইন্দুরকানি,জিয়ানগর, পিরোজপুর, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRQPMEB7
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳২০.০ হাজার

গাড়ির ফিটনেস

নগদ অর্থে পরিশোধ করতে হবে ক্যামেরার বাইরে গিয়ে, যদি পরিশোধ করি তাহলে অতি দ্রুত ফিটনেস হয়ে যাবে না হলে বিভিন্ন টেবিলে ঘুরতে থাকবে কিন্তু কাজ হবে না, (পরিদর্শক)

ঢাকা মিরপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKEMRURR
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৬.০ হাজার

শিক্ষার দুর্নীতি

আমি এমন একটা চিটারি বাটপারের কথা বলতে চাই যেটা আমাদের দেশকে ধ্বংস করবে যুদি আমরা সচেতন না হই, নারায়ণগঞ্জে সেখানে কিছু স্কুল এবং কলেজ আছে আমি নাম বললাম না, সেই স্কুল কলেজের শিক্ষক ও প্রধান শিক্ষক সহ সবাই একজন এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীকে কিভাবে নকল করে বা দুর্নীতি করে পাশ করাতে হয় এরা সব এপ্লাই করে, আমি যখন নবম দশম শ্রেণীতে দিনরাত ভালো করে পড়াশোনা করছি আর আশা করছি এ প্লাস আমি পাব কিন্তু বোর্ড পরীক্ষায় গিয়ে দেখি ওরা নিজেরা সকল ছাত্রদের হাতে নকলের অবস্থা করে দিচ্ছে যাতে আমরা পাশ করতে পারি, তারা বলে আমরা যেন দেখে দেখে কিন্তু বাইরে যেন সাউন্ড না যায়, এখন আমি বলতে চাই যে এই রকম করলে শিক্ষা ব্যবস্থা কি আসলেই ভালো হবে ? এবং এই জন্য তারা ছয় হাজার টাকা করে টাকা নেয়

নারায়ণগঞ্জ, রুপগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKPEPGEW
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳৩.৫ হাজার

রাস্তায় পুলিশের চাঁদাবাজি

আমাদের কুমিল্লা জেলায় দাউদকান্দি থেকে আমরা যারা স্থানীয়ভাবে ট্রাকের ব্যবসা করি ,আমাদের কিছু স্থানীয় কূচুকরি লোকদের সহযোগিতায় ,আমাদের কুমিল্লা টু দাউদকান্দি হাইওয়ে থানা গুলো ,যেমন দাউদকান্দি হাইওয়ে থানা ,ইলেটগঞ্জ হাইওয়ে থানা, এবং আমতলী হাইওয়ে থানা ,উক্ত হাইওয়ে থানার পুলিশগুলো স্বৈরাচারী সরকার পতনের পর থেকে নতুন করে চাঁদাবাজির মহড়ায় মেতে উঠেছে 🥲 তাদেরকে প্রত্যেক গাড়ি প্রতি ৩৫০০ টাকা চাঁদা না দেওয়া হলে গাড়ির কাগজ পত্র ঠিক থাকা অবস্থায়ও, তারা আইনের বিভিন্ন ধারায় ড্রাইভার ও মালিকদেরকে হয়রানিমূলক মামলা হামলা করে যাচ্ছে, যারা তাদের সাথে মাসিক চাঁদা দেওয়ায় রাজি হয়েছে এবং দিচ্ছে তাদের প্রত্যেকেরই গাড়ির পেপারগুলো ডেট ফেল , চাদা পুলিশ নেওয়ার কারণে রাষ্ট্র বৈধ ট্যাক্স থেকে বঞ্চিত

কুমিল্লায়, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDVHJRE
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৬০০

বিনা কারণে মামলা

ট্রাফিক সিগনাল থেকে আমার গাড়ি অনেক দূরে দাঁড়ানো ছিল গাড়ির চাকা ঘুরানোর জন্য ৬০০ টাকা মামলা খেতে হয়।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKYBL4TP
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳১.০০ লাখ

সেবা

কাস্টম হাউস চট্টগ্রামের ডেপুটি কমিশনার — বিভিন্ন সেবা প্রদান করার আগে অর্থ দাবি করেন। অর্থ না দিলে সেবা প্রদানে বিলম্ব করেন। নানান অজুহাতে হয়রানি করেন। আমি প্রত্যাখ্যান করায় হয়রানির স্বীকার হয়েছি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTFF89CC
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

Dalil Registry

সব কাগজপত্র ঠিক থাকা স্বত্ত্বেও টাকা পরিশোধ না করলে নানা রকম কাগজপত্রাদির কথা বলে, রেজিষ্ট্রেশন হবে না বলে ঝুলিয়ে রাখা।

Mohammadpur, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKH4ALC4
মন্তব্য