সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.৫ হাজার

ECG,BONE SCAN টেস্ট

শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে আমি ইসিজি করাতে যাই, কাউন্টারে টেস্টের টাকা দেওয়ার পরও টেস্ট করানোর পর অতিরিক্ত টাকা দাবি করে। আর bone scan এই টেস্টটি করাতে গিয়েছিলাম ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল সেন্টার (ইনমাস) ৩০০০ হাজার টাকার টেস্টে ১০০ হাজার অতিরিক্ত চাইছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKV9YEQX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

খাজনা

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন ভূমি অফিসে এক বছরের জমির খাজনায় ১৫০ টাকার বদলে অতিরিক্ত ১৮৫০ টাকা নেয়। এখন আপনি হয়তো বলতে পারেন আগের কোনো খাজনা দেওয়া বাকী ছিল,কিন্তু উত্তর হচ্ছে না আমি প্রতিবছর নিয়মিত খাজনা দিয়ে ফেলি। এই টাকা লোকজন বেদে আরও বেশি করে নিয়ে থাকে। তার উপর আবার কম্পিউটার চার্জের নাম দিয়ে জনপ্রতি ২০০-৫০০ টাকা করে রাখে। একি সাথে নামজারিতেও একই অবস্থা পুরো লক্ষ্মীপুর জেলাজুড়ে বেশির ভাগ ভুমি অফিস ১১২০৳ ফি বিগত বছরগুলোর ন্যায় ৭০০০-১২০০০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। না দিলে নামজারি করে না। বিভিন্ন ওজুহাত দিয়ে আবেদন বাতিল করে দেয়। উল্লেখ্য, আমাদের বর্তমান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ঐ মন্ত্রীর গ্রামের বাড়ি একই ইউনিয়নে।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT2KLUMP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

Jjjj

সিরাজগঞ্জ জেলার 7নং ওয়ার্ড এর মেচড়া ইউনিয়ন 9 ওয়ার্ডের মেম্বার আওমীলীগ দল করে এবং বর্তমান 9 নং ওয়ার্ডের মেম্বার — মেম্বার তিনি গর্ভবতী মহিলা কার্ড করার জন্য আমার ফ্যামিলি থেকে চার হাজার টাকা ঘুষ চেয়েছে,, এবং এই — মেম্বার নিয়মিত গুষের মাধ্যমে কাজ করে থাকেন আবার অনেকের কাছ থেকে ঘুষ নিয়ে কাজ করেন না, এই — মেম্বার এর উপর বিভিন্ন উপকর্ম করে থাকেন

গ্রাম, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJAXWSAK
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৮০০

জন্ম নিবন্ধন

সার্ভার সমস্যা যাতায়াত ভাড়া বাবদ ৮০০/- টাকা দাবি করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ডের সচিব — কিন্তু ১৮দিন পার হওয়ার পর ও সেবা পাইনি।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNRQPFS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

ফ্রি ড্রাইভিং কোর্স

বিআরটিসি তে ফ্রি ড্রাইভিং কোর্স করায় এখানে ভর্তি হবার জন্য দিতে হয়েছে।

টুঙ্গিপাড়া, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKGFEW8P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ফায়ার লাইসেন্স নবায়ন

ফায়ার লাইসেন্স নবায়নের জন্য সংশ্লিষ্ট এলাকার ইন্সপেক্টর ৫০ হাজার টাকা দাবি করেন এবং এই টাকা ছাড়া উনি লাইসেন্স নবায়ন করবেন না, নানা রকম কারন দেখিয়ে লাইসেন্স নবায়ন ঝুলিয়ে রেখেছিলেন।

গাজীপুর,শ্রীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNRKJAD
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫০০

মেডিক্যাল সার্টিফিকেট ফর ফিটনেস

আমি একটি মোটরসাইকেল ক্রয় করেছিলাম।পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট ফর ফিটনেস এর জন্য সরকারি হাসপাতালে ফিটনেস সার্টিফিকেট এর জন্য গেলে টাকা চায়।তারপরে নিজ থেকে প্রত্যাখান করেছিলাম।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKH86YNL
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

ই নামজারি

প্রথমে আমার কাছে ১২০০০ টাকা দাবি করা হয়েছিল। সবশেষে ৯০০০ টাকায় সমঝোতা হয়। যদিও সরকারি খরচ ১১৭০ টাকা মাত্র। এই ভোগান্তির শেষ কোথায়।

সোনারগাঁও, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2KCFEU
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২.৫০ লাখ

দলিল রেজিস্ট্রেশন

সাব রেজিস্ট্রার, আশরাফ আলী, সিরাজগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিস। সে একজন পরিচিত ঘুষখোর সাব রেজিস্ট্রার। বাড়ি কুড়িগ্রাম ভূরুঙ্গামারী। একটি দলিল রেজিস্ট্রেশন বাবদ সরকারি ফি বাদে তাকে ২৫০০০০ টাকা অতিরিক্ত দিতে হবে। তা না হলে রেজিস্ট্রেশন হবে না। নিরুপায় হয়ে দিতে বাধ্য হয়েছি। কাগজপত্রে কোন ধরনের সমস্যা ছিল না।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ7T755D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

NID card তৈরি

এনআইডি কার্ড তৈরি করার জন্য কাগজ জমা দিলে কাগজের মধ্যে কিছু কাগজ নাই বলে পাটওয়ে দেয় একটার পর একটা ভুল আছে এরকম বলে ২ মাস এবং কি ৯ মাস পর্যন্ত করে থাকে পরে টাকা দিলে এক সপ্তার মধ্যে কাজটি হয়ে যায়

পটিয়া,, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZTVVC6
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১০.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স দালালের মাধ্যমে আমার কাছ থেকে ১০৫০০ টাকা দিবেন আপনি পরীক্ষা ফেল করলেও আপনি লাইসেন্স পেয়ে যাবেন

পাবনা সদর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJTC9Z28
মন্তব্য