সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

খতিয়ান খোলার জন্য

আমার নামে পৃথক খতিয়ান খোলার জন্য সার্ভেয়ার আমার কাছে ১০,০০০/- (দশ হাজার) টাকা দাবি করা করেছিল । পরবর্তীতে সর্বশেষ আমাকে ৬,০০০/- (ছয় হাজার) টাকা প্রদান করতে হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, টাকা নেওয়ার পরও আমার কাজটি করে দেওয়া হয়নি।

পূর্বধলা, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYCMYKPY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বিল্ডিং এর প্লান অনুমোদন

চুয়াডাঙ্গা পৌরসভার বিল্ডিং এর প্লান অনুমোদন করতে গেলে নকশা কার ১০০০০ টাকা চায়।

চুয়াডাঙ্গা, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHX5X3HJ
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳৩.৫ হাজার

থানায় অভিযোগ সংক্রান্ত

জায়গা সংক্রান্ত একটা অভিযোগ করেছিলাম কিন্তু তৎকালীন এক জন এএসআই ডিউটি অফিসার আমার কাছ থেকে ৪৫০০ টাকা নিয়েছে আমার মত এরকম অনেক ব্যক্তি আছে যারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে টাকা ছাড়া এখানে কোন কাজ হয় না এবং আমি এটাও শুনেছি থানায় যারা অভিযোগ করে তারা উল্টা বিবাদী কে পরামর্শ দেয় অভিযোগকারী বিরুদ্ধে আবার অভিযোগ করতে

সন্দ্বীপ, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT6YRPBL
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২.০ হাজার

ডকুমেন্ট অ্যাসেসমেন্ট

কাস্টমস এ প্রতিটি ডকুমেন্ট অ্যাসেসমেন্ট করার জন্য বাধ্যতামূলকভাবে সহকারী রেভিনিউ অফিসার, রেভিনিউ অফিসারকে ঘুষ দিতে হয়। টাকা ছাড়া কোনো ডকুমেন্ট এর কাজকরা যায় না। এই টাকার ভাগ বিভিন্ন দফতরে বন্টন ও হয়। কোনো ডকুমেন্ট রেভিনিউ অফিসারের উপরে গেলে সেখানে টাকার পরিমাণ আরো বেশি। এমন ও অফিসার আছে, যারা দিনে কয়েক লক্ষ টাকা নিয়ে বাসায় ফেরেন। বহুবার লোকদেখানো অভিযান চালানো হয়। কিন্তু এই ঘুষের রাজত্ব বন্ধ করার জন্য কেউ আগ্রহী না। সর্বোপরি, চট্টগ্রাম কাস্টমস হাউস হচ্ছে দুধ দেওয়া গাভীর মতো। এখানো পোস্টিং নিতে বহু অর্থের লেনদেন হয় উপর মহলে।

চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTP8FNGK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

জন্ম নিবন্ধন তৈরি

আমি প্রথম এ আমাদের ইউনিয়ন পরিষদ এ যাই জন্মনিবন্ধন তৈরি করতে। প্রথম এ তারা শুনলো যে আমি কি কাজের জন্য এখানে এসেছি। তারপর আমি বললাম যে জন্মনিবন্ধন তৈরি করতে। তারা বললো যে সব কাগজপত্র আছে, আমি বললাম যে না একটি কাগজ নাই ।তারা বললো যে কোন কাগজ? আমি বললাম যে বয়স প্রমাণের জন্য কোন কাগজ নাই। তখন তারা বললো যে ও কাগজ ছাড়া আপনার জন্মনিবন্ধন তৈরি করা যাবে না। তারপর ওখান কার একজন সাইটে নিয়ে গিয়ে বললো যে আমাকে ১৫০০ টাকা দেন আমি করে দিবো । এভাবেই তারা আমার কাছ থেকে ১৫০০ টাকা নিয়েছে। অথচ সরকারি ফি অনুযায়ী ১৫০ টাকার মধ্যে হওয়া কথা।

দিনাজপুর, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNWNDS92
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজাররি খতিয়ান

নাম জারি খতিয়ানের অনলাইন আবেদন ডৌহাখলা ভুমি অফিসে জমা দিয়ে ১ সপ্তাহ পর গত১৮ আগস্ট উপজেলা অফিসে গিয়ে অগ্রগতি জানতে চাইলে।অফিস সহায়ক আমাকে বলেন সার্ভার সমস্যা। জেলা অফিস থেকে করতে হবে। ৩ মাস সময় লাগবে। আমি জুরুরি বল্লে তখন তিনি বলেন তাহলে এটা ঢাকা মন্ত্রনালয় থেকে করে আনতে হবে।২০-২৫ দিন সময় লাগবে।অবশ্য তিনি তখন আমাকে বলেন তিনি এসি ল্যন্ড অফিসে আছেন। আমি গুরুত্ব দিলে তিনি প্রথমে ১২ হাজার টাকা দাবি করেন। এরপর ১০ হাজার। কিন্তু আমি রাজি হয়নি।

গৌরীপুর, সাব রেজ্টরি অফিস, ময়মনসিংহ, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY2YEDFP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

বিদেশ আসার সময় ভেরিফিকেশনের করার জন্য পুলিশের আমার কাছ থেকে ৫০০০ টাকা চেয়েছিল পরবর্তীতে আমি ৪০০০ টাকা দিতে বাধ্য হই

ঘোড়াশাল, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKMR4JUF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

সড়ক ও জনপদ এর আওতায় ব্যক্তি মালিকানাধীন প্রবেশপথ এর অনুমোদন সংক্রান্ত

সড়ক ও জনপদ কুমিল্লা প্রবেশপথের আবেদন করলে, সড়ক ও জনপদ অধিদপ্তরের কুমিল্লা সার্কেলের সার্ভেয়ার অনুমোদন এর জন্য দলিল খতিয়ান আনুসাঙ্গিক কাগজপত্র চান,সব কাগজপত্র দেওয়া হলে উনি দুই লক্ষ টাকা দাবী করেন (শুধু কুমিল্লা জোন অফিসের কাজ অনুমোদিত করে দিবেন কিন্তু ঢাকার জোন থেকে নিজ দায়িত্বে কাজ করিয়ে আনতে হবে)। দুই লক্ষ টাকা দেওয়ার পর,উনি সাইট ভিজিটে গেলে ওইখানেও উনাকে যাতায়াত খরচ দিতে হবে। সড়ক ভবন দুই লক্ষ টাকা দেওয়ার পরেও আরও বিভিন্ন কারণে বাড়তি টাকা খরচ করতে হয়। জোন অফিস থেকে অনুমোদন পাওয়ার পর ঢাকা অফিস থেকে টাকা পয়সা খরচ করে চুড়ান্ত অনুমোদন নিয়ে আসার পর এই সার্ভেয়ারের হয়রানির শেষ থাকে না। এই রকম ভুক্তভোগী শতশত। প্রবেশপথ অনুমোদন কাজ করার মাধ্যমে সে কোটি টাকা লুটপাট করছেন।

কুমিল্লা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDPYFTW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স ফি ২৩০ টাকা কিন্তু তারা ১০০০ টাকা নেয়, নবায়ন করার সময় এই ১ হাজার দিতে হয়।

Muktagachha, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY5EDXPX
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১.০০ লাখ

এক্সিডেন্ট করে মৃত্যু হলে বা গুরুতর আহত হলে আবেদনে যে সরকারি অনুদান পায়

আমি এবং আমার ড্রাইভার ০৪/০৮/২৬দক্ষিণ কেরানীগঞ্জ তিঘরিয়া নামক এলাকায় একটি ট্রাক দুর্ঘটনায় আমার ড্রাইভারের মৃত্যু হয় এবং আমি গুরুতর অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়। ২ দিন পরে আমার জ্ঞান ফেরে। তারপর কেরানীগঞ্জ থানাধীন বিআরটিসি অফিসে উপস্থিত হয়ে সব ধরনের ডকুমেন্টস দিয়ে আর্থিক অনুদানের জন্য আবেদন করি। তারা জানায় ৭০ দিনের মধ্যে ফোন করে মিটিংয়ে ডাকবে, ৫ মাস পার হওয়ার পরও কিছু জানানো হয়নি।আমরা যোগাযোগ করলে অফিস থেকে আমাদের কাছে ১ লক্ষটাকা দাবি করে। ১ লক্ষ টাকা না দিলে তারা আমারদের অনুবাদ বাস্তবায়ন করবেনা বলে জানায়।

দক্ষিণ কেরানিগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6E97JF
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

সাস্থ সেবা

তারা আমাকে বলেছিল আপনি যদি ৫শ,১হাজার, টাকা দেন, তার বিনিময়ে রোগীর জন্য এক্সট্রা সার্ভিস দিব।

জামালপুর সদর, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYS83YHT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

ভূমি অধিগ্রহণ, ক্ষতি পূরণের অর্থ

সেবা নেওয়ার জন্য গিয়েছিলাম,বলেছে কাগজে ঝামেলা, ওই লোকের সাথে কথা বলেন,লোক মানে দালাল। তো দালাল বলে টাকা পাবেন ১০ লক্ষ খরচ হবে ৪০ হাজার, রাজি থাকলে ১০ টাকা দেন বাকি কাজ শেষে নিবো।বা! কি কান্ড দুদিনেই কাজ ওকে

জামালপুর, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYUXFYYH
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

কমিটি অনুমোদন, একাডেমিক স্বীকৃতি, ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট উত্তোলনসহ বিভিন্ন কাজে

🚨 ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ 🚨 আমরা যারা সরকারি চাকরি করি, বিশেষ করে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, আমাদের কি সরকারি দপ্তরে নিজের ন্যায্য কাজ করাতেও ঘুষ দিতে হবে? অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে বলতে হচ্ছে—রংপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করা, কোনো কাগজে স্বাক্ষর নেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি অনুমোদন, একাডেমিক স্বীকৃতি, ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট উত্তোলনসহ বিভিন্ন কাজে গেলে অফিসের পিয়ন-কর্মচারীদের টাকা দিতে হয়—এমন অভিযোগ দীর্ঘদিনের। কখনো ৫০০ বা ১,০০০ টাকা, আবার কখনো ২,০০০ টাকা থেকে শুরু করে কাজের ধরন অনুযায়ী আরও বেশি টাকা দেওয়ার দাবি বা চাপের মুখে পড়তে হয়—এমন কি দিতে হয়। ✊ ঘুষ বন্ধ হোক। হয়রানি বন্ধ হোক।

রংপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNHTYZLY
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৮০ লাখ

Holding Tax

বাড়ির হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করতে আমার ষাটোর্ধ বাবা-মা সিটি কর্পোরেশন (DNCC) অফিসে যান। অফিসের চতুর ও দূর্নীতিগ্রস্থ কর্মকর্তা ভুলভাল বুঝিয়ে আমার বাবা-মায়ের কাছে ২,৩০,০০০ টাকা দাবী করেন। পরবর্তীতে আমি সঠিক হোল্ডিং ট্যাক্স হিসাব করে বাবাকে বুঝিয়ে আবার অফিসে পাঠালে ঐ কর্মকর্তা ভয়ভীতি প্রদর্শন করেন যে ২,৩০,০০০ টাকা না দিলে নিয়মের মারপ্যাচে আরো বেশি হোল্ডিং ট্যাক্স ধরবেন। তাই বাধ্য হয়ে আমার বাবা-মা ২,৩০,০০০ টাকা পরিশোধ করেন। পরবর্তীতে আমি সিটি কর্পোরেশনের পোর্টালে লগইন করে রিসিপ্টে দেখতে পাই ঐ কর্মকর্তা মাত্র ৫০,০০০ টাকা জমা দিয়েছেন এবং বাকি ১,৮০,০০০ নিজেরা ভাগ করে খেয়েছেন।

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKQCLCYR
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.২ হাজার

1 hazar liter wasa truck service

আমাদের Natun বাজার ,vatara এলাকায় আগস্ট ২০২৬ মাসে প্রায় ১৫ দিন ধরে নিয়মিত পানি সরবরাহ ছিল না। পানি সরবরাহের জন্য আমরা একাধিকবার WASA-এর কল সেন্টারে ফোন করে অভিযোগ ও সিরিয়াল প্রদান করেছি। কিন্তু প্রতিবার সিরিয়াল নেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অনেক সময় অভিযোগ করার পর প্রায় ৩ দিন পর্যন্ত কোনো ধরনের সাড়া বা সমাধান পাওয়া যায়নি। পরবর্তীতে পানির তীব্র সংকটের কারণে বাধ্য হয়ে WASA-এর ১,০০০ লিটারের পানির ট্রাকের মাধ্যমে পানি সংগ্রহ করতে হয়েছে। সাধারণত যে পানির মূল্য প্রায় ৩০০ টাকা হওয়ার কথা, সেই পানির জন্য আমাদের কাছ থেকে ১,২০০ টাকা দাবি করা হয়। পানির জরুরি প্রয়োজনের কারণে বাধ্য হয়ে ১,২০০ টাকা পরিশোধ করে পানি সংগ্রহ করতে হয়েছে।

Natun bazar wasa office,dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKNEG8MQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

BSTI CM

BSTI CM লাইসেন্স – প্রক্রিয়াগত উদ্বেগ আমরা BSTI-এর নির্ধারিত সকল ডকুমেন্টেশন সম্পন্ন করেছি, প্রযোজ্য ফি পরিশোধ করেছি, পণ্যের নমুনা জমা দিয়েছি এবং নির্ধারিত BSTI মান অনুযায়ী সন্তোষজনক পরীক্ষার ফলাফল পেয়েছি। কিন্তু সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও CM লাইসেন্স ইস্যুতে বারবার বিলম্ব হচ্ছে এবং কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই প্রতিশ্রুত তারিখ পরিবর্তন করা হচ্ছে। ফলোআপের সময় লাইসেন্স দ্রুত পাওয়ার জন্য অনানুষ্ঠানিক অর্থ প্রদানের ইঙ্গিত/অনুরোধের সম্মুখীন হওয়ার পাশাপাশি, অতিরিক্ত হস্তক্ষেপ ছাড়া অনলাইন সিস্টেমে প্রক্রিয়াটি এগিয়ে নিতেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমরা BSTI-এর সকল নিয়ন্ত্রক শর্তকে যথাযথভাবে সম্মান করি এবং কোনো ধরনের বিশেষ সুবিধা প্রত্যাশা করি না।

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTQWL4Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ইপিজেড থানা, বন্দর চট্টগ্রামের পুলিশ কর্মকর্তাদের দ্বারা দুর্নীতি ও জিডি প্রক্রিয়ায় হয়রানি:

গত ২২ মে ২০২৫ তারিখে আমার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই হলে আমি ইপিজেড থানায় জিডি করতে যাই। কিন্তু ডিউটি অফিসার ৫০০ টাকা ঘুষ দাবি করে এবং টাকা ছাড়া জিডি নিতে অস্বীকৃতি জানালে আমি বাধ্য হয়ে তা পরিশোধ করি। জিডি সম্পন্ন হওয়ার পর ফোন উদ্ধারের দায়িত্ব প্রাপ্ত এসআই আমার কাছে চা নাস্তার কথা বলে তাৎক্ষণিক ৩০০০ টাকা নেন এবং ফোন উদ্ধার হলে আরও ৬০০০ টাকা দেবেন বলে শর্ত দেয়। ​আজ ৩ সেপ্টেম্বর ২০২৬। দীর্ঘ ১৫ মাস পার হয়ে গেলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি। উল্টো যখনই যোগাযোগ করি, দেখা করার নাম করে প্রতিবার ৫০০/১০০০ টাকা দাবি করেন। বারবার ঘুষ দিয়েও ফোন উদ্ধার না হওয়া এবং অব্যাহত হয়রানির মুখে আমি এখন ফোনটি ফিরে পাওয়ার আশা একেবারেই ছেড়ে দিয়েছি।

বন্দর, চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTBP9EMK
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.২ হাজার

license

আমি স্টুডেন্ট আমি আমার কলেজের ঢাকা সিটি কলেজ দ্বিতীয় ক্যাম্পাসে পড়ালেখা করার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম মূলত আমার ক্লাস ছিল এই মাঝখানে আমাকে পুলিশেরা ধরেছিল আমার ঐদিন পরীক্ষা ছিল পুলিশ মামাকে রিকোয়েস্ট করছিলাম আমার গাড়িটা ছেড়ে দিন নাহলে আমি লেট হয়ে যাব আমি পরীক্ষাটা দিতে পারবো না পরে পুলিশ মামা না আমাকে আমাকে ছেড়ে দিয়ে আমার গাড়িটাকে রেখে দিয়ে পরবর্তী আমার বড় ভাই টাকা দিয়ে পরে আমার গাড়িটাকে ফেরত আনায়।

dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXKC8PS
মন্তব্য