বাটোরানামা রেজিষ্ট্রেশন
বাটোরানামা দলিল করার জন্য গেলে, ৪০০০০/= রেজিস্ট্রার সাব কে দেওয়া লাগবে বলে নেওয়া হয়। বাকি ১৭০০০/= চালান, লেখক, ইত্যাদি।
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
বাটোরানামা দলিল করার জন্য গেলে, ৪০০০০/= রেজিস্ট্রার সাব কে দেওয়া লাগবে বলে নেওয়া হয়। বাকি ১৭০০০/= চালান, লেখক, ইত্যাদি।
নামজারির শুনাননি ছিল
আমি নিজে করলে ১ -২মাস ঘোরা লাগবে
অনলাইনে নামজারি আবেদনের পর কাগজপত্র, দলিল সহ অন্যান্য ইউনিয়ন ভূমি অফিসে জমা দিতে হয়। সেখানে নির্দিষ্ট অর্থ না দিলে সেটি এসিল্যান্ড অফিসে যায় না বা সার্ভারে পাওয়া যাচ্ছে না অথবা বিভিন্ন অজুহাতে ক্যান্সেল করা হয়। খাজনা দিতে হলে অতিরিক্ত অর্থ না দিলে তারা উল্টাপাল্টা অর্থ দাবি বা হয়রানি করে। নামজারি হয়ে গেলে হোল্ডিং খুলতেও এক হাজার টাকা নেয়া হয়।
২০১৭ সালে নতুন পাসপোর্ট করতে সকল বৈধ কাগজপত্র নিয়ে, সকল কাগজ সত্যায়িত করে কুমিল্লা পাসপোর্ট অফিস যাই। সকল কিছু ঠিক থাকার পরও আমাকে পাসপোর্ট করতে দেয় নাই। পরে পাসপোর্ট অফিসের দালাল ৭০০০-১০০০০ টাকার মতো নিয়ে পাসপোর্ট করে দেয়। আমার সকল কাগজপত্র ফেলে দেয়। পরে তারা নিজেরা নতুন করে ফরম পূরণ করে এবং নিজেরা সত্যায়িত করে। ৭ থেকে ১৫ দিনের মাঝে পাসপোর্ট পেয়ে যাই।
মেয়ের জন্ম নিবন্ধন করতে গেছিলাম, কিন্তুু গিয়ে ঘুষ দিতে হবে, ১০০০ টাকা না দিলে হবে না,,,, চলে এসেছি নিবন্ধন করাই নি এখনো,,
মাল ছাড়াতে টাকা চেয়েছে
Bollo nam vol ace kinto chilo nasob thik chilo Taka dawat por kaj hoichilo
চাকুরী ভেরিফিকেশনের জন্য দুইজনের জন্য মোট ১২ হাজার টাকা দাবি করে নইলে ভুলভাল ভেরিফিকেশন পাঠিয়ে দিবে, একপ্রকার চাপ প্রয়োগ করে ৯০০০ টাকা নিয়ে যায়। এস আই শেরপুর সদর থানা তদন্ত কর্মকর্তা, পুলিশ ভেরিফিকেশন।
জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়ে তাদের প্রত্যাশিত অর্থ না দেওয়ার কারণে পুনরায় অন্য একটি ভুল তথ্য রেখে সংশোধন করেছে। যার কারণে চরম ভোগান্তিতে পড়েছি
কাগজপত্র দেওয়ার সময় ডাইরেক্টলি টাকা চাই
C&F এর AIN UnLock করার জন্য Operation Manager (OPM) ঘুষ নেন , তিনি একজন AC । কাস্টমস হাউসের ভেতরে বাম গলিতে কাস্টডিয়ান গলিতে 07 জন AC/DC বসেন, ওনারা প্রত্যেকটা কাজে বিভিন্নহারে ঘুষ নেন। তাদের পক্ষে সহকারী বা সিপাহীরা এই ঘুষ গ্রহণ করেন।
জন্ম নিবন্ধন সংশোধনের জন্য ৫০০ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছিল
জায়গা জমি নাম জারি করতে জেয়ে ভুমি অফিস তারা টাকা দাবি করছে।
পে ফিক্সেশন করতে গেলে হিসাবরক্ষণ কর্মকর্তা জনপ্রতি ১০০০ টাকা করে দাবী করে। মোট ১১ জন ছিলাম আমরা, প্রত্যেককে ১ হাজার টাকা করে দিতে হয়েছে।
নামের একটু অক্ষর ভুল থাকায়। পরে ভুল নামই দিছে কিন্তু আমার থেকে বাড়তি টাকা নিছে
নামজারি করিয়ে দিবে বলে টাকা নিয়ে প্রায় ৭ মাস ঘুরিয়ে ছিল পিয়ন। কাটগড়, পতেঙ্গা, চট্টগ্রাম এই এলাকায় ভূমি অফিস। এইখানে মানুষের কাছ হতে বিভিন্ন কাজে যেমন নামজারি, দাখিলা ইত্যাদি কাজের জন্য ঘুষ চাওয়া হয়।
আমি পাসপোর্ট করতে যাই। সকল কাজ সম্পন্ন করি।ষ এবং বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন করি। রাতে বাসায় এসে দেখি পাসপোর্ট স্ট্যাটাস Local Rework হয়ে আছে মানে এপ্লিকেশন ফেরত এসেছে। গিয়ে জানতে পারি আমার এনআইডি ভেরিফাইড কপিতে পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা সিল সাইন না দেওয়াতে এপ্লিকেশন ফেরত এসেছে। কত বড় অব্যবস্থাপনা আর অপেশাদার ব্যবহার!! এখন মূল কাহিনী শুরু। এনআইডি ভেরিফাইড কপিতে পরিচালকের সাইন প্রয়োজন ছিলো, কিন্তু তিনি সাইন দিবেন না। হেন তেন বুঝায়, পরিচালক পাঠায় নিচতলায় আবার নিচতলা থেকে পাঠায় পরিচালকের কাছে। পরে বিরক্ত হয়ে পাসপোর্ট অফিসের পাশের দোকানের এক দালালকে ২০০০ টাকা বিকাশ করি। সেই দালাল সাইন করিয়ে নিয়ে আসে। আমার সকল ডকুমেন্ট সঠিক ছিলো শুধু সাইন তারা দিবে না।
মামলা সম্পর্কে জানতাম না, জানার জন্য উকিলের সাথে নির্ধারিত তারিখে গিয়ে দেখি এজলাসে নথি নেই, সেরেস্তাদার কে মামলার নথির কথা বলি ও দেখতে চাই এবং হাজিরা দিতে চাই। তখন এ অর্থ দাবি করেন। তাৎক্ষণিক সমাধানের জন্য ৫০০(হাজিরা) + ২০০০ (নথি দেখা)
বাইকের নাম্বার এর জন্য গভমেন্ট কে টাকা জমা দিছি, কাগজে সিল দেয়া ছিলো জুনে নুম্বার প্লেট দিব। কিন্তু জুনে দিতে পারেনাই গভমেন্ট এর বেরথতা ছিলো? গভমেন্ট থেকে আমাকে কোনো মেছেও দেয়া হয় নাই যে এই সমায় বারাতে হবে। ছারজেন আমাকে দরে বলে আপনি ডেট কেনো বারান নাই এখম মামলা নিতে হবে। পরে আমি তাকে বললাম, আমি আশলে জানতাম না যে এইতার ডেট বারাতে হয়। আমি বললাম আজ তো শনিবার আজকে BRTA বন্ধ আজকে তো ডেট বারাতে পারবো না। আমাকে একটা দিন সমায় দেন আমি ডেট বারিয়ে নিয়া আসব। সে আমার কোনো কথা না শুনে আমাকে মামলা দিবে ২০০০/- টাকার। পরে আমি বললাম স্যার আমাকে মামলা দিয়েন না। আপনি দেখেন আমার সব ঠিক আছে। উনি বলে মামলা নেন না হলে ১২০০ টাকা দেন। পরে আমার কাছে সব মিলে ৭০০/- টাকা ছিলো সেটা দিয়া আসলাম। আমি বাইক দিয়া সংসার চালাই।