সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২০০

জন্মনিবন্ধন

আমার ভাগ্নির জন্মের প্রায় ৪ মাস পরে (ঢাকায় হাসপাতাল থেকে একটা সনদ দেয় সেটা পেতে দেরি হয়, এবং ব্যস্ততার কারনে) জন্মনিবন্ধন আবেদন করি, প্রথম আবেদন বাতিল হয়। পরে ঠিকঠাকভাবে আবেদন নিজেই করি। আবেদন ফরম এ লিখা থাকে এই ফরম সরকারী সংস্থা থেকে বিনা মুল্যে পাওয়া যাবে। এবং আইন অনুযায়ী জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলে বিনামূল্যে। ৪৫ দিন এর পর থেকে ৫ বছররের মধ্যে করলে ২৫ টাকা +১৫% ভ্যাট। কিন্তু তারা আসলে এই টাকা নেই না, এবং কোনো রসিদ ও দেইনা। সরাসরি ২০০ টাকা দাবি করে। জিজ্ঞেস করলে বলে এটাই সরকারী ফি, সাথে ফরম প্রিন্ট এর খরচ আছে। (তখন অনলাইনে আবেদন করা ফরম শুধু মাত্র সংস্থাই প্রিন্ট করতে পারত) বাকি সবাই তাই-ই দিচ্ছে। তাই অল্প টাকা বলে আর বাকবিতন্ডা না করে ২০০ টাকা দিয়ে চলে আসি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (অঞ্চল -৭), ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে DK6UTQ8S
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

Passport Renew

আমার কাছে পেশার প্রমাণ ছিলো, তারপরও বলতেছিলো, এটি লিখতে গেলে এটা নিবে নাহ্, তারপর টাকা দিয়ে একই কাগজেই কাজ হয়ে যায়।

Barisal, বরিশাল ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে BRHLRWCE
০ মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৪.৫০ লাখ

ভুল সংশোধন

পাসপোর্ট এর বাইরে থাকা লোকের মাধ্যমে এবং অনেকগুলো এজেন্সি যারা পাসপোর্ট নিয়ে কাজ করে এরা দাবি করেছিল

সিলেট, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে SYLACK6Z
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট করতে গেলে ঘুষ দেওয়া না থাকলে পাশের দালাল দিয়ে করাতে বাধ্য করে

তারা টাকা না দিলে ফাইল ই গ্রহণ করে না।

বাগেরহাট এবং পিরোজপুর, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে KHP7HDKP
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫০

জন্ম নিবন্ধন

৪৫ দিনের মধ্যে নিবন্ধনে কোন খরচ নেই, কিন্তু অফিস সহকারী ইউনিয়ন পরিষদের সহকারী সচিবের সাথে যোগ সাজসে ১৫০ বা এর অতিরিক্ত টাকা নেয়

চাঁদপুর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে CTZEEXP4
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

DG SHIPPING - COC exam question out, oral exam clear,

Under DG shipping they conduct COC class 1/2/3 exams. And these exams written question and oral both can be clear by paying a huge money. To clear oral exam its required 2 lac and more for COC-3 and for written question it required about 4-5 lac WHICH VERY RANK WISE.

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKSUMZ5B
০ মন্তব্য
শুধু দাবি করেছে সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

Change of Holding number/Digital address plate process

Basai eshe digital jorip onujayi new address/digital holdings plate change korar process er jonno government fee er baire otirikto taka dabi kora hoi. Ekhon o kono holding plate bitoron kora hoini.

Amin Bazar, Savar 1348, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩৪ বার দেখা হয়েছে DKXY6PG5
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

উপজেলা হিসাবরক্ষন অফিস

ভবিষ্যৎ তহবিল থেকে ২৪,০০০ টাকা উত্তোলন করতে ৬০০ টাকা দেওয়া লাগছে না হলে ফাইল স্বাক্ষর হবে না।

মহম্মদপুর, মাগুরা।, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে KH3T9WZH
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

রক্ত পরিক্ষার রিপোর্ট প্রদান

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এ যত ধরনের রক্ত পরিক্ষা হয় ২৩৪ নাম্বার রুমে, সব গুলা পরিক্ষার জন্য সবার থেকে মোটের উপর ১০০ টাকা বেশি নিচ্ছে। প্রতিদিন নিচ্ছে, সব সময় নিচ্ছে, সবার থেকে নিচ্ছে। জরুরী বিভাগে রোগি নিয়ে গেলে সেখান থেকে Stretcher করে নিয়ে যাওয়ার জন্য ও ১০০০ টাকা দাবী করে পরে ৫০০ টাকা পরিশোধ করি। প্রতিদিন নিচ্ছে, সব সময় নিচ্ছে, সবার থেকে নিচ্ছে।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে DKVCT5A6
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৭.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছিলাম, আমার অনেক ফ্রেন্ড বলেছিল দালাল দিয়ে না করালে জীবনেও হবে না, বা হলেও অনেক টাইম লাগবে আমার হাতে ২ মাস সময় ছিল। নিরুপায় হয়ে ঘুষ দিয়েছিলাম।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে CTGBDRXS
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জিপিএফ ফান্ড চালু

প্রতি জিপিএফ একাউন্ট চালু করতে ৫০০০ টাকা প্রদান করতে হয় একাউন্টেন্টকে। যা পূর্বের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জড়িত ছিলেন

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, শ্রীবর্দী, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে MYXX3R86
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২৫০

হাসপাতালে রুগীর জন্য বরাদ্দ হুইল চেয়ার ব্যাবহার করা।

আমি কিছুদিন আগে আমার খালাকে রংপুর মেডিকেলে ভর্তি করাই, ডাক্তার বেশ কিছু টেষ্ট করার পরামর্শ দেয় সেই নিমিত্তে হুইল চেয়ারে করে নিচ তালায় নিয়ে যাওয়ার প্রয়োজন পরে। কিন্তু সেখানে নিযুক্ত পরিচ্ছন্ন কর্মীরা ২৫০ টাকা ব্যতীত হুইলচেয়ার দিতে অসম্মতি জানায়। নিরুপায় হয়ে ২৫০/- টাকা দিতে বাধ্য হই।

রংপুর, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে RNCJ2L9N
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

জন্ম নিবন্ধন

সাধারণ জন্মনিবন্ধ করার জন্যে ৭০০৳ দাবি করে বসে। যদি না দিই তাহলে কার্ড হবে না। কার্ড ইমারজেন্সি ছিলো তাই চেয়ারম্যানের অফিসে টাকা দিয়ে জন্ম নিবন্ধন নিতে হয়েছিলো।

রায়পুরা উপজেলা মহেষপুর ইউনিয়ন, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKLJYZM8
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৪ হাজার

পানি উন্নয়ন বোর্ড

আমি একটা কন্টাক্টি কাজ এর জন্য একটা ফরম পানি উন্নয়ন বোর্ড থেকে নেই যা খরচ ৭০০টাকার মত,কিন্তু আমার দিতে হয় বিভিন্ন ভাবে ১হাজার টাকার মত।প্রতিটা স্টেপ এ তারা টাকা ছাড়া কাজ করে না,,,,টাকা না দিলে আটকায় রেখে দিবে।

খুলনা, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে KHDW2QN6
০ মন্তব্য