All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,365 reports found
Report a bribe
Paid Land Office ৳1.00M

personal

জমি সংক্রান্ত কাজ সম্পন্ন করার জন্য আমাকে ১ কোটি টাকা ঘুষ দিতে বাধ্য করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা জমির কাজ করে দেওয়ার কথা বলে আমার কাছে এই বিপুল পরিমাণ অর্থ দাবি করেন। কাজটি সম্পন্ন করার প্রয়োজন এবং পরিস্থিতির চাপে আমি বাধ্য হয়ে ১ কোটি টাকা প্রদান করি। এই অর্থ সম্পূর্ণভাবে অবৈধভাবে দাবি ও গ্রহণ করা হয়েছে। ঘটনাটি আমার জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে এবং জমি সংক্রান্ত স্বাভাবিক ও আইনসম্মত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।

Dhaka, Dhaka 2 September 2026 3 views DK739KYM
0 Comments
Paid Education Office ৳4.0K

এমপিও ভুক্ত করার জন্য উপজেলা শিক্ষা অফিসার কে ৪০০০ টাকা খুবই কাকুতি মিনতি করে দিয়েছি। সে আরও ১০০০টাক

এমপিও ভুক্ত করার জন্য উপজেলা শিক্ষা অফিসার কে ৪০০০ টাকা খুবই কাকুতি মিনতি করে দিয়েছি। সে আরও ১০০০টাকা দাবি করছিল। সময়- ২০২২ সালের ফেব্রুয়ারিতে মাসে। আমি ও আমার সাথে আরও ৪ জন সহকর্মী থেকে ৫০০০ টাকা করে নেয়। আমরা শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা এর ৩য় গণ বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রাপ্ত

শ্রীমঙ্গল উপজেলা, মৌলভীবাজার, Sylhet 2 September 2026 3 views SYA6XQLU
0 Comments
Paid Sub-Registry Office ৳2.0K

Marriage certificate Apostle

অনলাইনে আবেদন করার পরে, জেলা রেজিস্টার এর কার্যালয়ে এসে পৌঁছায়। দুই সপ্তাহ গত হওয়ার পরেও জেলা রেজিস্টার এর কার্যালয় থেকে কোনো সাড়া পাওয়া যায় নি। পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করলে, কম্পিউটার অপারেটর ২০০০ টাকা ডিমান্ড করে, কি আর করার, আমার প্রয়োজনটা খুব বেশি ছিল।

Moulvibazar, Sylhet 2 September 2026 3 views SYMHYGMR
0 Comments
Paid Other public office ৳1.8K

চাকরির পুলিশ ভ্যারিফিকেশন

এসবি অফিসার আমার ভ্যারিফিকেশন ফরম পূরণ করার পর আমার কাছে ২০০০ টাকা ঘুষ দাবী করে বলে অন্যদের কাছ থেকে আরও বেশী নিয়েছি।আমি ১৫০০ টাকা দিলে উনি প্রত্যাখান করে তারপর আমি ১৮০০ টাকা দেই।

ময়মনসিংহ শহর এসবি অফিস, Mymensingh 2 September 2026 3 views MYTLSPC2
0 Comments
Paid Accounts Office ৳10.0K

ডিএ বিল বাবদ

আসসালামু আলাইকুম। আমি একজন সেনাসদস্য। বেতন বহির্ভূত বিভিন্ন প্রাপ্য বিল, যেমন টিএ/ডিএ ও বৈদেশিক মিশনের বিল পাস করাতে অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘুষ দিতে বাধ্য হতে হয়। নিজের ন্যায্য প্রাপ্য পেতে যদি ঘুষ দিতে হয়, তাহলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠানে যদি এমন অনিয়ম থাকে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন—তা সহজেই অনুমেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিল পাসের প্রক্রিয়াকে ঘুষমুক্ত ও স্বচ্ছ করা হোক।

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DK2C6TLU
0 Comments
Paid Land Office ৳10.0K

খাজনা

তুমি আমার বাড়ির খাজনা প্রথমবারের মতো দিতে গিয়েছিলাম, তখন বলে ২০ হাজার টাকা দিতে হবে পরে অনেক ঘুরার পরে 10000 টাকার বিনিময়ে সে ১৩০ টাকার খাজনা আমাকে কেটে দেয়, ঠিকানা, ঝিটকা ভুমি অফিস, হরিরামপুর, মানিকগঞ্জ।

মানিকগঞ্জ, Dhaka 2 September 2026 3 views DKQP3LKD
0 Comments
Paid Other public office ৳4.7K

কলকারখানার শ্রমিক লাইসেন্স

কলকারখানা অফিস থেকে দেবার লাইসেন্স নবায়ন ফি বাবদ পরিশোধ ৩০০ টাকা আর ঘুষ দিতে হয় ৪৭০০ টাকা মোট -৫০০০ টাকা। পরিশোধ করলাম।

পলিটেকনিক মোড়, Chattogram 2 September 2026 3 views CTHQ6JR2
0 Comments
Paid Land Office ৳19.0K

নামজারি

আমার জমির নামজারি করতে করতে গিয়েছিলাম ভাঙ্গুড়া পৌর ভূমি অফিসে, সেখানে 19000 টাকা ঘুস দাবি করে, কিন্তু আমি বাধ্য হয়ে শেষমেষ 13000 টাকা দিয়ে নামজারি করেছি।

ভাঙ্গুড়া পৌরসভা, ভাঙ্গুড়া, পাবনা।, Rajshahi 2 September 2026 3 views RJU5PBCC
0 Comments
Paid Other public office ৳2.6K

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশন বাবদ ২৬০০ টাকা নিয়েছে। ওনি বলল ভেরিফিকেশন করতে ৩০০০ টাকা সরকারি ফী লাগে। আমি অনেক বুঝালাম। তারপরেও ২৬০০ টাকা দিতে হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয়, নরসিংদী, Dhaka 2 September 2026 3 views DKG9MQRF
0 Comments
Paid Other public office ৳1.0K

Police clearance

I applied online for a Police Clearance Certificate and paid the official ৳1,500 fee. About a week later, someone claiming to be from Patiya Police Station called and asked me to visit the station. I went there with all the documents listed on the official website. He said that a Chairman Certificate was mandatory, although it was not mentioned on the website. After some discussion, he agreed to process my clearance. He then demanded ৳1,000, claiming it was his “fixed rate.” He charged the same amount to everyone who was present there for police clearance at that time. As I urgently needed the certificate, I paid the money.

Patyia, Chattogram, Chattogram 2 September 2026 5 views CTXHKVRD
0 Comments