All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,389 reports found
Report a bribe
Paid BRTA ৳300

বাইকের স্মার্ট কার্ড

আমি আমার বাবা বাইকে স্মার্ট কার্ড নিতে গিয়েছিলাম আর আমার বাবা অসুস্থ থাকায় তিনি যেতে পারেন নি। কিন্তু আমি যাওয়া পর তারা বলেন আপনার কাছে গাড়ির স্মার্ট কার্ড দেওয়া হবে না বল্লাম আমি তার ছেলে কিন্তু তারা কোনো ভাবেই দিতে রাজি নয় একটু পর ওফিসের লোকটা আমাদের বল্লো আপনি একটু বাইরে অপেক্ষা করেন তারা দাবি করেন ৩০০ টাকা দিতে আমরা তা দিতে বাধ্য হয়,, এটা যশোর brta অফিসের ঘটনা। হইতো একাটা কম কিন্তু ওই যে ঘুস তো ঘুসিই

যশোর, Khulna 2 September 2026 5 views KH7B6LXX
0 Comments
Paid BRTA ৳7.5K

ড্রাইভিং লাইসেন্স এর ইন্টারভিউ

আমি অনলাইনে বিধি মোতাবেক ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে BRTA তেজগাঁও সার্কেলে নির্ধারিত তারিখে ইন্টারভিউ দিতে উপস্থিত হই। ইন্টারভিউ চলাকালে আমার পর্যবেক্ষণে ও উপস্থিত অনেকের কাছ থেকে জানতে পারি যে, দালালচক্রের মাধ্যমে আবেদনকারীরা সহজে উত্তীর্ণ হচ্ছে, কিন্তু যারা সৎ ও সরাসরি প্রক্রিয়ায় আবেদন করেন তাদের অনেককেই অকৃতকার্য করা হচ্ছে। আমিও কোনো দালালের সহায়তা ছাড়া ইন্টারভিউ দিয়ে অকৃতকার্য হই। পরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারি যে, দালালের মাধ্যমে কাজ না করলে লাইসেন্স পাওয়া অত্যন্ত কঠিন। বাধ্য হয়ে আমাকে প্রায় ৭৫০০ টাকা অতিরিক্ত ব্যয় করে দালালের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, যা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে।

ঢাকা, তেজগাঁও, Dhaka 2 September 2026 5 views DKH2WV2J
0 Comments
Paid Other public office ৳2.2K

এনআইডি কার্ড সংশোধন

আমি আমার আব্বুর এনআইডি কার্ড সংশোধনের জন্য অনলাইনে আবেদন করি প্রয়োজোনীয় ডকুমেন্টস দিয়ে । ৮-১০ মাস যাওয়ার পরও হইনি সংশোধন, তারপর আমি নিজে নির্বাচন অফিসে যায়। সরকারি কর্মকর্তারা অফিসের অন্য লোক দ্বারা আমার কাছ হতে ৩০০০ টাকা দাবি করে, আমি ২২০০ টাকা দেয়। তারপর কাজটি সম্পূর্ণ হয়।

শহর, Chattogram 2 September 2026 5 views CT299N7Q
0 Comments
Paid Passport Office ৳3.0K

Passport making

রোযার দিন ছিলো।আমার সব ডকুমেন্টস ঠিক ছিলো,পরে ভিতরে দেখার পর বললো কারেন্ট বিলের কাগজ, ফটোকপি হবে না,মেইনকপি দেওয়ার পর আমাকে পরের দিন আসতে বললো,।সাথে দালাল ছিলো,বললো ৩০০০ টাকা দিলে ৩০ মিনিটে করে দিবে, নাইলে আরো ঘুরাবে আমার তাড়া ছিলো,ঢাকায় আবার আসা আমার জন্য কষ্ট ছিলো ধামরাই থেকে, আবার সামনে ইদ, তাই বাইরে ফটোকপি দোকানে ওদের লোল বসা আছে, ঐখানে ৩০০০ টাকা ঘুষ দেওয়ার পর আমার কাজ ২৫ মিনিটে শেষ

Dhaka uttara, Dhaka 2 September 2026 5 views DK9KLUNM
0 Comments
Paid Land Office ৳50.0K

জমির খাজনা আদায় করতে গিয়ে

যেহেতু বিপদে প্রয়োজনের জমি বিক্রয় করতে হইবে। জমির নাম জারি করিতে হইবে। রেজিস্টারি বা নাম জারিতে খাজেনা রশিদ বাধ্যতামূলক সুতরাং দিতে হয়েছে। ফোন রিসিটে এক-তৃতীয়াংশ টাকা উল্লেখ আছে।

কানাইঘাট পৌরসভা থানা কানাইঘাট, Sylhet 2 September 2026 5 views SY5XSEPD
0 Comments
Paid BRTA ৳1.5K

ডাইভিং লাইসেন্স

সকল কাগজপত্র দেওয়ার পরও যখন পরিক্ষা দেই তখন পরিক্ষা শেষে দুই হাজার টাকা দাবি করে না হয় পরিক্ষায় কৃতকার্য হব না এমন বলে ২০০০ টাকা দাবি করে পরে ১৫০০ টাকা দিয়ে নিস্পত্তি হয়। ১৫০০ টাকা দেওয়ার পর আমার আবেদনটি এপ্রুব হয়।

নেত্রকোণা, Mymensingh 2 September 2026 3 views MYL45TY8
0 Comments
Paid Other public office ৳400.0K

সমাজকল্যাণ মন্ত্রণালয় ঘুষ নিয়েছে নিশ্চিত.

সমাজকল্যাণ মন্ত্রণালয় অন্তবর্তী সরকারের সময়.প্রতিবন্ধী স্কুলগুলো এমপিওভুক্ত হবার জন্য আন্দোলন করে.একটি চক্র মাধ্যমে 20 টা স্কুল এমপিওভুক্ত দেওয়া হয়.একটি স্কুল কাছ থেকে 40 থেকে 60 লক্ষ টাকা আনে উপদেষ্টা নিজে.আপনারা তাহলে খোঁজ খবর নিতে পারেন. একটি চক্রের কারণে প্রতিবন্ধী স্কুলে এমপিভুক্ত হচ্ছে না.

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKDDT5KB
0 Comments
Paid Other public office ৳300.0K

বাটার অভিযোগ

বিভাগে অফিস থেকে বিভাগীয় অফিসার জেলাভিত্তিক তার অফিসের লোককে দায়িত্ব দেন ঘুষ তোলার জন্য প্রতিটি প্রতিষ্ঠান বাবদ টাকা দিতে হয় ৩ লক্ষ যদি এই টাকা দিতে ব্যর্থ হন ঠিক তার প্রতিষ্ঠানের উপরে ভাঙচুর চালায় বিভিন্ন হুমকি দেন যার প্রেক্ষিতে আমরা ভয়ে টাকা পরিশোধ করে দেই এমনটাই চলে আসছে বিগত বছর, এক একটা উপজেলায় ৫০-১০০ ইটভাটা থাকেন প্রতিটা ইট বাটা হইতে তিন লক্ষ টাকা অফিসে নেন বিভাগীয় অফিসের টাকার পরিমাণ কি দাঁড়ায় আপনারাই হিসাব করুন,

বরিশাল বিভাগ বিভাগীয় অফিস, পরিবেশ অধিদপ্তর বিভাগীয় অফিস, Barishal 2 September 2026 5 views BRPDY4D3
0 Comments
Paid Land Office ৳10.0K

ভূমি উন্নয়ন কর

২০২৪ সালে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য যাই, আগে খাজনা দেওয়ার পুরাতন ফাইল দেখতে চাই, তারা ফাইল খুঁজে বলে ফাইল নষ্ট হয়ে গেছে এবং আমার কাছে কর বাবদ ১ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করে, আমি নিরুপায় হয়ে ১০০০০ টাকা ঘুষ দিয়ে ৮৫০০০ টাকায় মিটমাট করি।

নীলফামারী, Rangpur 2 September 2026 6 views RNAYQ4H9
0 Comments
Paid Land Office ৳100.0K

প্রতিবেদন

আমার দাদির নাম এ ৬ শতাংশ জমি সব কাগজ থাকার পর ও সঠিক প্রতিবেদনের জন্য তারা টাকা দাবি করে অন্যথায় জমি যাদের সাথে সমস্যা তাদের নাম এ দিয়ে দিবে এমন অবস্তায় বাধ্য হয়ে টাকা দিলে তিনি তাদের থেকে বেসি টাকা নিয়ে তাদের নাম এ প্রতিবেদন করাই

Gazipur, Dhaka 2 September 2026 3 views DKKY3X73
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট বানানো

পাসপোর্ট বানাতে গেলে অফিস কর্মকর্তারা বাধা দেন। নানান অজুহাত দেখান। পরবর্তীতে দালাল ধরে গেলে এবং ২০০০টাকা দিলে পাসপোর্ট আবেদন গ্রহণ করেন

হবিগঞ্জ, Sylhet 2 September 2026 5 views SYSHK3XK
0 Comments