All reports

19,073 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,416 reports found
Report a bribe
Paid Land Office ৳500

নাম জারি / নাম পত্তন করতে

আমার নিজের সদ্য ক্রয় করা ১০ শতক জমি নামপত্তন করার জন্য ৩নং ইছালী ইউনিয়ন ভুমি আফিসে সকল কাগজ পত্র নিয়ে গেলে সেটা দেখে শুনে নায়েব সাহেব বলেন ফাইল প্রতি কমপক্ষে ৫০০/- টাকা দিতে হবে। না হলে তিনি ফাইলে স্বাক্ষর দিবে না। তার নিজস্ব লোক দিয়ে তিনি এই টাকা গ্রহন করে। জমিটার নাম পত্তন আমার খুবই জরুরি তাই আমি টাকা দিয়ে দ্রুত ফাইল ছাড় করে নিই। এরপর এসিল্যান্ড অফিসে শুনানি করার জন্য তারিখ নিধারণ করার জন্য গেলে সেখানে যশোর সদর উপজেলা ভুমি অফিসে ১০০০/-- টাকা চায় না হলে নিয়ম অনুসরণ করে হবে তা কত দিন পরে হবে তা বলতে পারে না বাধ্য হয়ে আমি সেই টাকা দিয়ে শুনানি করে নামপত্তন কেসটি শেষ করি। পদে পদে টাকা দিতে হয়।

গ্রামে, Khulna 2 September 2026 4 views KHLSP5WF
0 Comments
Paid Other public office ৳2.0K

জন্মসনদে নাম সংশোধন

আমার জন্মসনদে ভুল থাকায় তা সংশোধন করতে যাই। আমার বাবার নাম (ক থেকে ক হোসেন) করি। আর সেজন্য ইউনিয়ন পরিষদের সচিব কাছে যাওয়ার পর প্রথম সে আমার সাথে অনেক তালবাহানা করে। পরে অনেক দিন যাওয়ার পর বলে যে টাকা লাগবে, টাকা ছাড়া হবে না। কারন, এটা না কি অনেক বড় সংশোধন। প্রথম ১০০০ টাকা দাবি করে, পরে আমি কোন উপায় না দেখে তা দিতে রাজি হই৷ সংশোধন হওয়ার পরও আবার ১০০০ টাকা দাবি করে। যা পরে আমাকে পরিশোধ করতে হয়েছে। (মোট ২০০০)

১১ নং ইউনিয়ন, ফরিদগঞ্জ, চাদপুর।, Chattogram 2 September 2026 4 views CTAYMGDP
0 Comments
Paid Other public office ৳40.0K

কলকারখানা লাইসেন্স

আমাদের নীট কম্পোজিট টেক্সটাইল (গার্মেন্টস) এ প্রতিবছর কলকারখানা লাইসেন্স নবায়ন করতে হয়। এই লাইসেন্স নবায়নের জন্য প্রতিবছর সরকারি ফী পরিশোধ করার পরেও নির্দিষ্ট একটা অতিরিক্ত ফী পরিশোধ করা হয়। অন্যথায় লাইসেন্স নবায়ন হয়না। টাকা পরিশোধের পরবর্তী সময়ে তা লাইসেন্স নবায়ন করা হয়েছে।

আমতলা, কাঠগড়া, আশুলিয়া সাভার, ঢাকা।, Dhaka 2 September 2026 5 views DKN48MBR
0 Comments
Paid BRTA ৳7.0K

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন

ড্রাইভিং লাইসেন্স করার জন্য সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা দাবি করেছে। অফিসের কর্মকর্তা কর্মচারী এবং বাইরে দালাল নিলে একটা বিশাল সিন্ডিকেট। এদেরকে টাকা না দিলে লাইসেন্স কোনভাবেই হবে না। আমি ওদের দাবীকৃত টাকা দেয়ার পরবর্তীতেও ফিঙ্গারপ্রিন্ট দেয়ার জন্য আলাদা টাকা নিয়েছে ছবি তোলার জন্য আলাদা টাকা নিয়েছে। ছবি তুলতে গিয়েছিলাম আমার আইডি কার্ড দেখে বলছে এটা হবে না, এটা সত্যায়িত করে নিয়ে আসতে হবে। ‌ অথচ আমার কাছে মুল আইডি কার্ড ছিল। পরবর্তীতে দালালের মাধ্যমে ৩০০ টাকা নিয়েছে শুধু ছবি তোলার জন্য। বাধ্য হয়ে দিতে হয়েছে। সাথে সাথে আল্লাহর কাছে বিচার দিয়েছি। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন ব্যবস্থা আমার টোটাল 7 8 হাজার টাকা অতিরিক্ত নিয়েছে। এগুলো সব ২০২৩ শেষ ২৪ এর শুরুর দিকের ঘটনা

কুমিল্লা, Chattogram 2 September 2026 6 views CTYBJF65
0 Comments
Paid Other public office ৳6.0K

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন

আমার নিজের + পরিবারের দুই সদস্যের পাসপোর্ট ইস্যু করার সময় পুলিশ ভেরিফিকেশনের জন্য স্থায়ী এবং বর্তমান - দুই ঠিকানার থানায় (কোতয়ালি থানা + দেবিদ্বার থানা) এস আই কে কয়েক ধাপে মোট ৬০০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

কুমিল্লা, Chattogram 2 September 2026 4 views CTPAGNBP
0 Comments
Paid BRTA ৳10.0K

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করার জন্য বেশ কয়েকবার ঘুরেছি। এটা সমস্যা ঐটা সমস্যা বলে অনেক হ্যাসেল করছে। টাকা ছাড়া পাশ হবে না সবাই বললো। পরেরবার ফিঙ্গার দেওয়ার ডেটে গেলাম...ফজরের পর পরই যেয়ে দেখলাম গেটের বাহিরের প্রায় ৪০-৫০ জনের সিরিয়াল দাড়িয়ে। গেটম্যান চিপায় ডেকে বললো ২০০ টাকা দেন সবার আগে ফিঙ্গার দেয়ার ব্যবস্থা করে দিচ্ছি। পরে নানারকম হ্যাসেল এর শিকার হয়ে বাধ্য হয়ে দরবেশ(দালাল) ধরে ১০০০০ টাকা দিয়ে লাইসেন্স করছি।

ঢাকা, Dhaka 2 September 2026 6 views DKKZ5HW8
0 Comments
Paid BRTA ৳100

স্মার্ট কার্ড

আমি যখন স্মার্ট কার্ড নিয়ে আসতে যাই তখন দেখি আনসার সদস্য এবং স্মার্ট কার্ড বিতরণকারী যারা ছিলেন তারা জনপ্রতি মানুষের কাছ থেকে ১০০ টাকা করে নিচ্ছেন। এটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ভোগান্তিকর একটি বিষয়।

সাতক্ষীরা, Khulna 2 September 2026 7 views KH9EFDC4
0 Comments
Paid Accounts Office ৳1.0K

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের যে কোন রকম বিল সংক্রান্ত কাজে ঘুষ নেওয়া হয়

সাধারণত কোন দাপ্তরিক কাজ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হিসাবরক্ষণ অফিসে যাওয়ার প্রয়োজন হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পিউটার অপারেটর এবং হেড ক্লার্ক অথবা বড় বাবু নামে পরিচিত ব্যক্তির তরফ থেকে জানানো হয় কাজ নিয়ে হিসাব রক্ষণ অফিসে গেলে তাদেরকে মিষ্টি খাওয়া বাবদ টাকা দিতে হয় এই টাকা না দিলে হসপিটাল থেকেও কোন কাজ প্রসেসিং শুরু করে না! অনেক ক্ষেত্রে টাকা পাওয়ার নিশ্চয়তা নিশ্চিত করার পর হসপিটাল এর অফিস থেকে কার্যক্রম শুরু করে! এবং আমি নিশ্চিত যে টাকাটা হিসাব রক্ষণ অফিস এবং হাসপাতালের কর্মচারীরা উভয়ের ভাগ করে নিয়ে থাকে। হিসাব রক্ষণ অফিসে টাকা চাওয়ার ব্যাপারে জানতে গেলে তারা উত্তর দেয় কিছু কাজে জটিলতা থাকলে তাদেরকে ঢাকার অফিসে টাকা প্রদান করা লাগে।

জেলা: বাগেরহাট থানা: ফকিরহাট, Khulna 2 September 2026 3 views KH845UPY
0 Comments
Paid Other public office ৳2.5K

তদন্ত রিপোর্ট

বিদেশি ভিসার তদন্ত রিপোর্ট। আমাদের কোম্পানি তে বিভিন্ন কাজে বিদেশি নাগরিক ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করে। তদন্ত কারী প্রতিষ্ঠান কে টাকা না দিলে রিপোর্ট নেগেটিভ দেয়। এসবির তদন্তকারী কর্মকর্তা কে প্রতি রিপোর্টে ১৫০০-২৫০০ টাকা দিতে হয়। এই বিষয় টি উর্ধতন কতৃপক্ষকে ফাঁকি দিয়ে করে। একটা সিন্ডিকেট এটার সাথে জড়িত। আবার ভারতীয় নাগরিকদের রেজিষ্ট্রেশন এর জন্য টাকা দিতে হয়।

চট্টগ্রাম মেট্টো, Chattogram 2 September 2026 4 views CT8D27DL
0 Comments
Paid Public Hospital ৳100

হুইলচেয়ার নেয়ার সময়

আমি আমার নানাকে নিয়ে হসপিটালে গেলে, কর্মরত ডাক্তার তাকে কিছু টেস্ট লিখে দেয়, আমার নানা একজন হার্টের রোগী তার শ্বাসকষ্ট আছে তাই আমি হুইল চেয়ার আনতে গেলে দেখি যেটা ফ্রি দেওয়ার কথা সেটা তারা বিভিন্ন কর্মীর হাতে হস্তান্তর করে দিয়ে রেখেছে, তাদের থেকে চাইতে গেলাম সে বলল এটা এভাবে দেয়া যাবে না আমরা নিয়ে যাব তার বিনিময়ে একশো টাকা প্রদান করতে হবে, আমি বললাম এটাতো ফ্রি সে আমাকে উত্তরে বলল প্রসাব করতে গেলেও দশ টাকা লাগে, আর এটা তো হুইলচেয়ার, ১০০ টাকা লাগবে, আমিও নিরুপায় কিছু করার নেই তাই ১০০ টাকা দিয়ে কাজ শেষ করলাম, কিন্তু এটা ফ্রি দেয়ার কথা ছিল

ঢাকা, মুগদা হসপিটাল, Dhaka 2 September 2026 4 views DKPSGHDX
0 Comments
Paid Education Office ৳1.2K

পিটিআই জয়দেবপুর শাখা, গাজীপুর

পিটিআই জয়দেবপুর একটি সরকারি প্রাইমারি স্কুল, সেখানে তাঁরা ১১২০ টাকা করে প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণির প্রতিটি শিক্ষাথী থেকে নেয় আয়া- পিয়ন- ঝাড়ুদার এদেরকে নাকি বেতন দিতে হবে তাঁরা পরিস্কার এর কাজ করে এজন্য। সেপ্টেম্বর ২০২৬ থেকে ১২৫ টাকা করে নিচ্ছে আবারও নিচ্ছে, তাঁরা বলচে প্রজেক্ট শেষ সরকারি এটা বলে। অথচ পিটিআই সম্পুর্নভাবে সরকারি প্রাইমারি স্কুল।। আমরা অভিভাবক রা এ টাকা দিতে বাধ্য হচ্ছি। এর সমাধান চাই আমরা।

জয়দেবপুর, গাজীপুর, Dhaka 2 September 2026 4 views DKX8KAFJ
0 Comments
Paid BRTA ৳2.0K

প্রত্যায়ন পত্র

আমার ফ্রেন্ড কোরিয়া থাকে এবং ওই দেশে সে ড্রাইভিং লাইসেন্স করবে সে জন্য দেশের যে লাইসেন্স আছে পাশাপাশি বিআরটিএ থেকে প্রত্যয়ন প্রত্র লাগবে আমি গেলাম মিরপুর ১৩ বিআরটিএ ডিরেক্ট অফিসার এর কাছে সে বললো আপনি পারবেন না! আর আপনি করতে হবে এই কাগজ লাগবে এইটা লাগবে কিন্তু গেইট এর বাহিরে দালাল ৩০০০ টাকা ছেয়েছিল আমি সম্মত হই নাই। পরবর্তী কাউন্টার এ জিজ্ঞাস্য করলাম কি করা যায় উনি বললো কাগল পত্র দেন আর আবেদন করে ব্যাংকে টাকা জমা দেন তারপর আসেন তারপর আসলাম বললো ২০০০ টাকা দেন আমি একটু দরদাম করলাম কিন্তু উনি কোনোভাবে পারবে না আরো কত খারাপ আচরন এবং পরবর্তী উনি করেদিলেন।

মিরপুর ১৩ বি আর টি এ, Dhaka 2 September 2026 6 views DKU8RVF6
0 Comments
Paid BRTA ৳3.0K

BRTC Tejgaon Training Institute থেকে ৩ মাসের ড্রাইভিং কোর্স নিয়েছিলাম। কোর্স শেষে Learner Licence

BRTC Tejgaon Training Institute থেকে ৩ মাসের ড্রাইভিং কোর্স নিয়েছিলাম। কোর্স শেষে Learner Licence এর পরীক্ষা দেই। পরিক্ষার আগেই BRTC এর নমিনেইটেত দালাল চক্র ৩০০০টাকা চাইল, আমি রাজি হয় নি। তাই পরিক্ষা ভালো করার পরো প্রথম বার fail আসে। আবার ২য় বার যখন দেই তখনই বুঝতে পারি যে টাকা না দিলে fail করাবে। হাতে আর সময়ও নাই। তাই বাধ্য হয়ে ৩০০০টাকা দিলাম। রাতেই SMS চলে আসছে "**** you passed the driving test******". এই হলো অবস্থা।

ঢাকা, Dhaka 2 September 2026 6 views DKMD8996
0 Comments
Paid Other public office ৳1.0K

সেবা গ্রহণ করেছি

আমার মোটরসাইকেলের ট্যাক্স টোকেন হারিয়ে গেছিল। নবায়ন করার জন্য গিয়েছিলাম টাঙ্গাইল brta। ওনারা বলছে ট্রাফিক অফিস থেকে, ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে। আমার সবকিছু ঠিক থাকলেও উনারা বলছে কাগজপত্র রেখে যান, এক সপ্তাহ সময় লাগবে। আর ১০০০ টাকা দিলে আজকে পাবেন। আমি প্রাইভেট চাকরি করি আমার ছুটি নাই সেজন্য আমি ১০০০ টাকা দিয়ে সেবা গ্রহণ করেছি

টাঙ্গাইল, Dhaka 2 September 2026 6 views DKERFYDV
0 Comments
Paid Public Hospital ৳400

ক্যাথেটার লাগানো

সেবা টি ছিল ক্যাথেটার লাগানো, যা সাধারণত নার্স বা ওয়ার্ড বয় বা মাশি এরাই করে থাকে। এবং এই সেবাটি পেতে বাংলাদেশের কোথাও কোনো টাকা দেওয়ার বিধান নাই, তারপর ও সেখানকার কর্তব্যরত নার্স বা ওয়ার্ড বয় এরা আমার কাছ থেকে ৪০০ টাকা দাবি করে, পরে যেহেতু সেবাটা আমাদের ইমারজেন্সি ছিল তাই পরে ৩০০ টাকা দিয়ে সেবাটা নেওয়া হয়েছে।

পাবনা, Rajshahi 2 September 2026 7 views RJXVEMBK
0 Comments
Paid Other public office ৳300

কোর্টের স্বাভাবিক নোটিশ প্রক্রিয়া

আমাদের একটি মামলায় সাক্ষী তদন্তকারী কর্মকর্তা। তাকে কোর্ট সাক্ষ্য দেয়ার জন্য নোটিশ পাচ্ছিল না। অথচ এটা স্বাভাবিক ভাবেই পাঠানোর কথা। পরে কেনো পাঠায়নি জিজ্ঞেস করলে, ৩০০ টাকা দাবি করে। পরে পরিশোধ করছি।

ঝালকাঠি জেলা, Barishal 2 September 2026 5 views BRF5H5MM
0 Comments
Paid City Corporation ৳5.0K

জন্ম নিবন্ধন সংশোধন

ওইখানে সাধারণত ঘুষ ছাড়া ওরা সঠিক কাজ করে না তাই বাধ্য হয়ে ঘুষ দেওয়া লাগে ঘুষ নেয়ার জন্য বাইরে ওদের লোক থাকে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, Dhaka 2 September 2026 9 views DKABMB5A
0 Comments
Paid City Corporation ৳20.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

প্রায় ২ সপ্তাহ অফিসে ঘুরঘুরির পর তারা দাবি করে টাকা দিলে ফাইল প্রসেস হবে। এটা জাস্ট একটা এক্সাম্পল, এভাবে প্রতিটা স্টেপে হয়রানির স্বীকার আর টাকা দিতে হয়েছে। But it's their job, they are supposed to serve civilians that's why Govt. pay them monthly from civilians tax.

বগুড়া, Rajshahi 2 September 2026 6 views RJSS68SK
0 Comments
Paid BRTA ৳200

গাড়ির স্মার্ট কাটের জন্য ফিংগার দেওয়া

আমি ফিঙ্গার দিতে গেলে ফিঙ্গার নিচ্ছিল না বলছিল আমার মেসেজ আসতে হবে। কিন্তু আমি মোবাইল নাম্বার চেক করে দেখি মোবাইল নম্বর ভুল।আমি বললাম নাম্বারটা চেঞ্জ করে দেন তখন তারা বলল ঠিক আছে। তবে যেহেতু আপনি চাকরি করেন সে ক্ষেত্রে আপনি দিতে পারবেন তবে ২০০ টাকা লাগবে। আমি দেখলাম বারবার যাওয়া আসা আমার পক্ষে সম্ভব না তাই আমি বাধ্য হয়ে দিয়ে থাকি।

গাইবান্ধা, Rangpur 2 September 2026 4 views RNYD6UB8
0 Comments