All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,426 reports found
Report a bribe
Paid Education Office ৳2.0K

যে কোনো কাজ করতে গেলে টাকা ছাড়া হয়না । উনারা যে কোনো কাজে গেলে ছেচরার মতো টাকা চায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস , পাকুন্দিয়া , কিশোরগঞ্জ । উনারা যেকেনো কাজে গেলে টাকা ছাড়া কিছুই করেনা । উপরন্তু টাকা দিলেও উনারা ব্যবহার খুব খারাপ করে শিক্ষকদের সাথে । মেডিকেল ছুটি নিলেও বলে অফিসারের সই লাগবে ৫০০ টাকা দেন । আবার ছুটি শেষে যোগদান করতে গেলেও বলে বিল ছুটাইতে ২০০০ টাকা লাগবে । কোনো শিক্ষক প্রতিবাদ করতে গেলে তাকে নানা ভাবে হয়রানি করা হয়।

পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ।, Dhaka 2 September 2026 7 views DKJH8DDQ
0 Comments
Paid BRTA ৳6.0K

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লিখিত ও প্রাকটিক্যাল পরীক্ষায় উত্তির্ন করিয়ে দিবে। ৬০০০ টাকা দাবি করে।যথারীতি এভাবে চলছিল। আমি না দিলে ফেইল দেখানো হতো এমন পরিস্থিতি বিদ্যমান ছিল।

নোয়াখালী, Chattogram 2 September 2026 6 views CTUC6FT4
0 Comments
Paid Sub-Registry Office ৳70.0K

সাফ কাবলা দলিল রেজিস্টেশন (কমিশন করা )

হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের অবস্থিত আমার বাবার চাচাতো ভাই-বোন ও চাচিরদের জমি সাফ কাবলা দলিল রেজিস্টেশন করার জন্য বাবার চাচি (আমার দাদু) অসুস্থতা ও বাবার চাচাতো বোন (আমার ফুফু)এর সংক্ষিপ্ত সময়ের জন্য দেশে আগমনের কারনে বরিশালে গিয়ে কমিশন দলিল করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়. এরুপ পরিস্থিতিতে সাফ কাবলা দলিল রেজিস্টেশন কমিশন করার জন্য অতিরিক্ত ৭০,০০০.০০ টাকা প্রদান করতে হয়.১০.০৭.২০২৬ (শুক্রবার)তারিখে বরিশালে গিয়ে কমিশন করা হয় । কোন সরকারি লোক আমাকে টাকা দিতে বাধ্য করেনি । স্থানিয় ভেন্ডার এর মাধ্যমে তারা এই কাজ করে । যাতে কেউ তাদের বিষয়ে কিছু না বলে ।

হিজলা উপজেলা, Barishal 2 September 2026 6 views BRNRRXAY
0 Comments
Paid Other public office ৳1.0K

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে সব কাগজপত্র জমা দেওয়ার ১ মাস পর পুলিশের বিশেষ শাখা (এস.বি) হতে এক ’এসআই’ আমাকে কল দেয় এবং বলে তাদের অফিসে দেখা করতে, দেখা না করলে রেড মার্ক করে দিবে আমার পাসপোর্ট ভেরিফিকেশন এ, একথা শুনে তাড়াহুড়ো করে তাদের অফিসে যায়, গিয়ে ‘এসআই’ কে পাই নাই, কল দিলে তিনি বলেন তিনি বাসায় লান্স করতে গেছেন এবং বলেন অফিসের একজন মহিলা পুলিশের নাম বলেন এবং তার সাথে দেখা করতে, দেখা করার পর ঐ মহিলা পুলিশ আমাকে বলে পাসপোর্ট ভেরিফিকেশন করার খরচ বাবদ ১০০০ টাকা দিতে। আমি না পেরে তাকে ৫০০ টাকা দিয়ে এসে পরি।

ময়মনসিংহ সদর, Mymensingh 2 September 2026 5 views MY7M9832
0 Comments
Paid Land Office ৳10.0K

জমি খারিজ করতে জমি রেজিস্ট্রি করতে ইত্যাদি ইত্যাদি ঘুস ছাড়া চলেই না

যেখানে সরকারি খরচ দেখানো হয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা সেখানে দশ হাজার টাকা নেয়া হয়েছে এরকম আমি একা না সারা বাংলাদেশের সবাই ভুক্ত

বাংলাদেশের প্রত্যেকটি ভূমি অফিসে একই অবস্থা, Chattogram 2 September 2026 6 views CTSVW27J
0 Comments
Paid Other public office ৳400.0K

মিথ্যা মামলার তদন্তের দায়িত্ব PBI পেলেও টাকা খেয়ে ভুয়া রিপোর্ট

মিথ্যা মামলার তদন্তের দায়িত্ব PBI (Police Bureau of Investigation) পেলেও বাদীর থেকে ৪ লাখ টাকা খেয়ে ভুয়া রিপোর্ট বিবাদীর বিরুদ্ধে বা বাদীর পক্ষে দেয়ার চুক্তি বাদীর সাথে যোগাযোগ করে নাম দেখানো তদন্ত করে।বিবাদী(আমার) কাছে বাদীর বিরুদ্ধে থাকা কোনো প্রমাণ PBI দেখতেও চায় নাই, বা কিছু দেখলেও না বুঝান ভান করে এবং বিবাদীর পক্ষের কয়েকজন লোকের মিথ্যা সাক্ষ্য নিয়ে ভুয়া রিপোর্ট করার ষড়যন্ত্র চালায়।আমি জানতাম অন্তত PBI সঠিক তদন্ত করে।কিন্তু এখানেও যে দুর্নীতি সেটা নিজ অভিজ্ঞতা না হলে বুঝতাম না।

ময়মনসিংহ বিভাগের কোনো এক শহর, Mymensingh 2 September 2026 6 views MYXDHACX
0 Comments
Paid Other public office ৳6.8K

ড্রাগ লাইসেন্স নবায়ন

ফার্মেসি ব্যবসা চলমান রাখতে টাকা দিতে বাধ্য হই।আর ৭৮০ টাকার নবায়ন ফী কিন্ত আমি প্রস্ন করি বেশি টাকা নেওয়া হল।তারপর ড্রাগ সুপার ও এসিস্টেন্ড লাইসেন্স বাতিল হুমকি,আর আইনের আওতায় এনে শাস্তি দিবে।আর নতুন লাইসেন্স অনলাইন ওকে,কিন্ত ড্রাগ অফিস এ ৪০হাজার টাকা দিলে সাথে এপ্রোপ হয়।নতবা বাতিল।

মৌলভীবাজার সদর, Sylhet 2 September 2026 4 views SYVQVWGL
0 Comments
Paid Education Office ৳10.0K

নিয়োগ প্রক্রিয়া অবৈধ টাকা আদায়

বেসরকারি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়োগ প্রাপ্ত হই। এমপিও ভুক্ত হওয়ার আবেদন করলে উপজেলা ও জেলা শিক্ষা অফিসে অনলাইনে সাবমিট করা ফাইল আটকিয়ে দেয়। উনাদের কে খুশি না করলে ফাইল রিজেক্ট করে দেয়। এভাবে সকল শিক্ষক ও কর্মচারীদের যত কাজ হয় , ততবার ই টাকা লাগে। এই কাজ গুলো আমি খুব কাছ থেকে দেখেছি।

চাঁদপুর, Chattogram 2 September 2026 6 views CTY8PT89
0 Comments
Paid Other public office ৳40.0K

পিবিআই তদন্ত কর্মকর্তার ঘুষ দাবী

আমি একজন শিক্ষার্থী গত ২৪ জুলাইয়ের আন্দোলনর একজন সম্মখ সরির যোদ্ধা। ৩৬ জুলাইয়ের পর দেশের বিভিন্ন স্থানে দূর্নীতিবাজদের উৎখাত করা হয়েছিল.. সেরকমই একটি কার্যক্রমে আমার এলাকার একছোট ভাইয়ের পরামর্শে তাদের আন্দোলনে যোগ দেই। যার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি পরবর্তীতে ঐ ছেলের সাথে আতাত করে কিন্তু আমরা বাকিরা আমাদের কার্যক্রমে অটুট থাকি। এক পর্যায়ের আন্দোলনে সফল হই কিন্তু ঐ ব্যাক্তি পরর্বতীতে আমাদের ১২ জনের নামে ছিন তাইয়ের মামলা দেওয়ার জন্য আদালতের তদন্তের আবেদন জানায়।পুলিশ ঐ সময় সঠিক তদন্তে তার অভিযোগ খারিজ করে দেন কিন্তু তিনি সিবিআইয়ের কাছে আবেদন করেন পুনরায় তদন্তের.. কিন্তু বিপিআই আমাদের কাছে ৪০০০০ দাবী করে এবং সে জানায় সে একাই সেই টাকা খাবে না.. সবাই মিলে খাবে..এভাবেই চলছে আমাদের নতুন বাং৬

দিনাজপুর, Rangpur 2 September 2026 4 views RNAFWKUQ
0 Comments
Paid Public Hospital ৳2.0K

ডাক্তারের সিরিয়াল,পরিক্ষা টেস্টে সিরিয়াল পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি সরকারি ডাক্তার টাকার বিনিময়ে

একটা টেস্টের জন্য অনেক সিরিয়াল দিতে হয় পিজিতে, ডাক্তারের এক সহচর (পড়ুন চামচা) ও আনসার বলল টাকা দিলে সিরিয়াল ছারাই কাজ হয়ে যাবে। অথবা সারের অন্য একটি প্রাইভেট হাসপাতালে করান কমে করে দিবে।

ঢাকা, Dhaka 2 September 2026 6 views DKUP54JJ
0 Comments
Paid Other public office ৳3.5K

সমাজসেবার টাকা উত্তোলন

আমাদের ক্যান্সার রোগীর টাকা সমাজসেবা থেকে সোনালী ব্যাংক সাকায় আসে,,কিন্তু সেই টাকা উটাতে গেলে ম্যানেজার আর তার পিয়ন বলে সরকারি কি কাজে নাকি টাকা কেটে রক্ত হয়,পরে পিয়ন টাকা তুলে গোপন কক্ষে ডেকে নিয়ে 3500 টাকা দাবি করে আর আমি জড়াজড়ি করে3200 টাকা দেই,,,

নারায়ণগঞ্জ,আড়াইহাজার, Dhaka 2 September 2026 4 views DK6HJTHY
0 Comments
Paid Accounts Office ৳1.0K

টিএ/ ডিএ বিল পাশ করন

আমি একজন সরকারি কর্মচারী। আর্মি পে টু আমাদের টিএ/ডিএ বিল পাশ করানোর জন্য ২০% হারে ঘুষ দিতে হয় তা না হলে আমাদের বিল পাশ হয় না। আমি একজন সরকারি কর্মচারি হয়ে যদি ঘুস দিতে হয় তাহলে সাধারন মানুষের কি অবস্থা হবে। এটা দেখার কেউ নাই।

ঢাকা, Dhaka 2 September 2026 6 views DKEMRETG
0 Comments