All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,451 reports found
Report a bribe
Paid Accounts Office ৳2.0K

বেতন উত্তোলন

বেতন চালু করতে হলে তাদের মিষ্টি খাওয়াতে হবে। এজন্য জনপ্রতি ২০০০ দিতে হবে। চাকরীজীবনে ঢুকে প্রথম ঘুষ দেওয়ার অভিজ্ঞতা এটা। টাকা না দিলে বিরম্ভনা, কালক্ষেপণ , শেষমেশ দিতে বাধ্য হয়েছি। আমি একা না একসাথে অনেকের।

তাহিরপুর, সুনামগঞ্জ, Sylhet 1 September 2026 7 views SY6U966W
0 Comments
Paid Other public office ৳2.0K

এনআইডি সংশোধন

২০২৩ সালে আমার এনআইডিতে নাম ভুল ছিল সংশোধন করতে গেলে উপজেলা নির্বাচন অফিসের এক কাম-কম্পিউটার আমার কাছে এই অর্থ দাবি করে, জরুরি ভাবে পাসপোর্ট বানানো প্রয়োজন বিধায় আমি তাদের ঘুষ দিতে বাধ্য হই।

দিনাজপুর, সদর, Rangpur 1 September 2026 4 views RNRD2Q96
0 Comments
Paid Public Hospital ৳5.0K

চিকিৎসা সেবা

আমার বাবা হার্ড এ্যাটাক হওয়ার পড়ে তাকে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট এ নিয়ে যাই সেখানে ক্যাথ ল্যাবে টেম্পোরারি প্রেসমেকার লাগাতে এ টাকা দিতে বাধ্য হই

ঢাকা, Dhaka 1 September 2026 6 views DK6JHAG4
0 Comments
Paid Other public office ৳21.0K

টিডিসি সেন্টার

সৌদি আরব জাওয়ার জন্য নতুন নিয়ম চালু করছে সৌদি আরবের সরকার তাকামুল সার্টিফিকেট তার মুল্য মাএ ৭০০০টাকা আমি পরীক্ষা দেওয়ার পরে আমাকে বলে টাকা না দিলে পাস করিয়ে দিবো না

গাজিপুর, Dhaka 1 September 2026 4 views DKAL2WYT
0 Comments
Paid Customs Office ৳150

ডুকুমেন্টস এসেসম্যান্ট বা এক্সামিন বাবদ রপ্তানি ক্ষেত্রে

এইটা কমন খরচ না দিলে ডুকুমেন্টস এ দাড়ি,কমার কারনে আটকাইয়া রাখে যাত জাহাজীকরন আটকাইয়া যায়। এইটা প্রতি ডুকুমেন্টস খরচ।

চট্টগ্রাম ডিপুগুলিতে, Chattogram 1 September 2026 7 views CT429WZU
0 Comments
Paid Customs Office ৳10.0K

ভ্যাট চালান জমা দেয়ার ক্ষেত্রে ঘুষ

ভ্যাট চালান অনলাইনে প্রতি মাসে জমা না দিলে ১০ হাজার টাকা করে জরিমানা হবে। বিষয়টি আমার জানা ছিল না। প্রথম যখন জানতে পারলাম তখন অনলাইনে আমি চালান সহ জমা করি। সে সময় দায়িত্ব প্রাপ্ত কাস্টম ইন্সপেক্টর আমাকে ফোন দিয়ে বলেন আপনি যে জমা করেছেন। আপনি এসবের খাতা নিয়ে আসেন। আমি বললাম কন্টাকটারি কাজে এভাবে আমরা করি নাই । তখন উনি বললেন তারপর সজার করে ৩০ হাজার টাকা ফাইন হয়েছে। আমাকে ১০ হাজার টাকা দেন না হলে আপনাকে ফাইন করে দিব। পরে বাধ্য হয়ে তাকে ১০ হাজার টাকা দিতে হয়েছে আমাকে। এছাড়া ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাস কাস্টমস কর্তৃপক্ষ ১০০০০ করে টাকা ঘুষ নিয়ে থাকে ভ্যাট বাবদ।

সাতক্ষীরা, Khulna 1 September 2026 4 views KHR7MFL9
0 Comments
Paid Education Office ৳5.0K

এমপিওভুক্তির জন্য আবেদন

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একটি হাইস্কুলে একসাথে একাধিক সহকারী শিক্ষক নিয়োগ পেয়েছিলাম। এমপিওভুক্ত হওয়ার জন্য জন প্রতি ৫০০০ দিতে হয়েছে। এটা সারাদেশের শিক্ষা উপজেলা অফিসের চিত্র।

সুবর্নচর, নোয়াখালী, Chattogram 1 September 2026 5 views CTLS4NTM
0 Comments
Paid Land Office ৳10.0K

ভূমি রেকর্ড সংক্রান্ত

সাধারণত একটি দলিল করার পরবর্তী সময়ে ভূমি রেকর্ডের গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে, এই ভূমি রেকর্ড করতে গেলে প্রথমত অনলাইনে আবেদন করা লাগে। সাধারণ ব্যক্তি অনলাইনে আবেদন করার পরবর্তী সময়ে ইউনিয়ন ভূমি অফিসে রিপোর্টের বা প্রতিবেদনের জন্য উপস্থিত হলে প্রতিবেদনের জন্য প্রতিটি ই-নামজারি আবেদনের জন্য এক থেকে দুই হাজার টাকা চার্জ করা হয়, ভূমি অফিসে এসিল্যান্ড ও সার্ভেয়ার এবং অফিস কর্মকর্তা থাকেন এই সকল ব্যক্তিদের এক থেকে দুই হাজার টাকা দেওয়া লাগে তা না দিতে পারলে আপনার আবেদনটি না মনজুর হিসেবে গণ্য হবে। সর্বমোট প্রতিটি ই-নামজরি মনজুর করার জন্য খরচ হয়ে থাকে ৮০০০-১০০০০ হাজার আর কাগজপত্র সাধারণ কোন ভুলত্রুটি থাকলে নেওয়া হয় অধিক চার্জ যেমন : ১০,০০০ - ******* যা সাধারণ মানুষের জন্য কষ্টদায়ক।

বাগেরহাট জেলা, Khulna 1 September 2026 4 views KHZGYJ44
0 Comments
Paid City Corporation ৳3.5K

বার্ত সার্টফিকেট

আমার বার্ত সার্টফিকেট কারেকশন এবং ছেলের বার্ত সার্টিফিকেট করার জন্য দুইটা মিলে ৪০০০ দিতে বাধ্য হয়েছি। মহাখালী সিটি করপোরেশন অফিসে দালাল এ ভরা

ঢাকা, Dhaka 1 September 2026 9 views DKAC6ECB
0 Comments
Paid City Corporation ৳2.0K

জন্মনিবন্ধন নাম সংশোধন

৩ বার,৩ দিন জমাকৃত কাগজে অযাচিত ভুল ধরে ফিরিয়ে দেওয়া হয়। বাসায় চলে যেতে নিলে ৩য় দিনে একজন কর্মকর্তা বলেন ২০০০ টাকা দিলে আর ফেরত যাওয়া লাগবে না।

মিরপুর ১০, Dhaka 1 September 2026 10 views DK8SP7Q5
0 Comments
Paid Public Hospital ৳25.0K

ভোটার আইডি কার্ডের নাম সংশোধন

আমার এনআইডি কার্ডের নাম সংশোধনের জন্য আবেদন করেছিলাম দীর্ঘ এক মাস অপেক্ষা করার পর আমি চলে যাই আইডি কার্ড সংশোধন অফিসে তখন তারা নানান জাতের সমস্যা বলছে পরে যখন আমি জানতে পারি দালাল ছাড়া এটি ঠিক হবে না তখন বাধ্য হয়ে ২৫ হাজার টাকা দিয়েছি সংশোধন করার জন্য এবং তা একদিনের ভিতর সংশোধন হয়ে গেছে

সিলেট, Sylhet 1 September 2026 3 views SYD2GNU2
0 Comments