All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,451 reports found
Report a bribe
Paid Other public office ৳1.0K

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন।আমাদের ইউনিয়ন পরিষদ থেকেএকজন ব্যক্তি বলছিল নিবন্ধন সংশোধন করতে একটা প্রতি ৩০০টাকা দাবি করে আমার কাছে এইভাবে তিনটা জন্মের সংশোধন করতে ১০০০ টাকা দাবি করে

যশোর, Khulna 1 September 2026 11 views KHU6ZFRW
0 Comments
Paid Accounts Office ৳15.0K

পেনশন এবং জিপিএফ এর টাকা উত্তোলন

আমি জব থেকে অকালীন অবশর এ আসি। প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন এর টাকা উঠাতে গেলে আমার কাছে মোট ২০ হাজার টাকা দাবি করে। পরে ১৫ হাজার টাকা দিয়ে তারপর আমার টাকা উত্তোলন করে থাকি

ঢাকা, Dhaka 1 September 2026 7 views DK3KVJZM
0 Comments
Paid Other public office ৳800

জিটি

বাসা থেকে ফোন চুরি হযেছে ত্রিশাল থানায় জিটি করতে গেছি অপারেটর ৮০০ টাকা নিয়ে নিলো।সাথে বলে দিলো কাগজে যে এএসআই এর নাম্বার আছে তারে ৩০০০/৪০০০ টাকা দিলে ফোনের জন্য কাজ করবে।যদিও পরে আমি যোগাযোগ করেনি

ত্রিশাল,ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 6 views MYPM7FPW
0 Comments
Paid Education Office ৳800.0K

BMDC rqe

I did my mbbs from krygzystan, I had every document needed but there was a medical gap between my SSC and HSC for 6 months more than 2 years. For this I had to pay 8 lakh ghush to be allowed to write the exam. This is not really not fair. This department is against the welfare of the citizens of this country , from the cleaner to the president. Nobody can tell you what's the power house of a cell. Doctors smd

Bijoy nagar, Dhaka 1 September 2026 8 views DK3G8BZK
0 Comments
Paid Traffic Police ৳1.0K

গাড়ি

গাড়ির কাগজপত্রাদির নাম করে পুলিশ মাসে মাসে টাকা নেয়।হুটহাট গাড়ি আটকাইয়া ১০ হাজার টাকা দাবি করে, পরে ৭৪০০ দিয়ে ছুটাই।এরকম করলে কিভাবে ব্যাবসা করব? গাড়ি চলুক আর না চলুক তাদের গাড়ি প্রতি ১০০০ করে টাকা চাদা দিতে হবে।এ কেমন আইন?

নারায়ণগঞ্জ, Dhaka 1 September 2026 6 views DK42242Z
0 Comments
Paid Other public office ৳10.0K

ভোটার আইডি করার জন্য

ভোটার আইডি কার্ড করার জন্য গিয়েছিলাম আমার বোন জামাই এর। উনি ঢাকায় থাকতো তাই সময় মতো করা হয়নি। যখন আমি অন্য সময় যাই উনাকে নিয়ে কাড করার জন্য তখনই টাকা চায়। বাধ্য হয়ে দিতে হয় এখান কার বড় অফিসারকে

সিলেট, Sylhet 1 September 2026 5 views SYXBLGC3
0 Comments
Paid Other public office ৳600

বাংলাদেশ রেলওয়ে

ময়মনসিংহ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে যেতে চাইলে ১০ দিন আগেও কোথাও টিকেট পাওয়া যায়নি, প্ল্যাটফর্মে গিয়ে অতিরিক্ত ৩০০ করে ২ টিকেটে মোট ৬০০ টাকা চায় এবং পরিশোধ করলে টিকেট হাতে পাই।

ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 4 views MY4VUYRK
0 Comments
Paid Other public office ৳10.0K

তদন্তের প্রতিবেধন জমা ও পরবর্তী ধাপে সুনানির জন্য ড়াকার ব্যাপারে

সেবাটি পাওয়ার জন্য দাবীকৃত টাকা দেয়া হয়েছিল মোবাইল ব্যাংককিং এর মাধ্যমে ৩ মাস হলো টাকা দেওয়ার পর ও সেবা দিচ্ছে না ফাইল আটকিয়ে রেখে নানাবিধ হয়রানি করছে ৭/৮ আসা যাওয়া ই আমি মর্মাহত

ফেনী জিলার সোনাগাজি উপজিলা, Chattogram 1 September 2026 9 views CT87SA5Y
0 Comments
Paid Traffic Police ৳1.0K

এটা কিভাবে

কোনাবাড়ি বিসিবি থেকে কভার্ডভ্যান উল্টা আসে! সার্জেন্ট এবং কনস্টেবল মিলে গাড়িটি ধরছে ৩ থেকে ৬ হাজার টাকার মামলা হবে বলে ভয় দেখিয়েছে! পরে ড্রাইভারের থেকে ১০০০ টাকা নিয়ে ছেড়ে দিছে।

গাজীপুর কোনাবাড়ি, Dhaka 1 September 2026 8 views DKJU8MS6
0 Comments
Paid Land Office ৳7.0K

নামজারি

সরকারি ফি ১১৭০৳ কিন্তু তাদের নাকি কিছু খরচ পাতি দিতে হয় তাই অতিরিক্ত টাকা। অন্যাদের জন্য ১৫ হাজার কিন্তু আমি স্টুডেন্ট তাই নাকি আমার থেকে নিয়েছে ৭ হাজার

নরসিংদী, Dhaka 1 September 2026 6 views DKR3XZ8Y
0 Comments
Paid Sub-Registry Office ৳24.0K

দলিল রেজিষ্ট্রেশন

সাব রেজিষ্টার দলিল প্রতি ২৫০০ টাকা হারে ২ দলিলে ৫০০০ টাকা নকল নবিস করন ১০০০ টাকা অবিকল কপি ২ সেট ৪০০০ টাকার ফি আদায় বাবদ ও দলিল লেখক সমিতি নিয়েছে ১৪০০০/- টাকাসহ সর্বমোট ২৪,০০০/- টাকা

বনপাড়া, নাটোর, Rajshahi 1 September 2026 4 views RJ2R75HK
0 Comments
Paid Other public office ৳50.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি একটা কোম্পানিতে চাকরি করি এই সূত্রে আমার দায়িত্ব হল প্রতিবছর জুন মাসে ট্রেড লাইসেন্স নবায়ন করা, প্রতিবছরের মত এবারও 50000 টাকা ঘুষ দিয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে ট্রেড লাইসেন্স নবায়ন করি।

নারায়ণগঞ্জ, Dhaka 1 September 2026 6 views DK78S6XM
0 Comments