থানায় gd করতে গিয়ে বিভিন্ন পদে পদে টাকা দিতে হয়েছে
আমি ২০২৬ সালের জানুয়ারী মাসের ১২ তারিখে একটি gd করি,,,, তার পরে মামলার তদন্তের বিভিন্ন খরচ দেখিয়ে পুলিশ আমার কাছ থেকে প্রায় ১২ হাজার টাকার মত নেয় এবং আমার মামলার তদন্তের জন্য CDR আমি এনে দিতে হত।
19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
আমি ২০২৬ সালের জানুয়ারী মাসের ১২ তারিখে একটি gd করি,,,, তার পরে মামলার তদন্তের বিভিন্ন খরচ দেখিয়ে পুলিশ আমার কাছ থেকে প্রায় ১২ হাজার টাকার মত নেয় এবং আমার মামলার তদন্তের জন্য CDR আমি এনে দিতে হত।
সরকারি চাকুরীতে যোগদানের সময়, পে ফিক্সেশন এর সময় আমার কাছে টাকা চাওয়া হয়, আমি প্রত্যাক্ষান করি, কিন্তু পরবর্তীতে আমাদের অফিসের এক দালাল এর জন্য অন্য কলিগরা রাজি হওয়াতে দিতে বাধ্য হই।।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ স্বাস্থ্যগত সনদের জন্য তাদের কাছে গেলে প্রথমে একটা রসিদ দেয় যদিও সরকারি ভাবে ৫০ টাকার কথা থাকলেও আমার কাছ থেকে ১০০ টাকা নেয়। তারা অনেক গুলো টেস্ট করে নিয়ে আসতে বলে। পরে সরকারি হাসপাতাল থেকে আমি সব গুলো টেস্ট করে সনদ নিয়ে একটা ডেস্কে যাই বলে ২০০ টাকা দিতে প্রথমে আমি দিতে অসীকার করি এবং রসিদ চাই। তখন বলে রসিদ লাগে না। পরে জানতে পারলাম সবার কাছে থেকে টাকা নেয়। টাকা ছাড়া স্বাস্থ্য সনদ মেলে না। পরে বাধ্য হয়ে টাকা পরিশোধ করি।
আমি স্টুডেন্ট , পাসপোর্ট করে ইন্ডিয়াতে যেতে হবে । পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেলে অনেক ভুল ধরে । লালমনিরহাট পাসপোর্ট অফিসের মানুষ মনে হয় মানুষের সেবা করে না পার্লামেন্টে বসে থাকে । তো যাইহোক ভুল ধরে আমাকে বলে যেগুলো সংশোধন করে নিয়ে আসেন । সংশোধন করতে গেলে প্রায় এক মাসের মত সময় দরকার যদিও বা করার সময় ছিল কিন্তু এতটা হয়রানি আমার একদম সহ্য হচ্ছিল না । পড়ে যেতে থাকা একজন সিকিউরিটি ম্যান তিনি আমাকে বলে যে কাজ হইলো না তো তো আমাকে কিছু টাকা দিলে আমি এই বিষয়ে সহযোগিতা করতে পারি । আমি বললাম না লাগবে না । আমার বাহিরে আরেকজন পরিচিত মানুষ ছিল দেইনি আমাকে আবেদন করে দিছেন, পরে উনি আমাকে বলেন যে ২৬০০ টাকা দিলে সব সমাধান হয়ে যাবে। চাপে পড়ে আমাকে সেটা করতে হয় ।
কাগজ জমা দিয়েছে। এই সমস্যা, সেই সমস্যা বলে টাকা চাইছে। টাকা না দিলে কাজ হবে না। বাইক ৬ মাসের ব্যবহার করা। একেবারে নতুন। তারপরও টাকা ছাড়া কাজ হয় নাই। ব্যাংকে টাকা জমা দিতে প্রায় ২ ঘন্টা লাগছে। Nrbc জমা দিয়েছি, সরকারি খরচ ৩৬৯০ টাকা। আমার কাছ থেকে ৩৭০০ টাকা নিয়েছি। জায়গাটা এইরকম ব্যাংকের কর্মকর্তা ১০ টা বেশি নিয়েছে তাও মহিলা কর্মকর্তা।
ঘুষ না দিলে তারা ফাইল ঢাকায় পাঠাবে না। তাই
সাব রেজিস্টার যা বলে তাই করতে হয়। কারন অতিরিক্ত টাকার একটা বড় অংশ ভূমি রেজিস্ট্রার অফিসে দিতে হয়।
মাতৃত্বকালীন ছুটির আবেদনের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিভিন্ন টালবাহানা করতো।শেষ টাকা দিলে মাতৃত্ব কালীন ছুটিতে স্বাক্ষর করেন।
আমার বড় ভাইয়ের স্ত্রী, উনার জন্ম নিবন্ধনটা অনলাইন করা লাগে, কিন্তু ইউনিয়ন পরিষদে যোগাযোগ করা হলে তারা ৩০০০ টাকা দাবি করে, এছাড়া তারা কাজ করবে না। যখন ৩০০০ টাকা দেওয়া হল তারপর ৩ দিনের ভিতর অনলাইন করে দেয়।
যাবতীয় সব কাগজ আপডেট থাকার পর ও ,তারা অহেতুক এটা সেটা নিয়ে ভুল ধরত আর বলত আমাদের টাকা দেন , আমরাই সব করে দিবো ।
১| আমার জন্ম নিবন্ধন এর বয়স বাড়িয়ে একটি আইডি কার্ড বানানো হবে, তারপর আইডি কার্ড বানানোর পরে আমার একটি পাসপোর্ট বানানো হবে, সেই সুবাদে আমার থেকে প্রথমে ২৫ হাজার টাকা দাবি করে, পরে দর কষাঘষির পরে ২৩ হাজার টাকা তো রাজি হয়
নামজারি/খারিজ প্রথম ইউনিয়ন ভূমি অফিস নায়েব 4000 পারে উপজেলা ভূমি অফিসে 60000 টাকা নিয়ে তাদের টাকা দিতে হয় কম্পিউটার অপারেটর মধ্যে উপজেলা দারোয়ান এর মাধ্যমে দিতে হয়
সরকারি টাকা হচ্ছে ৫৭৫০ টকা আমার কাছে সরকারি টাকা পরিশোধ করার পর বলতেছ আরো ১৫০০ টাকা লাগবে তা না হলে তোমার পাসপোর্ট হবে না। আমি যখন ফরম জমা দিতে গেলাম তখন বললো তোমরা স্টুডেন্ট আইডি কই নিয়ে আসো। আচ্ছা বলেন আরেক টা দুঃখের কথা হলো পাসপোর্ট অফিসের লোকেরা কাজ করে যোহরের পরে তার আগে তাঁরা দুষ্টামি করে আর আমরা সাধারণ মানুষ রা সিরিয়াল ধরার জন্য ভোর ৫টা বা ৬টায় হাজির থাকি। আর তারা আমাদের সাথে মজা নেন। তো যখন আমি ফরম জমা দেওয়ার জন গেলাম আমাকে ভুল ধরে পাঠায় দেয়, তো বাহির হওয়ার পর একজন জিগ্যেস করে কি সমস্যা তারপর তার কাছে বললাম। তখন সে আমাকে বলে ২৫০০ টাকা লাগবে আমি বললাম আমার কাছে টাকা নাই। তখন সে আমাকে বল লাষ্ট ২০০০ হাজার টাকা রাখা যাবে। তারপর আমি আবার পরেরদিন যাই তখন আবার ভুল ধরলো তোমার গ্রামের
পৌৱসভাৱ নগৱপৱিকল্পনাবিদেৱ কৰ্তৃক বাসাৱ সামনেৱ ৱাস্তাৱ মাপাৱ জন্য ৫০০০.০০ প্ৰদান কৱতে হয়েছে । ঘুষ না দিলে সিগনেচাৱ কৱবে না। বাধ্য হয়ে দিতে হয়েছে।
দালাল ছাড়া লাইসেন্স হয় না। দালা দিয়ে করতে হলো, টাকা লাগলো ১৩০০০ । স্মার্ট কার্ড পেতে লাগলো আরও ২ বছর। এই ২ বছরের মধ্যে ডেট বাড়াতে যেতে হলো কয়েকবার, এখানে লাগলো আরও টাকা।
আমি ফেনী পৌরসভাতে নতুন ট্রেড লাইসেন্স করতে যাই। 1 মাস এর মতো ফাইল পড়ে ছিল। ফাইল হচ্ছে না দেখে গেলে দেখি আমার ফাইল পড়ে রয়েছে। বের করে দেয়ার পর বলে এতোদিন তো লাগেনা। আগামীকাল সন্ধ্যায় আপনার দোকান ভিজিট এ যাবো। সব রেডি থাকলে লাইসেন্স পেয়ে যাবেন। 2 দিন পর সন্ধ্যায় 2 জন লোক এসে ভিজিট করে সব ওকে করল। যাওয়ার সময় রিক্সা ভাড়া বাবদ 500 টাকা দাবি করল। আমি 200 টাকা দিতে চাইলাম । রাগ করল। লাইসেন্স আবার আটকে রাখে কিনা তাই 500 টাকা দিলাম।
জমি খারিজ ঘুষ ছাড়া কখনো হয়না, এই ইউপি নায়েব অফিস থেকে
আমার এনআইডি কার্ডের সাথে পাসপোর্টে বয়সের ডিফারেন্ট ছিল। পাসপোর্ট এর বয়স পরিবর্তন করে এনআইডির সাথে মিল রেখে করার জন্য।
পিজি হাসপাতালে গেছিলাম ফ্রি চিকিৎসা নিতে ফ্রি বলতে সরকারি খরচ যা আসে তাই। একটা ফোরা হইছিল তাই কাটাইতে ডক্টর দেখানোর পরে বলছে আমাদের এখানে হয় না ঢাকা মেডিকেলে যান এখন আমাদের আর কি করার আছে পরে বের হবো ওনাদের ই একজন বললো এভাবে হবে না আপনি ফোরা কাটাবেন আমার লোক আছে ৬০০০ টাকা লাগবে পরে আমি বললাম যে অন্য কোথাও নিয়ে যাবেন নাকি এখানে বলে এখানে আমি রাজি হলাম পরে পিজি হাসপাতালের ইমার্জেন্সি ফোরা কেটে পুঁজ বের করে দিলো। কথা হলো হাসপাতালের ইমার্জেন্সি সব হলো টাকার বিনিময় কেনো? আবার যিনি ওপরেশোন করছেন তিনি আবার আমাকে জিজ্ঞেসা করলো কতো টাকা চুক্তি করছেন আমি বললাম ৬ হাজার তার মানে সব কিছু এভাবেই চলে
আমাকে বলেছিলো এলজিডি প্রজেক্ট অফিসে কম্পিউটার অফিসে একজন ইলজিডি মন্ত্রণালয়ের বিএনপির সভাপতি,তিনি আমাকে কম্পিউটার অপারেটর হিসেবে ১০০০০ হাজার টাকার চাকরি দিতে চাইলেন,পরে আমি ১০ হাজার দিলাম কিন্তু উনি তা নিয়ে আমাকে বলতেছেন ৩ লক্ষ টাকা ছাড়া হবে না,,,পরে এক পযার্য়ের রাজি হই এবং ২লক্ষ ১০ হাজার দিয়ে দেই,,টাকা দেয়ার ঠিক পরেরদিন আমাকে বলতেছেন,তিনি আমাকে বেসরকারি প্রজেক্টে চাকরি দিবেন,তাই আমি টাকা দেয়ার ঠিক পরেরদিন এই কথা শোনার পর টাকা ফেরত চাই,,আর তিনি তা আমাকে দিবেন বলে পরের দিন মানে টাকা দেয়ার ৩য় দিন আসতে বললেন,কিন্তু দেননি,উল্টো বললেন যদি ২লক্ষ ১০হাজার ফেরত পেতে হই তাহলে কিছু টাকা মানে ৩০হাজার ডেমারেজ দিতে হবে,তাই মেনে নিলাম কিন্তু ১০দিন পর ১লক্ষ ২০হাজার দিলেও আজ ২মাস হইছে বাকি ৯০হাজার দিচ্ছেনা।