All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,475 reports found
Report a bribe
Paid BRTA ৳11.0K

ড্রাইভিং লাইসেন্স করতে

নতুন ড্রাইভিং লাইসেন্স করতে লাগে ৫০০০ টাকার ও কম কিন্তু সেখানে আমার থেকে নিয়েছে ১৫০০০ টাকা আবার ফিঙ্গার দিতে নিয়েছে ১০০০ টাকা,কিসু বলার নাই আমার ড্রাইভিং লাইসেন্স করতে হবে

ঝিনাইদহ, Khulna 1 September 2026 9 views KHTTHHUJ
0 Comments
Paid City Corporation ৳700

নতুন ভোটার নিবন্ধন এবং নাগরিকত্ব সনদপত্র সংগ্রহ

২০২৫ সালের আমরা যে এলাকায় থাকি ওখানে নতুন ভোটার হওয়ার জন্য এবং নাগরিক সনদ সংগ্রহ করার জন্য আমাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়

ঢাকা, Dhaka 1 September 2026 8 views DK7TZUZL
0 Comments
Paid Other public office ৳500

মৃত্যু সনদ

মৃত ব্যক্তির মৃত্যু সনদের জন্য আবেদন করা হয়। জন্ম/মৃত্যু সনদ প্রাপ্তির সরকারী ফি খুব সম্ভবত 100.00 টাকা। সেখানে দাবি করা হয় 600.00 টাকা এবং উক্ত দাবিকৃত টাকা পরিশোধ করা হলেও প্রায় 2 মাস পরে উক্ত সনদ পাওয়া যায়।

মফস্বল, Dhaka 1 September 2026 12 views DKTSYBKM
0 Comments
Paid Customs Office ৳100.0K

ইমপোর্ট এ হেনস্তা

সব কিছু declaration অনুযায়ি আনার পরও মালগুলো ছাড়া যাবে না, কারন একজনের দাবি ৩০,০০০ টাকা আর একজনের দাবি ৭০,০০০ টাকা, না দিলে মাল নাকি ১০০℅ examination এ ২ মাস রেখে দিবে। শেষ পর্যন্ত অপারগ হয়ে ১ লাখ টাকা দিয়ে মাল রাত ১১ টায় ডেলিভারি নিলাম।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 9 views CTDBMGKX
0 Comments
Paid Other public office ৳15.0K

মৎস্য অধিদপ্তরে

মাছ এক্সপোর্ট করার জন্য প্রতি সিপমেন্টে সার্টিফিকেট দেওয়া হয় সরকারের পক্ষ থেকে । সেটা বাবদ টাকা না দিলে সার্টিফিকেট দেওয়া হয় না ।

চট্টগ্রামে, Chattogram 1 September 2026 10 views CTY3HYY7
0 Comments
Paid Other public office ৳3.0K

প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি

আমি একজন শারীরিক প্রতিবন্ধী। সমাজসেবা কার্যালয়ে আমাকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির জন্য প্রতিবছর ঘুষ দিতে হয়েছে। আমাদের ধর্মপাশা সমাজসেবা কার্যালয়ের অফিসার আমার অনেক টাকা মেরে দিয়েছে বিভিন্ন তালবাহানা করে। বর্তমানে আমাদের নতুন মধ্যনগর উপজেলা হয়েছে এখান থেকে আমি প্রতিবন্ধী ভাতা করেছি। এখানেও আমার টাকা মেরে দিয়েছে তারা বলতেছে আমার বিকাশে টাকা আসছে কিন্তু কোন টাকা আসেনি। নতুন নাম হ‌ওয়ার পর ২ কিস্তি টাকা পেয়েছি। এখন আমি ছয়মাস ধরে কোনো টাকা পাচ্ছি না যোগাযোগ করলে বলে ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হচ্ছে না।

সুনামগঞ্জ, Sylhet 1 September 2026 9 views SYRYEG62
0 Comments
Paid Accounts Office ৳9.0K

গ্রাইচুটির টাকা

আমি সমস্ত ডকুমেন্টস জমা দেবার পর। হিসাব রক্ষণ কর্মকর্তার সাথে দেখা করি। তাঁর পাশে দুইজন বসে ছিলেন তারা অডিটর। টাকা ছাড়া একাজ হয় না। টাকা ছাড়া করতে গেলে ফাইল বা ফাইলের কাগজ হাওয়া হয়ে যায়। আমি হয়রানি থেকে বাঁচার জন্য সম্প্রতি অবসর নেওয়া কয়েক জনের সাথে কথা বলে দেখেছি তাদের কাছ থেকে( তার আমার সহকর্মী শিক্ষক)এই কাজে ১০০০০/থেকে ২৫০০০/ টাকা ঘুষ নিয়েছে। তাই সরাসরি অফিসারকে বলি স্যার কত দিতে হবে। অফিসার তার সহকর্মী অডিটর দের বললেন, আপনারা বলেন, এ কাজে কত টাকা নেই। তারা বললেন আপনার টাকার পরিমান কত? আমি বললাম ৩২ লাখ। তারা বললেন,স্যার এ কাজে লাখে ১ হাজার নেন। আপনার সেই হিসাবে ৩২ হাজার হয়, ঠিক আছে আপনি ৩০ হাজার দিয়েন।

গোবিন্দগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ অফিস, Rangpur 1 September 2026 8 views RNYRX8XH
0 Comments
Paid Land Office ৳10.0K

ই-নামজারি

“জমি নামজারি করতে ১০,০০০/- টাকা ঘুষ দাবি করে। না দিলে অনেক হয়রানি হতে হবে এবং কাজ হবে না, তাই বাধ্য হয়ে ১০,০০০ টাকা ঘুষ দিয়েছি” কাজের মুল সরকারি ফি ছিলো ২২০০ টাকা মাত্র।

মালিয়াট ইউনিয়ন ভুমি অফিস, কালিগঞ্জ,ঝিনাইদহ।, Khulna 1 September 2026 9 views KHCFBJ5J
0 Comments
Paid Other public office ৳700

নতুন ভোটার নিবন্ধন এবং নাগরিকত্ব সনদপত্র সংগ্রহ

নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে যাই এবং নাগরিক সংগ্রহ করার জন্য কিন্তু আমাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়

ঢাকা, Dhaka 1 September 2026 10 views DK483TJ6
0 Comments
Paid Passport Office ৳2.5K

নতুন পাসপোর্ট

আমি ১ম অনলাইনে নিজে আবেদন করে সেটা প্রিন্ট করে ঢাকা যাত্রাবাড়ির পাসপোর্ট অফিসে যাই।৫ ঘন্টা লাইনে দাড়িয়ে ভিতরে যাই, অফিসার আইডি দেখে বললো আপনার জেলায় যান এবং আবেদন কেটে দিল। এরপর এটা নিয়ে কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে যাই,সেখানকার দায়িত্বর অফিসার বললো কাটা আবেদন চলবে না নতুন লাগবে।নতুন নিতে এটা আগে বাতিল করতে হবে। ১ বছর পর হবে। পরে ওখানকার এক দালালের দেখা হলে সে বলে আমাকে দেন আজই করে দিব টাকা দিতে হবে ৯০০০। পদ বললাম ব্যাংকের টাকা জমা দিছি।তখন বলে ২৫০০ টাকা তাহলে লাগবে।তাহলে আমার ১০ বছরে ৭০০০+২৫০০=৯৫০০-২০০ =৯৩০০ টাকা। ১ বছর সময় লাগবে তাই দিতে রাজি হলাম। দালাল আবেদন করে দিয়ে আমাকে পাঠাল তাকে( সেই অফিসার) কানে কানে কি বলে আসলো আর কোড লিখে দিল। এরপর ওইদিন ছবি, ছাপ সব নিলো ওই অফিসার কোন প্রশ্ন করলো না।

কুড়িগ্রাম, Rangpur 1 September 2026 7 views RNP5WAWV
0 Comments
Paid Passport Office ৳2.7K

পার্সপোর্ট বানানো

২০২৫ ডিসেম্বরে পাসপোর্ট অফিস পাঁচলাইশে নিজে নিজে আবেদন করে কপি নিয়ে গেছিলাম বিভিন্ন ভুল ধরে আমাকে একবার ২তলা আবার নীচ তলা ঘুরাতে থাকে এর পর বাইরে মন খারাপ করে দাঁড়িয়ে ছিলাম এক দালাল ২৫০০ দিলে পাসপোর্ট করে দিতে পারবে বলে। অনেক দরদাম করে ২২০০ টাকা চুক্তি হয়। একি আবেদন পত্র দালাল তাদের মেইল লিখে দিয়ে পাঠায় জমা দিতে তাও তারা আবেদন নিতে অস্বীকার করে। এরপর দালালের সাথে কথা বললে দালাল পাসপোর্ট অফিসে কথা বলে জানায় আমি নাকি ওদের সাথে তর্ক করেছি তাই আমাকে শাস্তি দেওয়ার জন্য আজ জমা নিবে না। সারা দিন না খাওয়া এবং খুব অসুস্থ ছিলাম অনেক কাকুতি মিনতি ওদের মন গলাতে পারি নি। যে পাসপোর্ট আবেদনে আগের দিন ভুল আছে বলে নেয় নি, দালাল পরের দিন আরো ৫০০ দাবি করে, ৫০০ দিয়ে মোট ২৭০০ দিয়ে সেইম আবেদন দিয়ে পাসপোর্ট বানাই।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 7 views CTXF3R5Z
0 Comments
Paid Land Office ৳500

জমির নামজারি

আমি টাকা না দিলে আমার ফাইল ভুমি অফিসার এর কাছে পাঠাচ্ছিল না। এই সমস্যা ওই সমস্যা বলে।টাকা দেওয়ার পর সব হল।সে নিজে দাবি করবে না তাকে দিতে হবে নাহলে কাজ হবে না।

ঠাকুরগাঁও, Rangpur 1 September 2026 9 views RNHVGMMF
0 Comments
Paid Land Office ৳60.0K

তথ্য সংগ্রহ বা তল্লাশি /খারিজ

রূপগঞ্জ উপজেলার প্রায় সব কয়টি ইউনিয়ন ভূমি অফিসে সাধারণ তথ্য জানতে গেলেও খরচাপাতি প্রদান করতে হয় তাছাড়া একটু ঝামেলা থাকলে জমিতে সেখানের লোক সেটা খারিজ করিয়ে দেবার জন্য বড় অংকের টাকা দাবি করে থাকে।আমার সাথে কয়েকটা ঘটনা ঘটেছে বিভিন্ন অফিসে তাই সবথেকে বড় একাউন্ট টা উল্লেখ করলাম।

Narayanganj, Dhaka 1 September 2026 9 views DKZZ53DL
0 Comments