All reports

19,187 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,495 reports found
Report a bribe
Paid Other public office ৳50.0K

বিদ্যুৎ কানেকশন

নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত অফিসে মেগাওয়াট বা কিলোওয়াট প্রকল্পের উপর ভিত্তি করে চড়া মূল্য ঘুষ নেয়া হয়। না দিলে নেট মিটারিং কানেকশন করে দিবেন না বরঞ্চ হেনস্থা করা হয় আরও বেশি

ঢাকা, Dhaka 31 August 2026 9 views DKG7QARQ
0 Comments
Paid Other public office ৳180

পুলিশ

আমার বাবা কে পুলিশ ধরে থানা নিয়ে যায়। আমি সকালে আমার বাবা দেখতে যায়। কিন্তু একজন পুলিশের কর্মচারী আমার কাছে থেকে ২৫০ টাকা চাই, শেষমেশ তাকে আমি ১৮০ দিয়ে। বাবার সাথে দেখা করি।

পাবনা সদর পাবনা, Rajshahi 31 August 2026 8 views RJJRWTQ7
0 Comments
Paid Other public office ৳500

Registration

Bogura govt. Girls school. Registration complete. But maximum registration paper was wrong. Some are name mistake, some picture mistaka, some DOB change etc. I hope those mistake was happen intentionally. So that they can earn a lot of money without money receipt. I have completed the issue with the principal.he said for the correction they need money for bankdraft. But didn't know the amount.he said will take care. But maybe nothing would be taken care. Every guardian already paid the money. They say nothing because they think if some guardian make complaint then their child may have some problem by school authority.

Bogura, Rajshahi 31 August 2026 6 views RJFFNZCJ
0 Comments
Paid City Corporation ৳2.0K

NID

সিটি কর্পোরেশনের আন্ডারে কামরাঙ্গীরচর এলাকার কমিশনারের অফিসে জাতীয় পরিচয় পত্র করতে গেলে একজন উপসচিবের স্বাক্ষরের জন্য ২০০০ টাকা চেয়েছে। অনেকদিন ঘুরিয়েছে। টাকা দেওয়ার পর কাজটি করে দিয়েছে।

Dhaka, Dhaka 31 August 2026 8 views DKU3GKHK
0 Comments
Paid Accounts Office ৳7.0K

বাবার পেনশন আম্মুর নামে নবায়ন।

আমার বাবা ছিল একজন কনস্টেবল। আমার বাবা মারা যাওয়ার পরে আমার আম্মুর নামে চান্দিনা উপজেলার হিসাব রক্ষক শাখায় পেনশন নামকরণ করা হয়। এজন্য ঘুষ বাবদ ৭০০০/- টাকা দেওয়া লাগছে।

চান্দিনা, Chattogram 31 August 2026 9 views CTSACJVF
0 Comments
Paid Education Office ৳25.0K

পেনশনের টাকা উত্তোলন

আমার মা ২০২৪ সালে সরকারি কলেজ থেকে দীর্ঘ ২৬ বছর চাকরি করার পর retired করেছেন। ওনার পেনশনের টাকা আজ অব্দি আমরা সংগ্রহ করতে পারিনি। এর সাথে এডিশনাল যে বকেয়া টাকা ছিল টা আদায় করার প্রক্রিয়ায় এখন অব্দি অর্ধ লক্ষ এর মতন টাকা দিতে হয়েছে। কদিন আগেই ২৫০০০ টাকা দেওয়ার পর কল্যাণ ভাতা পেয়েছেন। টেনশন হচ্ছে যে পেনশনের জন্য কতোনা টাকা দাবি করে বসে।

ময়মনসিংহ, Mymensingh 31 August 2026 9 views MYXEB9YX
0 Comments
Paid Other public office ৳3.0K

ICT Bhaban আগারগাঁও করোনা কার্ড সংশোধন,

আমার বিদেশ যাত্রার জন্য করোনা কার্ডে নাম ভুল ছিল, তাই সংশোধন করতে গিয়েছিলাম। বলেছিল আপনি যদি ফ্রি করাতে চান তাহলে অনেকদিন ঘুরতে হবে, আমার এমার্জেন্সি দরকার ছিল তাই আমার কাছ থেকে ৩০০০ টাকা দাবি করে। টাকা খেয়ে পরে অবশ্যই কাজও করে দিছে।

ঢাকা, Dhaka 31 August 2026 7 views DK3ZEUYU
0 Comments
Paid Passport Office ৳5.0K

নতুন পাসপোর্ট করা

প্রথম বার নিজে নিজে আবেদন করে ব্যাংক ড্রাফট করে আবেদন ফরম নিয়ে জমা দিতে গিয়েছিলাম প্রয়োজনীয় ডকুমেন্ট সহ , কিন্তু ওনারা আমার ভুল ধরে , যদিও কোন ভুল ছিল না , কিন্তু দ্বিতীয় বার যখন দালাল দিয়ে আবেদন করা হলো আমার ওই কাগজপত্র দিয়ে তখন সবকিছু ঠিক আছে বলে দিল । এবং এক মাসের মাথায় পাসপোর্ট পেয়ে ও গেলাম

গাজীপুরে, Dhaka 31 August 2026 6 views DKEHMG3T
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট এর আবেদন নিজ মোবাইল বা কম্পিউটার থেকে করে নিয়ে গেলে কয়েক ডজন ভূল বের করে বলে কাজ হবে না।

পাসপোর্ট এর আবেদন নিজ মোবাইল বা কম্পিউটার থেকে করে নিয়ে গেলে কয়েক ডজন ভূল বের করে বলে কাজ হবে না। অপরদিকে সেখানের দোকান থেকে আবেদন করে নিলে ২০০০ টাকা আবেদনের থেকে বেসি নিয়ে কাজ ঠিকই হয়ে যায়। অফিস এর লোক সরাসরি টাকার অফার করে না। কিন্তু আসে পাসের কম্পিউটার মাল্টিমিডিয়ার দোকানগুলো সবগুলোই এই চক্রের সাথে জরিত।

নীলফামারী, Rangpur 31 August 2026 9 views RNK2PT5X
0 Comments
Paid Land Office ৳500

খতিয়ান চেক

ভূমি অফিসে কি ভাবে খতিয়ান দেখতে হয় তা জানা নাই বা কোন পদ্ধতি নাই জানা।তাই তথ্য জানার জন্য যে দেখিয়েছে তা কে।৫০০ টাকা দিতে হয়েছিল। মুল কারন হলো আমরা জানি না খতিয়ানে কতটুকু জমি আছে তা জানার কি পদ্ধতি । কি ভাবে আবেদন করতে হয়।সিস্টেম কি তা আমরা জানি না।এটা ভূমি অফিসের লোক।প্রচার করবে না।অন্য কাউকে প্রচার বা জানাতে হবে

সাভার, Dhaka 31 August 2026 8 views DKVMARW8
0 Comments
Paid Passport Office ৳2.3K

পাসপোর্ট বানানো

আমি প্রথমে নিজেই আনলাইন থেকে আবেদন করেছি এবং ডেট আনুপাতে ফিঙ্গার আর ছবি তুলার জন্য সিরিয়ালে দাডিয়েছি। প্রায় ৪ ঘন্টা পর আমি গেট এর সামনে আসি। তারা আমার পেপার দেখতে চাইলো আমি দিলাম ঐ কমকর্তা কিছুখন দেখার পর বলো তুমি কি করো? আমি বলাম আমি স্টুডেন্ট সে বললো তোমার সাটিফিকেট কই তাকে তখন আমি আমার সাটিফিকেট দিলাম। সে দেখে বল্লো এটা হবে ঠিক করে নিয়ে আসুন। এর পর আমাকে কথা বলার কোনো সুযোগ দিলো না।যোর করে বের করে দিলো। এর পর অনেকক্ষণ ঘুরার পর আনেক দালাল এর সাথে কন্টাক করার পর এক দালাল এর মাধ্যমে ২৩০০ টাকায় সে আমাকে পেপার পিছে কয়টা সিল মেরেদিয়েছিল। এর নিয়ে গিয়ে জমা দেওয়ার পর ঐ একি কমকর্তা সে পেপার সাইন করে ভিতরে যারয়ার জন্য দিয়েছে

কুমিল্লা, Chattogram 31 August 2026 6 views CT4XG98Z
0 Comments
Paid Other public office ৳5.0K

ইউনিয়ন পরিষদ এ সরকারী পায়খানা দিচ্ছেন, 5000 টাকায়।

ইউনিয়ন পরিষদ এ সরকারীভাবে পায়খানা নিতে হলে 5000 টাকা দিতে হচ্ছে। এই টাকার কোন রশিদ দেওয়া হয়না। পরিষদ এর অফিস সহকারী এই টাকা নিচ্ছেন, মেম্বার ও চেয়াম্যান এর যোগ সাজস্বে। এর থেকে কি পরিত্যাণ এর কোন উপায় নেই? সরকার কি টাকা নিয়ে গরিবদের পাকা পায়খানা দিচ্ছেন? নাকি ফ্রিতে ?

বগুড়া, Rajshahi 31 August 2026 7 views RJPCKUHR
0 Comments